Arpita Debnath

5702 Posts
অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীরদের জন্য প্রকাশিত হল বিভিন্ন শর্তাবলী, একনজরে দেখে নিন …

অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীরদের জন্য প্রকাশিত হল বিভিন্ন শর্তাবলী, একনজরে দেখে নিন …

বিক্ষোভের মাঝেই প্রকল্পের নাম ঘোষণার পরেই অগ্নিপথ নিয়ে বিভিন্ন শর্তাবলী প্রকাশ করা হলো কেন্দ্র সরকরের তরফে৷ ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখায় (স্থল, নৌ এবং বায়ুসেনা) নিয়োগের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে নিয়োগ করা সেনাদের পোশাকি নাম হবে ‘অগ্নিবীর’। এই প্রকল্পে চার বছরের জন্য নিয়োগ করা হবে৷ প্রথম বছর মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা (বছরে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার প্যাকেজ)। পরে তা বেড়ে হবে প্রায় ৪৫ হাজার টাকা (চতুর্থ বছরে ৬ লক্ষ ৯২ হাজার টাকার প্যাকেজ)। অবসরের সময ‘সেবা নিধি’ প্রকল্পে ১১ থেকে ১২ লক্ষ টাকা দেওয়া হবে৷ দেখে নেওয়া যাক ‘অগ্নিবীর’ হওয়ার জন্য কী…
Read More
শুরু হল জল্পনা, কে হবে বিজেপির তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী

শুরু হল জল্পনা, কে হবে বিজেপির তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী

আগামী মাসেই দেশে হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ প্রায় শেষ। আর তাই আগামী মাসের ১৫ তারিখ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এমতাবস্থায় কারা হবেন রাষ্ট্রপতি পদপ্রার্থী তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে চলছে বিস্তর জলঘোলা। জানা যাচ্ছে একের পর এক রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নির্ধারণ করা হলেও পরবর্তীতে তাঁরা নির্বাচন থেকে সরে আসছেন। প্রথমে শরদ পাওয়ার, তারপর এখন গোপালকৃষ্ণ গান্ধী একের পর এক গুরুত্বপূর্ণ নেতৃত্ব পিছু হটছেন রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হওয়া থেকে। এমতাবস্থায় শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চলেছেন বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। জানা যাচ্ছে,…
Read More
প্রায় তিন মাস পর পেশ হল বগটুইকাণ্ডের চার্জশিট

প্রায় তিন মাস পর পেশ হল বগটুইকাণ্ডের চার্জশিট

কিছুদিন আগে একটি মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে জুড়ে। এরপরেই হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত ভার যায় সিবিআই-এর হাতে। প্রায় তিন মাস সময় লেগে গেল এই ঘটনার চার্জশিট পেশ হতে। বীরভূমের বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের মামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এই প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। ঘটনার প্রায় ৯০ দিনের মাথায় এই চার্জশিট পেশ করেছে তারা, তাও মুখবন্ধ খামে। তবে জানা গিয়েছে, এই চার্জশিটে নাম রয়েছে ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত আনারুল সহ ১৮ জনের। গত এপ্রিল মাসে বগটুই-কাণ্ডে আদালতে প্রাথমিক রিপোর্ট পেশ করেছিল সিবিআই। কিন্তু রাজ্য সেই সময় থেকেই সিবিআই তদন্তে আপত্তি জানিয়েছিল তবে তা গ্রাহ্য হয়নি। প্রাথমিক ভাবে…
Read More
অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

কেন্দ্র সরকারের তরফে ঘোষিত হয়েছিল অগ্নিপথ প্রকল্পের। ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’-এর প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এবার অগ্নিপথ নিয়ে সরব হলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পে সেনার চাকরি দেওয়া হচ্ছে না। এটা বিজেপি’র ক্যাডার তৈরির চেষ্টা।'' মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানায় বিরোধী দলের বিধায়করা। এর পর শুভেন্দুর নেতৃত্বে ওয়াক আউট করেন তারা। বিরোধী দলনেতার দাবি, ভারতীয় সেনাকে অপমান করেছেন মমতা৷ এখানেই শেষ নয়, এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ''বিজেপি আসলে গুন্ডা তৈরি করতে চায়। ওঁরা কি বিজেপি’র অফিসে পাহারাদার হবে? চার বছরের জন্য চুক্তিভিত্তিক চাকরি নয়, স্থায়ী চাকরি দিতে হবে। চার…
Read More
কবে খুলবে স্কুল, প্রশ্ন হাই কোর্টের তরফে

কবে খুলবে স্কুল, প্রশ্ন হাই কোর্টের তরফে

চলতি বছর করোনা সংক্রমণ পরিস্থিতি শিথিল হতেই খুলে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান৷ এর পাশাপাশি চলতি বছর শীত যেতেই চড়েছে গরমের পারদ৷ এই পরিস্থিতি কাটিয়ে স্কুল খুললেও দফায় দফায় বাড়ানো হয়েছে গ্রীষ্মের ছুটি৷ দ্বিতীয় দফায় আরও ১১ দিন ছুটি বাড়ানো হয়েছে৷ এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা৷ সোমবার সেই মামলারই শুনানি ছিল৷ সরকার পক্ষের আইনজীবীর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, গরমের ছুটি আরও বাড়ানো হবে কি? এর জবাবে সরকারি কৌঁসুলি সম্রাট সেন বলেন, এটা নির্ভর করছে আবহাওয়ার গতিবিধির উপর৷ স্কুলে গরমের বাড়তি ছুটি সংক্রান্ত মামলার শুনানি গতকাল শেষ হলেও, রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের…
Read More
হাজিরার জন্য বাড়তি সময় চাইলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা

হাজিরার জন্য বাড়তি সময় চাইলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা

সম্প্রতি তার একটি ভুল মন্তব্যে তোলপাড় হয়েছে গোটা দেশসহ বিভিন্ন রাজ্যে। বিক্ষোভের আগুন জ্বলেছে বিভিন্ন রাজ্যে যার আচ পড়েছে বাংলাতেও। সংবাদমাধ্যমের বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে হজরত মহম্মদ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। সেই মন্তব্যের পর থেকেই দেশ জুড়ে উত্তপ্ত পরিবেশ। রাজ্যে রাজ্যে বিক্ষোভ, অবরোধ। এই বিক্ষোভের প্রভাব পড়েছে বাংলাতেও। সেই কারণেই তাঁকে কলকাতা পুলিশ তলব করেছিল। নূপুরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই ডাকে সাড়া দেননি। কেন হাজিরা দিলেন না তাও জানিয়েছেন বহিষ্কৃত এই বিজেপি নেত্রী। সূত্রে খবর, ই-মেল পাঠিয়ে কলকাতা পুলিশকে নূপুর শর্মা তাঁর না আসার কারণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। জানা গিয়েছে, তিনি জানিয়েছেন যে…
Read More
এবার নতুন উদ্যোগ, দুর্নীতি রুখতে বড় নির্দেশ হাইকোর্টের তরফে

এবার নতুন উদ্যোগ, দুর্নীতি রুখতে বড় নির্দেশ হাইকোর্টের তরফে

একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে রাজ্যে শিক্ষার ক্ষেত্রে। এই দুর্নীতি রুখতে এবার নতুন উদ্যোগ। দূর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বিধানসভায় রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক নিয়ে সরকারি ভাবে কিছু না জানান হলেও কোন কলেজে কত আসন, কত নম্বরের ভিত্তিতে ভর্তি সহ বিস্তারিত তথ্য এই পোর্টালে থাকবে বলে জানা গিয়েছে। এর ফলে রাজ্যের সাড়ে ৫০০ টি ডিগ্রী কলেজে ভর্তির জন্য একটাই মেধা তালিকা প্রকাশ করা হবে। এর আগে কলেজে ভর্তি হতে…
Read More
একের পর এক বাতিল, কে হতে চলেছেন মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতি পদপ্রার্থী

একের পর এক বাতিল, কে হতে চলেছেন মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতি পদপ্রার্থী

চলছে নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অ-বিজেপি জোট প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেস সাংসদ যশবন্ত সিনহার নাম প্রস্তাব করবে বলে একাংশ দাবি করেছে। আগামীকাল নয়াদিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের ডাকে প্রস্তাবিত বৈঠকে এই নাম প্রস্তাব করা হতে পারে। এর আগে গত সপ্তাহে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আয়োজিত বৈঠকে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হলেও তিনি তা ফিরিয়ে দেন। এরপরে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও আজ মহাত্মা গান্ধীর পৌত্র রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিজেদের অনিচ্ছা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, এর আগে উপরাষ্ট্রপতি নির্বাচনে গোপালকৃষ্ণ গান্ধী ভেঙ্কাইয়া…
Read More
করোনামুক্ত হয়ে ছুটি পেলেন সোনিয়া

করোনামুক্ত হয়ে ছুটি পেলেন সোনিয়া

সময় খারাপ যাচ্ছে কংগ্রেসের। একদিকে করোনা সংক্রমণে আক্রান্ত অন্যদিকে ইডির তলব। বিগত বেশ কিছুদিন ধরে করোনায় সংক্রমিত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। পরবর্তী ক্ষেত্রে তাঁর কোভিড পরবর্তী জটিলতা হয় এবং শ্বাসনালীতে ছত্রাকের সংক্রমণ, নাক দিয়ে রক্তপাত বের হওয়ার মতো ঘটনা ঘটে। কিন্তু চিন্তার এখন আর কোনও কারণ নেই। আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এখন প্রশ্ন উঠেছে, তিনি ইডি দফতরে কবে হাজিরা দিতে যেতে পারবেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগে চলতি মাসের আট তারিখ কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে…
Read More
নির্ধারিত বয়সে নিজের ইচ্ছায় বিবাহ করার অধিকার রয়েছে মুসলিম মেয়েদের

নির্ধারিত বয়সে নিজের ইচ্ছায় বিবাহ করার অধিকার রয়েছে মুসলিম মেয়েদের

বড়ো ঘোষণা আদালতের তরফে। আবেদনকারীর পক্ষেই গেলো আদালতের রায়দান, জয়লাভ হলো তাদের। আদালতের তরফে ঘোষিত হলো নির্ধারিত বয়সে তারা বিয়ে করতে পারবে স্বইচ্ছায়। ১৬ বছরের যে কোনও মুসলিম মেয়ের মুসলিম আইন অনুযায়ী বিবাহ যোগ্য। তারা নিজের ইচ্ছায় বিবাহ করলে সেই বিবাহ বৈধ বলেই ধরা হবে। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে বাল্যবিবাহের পক্ষে এমনই রায় দিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের একক বেঞ্চ। সম্প্রতি বিচারপতির জশজিৎ সিং বেদির একটি বেঞ্চ ১৬ বছর বয়সী এক মুসলিম কন্যার আবেদনের প্রেক্ষিতে তার নিরাপত্তা নিশ্চিত করতেই এমন রায় দিয়েছে বলে খবর। জানা যাচ্ছে, সম্প্রতি ১৬ বছর বয়সী এক মুসলিম তরুণী এবং তার ২১ বছর বয়সী স্বামী নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হন। তাদের…
Read More
মিললো না মুক্তি জেলেই থাকতে হবে রোদ্দুরকে

মিললো না মুক্তি জেলেই থাকতে হবে রোদ্দুরকে

এখনোও পর্যন্ত মিললো না মুক্তি জেলেই থাকতে হবে তাকে। একটি মামলায় জামিন পেলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। দু’হাজার টাকার বন্ডে রোদ্দূরকে জামিন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে কু-মন্তব্য মামলায় তাঁকে সোমবার অন্তর্বর্তী জামিন দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। তবে এখনই হেফাজত মুক্ত হচ্ছেন না তিনি। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় জামিন মঞ্জুর হলেও বটতলা থানার মামলা প্রসঙ্গে এখনও কিছু জানায়নি আদালত। এদিকে পৃথক একটি মামলায় নতুন করে গ্রেফতার করা হয়েছে রোদ্দুর রায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার জন্য তিনি গ্রেফতার হন। তবে শুধু তাদের বিরুদ্ধে নয়, দেশ, দেশের সংবিধান, সেনা এবং পুলিশকেও গালি দেন তিনি এক ভিডিওতে।…
Read More
শত দোষারোপ দিলেও দলের পাশেই আছেন মুখ্যমন্ত্রী

শত দোষারোপ দিলেও দলের পাশেই আছেন মুখ্যমন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার জল গড়িয়েছে অনেকদূর। নাম জড়িয়েছে একাধিক মন্ত্রীর। যার মাঝে অন্যতম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। ইতিমধ্যেই তাঁকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপেই রয়েছে। কিন্তু এই আবহেও হাল ছাড়তে রাজি নন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর 'সৈনিকের' পাশেই আছেন। এদিন এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিধানসভা থেকে নাম না করে তিনি নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মমতা এদিন বিধানসভায় বলেন, এক লক্ষ চাকরি দিতে গিয়ে একশোটা ভুল হতেই পারে, তা শুধরে নেওয়ার সময় দিতে হবে। বেকারদের চাকরি নিয়ে যদি কোনও সমস্যা হয়…
Read More
মর্মান্তিক ঘটনা, বজ্রপাত প্রাণ করলো প্রায় সতেরো জনের

মর্মান্তিক ঘটনা, বজ্রপাত প্রাণ করলো প্রায় সতেরো জনের

দেশে আগমন ঘটেছে বর্ষার। আর এরমাঝেই বজ্রপাতের জেরে বড়সড় দুর্ঘটনা নীতীশ কুমারের রাজ্য বিহারে। জানা যাচ্ছে, রবিবার বিহারের আট জেলায় বজ্রাঘাতে অন্ততপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে এই রাজ্যে। শনিবার রাতের পর রবিবার প্রায় সারাদিন ধরেই আবহাওয়া খারাপ ছিল বিহারের বিভিন্ন প্রান্তে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড় এবং বজ্রাঘাতের দাপট। আর সেই বজ্রপাতের কারণে একই দিনে রাজ্যজুড়ে অন্ততপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সকালে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একই সঙ্গে তিনি নিহতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বলে খবর। এই ঘটনা প্রসঙ্গে এদিন টুইটারে…
Read More
স্পষ্ট বার্তা, জারি থাকবে অগ্নিপথ প্রকল্প কোনো মতেই তা রোধ করা হবে না

স্পষ্ট বার্তা, জারি থাকবে অগ্নিপথ প্রকল্প কোনো মতেই তা রোধ করা হবে না

সদ্য মাত্রই কেন্দ্র সরকারের তরফে ঘোষিত হয়েছে নতুন প্রকল্প 'অগ্নিপথ'। কেন্দ্রীয় সরকারের 'অগ্নিপথ' প্রকল্প ঘোষণা হওয়ার পরেই দেশজুড়ে মারাত্মক বিক্ষোভ শুরু হয়েছে। ভারতের সশস্ত্র তিন বাহিনীতে নিয়োগের নতুন মডেল অগ্নিপথকে কেন্দ্র করে এই মুহূর্তে কার্যত উত্তাল গোটা দেশ। এই মডেলকে ভুল এবং অসত্য দাবি করে ইতিমধ্যেই বাংলা, বিহার, হরিয়ানা, তেলেঙ্গানাসহ একাধিক রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন। রাস্তা, ট্রেন লাইন অবরোধ থেকে শুরু করে, পাথর ছোঁড়া, এমনকি বাস-ট্রেনে অগ্নিসংযোগের মতো অপ্রীতিকর ঘটনাও এই মুহূর্তে দেশের একাধিক রাজ্যে ঘটেছে। এমতাবস্থায় রবিবার দেশের তিন সেনাপ্রধানের সঙ্গে একটি জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকের পরেই প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি একটি জরুরী…
Read More