14
Jun
দিনের শুরুতে খাওয়া প্রথম খাবার সারাদিন চলতে সাহায্য করে। এই কারণেই এনার্জি লেভেল বজায় রাখতে, সুস্থ থাকতে ও সারাদিন অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার বিষয়টি নিশ্চিত করা খুব জরুরী। ম্যাক্স হেলথকেয়ার, দিল্লির রিজিওনাল হেড-ডায়েটেটিক্স রিতিকা সমাদ্দার তিনটি স্বাস্থ্যকর কিন্তু সুস্বাদু খাবারের পরামর্শ দিয়েছেন যা ব্রেকফাস্টে যোগকরে একটি স্বাস্থ্যকর খাবার তৈরি করে ফেলা যায়। এগুলি হল: আমন্ড, অ্যাভোকাডো ও বেকড মিষ্টি আলু। রিতিকা সমাদ্দারের পরামর্শ হল, “আপনার ব্রেকফাস্টে একমুঠো আমন্ড যোগ করে আপনার দিন শুরু করুন। আমন্ড ভিটামিন বি ২, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ এমন পুষ্টিকর বাদাম যা খাদ্য থেকে শক্তি নিঃসরণে তার ভূমিকার…
