23
Jul
নির্মাণাধীন ঘরের ভিত থেকে একসঙ্গে ১৬টি গোখরো সাপের ছানা উদ্ধার জলপাইগুড়ি সদর ব্লকের চড়কডাঙ্গি তেলিপাড়ায়। ঘটনাটি ঘটেছে স্থানীয় বাসিন্দা হরে কৃষ্ণ শর্মার বাড়িতে, যেখানে একটি নতুন ঘরের নির্মাণ কাজ চলছিল। বুধবার দুপুরে ঘরের ভিটি সমান করার সময় হঠাৎ করেই নির্মাণকর্মীরা দেখতে পান মাটির নিচে কিছু নড়াচড়া করছে। ভালো করে লক্ষ্য করতেই দেখা যায়, একাধিক গোখরো সাপের ছানা সেখানে কিলবিল করছে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক হরে কৃষ্ণ শর্মা বিষয়টি দ্রুত জানান গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে সংস্থার সম্পাদক অংকুর দাস ও সদস্য অনির্বাণ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছান এবং সাপগুলিকে উদ্ধার করেন। মোট ১৬টি গোখরো ছানাকে তাঁরা সযত্নে সংগ্রহ…
