editor

11195 Posts
বারবিশায় আজ থেকে শুরু হল টিটুয়েন্টি টুর্নামেন্ট

বারবিশায় আজ থেকে শুরু হল টিটুয়েন্টি টুর্নামেন্ট

দীর্ঘদিন পর কোভিড নির্দেশিকা মেনে আলিপুরদুয়ারের বারবিশায় শুরু হল ক্রিকেট টুর্নামেন্ট। জানা গেছে উদয়ন কালচারাল সোস্যাইটির উদ্যোগে এই টি টুয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়। খেলাতে অংশগ্রহণ করেছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার আটটি দল। টূর্ণামেণ্টে অসম,কোচবিহার,শিলিগুড়ি এলাকা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। এদিন থেকে খেলার উদ্ভোধন হয় । প্রথম খেলায় মুখোমুখি হয় আলিপুরদুয়ার একাদশ সঙ্গে কামাখ্যাগুড়ি পিজি একাদশ । টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে আলিপুরদুয়ার একদশ চৌদ্দ ওভারে দশ উইকেট খুইয়ে ৪১ রান তোলে । এবং জবাবে কামাখ্যাগুড়ি পিজি একাদশ এক ওভার এক বলে ৪২ রান তুলে নেয় কোনো উইকেট না খুইয়ে ।
Read More
দীর্ঘ দুইমাসের আইনি লড়াইয়ে জামিন পেলেন ডাক্তার তুষার সরকার

দীর্ঘ দুইমাসের আইনি লড়াইয়ে জামিন পেলেন ডাক্তার তুষার সরকার

দীর্ঘ দুইমাস পর অবশেষে জামিন পেলেন ডাক্তার তুষার সরকার। সূত্রের খবর নয়মাস আগের পুরোনো মামলায় পুলিশ গ্রেপ্তার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার রায়গঞ্জ নিবাসী তুষার সরকারকে। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাঁর প্রতিবাদ এবং কার্যকলাপের জন্য এলাকায় খুব নাম ডাক ছিল তুষার বাবুর। অভিযোগ, তুষার সরকারকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে এরপর জামিন অযোগ্যধারায় বিভিন্ন সাজানো কেসে তাকে জেলে বন্দি করে রাখে। এনিয়ে রায়গঞ্জ জুড়ে উত্তেজনা ক্রমশ বাড়ছিল। দীর্ঘ দুইমাসের বেশী সময় ধরে, রায়গঞ্জ ও হাইকোর্টে চলে শুনানি। গত ১৯শে নভেম্বর একটা মামলায় জামিন লাভ করার পর, আজ দ্বিতীয় মামলাতেও, মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে তুষারের জামিন আনল লিগাল সেল। তুষারের পরিবারের অভিযোগ, অগ্রপশ্চাৎ…
Read More
শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি

শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি

আজ থেকে জলপাইগুড়িতে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি জনসাধারণের কাছে তুলে ধরা এবং সেই প্ৰকল্পের সুযোগ সমস্ত প্রান্তিক রাজ্যবাসীদের কাছে পৌছে দিতে এই উদ্যোগ রাজ্য প্রশাসনের। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, কৃষকবন্ধু, জয় জোহার, তফসিলি জাতি/উপজাতির শংসাপত্র সহ একাধিক প্রকল্প নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচী নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হল। মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে এই শিবিরের উদ্বোধন করেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল । উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো, দুর্গা রায় প্রমুখ। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সকলের কাছে পৌঁছে…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে  তিস্তার খাদে পড়ল গাড়ি, মৃত দুই

নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ল গাড়ি, মৃত দুই

সিকিম থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলিগুড়ি নিবাসী এক পরিবারের দুই সদস্য। । পুলিশ সূত্রে জানা গেছে সিকিমের নামচি থেকে শিলিগুড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গভীর খাদে পড়ে যায়। জানা গেছে সাদা রঙের একটি বোলেরো গাড়ি এদিন তিস্তার ২৭ মাইল এলাকার কাছে গভীর খাদে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। গাড়িতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস নিবাসী কমল আগারওয়াল ও তার পরিবার ছিল। ঘটনাস্থলেই কমল বাবুর স্ত্রী রেখা আগারওয়াল(৩৭) ও মা জিনি দেবীর(৬০) মৃত্যু হয়। ঘটনাস্থলেই দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । গুরুতর জখম হয়েছেন কমল আগরওয়াল ও তার দুই সন্তান। আশঙ্কাজনক…
Read More
বাজার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র

বাজার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র

শীতের মরশুমে বাড়তে পারে করোনা সংক্রমণ। রাশ ধরতে মরিয়া কেন্দ্র। তাই সব দিক বিবেচনা করে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কন্টেনমেন্ট জোনে বাজারহাট বন্ধ রাখার নির্দেশ দিল। নির্দেশ অমাণ্য করলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র। এদিকে কলকাতায় নতুন করে বালিগঞ্জ, টালিগঞ্জ এবং গড়িয়ার ভ্যালিপার্কের একটি করে জায়গা কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষিত হয়েছে নতুন করে। ফলে এই নির্দেশিকা এই অঞ্চলেও প্রযোজ্য হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
Read More
রোমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামে

রোমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামে

চলতি বছরের শুরুতেই পাঁচ বছর পর অভিনয়ের দুনিয়ায় কামব্যাক করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ও নায়িকা সুস্মিতা সেন। ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘আর্য’তে দেখা মিলেছে এই বঙ্গ তনয়ার। সব সময়ই নিজের সিদ্ধান্ত নিয়ে অকপট থেকেছেন সুস্মিতা। ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রোমান শালের সঙ্গে লিভ ইন সম্পর্ক কোনদিন গোপন রাখেননি সুস্মিতা সেন। ২০১৮ সাল থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ এই জুটি। দুই মেয়ে রেনে ও আলিশা এবং বয়ফ্রেন্ড রোমানকে নিয়ে সুখী গৃহকোণ সুস্মিতার।
Read More
আগের অনেকটা কম দৈনিক আক্রান্তের সংখ্যা

আগের অনেকটা কম দৈনিক আক্রান্তের সংখ্যা

গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ। দেশের দৈনিক সংক্রমণ ৩১ হাজারে নেমে এল। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ১১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। একধাক্কায় অনেকটা কমল চিকিৎসাধীন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৮৫ জন। ফলে মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসার ইঙ্গিত মিলল।
Read More
জেলা কমিটির বৈঠক থেকে বেরিয়ে গেলেন তৃণমুল ব্লকের সাধারণ সম্পাদক

জেলা কমিটির বৈঠক থেকে বেরিয়ে গেলেন তৃণমুল ব্লকের সাধারণ সম্পাদক

জেলা কমিটির বৈঠক চলাকালীন সভা থেকে বেরিয়ে এলেন তৃণমূলের ব্লক সহ সভাপতি । আলিপুরদুয়ারে ইতিমধ্যে নতুন জেলা কমিটি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে আজ নবগঠিত জেলা কমিটির বৈঠকে সেই ক্ষোভের চিত্র দেখা গেল। জানা গেছে জেলার ফালাকাটা ব্লকের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত সভা ছেড়েই বেরিয়ে আসেন। আলিপুরদুয়ারের রবীন্দ্রভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠক চলাকালীন রাগে গজগজ করতে করতে বৈঠকের থেকে বেরিয়ে যান জেলা সহ-সভাপতি নিরঞ্জন দাস। তার অভিযোগ তাকে অপমান করা হয়েছে। তার বক্তব্য প্রতিষ্ঠালগ্ন থেকে দলকে সমস্ত কিছু উজার করে দিয়েছি আর এখন প্রতি পদে পদে অপমান ছাড়া কিছুই জোটে না। যদিও বৈঠক শেষে জেলা সভাপতি মৃদুল…
Read More
১৫ ডিসেম্বর কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী

১৫ ডিসেম্বর কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী

ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে ফের উত্তরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আগামী ১৫ ডিসেম্বর কোচবিহারে আসবেন মুখ্যমন্ত্রী ।যোগ দেবেন একটি দলীয় সভায়। তবে মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে টা এখনো বিস্তারিত জানা যায়নি। বর্তমানে মুখ্যমন্ত্রী মেদিনীপুর জেলা সফরে রয়েছেন। এবিষয়ে কোচবিহার জেলার তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, সম্ভাব্য আগামী ১৫ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক একটি কর্মসূচীতে আসবেন। তবে ওই দলীয় কর্মসূচী কোথায় কিভাবে হবে তা এখন ঠিক করা হয় নি। কোচবিহারে ইতিমধ্যে গোষ্ঠী কোন্দলকে ছাপিয়ে মিহিরের দল ত্যাগের বিষয়টির রেশ কাটেনি। নিশীথ প্রামাণিকও জানিয়ে রেখেছেন কোচবিহারের একাধিক তৃনমূল নেতা বিজেপিতে আসতে চলেছে।এই পরিস্থিতিতে কোচবিহার জেলা…
Read More
এবার বিয়ের পিঁড়িতে অঙ্কুশ?

এবার বিয়ের পিঁড়িতে অঙ্কুশ?

শীতের মরশুম শুরু হতেই বিয়ের মরশুম সর্বত্র। টলিউডও বাদ যায়নি। লকডাউনের পর ২৬ নভেম্বর টলিউডের প্রতিভাবান অভিনেতা অনির্বাণ শুভকাজটা সেরেছেন। ঠিক এই শুভ কাজটা সেরে ফেলতে চাইছেন অভিনেতা অঙ্কুশও। এমনই খবর আনাগোনা করছে টলিপাড়া জুড়ে।বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চলেছেন অঙ্কুশ ৷ এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ায় ৷ তবে সেই গুঞ্জন নিজেই ছড়িয়েছেন অভিনেতা ৷ ট্যুইটারে অনির্বাণ-মধুরিমাকে অভিনন্দন জানানোর পাশাপাশি অভিনেতা অঙ্কুশ লিখেছেন, ''শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।''অঙ্কুশ ট্যুইটারে অনির্বাণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেহাতই মজা করে নিজের বিয়ের কথা বলেছেন,…
Read More
রবীন্দ্রনগরে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

রবীন্দ্রনগরে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায় সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনার কথা শুনেই ঘটনাস্থলে পৌঁছেছে শিলিগুড়ি থানার পুলিশ। জানা গেছে এদিন রবীন্দ্রনগরে একটি স্কুলের সামনে থেকে রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির মাথার পিছনে চোটের চিহ্ন রয়েছে। এর সঙ্গে মৃতদেহটির পাশে একটি সাইকেল ও ব্যাগও মিলেছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে দেখে পুলিশের অনুমান লোকটিকে খুন করা হয়েছে। তবে সঠিক তদন্তের জন্য মৃতদেহ টিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। লোকটির পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। ওই ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
Read More
বোনফোঁটা পালন মালদায়

বোনফোঁটা পালন মালদায়

বোনের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা। এরকম শুনতে অভ্যস্ত নয় বাঙালি।এবার এই বোন ফোঁটার প্রচলন করতে এগিয়ে আসল একদল যুবতী মহিলা।ভাইফোঁটা পূর্ণিমার ঠিক পরের পূর্ণিমাতে বোন ফোঁটা পালনের সিদ্ধান্ত তাদের। বোনফোঁটা পালন হল মালদায়। সমাজে সমঅধিকার এবং ভারসাম্য আনতে ব্যতিক্রমী চিন্তাভাবনায় এবার বোনফোঁটা পালন করল মালদা জেলার মহিলারা। ভাইফোঁটার ঠিক একমাস পরে এই বোন ফোঁটার আয়োজন করল তারা। জানা গেছে ভাইফোঁটা যে পূর্ণিমা তিথিতে হচ্ছে তার পরিপূরক অনুষ্ঠান বোন ফোঁটা হিসেবে পরের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্নিমাকে বেছে নেন তারা। প্রথাগত সামাজিক রীতির বাইরে বেরিয়ে মেয়েদের জন্যে মেয়েদের কিছু করার, কুক্ষিগত সমাজকে একটা বার্তা দেওয়ার এও এক দৃষ্টান্ত। মালদা…
Read More
সীমান্তে ড্রাগ পাচারে বিএসএফের হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি

সীমান্তে ড্রাগ পাচারে বিএসএফের হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি

সীমান্তে ড্রাগ পাচারের সময় বিএসএফের হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি। সূত্রের খবর সোমবার ভোর রাতে মালদার ইংরেজবাজার সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে ড্রাগ পাঁচার করতে গিয়ে বিএসএফের হাতে গ্রেপ্তার হয় দুইজন। বিএসএফ সূত্রে জানা গেছে ধৃতদের নাম সাইদুল (২২) ও মহঃ বিশারদ (৩০)। ধৃতরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা।তাদের কাছ থেকে প্রায় একশো বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।সোমবার ধৃতদের ইংরেজবাজার থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।উল্লেখ্য বর্তমানে গরুর বদলে ড্রাগসামগ্রী ফেনসিডিল বেশি পাচার হচ্ছে বাংলাদেশে।
Read More
কলেজ কর্মীদের অনশন মঞ্চে বিজেপি টিচার্স সেলের নেতারা

কলেজ কর্মীদের অনশন মঞ্চে বিজেপি টিচার্স সেলের নেতারা

কলেজ কর্মীদের অনশন মঞ্চে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন বিজেপি শিক্ষক সেলের নেতারা। দীর্ঘ ঊনপঞ্চাশ দিন ধরে একাধিক দাবি দাওয়া নিয়ে অনশনে বসে কলেজের অস্থায়ী কর্মীরা। তাদের দাবি অবিলম্বে কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হোক এবং বেতনবৃদ্ধি করা হোক। অনশনকারীদের দাবি রাজ্য সরকার কলেজের আংশিক শিক্ষকদের ক্যাটাগরি হিসেবে স্থায়িকরন করলেও কলেজের নন টিচিং স্টাফদের স্থায়ীকরণ করছেন না। এই বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে । জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজের ১০৬ জন অস্থায়ী কর্মী বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবি‌তে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।পশ্চিমবঙ্গ কলেজ ক‍্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যদের দাবি তাদের এই দাবি‌কে ন‍্যায‍্য…
Read More