editor

11195 Posts
বুর্জ খলিফার লাইট অ্যান্ড সাউন্ড শোতে বাদশা

বুর্জ খলিফার লাইট অ্যান্ড সাউন্ড শোতে বাদশা

দুবাই: ৫৫তম জন্মদিনে এ বার দেশে উপস্থিত ছিলেন না শাহরুখ খান। এ বছরে স্ত্রী গৌরী, মেয়ে সুহানা, দুই ছেলে আরিয়ান আর আব্রামকে নিয়ে পাড়ি দিয়েছিলেন দুবাইতে। সঙ্গে ছিলেন তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু- পরিচালক, প্রযোজক করণ জোহর এবং ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। এবছর জন্মদিনে দুবাই –এর পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের আপ্যায়নে বিশেষ বন্দোবস্ত করেছিলেন দুবাই। পৃথিবীর বৃহত্তম বহুতল বুর্জ খলিফা সেজে উঠল নায়ক-অভিনীত দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, রা ওয়ান, ডন এবং আরও বেশ কিছু ছবির স্থিরচিত্রের স্লাইড শোয়ে। যোগ্য সম্মান পেয়ে আপ্লুত বাদশা।
Read More
বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে জেলা শাসককে চিঠি দিল ছাত্র সংগঠন

বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে জেলা শাসককে চিঠি দিল ছাত্র সংগঠন

করোনা আবহে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে মালদা জেলা শাসককে চিঠি দিল অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন। জানা গেছে এদিন সকাল এগারোটা নাগাদ সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন।এক ছাত্রের অভিভাবক বাবর সরকার জানান, মহামান্য আদালতের নির্দেশ, সমস্ত বেসরকারি বিদ্যালয়ের ২০ শতাংশ স্কুল ফি মুকুব করতে হবে। কিন্তু শহরের বেশ কিছু স্কুল ফি মুকুব করছে না।সেই কারণে সংগঠনের পক্ষ থেকে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন। তাদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দিবেন তারা।
Read More
সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কে গুঞ্জন বলিউডে

সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কে গুঞ্জন বলিউডে

বলিউডে জোর গুঞ্জন চলছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি প্রেম করছেন। কিন্তু দুজনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। পরিচালক বিষ্ণু বর্ধনের শেরশাহ ছবিতে প্রথমবার অনস্ক্রিন জুটি হিসাবে রূপোলি পর্দায় হাজির হবেন সিধ-কিয়ারা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সিদ্ধার্থ। ওয়েব সিরিজ, বিজ্ঞাপনী প্রচার, ছবি নিয়ে ব্যস্ত কিয়ারা। আপাতত, নিজের আসন্ন ছবি ‘লক্ষ্মী’-এর প্রচারে ব্যস্ত কিয়ারা আডবাণী।
Read More
ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে জার্মানি

ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে জার্মানি

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব কমাতে পদক্ষেপ নয়া নিল জার্মানি। এবার ভারত মহাসাগরে টহল দেবে জার্মান যুদ্ধজাহাজ। ভারত সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। কয়েক মাস পর থেকে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে ভারত মহাসাগরে টহলদারি ও নজরদারি চালাবে জার্মান নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও ফ্রিগেট। চিন বিরোধী অক্ষ গড়ে তুলেছে জার্মানি।
Read More
মূর্তি বিক্রি নেই, ক্ষতির মুখে মৃৎশিল্পীরা

মূর্তি বিক্রি নেই, ক্ষতির মুখে মৃৎশিল্পীরা

করোনার জের বারে মন ভাল নেই কারো। করোনার জেরে জীবন সংশয়ের পাশাপাশি অর্থনীতি ব্যবস্থা তলানিতে পৌঁছে যাচ্ছে ক্রমশ। দুর্গাপূজায় মূর্তি বানিয়ে লাভের মুখ দেখেন নি মৃৎ শিল্পীরা। লক্ষ্মীপূজাতেও মূর্তি বানিয়ে বিক্রি করতে গিয়ে ফিরিয়ে আনতে হয়েছে শিল্পীদের। এবার কালিপুজোতেও একই চিত্র । করোনার জেরে এবার আগের মতো অর্ডার আসেনি মূর্তি তৈরির। পরিস্থিতি নিয়ে উদ্বেগে ফালাকাটার মৃৎশিল্পীরা । এবছর করোনা পাল্টে দিয়েছে পুজোর আগের চেনা সেই পরিস্থিতিটা। অন্য বছর ফালাকাটা ব্লকের মুজনাই, জটেশ্বরের প্রতিমার দোকান গুলিতে এই সময় মৃৎশিল্পীরা কথা বলার সময় পেতেন না। এমনই এক মৃৎশিল্পী দিলীপ পাল জানান, এবছর দুর্ভাগ্যের বিষয় এখনও অর্ডার তেমন নেই। অন্যান্য বছর যেখানে তিনি…
Read More
লোকাল ট্রেন চালুর আশ্বাস মিলেছে

লোকাল ট্রেন চালুর আশ্বাস মিলেছে

সোমবার নবান্নে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়, নিশ্চিতভাবে রাজ্যের সব সেকশনে লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে। প্রাথমিকভাবে ১০-১৫ শতাংশ ট্রেন চলবে। কয়েকদিন রেল পরিষেবার পর তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। একইসঙ্গে লোকাল ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের বিষয়টি নির্ধারিত হয়েছে।
Read More
শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে  রাহুল গান্ধী

শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে রাহুল গান্ধী

বিহারে বিধানসভা নির্বাচনী প্রচারকালীন সময়ে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামলেন রাহুল গান্ধী। বাগডোগরা বিমানবন্দরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক শঙ্কর মালাকার। জানা গিয়েছে দুইদিনের নির্বাচনী সফরে আজকে রাতে শিলিগুড়িতে থাকার কথা রয়েছে ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিও । তিনিও বিমানবন্দরে নেমে বিহারে নির্বাচনী প্রচারে যান। এদিকে দুই ভিআইপি র আগমনে বিমানবন্দরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।
Read More
স্কুটি-বাইকের সংঘর্ষে জখম দুই

স্কুটি-বাইকের সংঘর্ষে জখম দুই

বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল দুইজন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দিশারী মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দিশারী ক্লাবের সামনে এক স্কুটিকে আচমকা সজোরে এসে ধাক্কা মারে একটি মোটরসাইকেল । ঘটনায় স্কুটিটিতে থাকা দুই মহিলা ছিটকে পড়ে যায়গুরুতর জখম হন দুজনেই।।দুর্ঘটনা‌র পর ওই এলাকায় ব‍্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে‌ন। দুর্ঘটনায় একটি চার চাকার গাড়ির‌ও সামান্য ক্ষতি হয়েছে।
Read More
ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন জলপাইগুড়িতে

ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন জলপাইগুড়িতে

কেন্দ্রীয় সরকারের শ্রমিক-কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ধর্মঘটে নামছে বামফ্রন্ট এর শ্রমিক সংগঠন সিটু। জানা গেছে সদ্য পাশ হওয়া কৃষক বিল নিয়ে বিরোধী দল গুলির পাশাপাশি বামফ্রন্টেরও আপত্তি রয়েছে। এরই প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে সিটু। এই ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখনের কাজ চলছে জোর কদমে।সিটুর জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য শুভাশিস সরকার জানান, দেওয়াল লিখলনের পাশাপাশি জেলা জুড়ে ধর্মঘট সফল করতে জোর কদমে প্রচার চলছে। পথ সভা, মিছিল করা হচ্ছে সর্বত্রই।
Read More
সীমানা নিয়ে দুই প্রতিবেশীর খণ্ডযুদ্ধে হত এক

সীমানা নিয়ে দুই প্রতিবেশীর খণ্ডযুদ্ধে হত এক

সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝগড়ায় প্রাণ গেল একজনের, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা।গেছে মালদার চাঁচলের যদুপুর এলাকায় মারবেজ আলী এবং শুকবর আলী সীমানা সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ বাঁধে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে, এদিন সকালে যদুপুর গ্রামের মরবেজ আলী ও তার ভাই মহসিন আলী তাদের পৈতৃক সম্পত্তিতে বেড়া দিচ্ছিল । ওই সময় তাদেরই প্রতিবেশী সুকবর আলী ওই জায়গায় বেড়া দিতে বাধা দেয় । বাধা দেওয়ার পরে দুই প্রতিবেশীর মধ্যে চরম বিবাদ শুরু হয়। বচসা হতে হতে শুকবর আলীর ছেলে বাবলু আলী হঠাৎ করে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি…
Read More
ডিসেম্বরে খুলছে কলেজ-ইউনিভার্সিটি, স্কুল নিয়ে সিদ্ধান্ত পুজোর পর

ডিসেম্বরে খুলছে কলেজ-ইউনিভার্সিটি, স্কুল নিয়ে সিদ্ধান্ত পুজোর পর

করোনার ঢেউ চলছে ভারতে। আক্রান্তের গ্রাফ ক্রমশ উর্ধমুখী। দীর্ঘ আটমাস ধরে ধুঁকতে থাকা অর্থনীতি সহ সামাজিক ক্ষেত্রে পরিস্থিতি নিউ নর্মাল করতে তৎপর প্রশাসন। এরই মধ্যে ডিসেম্বর মাসে কলেজ ইউনিভার্সিটি খোলার সিদ্ধান্ত নিল ইউজিসি। তবে কোভিড পরিস্থিতি, মাস্ক, স্যানিটাইজেশন , শারীরিক দূরত্ব সহ যাবতীয় নির্দেশিকা মেনেই শুরু হবে স্নাতক এবং স্নাতকোত্তর বর্ষের পাঠক্রম। ইতিমধ্যে কলেজে নতুন ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ। ইউনিভার্সিটির ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে । নভেম্বরের শেষের দিকে ভর্তির প্রক্রিয়া শেষ করে পঠনপাঠনের ক্ষেত্রেও পরিস্থিতি নিউ নর্মাল করতে আগ্রহী শিক্ষা দপ্তর। যদিও প্রাথমিক ,মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া।হয়নি। সূত্রের খবর মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা সহ নিম্ন স্তরের পঠনপাঠন কিভাবে শুরু…
Read More
অকালে চলে গেলেন তৃণমূল নেতা জয়ন্ত দাস

অকালে চলে গেলেন তৃণমূল নেতা জয়ন্ত দাস

অকালে মারা গেল দিনহাটা ব্লক সভাপতি তৃণমূল নেতা তথা দিনহাটা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত দাস । দিনহাটা ১ নম্বর ব্লক(বি) তৃণমূল যুব সভাপতি তথা দিনহাটা ভিলেজ- ২ গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্ত দাস। মঙ্গলবার শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। সূত্রের খবর , জয়ন্ত বাবু বেশ কিছুদিন ধরেই ডায়াবেটিস ও প্যানক্রিয়াটিস রোগে ভুগছিলেন। সোমবার চিকিৎসার জন্য তাকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন।তড়িঘড়ি তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় কোচবিহারের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Read More
ডিওয়াইএফআই-র ৪০ বছর প্রতিষ্ঠা দিবস পালিত জলপাইগুড়িতে

ডিওয়াইএফআই-র ৪০ বছর প্রতিষ্ঠা দিবস পালিত জলপাইগুড়িতে

ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়ার ৪০ বছর প্রতিষ্ঠা দিবস পালিত হল জলপাইগুড়িতে । কোভিড পরিস্থিতির নির্দেশিকা মেনে এবং শারীরিক দূরত্ব মেনে এদিন এদিন বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-র প্রতিষ্ঠা দিবস পালিত হয় হয় বলে জানা গেছে। এদিন সংগঠনের পতাকা তুলে প্রতিষ্ঠা দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা সম্পাদক প্রদীপ দে, লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকার সহ প্রমুখ কর্মীরা। সংগঠনের জেলা দপ্তরে এদিন সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ দে ।এদিন দিনটির তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন সংগঠনের জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব অভিজিত গুন,পাভেল মুখুটি,কঙ্কন রায়চৌধুরী,রতন রায়,বেদব্রত ঘোষ,রাজা বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।
Read More
শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল আমিরকন্যা ইরাকে

শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল আমিরকন্যা ইরাকে

মুম্বই: প্রতি পদে মেয়েদের শারীরিক নিগ্রহের শিকার হতে হয়। কোনও স্তরের মেয়েরাই নিরাপদ নন, সে কথা নতুন করে প্রমাণ করে দিলেন বলিউডের সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। গত ৪ বছর ধরে মনোবিদের তত্ত্বাবধানে রয়েছেন হতাশাগ্রস্ত ইরা খান। নিজের ডিপ্রেশনের কথা কখনওই লুকোননি আমির খানের মেয়ে। ইনস্টাগ্রামে প্রায় ১০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এবার তিনি জানালেন, তাঁর এই হতাশাগ্রস্ত হওয়ার পিছনে ঠিক কী কী কারণ রয়েছে বলে তাঁর মনে হয়। তিনি জানিয়েছেন যে ১৪ বছর বয়সে তাঁকে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। শ্লীলতাহানির শিকার হয়েছিলেন ইরা। সেই সময়ে রিনা এবং আমির ভাগ্যক্রমে ঘটনাস্থলে পৌঁছিয়ে মেয়েকে রক্ষা করেন হেনস্তার হাত…
Read More