editor

11195 Posts
হাসপাতালে ভর্তি অভিনেতা রাহুল রায়

হাসপাতালে ভর্তি অভিনেতা রাহুল রায়

কার্গিলে ‘এলএসি: লিভ দ্য ব্যাটল’ নামের একটি ছবির শুটিং করছিলেন অভিনেতা রাহুল রায় যা নিতিন কুমার গুপ্ত পরিচালনা করছেন। কার্গিলে অতিরিক্ত ঠাণ্ডার কারণে শুটিং-এর সময়ই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন রাহুল রায়। অত্যাধিক ঠাণ্ডার কারণে তার মস্তিষ্কে আচমকাই রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন অভিনেতা।   উল্লেখ্য, ১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ‘আশিকি’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে রাহুল নিজের অভিনয় জীবন শুরু করেন। ২০০৫ সালে বিগ বস-এর প্রথম সিজনের প্রতিযোগী ছিলেন রাহুল রায়। ১৯৯০ এর দশকে “জুনুন” এবং “ফির তেরি কাহানী যাদ আইয়ে” এর মতো ছবিতে তিনি চলচ্চিত্র নির্মাতার সাথে কাজ শুরু করেছিলেন। সকলেই তার দ্রুত আরোগ্য…
Read More
পাঁচটি প্রবেশপথ বন্ধ করার হুমকি কৃষকদের

পাঁচটি প্রবেশপথ বন্ধ করার হুমকি কৃষকদের

নয়াদিল্লি: গত তিন দিন ধরে দিল্লি সীমান্তের কাছে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার কৃষক৷ এবার দিল্লি- হরিয়ানা সীমান্তে জড়ো হয়ে দিল্লি অবরুদ্ধ করার ডাক দিল কৃষকরা৷ তাঁরা হুমকি দিয়েছেন, সোনিপথ, রোহতক, জয়পুর, গাজিয়াবাদ-হাপুর এবং মথুরা- দিল্লির এই পাঁচটি প্রবেশপথ বন্ধ করে দেবেন৷ গোটা দেশেই আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কৃষক নেতারা৷ নতুন পাশ হওয়া তিনটি কৃষি আইন বাতিল এবং ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা৷ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই দলের সভাপতি জে পি নাড্ডা এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে গভীর রাতে আলোচনায় বসলেন অমিত শাহ৷
Read More
সুলভ মূল্যে আলু বিক্রি জলপাইগুড়িতে

সুলভ মূল্যে আলু বিক্রি জলপাইগুড়িতে

সুলভ মূল্যে ক্রেতাদের হাতে আলু তুলে দিতে জলপাইগুড়িতে সুফল বাংলা স্টলের খুলল আজ। বর্তমানে বাজারে চালের থেকে আলুর দাম বেশি। শুধু আলুই নয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য আকাশছোঁয়া। সাধারণ মানুষের আলু সেদ্ধও এখন নাগালের বাইরে। কেজি প্রতি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দরে আলু কিনতে ভাবতে হচ্ছে মানুষদের। এই সমস্যা সমাধানে মানুষের সামনে কয়েকমাস ধরে মানুষকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সোমবার সকাল থেকে সুফল বাংলার মাধ্যমে মোবাইল ভ‍্যানে করে সরকারি মূল্যে আলু বিক্রির উদ্যোগ নেওয়া হল জলপাইগুড়িতে। অর্ধেক দামে আলু কেনার জন্য ব‍্যাপক ভিড় দেখা গেল এদিন। সোমবার জলপাইগুড়ি ডেঙ্গু‌য়াঝাড় এলাকায় মোবাই‌ল ভ‍্যানে‌র মাধ্যমে ২৫ টাকা…
Read More
মোগলিক্স প্রসারিত হচ্ছে ভারতে

মোগলিক্স প্রসারিত হচ্ছে ভারতে

ভারতের একটি বৃহত্তম বি-টু-বি কমার্স কোম্পানি মোগলিক্স দেশের বিভিন্ন স্থানে তার প্রসারণ ঘটাচ্ছে। বর্তমানে তার উপস্থিতি রয়েছে ৩৫টি স্থানে। উত্তরপূর্বাঞ্চলের গুয়াহাটিতে মোগলিক্সের সাপ্লাই চেইন প্রসারিত হয়েছে। নতুন নতুন অঞ্চলে প্রবেশের সঙ্গে মোগলিক্স বাণিজ্যিক সংস্থা ও এসএমই-গুলিকে দিচ্ছে ‘ডিজিটালি এনাবেলড সাপ্লাই চেইন সলিউশন’। ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে তার গ্রাহকদের জন্য মোগলিক্স বি-টু-বি সাপ্লাই চেইন চালু রেখেছে।  উত্তরপূর্বে সাপ্লাই চেইনের প্রসারণের মাধ্যমে মোগলিক্স এখন তার উপস্থিতি চিহ্নিত করল গুয়াহাটিতে। এখানে সাপ্লাই চেইনের কাজ, ভেন্ডর-ম্যানেজড ইনভেন্টরি ও ওয়্যারহাউসিং অপারেশন আরম্ভ হয়েছে। গুয়াহাটিতে পদক্ষেপ করে মোগলিক্স এই অঞ্চলে তার সংযোগ বৃদ্ধি করতে চলেছে। প্রতিবেশী মেঘালয় ও ত্রিপুরাতেও মোগলিক্স অদূর ভবিষ্যতে কাজ শুরু করবে। উল্লেখ্য, চলতি বছরের…
Read More
বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু এক

বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু এক

কাজ থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মারা গেল এক যুবক। আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চোপড়ার বাসস্ট্যান্ডে। জানা গেছে মৃত ব্যক্তির নাম সুরজ হেমব্রম। অপর জনের পরিচয় এখনো জানা যায়নি। স্হানীয় সূত্রে জানা যায় সুরজ হেমব্রম এবং তার সহকর্মী চোপড়া তুতবাগানে নাইট ডিউটি করে বাইকে চেপে তাদের বাড়ি মরিচঝাপিতে ফিরছিলেন। হঠাৎ চোপড়া বাসস্ট্যান্ডে দ্রুত গতিতে আসা একটি লরি সজোরে বাইকের পিছনে ধাক্কা দিলে বাইক সমেত দুজনেই রাস্তায় ছিটকে পড়ে যায়। বাইকের পিছনে বসে থাকা সুরোজ হেমরম গাড়ির নিচে চলে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং বাইক আরোহী কে গুরুতর জখম…
Read More
‘গ্রেট টেকনো ফেস্টিভ্যাল’

‘গ্রেট টেকনো ফেস্টিভ্যাল’

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো ৩ বছরের সামান্য বেশি সময়ে ৬ মিলিয়ন বিক্রয়সীমা অতিক্রম করল। এই উপলক্ষে টেকনো গ্রাহকদের জন্য শুরু করেছে এক মেগা ফেস্টিভ বোনাঞ্জা অফার – ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এই অফারের সুযোগে যেকোনও টেকনো স্মার্টফোনের ক্রেতারা মারুতি এস-প্রেসো কার, হিরো প্যাশন প্রো মোটরসাইকেল, টেকনোর ক্যামেরা-সেন্ট্রিক ক্যামঅন ১৫ প্রো ও স্টাইলিশ হাইপড এইচ২ ইয়ারবাড পেতে পারেন লাকি ড্রয়ের মাধ্যমে। লাকি ড্রয়ে যোগ দেওয়ার জন্য গ্রাহকদের নথিভুক্ত হতে হবে এখানে: www.tecnomobile.in। লাকি ড্রয়ের ফলাফল ঘোষণা করা হবে ১৫ ডিসেম্বর।  উল্লেখ্য, ১০ হাজার টাকা ও ১৫ হাজার টাকার নীচের সেগমেন্টের গ্রাহকদের জন্য স্পার্ক ও ক্যামঅন সিরিজে টেকনো বেশকিছু…
Read More
প্রয়াত কিংবদন্তি ফুটবলার পাপা বৌবা দিওপ প্রয়াত

প্রয়াত কিংবদন্তি ফুটবলার পাপা বৌবা দিওপ প্রয়াত

দীর্ঘ অসুস্থতার পর মাত্র ৪২ বছর বয়সেই রবিবার জীবনের লড়াইয়ে হার মানলেন কিংবদন্তি ফুটবলার পাপা বৌবা দিওপ। বিশ্বকাপে সেনেগালকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে অন্যতম কান্ডারি ছিলেন দিওপ। বার্মিংহ্যাম সিটির হয়ে মোট ১২৯টা ম্যাচ খেলেছেন তিনি। ২০০৮ অবসর নিয়েছিলেন দিওপ। বার্মিংহ্যাম সিটি থেকে ক্লাব কেরিয়ারে দিওপ ইতি টেনেছিলেন পাঁচ বছর বাদে অর্থাৎ ২০১৩ সালে।
Read More
আমানতকারীদের টাকা মেটায়নি চিটফান্ড কোম্পানি, নির্মাণকাজে বাঁধা

আমানতকারীদের টাকা মেটায়নি চিটফান্ড কোম্পানি, নির্মাণকাজে বাঁধা

আমানতকারীদের টাকায় কেনা চিটফান্ড কোম্পানির জমিতে নির্মাণকাজ করতে বাধা দিল স্থানীয় আমানতকারীরা। সূত্রের খবর আট বছর আগে বাজার থেকে টাকা তুলে একটি চিটফান্ড কোম্পানি ঘোকসাডাঙ্গায় জমি কেনে ।কিন্তু কয়েকবছর আগে সারদা কেলেঙ্কারির সময় সেই কোম্পানিও আমানতকারীদের টাকা ফিরিয়ে না দিয়ে ঝাঁপ বন্ধ করে উধাও হয়ে যায়। সেই কোম্পানীর প্রায় সাড়ে চৌদ্দ বিঘা জমি পরে থাকে মাথাভাঙ্গা ২ ব্লকের চ্যাংড়া বান্ধা চৌরঙ্গী মোড় এলাকায়। ওই কোম্পানীর অধীন তিন জন ব্যক্তির নামে সেই জমির দলিল তৈরি হয়। পরবর্তীতে কোম্পানী তল্পী তলপা গুটিয়ে পালিয়ে যায়। যাদের নামে সেই জমির দলিল পত্র তৈরি হয় তারা সেই জমি অন্য আর এক জনের কাছে বিক্রি করে।…
Read More
মারুতি সুজুকির নেক্সট-জেন আর্টিগা

মারুতি সুজুকির নেক্সট-জেন আর্টিগা

মারুতি সুজুকির নেক্সট-জেন আর্টিগা হল স্টাইল, কমফর্ট ও টেকনোলজির এমন এক সংমিশ্রণ যা গ্রাহকদের মন জয় করে দেশের ১ নম্বর বিক্রিত এমপিভি-তে পরিণত করেছে। ৫.৫ লক্ষ গ্রাহক নিয়ে বিগত ২ বছরে এই গাড়ি বাজারে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে। এমপিভি সেগমেন্টে নিজের অবস্থান মজবুত করে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ৪৭% মার্কেট শেয়ার দখল করেছে আর্টিগা।  ২০১২-এর এপ্রিলে বাজারে আসার পর আর্টিগা এক সম্পূর্ণ নতুন মাল্টি-ইউটিলিটি সেগমেন্ট সৃষ্টি করেছে। এতে রয়েছে পাওয়ারফুল ১.৫ লিটার কে-সিরিজ ইঞ্জিন, স্মার্ট হাইব্রিড ও এটি টেকনোলজি। এই গাড়ি দেয় এক আনন্দদায়ক ড্রাইভিং এক্সপিরিয়েন্স। মারুতি সুজুকি আর্টিগা হল একমাত্র এমপিভি, যার সঙ্গে রয়েছে ফ্যাক্টরি-ফিটেড এস-সিএনজি টেকনোলজি।
Read More
একবারে নতুনভাবে দেশে ফিরছে পাবজি গেম

একবারে নতুনভাবে দেশে ফিরছে পাবজি গেম

আরও সুরক্ষা পদ্ধতি বাড়িয়ে দেশের বাজারে ফিরছে পাবজি গেম। দক্ষিন কোরিয়ার সংস্থা ভারতের জন্য একেবারে নতুন ধাঁচে ফিরিয়ে আনছে ইন্ডিয়ান পাবজি। নতুন এই গেমে প্লেয়ারদের তথ্য সুরক্ষিত ও স্বাস্থ্যকর গেমপ্লে ব্যবস্থাপনা রাখা হয়েছে। নতুন রূপে পাবজি ফিরলেও জানা গিয়েছিল ভারতীয় পাবজি ইউজাররা নিজেদের পুরনো অ্যাকাউন্ট ফিরে পাবেন। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই ভারতে আসছে পাবজি।
Read More
শীত পড়ে গিয়েছে

শীত পড়ে গিয়েছে

মেঘ সরতেই জব্বর শীত পড়েছে পশ্চিমাঞ্চলে। ঢুকে পড়েছে উত্তুরে হাওয়া। কলকাতায় তাপমাত্রা পনেরো ডিগ্রির ঘরে নেমে এসেছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমতলে জোর ঠান্ডা পড়ে গেলেও পাহাড়ে এখনও সে ভাবে শীতের দেখা নেই। বৃহস্পতিবার থেকে পরের কয়েক দিন উত্তরবঙ্গে দফায় দফায় হালকা বৃষ্টি, পাহাড়ে শিলাবৃষ্টি, সান্দাকফু এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
Read More
নাইজেরিয়ার গলা কেটে কৃষক হত্যা

নাইজেরিয়ার গলা কেটে কৃষক হত্যা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের কাছে ধানের জমিতে হামলা চালিয়ে অন্তত ১১০ কৃষককে গলা কেটে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা। প্রথমে ৪৩ জনের মৃত্যুর খবর এসেছিল। পরে ১১০টি লাশ উদ্ধার হয়। ছয়জন গুরুতর আহত হয়েছে। সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত এসব শ্রমিক প্রায় এক হাজার কিলোমিটার দূরের সোকাতো রাজ্য থেকে কাজের খোঁজে উত্তর পূর্বাঞ্চলে আসে। নির্বোধ এই হত্যাকাণ্ডে পুরো দেশ আহত হয়েছে। পাচার ও গুপ্তচর কাজে নিয়োজিত রয়েছে এমন সন্দেহে তাদের হত্যা করে বোকো হারাম।
Read More
শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খানের

শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খানের

প্রয়াত সংগীত পরিচালক ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খানের অভিযোগ স্বামীর মৃত্যুর পর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে শ্বশুরবাড়ির তরফে চাপ দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে একটি নোট প্রকাশ করে মুখ খুলেছেন কমলরুখ। জানিয়েছেন, তিনি পার্সি এবং ওয়াজিদ মুসলিম ছিলেন। সেজন্য বিশেষ বিবাহ আইনের আওতায় বিয়ে করেছিলেন তাঁরা। সর্বধর্মের প্রতি শ্রদ্ধা থাকলেও ধর্মান্তকরণে একেবারেই রাজি ছিলেন না বলে জানিয়েছেন কমলরুখ। হৃদরোগে আক্রান্ত হয়ে গত মে'তে মৃত্যু হয়েছিল ওয়াজিদের।
Read More
হিমঘর খালির নির্দেশ রাজ্য সরকারের

হিমঘর খালির নির্দেশ রাজ্য সরকারের

বিগত কয়েকমাস ধরে মধ্যবিত্তকে ক্রমশ ভাবিয়ে তুলেছে আলুর বাজার মূল্য। এই আগুনলাগা দামের মাঝেই এবার ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর খালি করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বিপাকে হিমঘর মালিক ও আলু সংরক্ষণকারীরা। শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোরও। এই পরিস্থিতিতে কিভাবে সরকারি নির্দেশিকা কার্যকর করা সম্ভব তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরী হয়েছে। বর্তমানে খুচরো বাজারে জ্যোতি আলুর দাম ৪৫ থেকে ৫০ টাকা প্রতি কিলো।
Read More