11
Aug
মালদার চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা গ্রামে রাস্তার দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী। অভিযোগ, প্রায় দেড় বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তার জন্য টেন্ডার হয়েছিল, বোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু কাজ শুরু হয়নি আজও। বর্ষাকালে কাদা-জলে পায়ে হেঁটেও চলাচল অসম্ভব হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স বা দমকল তো দূরের কথা, সাধারণ যানবাহনও ঢুকতে পারে না গ্রামে। স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের ছোঁয়া থেকে বহু দূরে বটতলা গ্রাম। গ্রামে ঢোকার পথে রাস্তার কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ভিতরের রাস্তাগুলিতে একটুও পিচ ঢালাই হয়নি। এর জেরে রোগী বা প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় খাটিয়ায় করে। শনিবার এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে এলাকার যুবকেরা খাটিয়ায়…
