04
Apr
দেখতে দেখতে ধংসস্তূপ পরিণত হলো একটা গোটা শহর৷ রুশ আগ্রাসনে কিয়েভ যেন মৃত্যুপুরী৷ চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ৷ কিয়েভ থেকে পুতিন বাহিনী পিছু হটতেই গোটা রাজধানী পুনর্দখল নিয়েছে ইউক্রেন সেনা। কিন্তু কিয়েভের পরিস্থিতি রীতিমতো শোচনীয়৷ শহরে ঢুকলেই নাক ঝলসে যাচ্ছে পচা গন্ধে৷ চারিদিকে শুধুই মৃতদেহর স্তূপ৷ রবিবার কিয়েভের প্রসিকিউটর জেনারেল ইরানা ভেনেদিরটোভা জানান, গোটা কিয়েভের দখল নেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত শহর থেকে উদ্ধার করা হয়েছে ৪১০টি মৃতদেহ৷ নিহতরা সকলেই ইউক্রেনের সাধারণ নাগরিক৷ ইউক্রেনের জাতীয় টেলিভিশনে বক্তব্য রাখার সময় ইরানা ভেনেদিরটোভা বলেন, “আমরা রাজধানী কিয়েভের স্বাধীন অঞ্চলগুলি থেকে এখনও পর্যন্ত ৪১০ টি দেহ উদ্ধার করেছি। ফরেন্সিক এক্সপার্টদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে দেহগুলি পরীক্ষা…
