20
Feb
দেশের উত্তরপূর্বাঞ্চলে স্বাস্থ্যপরিস্থিতির ক্রমাগত অবনতির বিষয়ে আলোচনার জন্য সীকমেড গুয়াহাটিতে একটি ভার্চুয়াল রাউন্ডটেবল বৈঠকের আয়োজন করেছিল। সীকমেড হল একটি গ্লোবাল টেলি-হেলথ প্লাটফর্ম, যা বিশ্বের বিভিন্ন স্থানের রোগীদের ভারতের খ্যাতনামা ও পুরস্কারজয়ী চিকিৎসকদের কাছ থেকে প্রফেশনাল ও এথিক্যাল মেডিক্যাল অ্যাডভাইস গ্রহণের সুবিধা করে দেয়। গুয়াহাটির রাউন্ডটেবলে অংশ নিয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় কার্ডিয়ো ও অনকো এক্সপার্টগণ। তাদের মধ্যে ছিলেন পদ্মভূষণ পুরস্কারজয়ী ডাঃ টি এস ক্লার (ফর্টিস হার্ট অ্যান্ড ভাস্কুলার ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং সীকমেডের মেডিক্যাল অ্যাডভাইসর) ও ডাঃ হারীত চতুর্বেদী (ম্যাক্স ইনস্টিটিউট অফ ক্যান্সার কেয়ার, ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল ও সীকমেডের প্যাট্রন)। কোভিড-পরবর্তী সময়ে সঠিক ও বিশ্বাসযোগ্য টেলি-হেলথ প্রদানকারীর প্রয়োজন সম্পর্কে বিশদে বলেন সীকমেডের…
