16
Oct
প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার সঞ্চালনায় 'দিওয়ান-এ-ক্রিকেট' নামের একটি আকর্ষণীয় ক্রিকেট কুইজ শো'র মাধ্যমে ভারতের শীর্ষস্থানীয় লাইভ এন্টারটেইনমেন্ট অ্যাপ এলোএলো ক্রিকেট বিশ্বকাপকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত। এই অ্যাপ এর মাধ্যমে ক্রিকেট প্রেমীরা একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ১ লক্ষ টাকা পুরষ্কারের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন এবং আকাশ চোপড়ার সাথে লাইভ দেখা করার সুযোগ পেতে পারেন।২০২৩ সালের ৮ই অক্টোবর থেকে শুরু হওয়া 'দিওয়ান-এ-ক্রিকেট' ওয়ানডে বিশ্বকাপে প্রতিটি ভারতীয় ম্যাচের ইনিংস বিরতির সময় দর্শকদের মুগ্ধ করবে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, প্রখ্যাত ধারাভাষ্যকার, জনপ্রিয় ইউটিউবার এবং সম্মানিত কলামিস্ট আকাশ চোপড়া ম্যাচ-এ ধারাভাষ্য দিয়ে ডায়নামিক লাইভ শো শুরু করবেন এবং এলোএলো অ্যাপ…
