Arpita Debnath

5581 Posts
চারিদিকে বাড়ছে সংক্রমণ, এবার করোনা পসিটিভ হলেন অমর্ত্য সেন

চারিদিকে বাড়ছে সংক্রমণ, এবার করোনা পসিটিভ হলেন অমর্ত্য সেন

চারিদিকে বাড়ছে সংক্রমনের সংখ্যা, বেলাগাম হয়ে উঠছে পরিস্থিতি। করোনার থাবা নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শরীরে। সূত্রের খবর, সংক্রমণ নিয়ে আপাতত শান্তিনিকেতনের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। তবে শেষ যে খবর পাওয়া যাচ্ছে, তিনি আপাতত সুস্থ এবং স্থিতিশীল আছেন। কিন্তু কী ভাবে তাঁর সংক্রমণ হল সেটা এখনও বোঝা যাচ্ছে না। কারণ তিনি খুব একটা বাড়ি থেকে বেরোননি। প্রায় দু’বছর পর এ মাসেই শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতে এসেছিলেন তিনি। করোনার কারণেই খুব একটা বেরোচ্ছিলেন না বাড়ি থেকে। কিন্তু সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। কিন্তু এখন সেখানে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এদিকে আগামী কাল অর্থাৎ…
Read More
সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিনের বিভিন্ন জেলায়

সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিনের বিভিন্ন জেলায়

বর্ষার দেখা ছিল দক্ষিণবঙ্গে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিনের বিভিন্ন জেলায়। শনিবার সকাল থেকে শহর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে সেই বর্ষণ বেশিক্ষণ স্থায়ী হয়নি, আবার উঠেছে রোদ। কিন্তু আগামী কয়েক দিনের আবহাওয়া কি এমনই থাকবে, নাকি বাড়বে বৃষ্টির পরিমাণ? আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত নাগাড়ে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই তেমন। বিক্ষিপ্ত বর্ষণেই খুশি থাকতে হবে রাজ্যবাসীকে। হাওয়া অফিস বলছে, দুর্বল মৌসুমী বায়ুর প্রভাব চলছে দক্ষিণবঙ্গে তাও শেষ কয়েক দিন ধরে। তাই বৃষ্টি হওয়ার মতো কোনও পরিস্থিতি নেই বঙ্গে। তাই এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে তাই আপাতত থেকে যাবে আগামী বেশ কয়েক দিন। যদিও ওড়িশা, অন্ধ্রপ্রদেশ…
Read More
শেষ মুহূর্তে কলকাতা সফর বাতিল করলেন দ্রৌপদী মুর্মুর

শেষ মুহূর্তে কলকাতা সফর বাতিল করলেন দ্রৌপদী মুর্মুর

শেষ মুহূর্তে বাতিল করলেন কলকাতা সফর। কলকাতা সফরে আসার কথা ছিল এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর। শনিবার শহরে এসে বিজেপি নেতা ও বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি এমনই সম্ভাবনা ছিল। কিন্তু তেমনটা হচ্ছে না আপাতত। রাজ্য সফর বাতিল হয়েছে তাঁর। কারণ নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য এদিন জাতীয় শোক পালন হচ্ছে দেশে। তাই এখনই আর কলকাতায় আসছেন না দ্রৌপদী মুর্মু। অনুমান করা হচ্ছিল রাজ্য সফরে এসে স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে পরিচয় করবেন তিনি এবং বিজেপি বিধায়কদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে বোঝানো হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কিনা সেই নিয়েও জল্পনা ছিল। কিন্তু এখন…
Read More
সব প্রশ্নে ইতি, জানিয়ে দিলেন টুইটার কিনছেন না এলন

সব প্রশ্নে ইতি, জানিয়ে দিলেন টুইটার কিনছেন না এলন

জল্পনার অবসান হলো, ইতি পড়লো সব প্রশ্নে। কয়েক সপ্তাহ আগে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছিলেন এলন মাস্ক। তবে এবার স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে টুইটার কিনছেন না তিনি। এই প্ল্যাটফর্মের ভুয়ো অ্যাকাউন্টের তথ্য চেয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ অনেকবার অনুরোধ করা সত্ত্বেও সেই তথ্য হাতে পাননি মাস্ক, তাই টুইটার না কেনার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি। তবে ধনকুবেরের এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়েছে সংস্থা। টুইটার চেয়ারম্যান জানিয়েছেন, আইনি পথে যাচ্ছেন তারা। প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এলন। প্রাথমিকভাবে চুক্তি হয়েও গিয়েছিল। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অর্থে লোন নিয়েছিলেন মাস্ক। ইঙ্গিত মিলেছিল, সেই লোন শোধ করতে তিনি সংস্থার…
Read More
রাজনীতির মঞ্চ হোক বা ব্যক্তিগত সম্পর্ক, পুরোটাই বর্ণময় ছিলো বরিসের জীবন

রাজনীতির মঞ্চ হোক বা ব্যক্তিগত সম্পর্ক, পুরোটাই বর্ণময় ছিলো বরিসের জীবন

বিগত বেশ কিছুদিন ধরে মন্ত্রিসভায় পদত্যাগ পর্ব চলার পর, এবার প্রাক্তন হলেন প্রধানমন্ত্রী। চলছিলো জল্পনা, টালমাটাল অবস্থায় ছিলো প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব পদ। এবার আশঙ্কাই সত্যি হল। দেশের স্বার্থে ও দলীয় সদস্যদের চাপের কাছে হার স্বীকার করে শেষমেশ ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বরিস জনসন। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বরিস জনসন৷ কখনও পার্টি গেট কেলেঙ্কারি তো কখনও দলীয় সাংসদের যৌন কেলেঙ্কারির তথ্য গোপন৷ রাজনীতির কারবারিরা বলছেন, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কুর্সি হারানোর নেপথ্যে অনুঘটকের মতো কাজ করেছে এই সকল বিতর্ক। রাজনৈতিক জীবনের পাশাপাশি বরিসের ব্যক্তিগত জীবনও বর্ণময়৷ সম্প্রতি বরিস মন্ত্রিসভা থেকে ৪০ জন সদস্য ইস্তফা দেওয়ার পরই…
Read More
সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় এবার কি বন্ধ হবে স্কুল

সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় এবার কি বন্ধ হবে স্কুল

দেশের পাশাপাশি রাজ্য বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস। উদ্বেগ বাড়িয়ে লাগামছাড়া পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। করোনা সংক্রমণ বিগত কয়েক দিনে যেভাবে বেড়েছে তাতে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। যেখানে কয়েক সপ্তাহ আগে পর্যন্ত দৈনিক সংক্রমণ ৫০ থেকে ১০০-র মধ্যে ছিল, সেটাই এখন প্রায় ৩ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। পাল্লা দিয়ে অস্বস্তি বাড়াচ্ছে মৃত্যুর পরিসংখ্যানও। এদিকে, রাজ্যে স্কুল-কলেজ খুলে গিয়েছে, অফলাইন পরীক্ষা হচ্ছে, হাটে-বাজারে মানুষ মাস্ক ছাড়াই বেরোচ্ছে। তাই উদ্বেগ বাড়ছেই। এক্ষেত্রে প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠান কতদিন খোলা থাকতে পারবে। যদিও আপাতত তা যে বন্ধ হচ্ছে না, সেটা স্পষ্ট। এবারের সংক্রমণের তালিকায় অনেক স্কুল পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারা আছেন। তাই…
Read More
প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নামো

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নামো

এক মর্মান্তিক ঘটনায় কিছুক্ষনের মধ্যেই শেষ হয়ে গেলো প্রাণ।ভরা সভায় পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি এবং পরিশেষে কয়েক ঘন্টার লড়াই শেষ করে মৃত্যু। প্রিয় বন্ধু তথা জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের জীবন যে এমনভাবে শেষ হতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার সকালে শিনজোর ওপর এতটাই হামলার খবর পাওয়া মাত্রই মোদি টুইটারে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সেইসঙ্গে জানিয়েছিলেন প্রিয় বন্ধুর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। কিন্ত কোটি কোটি মানুষের প্রার্থনা এবং চিকিৎসকদের শত চেষ্টাকে ব্যর্থ প্রমাণিত করে শুক্রবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিনজো। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ফের টুইটবার্তা মোদির। লিখলেন, 'আমি শোকাহত এবং মর্মাহত।' এদিন জাপানের…
Read More
বেড়েই চলেছে দেশের সংক্রমনের সংখ্যা

বেড়েই চলেছে দেশের সংক্রমনের সংখ্যা

এখনও চলছে করোনাভাইরাসের চোখরাঙানি৷ ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। দেশে উঠে গিয়েছিল কোভিড বিধি। চতুর্থ ঢেউয়ের একটা আশঙ্কা থাকলেও অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ এলেও তা আর কোনও প্রভাব ফেলবে না। তবে আপাতত দেশের কোভিড গ্রাফ যথেষ্ট অনিয়ন্ত্রিত বলেই মনে হচ্ছে। সংক্রমণ এবং মৃত্যু হার নিয়ে একটা চিন্তা থেকেই গিয়েছে। বিগত কয়েক দিনে ব্যাপক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৮ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ১৫…
Read More
ক্যানিং-এ মর্মান্তিক ঘটনার চব্বিশ ঘন্টা পার হলেও এখনো অধরা অপরাধী

ক্যানিং-এ মর্মান্তিক ঘটনার চব্বিশ ঘন্টা পার হলেও এখনো অধরা অপরাধী

ফের এবার উত্তাল পরিস্থিতির সৃষ্টি হলো রাজ্যে৷ সকাল সকাল এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল ক্যানিং৷ হাড়হিম করা হত্যাকাণ্ড। ২১ জুলাইয়ের আগে পঞ্চায়েত সদস্য সহ ৩ তৃণমূল নেতা খুনের ঘটনায় থমথমে ক্যানিং৷ জনবহুল এলাকায় গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি ভাজালির কোপ৷ মাথা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা৷ এই ভয়ঙ্কর ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘন্টা। কিন্তু এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি কোনও অস্ত্র৷ স্রেফ সন্দেহের বশে দু’জনকে আটক করা হয়েছে৷ পুলিশের এই ভূমিকায় ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি সহ ৩ তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রফিকুল সর্দার-সহ বাকি অভিযুক্তদের খোঁজ পেতে…
Read More
একই রাজ্যে চিকিৎসার খরচ বিভিন্ন, প্রশ্ন উঠেছে এই নিয়ে

একই রাজ্যে চিকিৎসার খরচ বিভিন্ন, প্রশ্ন উঠেছে এই নিয়ে

ভিন্ন ভিন্ন সময় চিকিৎসার খরচ বিভিন্ন, প্রশ্ন উঠেছে এই নিয়ে। চিকিৎসার খরচ নিয়ে এবার প্রশ্ন তোলা হল এবং তার জন্য মামলা দায়ের হয়েছে আদালতে। এক রাজ্যে কেন চিকিৎসার খরচ ভিন্ন হবে? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তবে এই মামলার শুনানিতে স্বাস্থ্য কমিশন নিজেদের কাজের ব্যাখ্যা দিয়েছে। জানান হয়েছে, ইনডোর বা আউটডোর চিকিৎসায় কী খরচ হবে, তার ট্যারিফ তৈরির কাজ শেষের পথে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রাজ্যের সব জেলাগুলির সঙ্গে বৈঠক করে ট্যারিফ তৈরির কাজ করছে তারা। চলতি মাসেই ট্যারিফ শেষ করে পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। তারপর শুধু অপেক্ষা থাকবে রাজ্য…
Read More
রাজ্যের বিরোধী দল নেতার ভাই-এর বিরুদ্ধে মামলা

রাজ্যের বিরোধী দল নেতার ভাই-এর বিরুদ্ধে মামলা

এবার অভিযোগ রাজ্যের বিরোধী দল নেতার ভাই-এর বিরুদ্ধে, এমনকি অভিযোগের জেরে মামলাও পর্যন্ত করা হয়েছে। কাঁথি পুরসভা এলাকায় শ্মশানের জমিতে বেআইনিভাবে দখল করে সেখানে দোকান বসিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই মামলায় আগামী বুধবার পর্যন্ত সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। ইলেকট্রিক চুল্লির জন্য নির্দিষ্ট করে রাখা জমিতে বেআইনিভাবে দোকান তৈরি করে তা নগদে বিক্রি করার অভিযোগ উঠেছে কাঁথির অধিকারী পরিবারের। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর বিরুদ্ধেই মূল অভিযোগ। ইতিমধ্যেই…
Read More
ঠিক কি কারণে হত্যা করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রীকে

ঠিক কি কারণে হত্যা করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রীকে

এক আকস্মিক ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়ে গেলো প্রাক্তন প্রধানমন্ত্রীর৷ শুক্রবার সকাল সাড়ে ১১টা৷ নোরা শহরে অনুচ্চ মঞ্চের উপর দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তিনি৷ ছড়িয়ে ছিটিয়ে শ্রোতারা৷ এরই মাঝে ঘটে গেল চরম বিপত্তি৷ প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে৷ ইতিমধ্যেই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ তার নামও প্রকাশে আনা হয়েছে৷ ওই আততায়ীর নাম টেটসুয়া ইয়ামাগানি৷ জানা গিয়েছে, বছর ৪১ এর টেটসুয়ার বাড়ি নারা শহরেই৷ ছক কষেই প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর হামলা চালায় সে৷ বড়িতে বসেই তৈরি করেছিল বন্দুকের গুলি৷ এর সঙ্গেই জানা যাচ্ছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর হামলা চালানো এই ব্যক্তি প্রথম জীবনে জাপানি মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের…
Read More
চলতি মাসে রাষ্ট্রপতি নির্বাচনের কারণে বাড়ানো হচ্ছে বিধানসভার নিরাপত্তা

চলতি মাসে রাষ্ট্রপতি নির্বাচনের কারণে বাড়ানো হচ্ছে বিধানসভার নিরাপত্তা

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে ঘোষিত হয়েছিল চলতি মাসের শুরুতেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর তার জন্য রাজ্য বিধানসভার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সেখানকার স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের স্মার্টফোনের ব্যবহারের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিধানসভার স্ট্রং রুমকে সিসিটিভি ক্যামেরার নজরদারিতেও আনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগে থেকেই সব ব্যবস্থা সেরে রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বিধানসভায় কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা যাতে স্মার্টফোনে আসক্ত হয়ে দায়িত্বে গাফিলতি করতে না পারেন সেই কারণেই ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেই জানান হয়েছে। উল্লেখ্য, আগামী…
Read More
আবার একবার সীমান্তে চিনা যুদ্ধবিমান

আবার একবার সীমান্তে চিনা যুদ্ধবিমান

মাঝে দু বছর সময় কেটে গেলেও আদতে কোনো সুরাহা হয়নি এখনো। বৈঠকের পর বৈঠক করেও কোনো সমাধান মেলেনি এখনো। চিনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর টক্কর যেন কিছুতেই থামছে না। লাদাখ সীমান্ত নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তা এখনও অব্যাহত আছে। বরং উত্তাপ আরও বেড়েছে কারণ সম্প্রতি ফের লাদাখের খুব কাছ দিয়ে উড়ে গিয়েছে চিনের যুদ্ধ বিমান, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। যদিও ভারত তার পাল্টা দিয়েছে বলেই জানা গিয়েছে। জুন মাসের শেষ সপ্তাহে ভোর ৪টে নাগাদ চিনের এই যুদ্ধ বিমান পূর্ব লাদাখের সীমান্তের ওপর দিয়ে উড়ে গিয়েছে বলে জানান হয়েছে। খবর, এই জায়গাতেই চিনের বাহিনী মহড়া চালাচ্ছে, সেই যুদ্ধ বিমান এই…
Read More