02
Apr
রমজান মাসে জোরদার ভাবে চলছে পুরাতন মালদায় লাচ্ছা এবং সেমুই তৈরির কাজ।প্রতিবছর ঈদের আগেই এই রমজান মাস চলাকালীন পুরাতন মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের খৈরাতিপাড়া এলাকায় অস্থায়ী কারখানা গড়েই শুরু হয় লাচ্ছা এবং সেমুই তৈরীর কাজ। মালদা থেকে ভিম জেলাতেও রপ্তানি হয় এই খাদ্য সামগ্রী।এবছরও ব্যাপকভাবে কাজ শুরু হয়েছে লাচ্ছা এবং সেমুইয়ের। রীতিমত ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা লাচ্ছা এবং সেমুয়ের কিলো প্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে।যদিও পাইকারেরা সেই খাদ্য সামগ্রী কিনে বর্তমান বাজারে ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছেন।উল্লেখ্য, রমজান মাসে সন্ধ্যায় রোজা ভাঙ্গার পর অনেকেই মূলত বিভিন্ন খাদ্য সামগ্রীর সঙ্গেও মিষ্টি সুস্বাদু এই ধরনের লাচ্ছা ও সেমুই…
