09
Dec
এই বছর একের পর এক বেশ কিছু অভিনয় জগতের মানুষের আত্মহননের খবর পাওয়া গিয়েছে। পরপর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা অভিনয় জগতের কলাকুশলীরা। বুধবার ফের এক অভিনেত্রী আত্মহত্যার খবর মিলল। বছর ২৮-এর তামিল অভিনেত্রী ভিজে চিত্রার ঝুলন্ত দেহ মিলল হোটেলের একটি ঘর থেকে। তামিল সিনেমা ও সিরিয়াল জগতের বেশ পরিচিত মুখ চিত্রা। অভিনয় ছাড়াও নৃত্য ও টিভিতে সঞ্চালনার কাজও করতেন অভিনেত্রী। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশের তরফে এখনই পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
