04
Jul
আগামী লোকসভা নির্বাচনই এখন প্রধান লক্ষ্য। জোরকদমে চলছে তার পরিকল্পনা। চব্বিশে বাংলা থেকে বিজেপির পঁচিশ সাংসদ! এমন দাবিই করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে শুরু হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন দুপুরে বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তার আগে সকাল থেকেই বিজেপির পদাধিকারীরা বৈঠকে বসেন। সেখানে পশ্চিমবঙ্গ থেকে যোগ দেওয়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি অন্ততপক্ষে ২৫টি আসনে জিতবে। যে বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ নেতৃত্বকে…
