editor

11195 Posts
গ্লেনমার্ক নিয়ে এল ফেবিফ্লু-৪০০মিগ্রা

গ্লেনমার্ক নিয়ে এল ফেবিফ্লু-৪০০মিগ্রা

 গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস জানিয়েছে তারা ওরাল অ্যান্টিভাইরাল ফেবিফ্লু’র ৪০০মিগ্রা ভার্সন আনতে চলেছে। এটি মৃদু থেকে মাঝারি ধরণের উপসর্গ-যুক্ত কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকর হবে।  আরও বেশি শক্তিশালী হওয়ায় এই ঔষধ রোগীদের প্রতিদিন আরও কম সংখ্যায় সেবন করতে হবে। এর আগে রোগীদের ২০০মিগ্রা’র ফেবিফ্লু গ্রহণ করতে হত প্রথম দিনে ১৮টি, এবং তারপর ১৪ দিন ধরে প্রতিদিন ৮টি করে। নতুন ৪০০মিগ্রা ফেবিফ্লু প্রথম দিন খেতে হবে ৯টি, তারপর দ্বিতীয় দিন থেকে দিনে ২টি করে দুইবার কোর্স শেষ হওয়া পর্যন্ত। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড, ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, গ্লোবাল স্পেশালটি/ব্র্যান্ডেড পোর্টফোলিয়ো, ড. মণিকা ট্যান্ডন জানান, কোভিড-১৯ রোগীদের জন্য তারাই ভারতে প্রথম এই ঔষধ লঞ্চ্‌…
Read More
রাফাল মোতায়েনের প্রস্তুতি চালাচ্ছে লাদাখ সীমান্তে

রাফাল মোতায়েনের প্রস্তুতি চালাচ্ছে লাদাখ সীমান্তে

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের লাল ফৌজের সঙ্গে সীমান্ত সংঘাত থামেনি। বরং নতুন করে আকসাই চিন ও তিব্বতে চিনা সেনার তৎপরতা লক্ষ্য করা গেছে। লাদাখ সীমান্তে মোতায়েনের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে রাফাল ফাইটার জেট। রাতের বেলা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারির জন্য পাঠানো হবে রাফাল যুদ্ধবিমানকে। রাফাল পৌঁছনোর আগে ভারতের তৈরি দুটি লাইট কমব্যাট হেলিকপ্টারকে সীমান্তে পাঠানো হয়েছে। বায়ুসেনা জানাচ্ছে, অ্যাপাচে ও চিনুক কপ্টারের চেয়েও দ্রুতগামী ও আক্রমণাত্মক এই এলসিএইচ কপ্টার গালওয়ান উপত্যকা, পাহাড়ি ফিঙ্গার এলাকাগুলোর উপর দিনে-রাতে চক্কর কাটবে। প্রয়োজন হলে কীভাবে মিসাইল ছুড়তে হবে শত্রু ঘাঁটিতে তার প্রশিক্ষণও চলছে। বায়ুসেনা সূত্র জানাচ্ছে, রাফালের বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মেটিওর মিসাইল ও…
Read More
হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর

হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর

বুধবার সন্ধ্যাবেলাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর। বিকালবেলাতেও তিনি বেঙ্গালুরু দাঙ্গা নিয়ে টিভিতে বিতর্কে অংশ নিয়েছিলেন। তারপরেই আচমকা বড়সড় হার্ট অ্যাটাক হয় তাঁর। সাতটার সময় মৃত্যু হয় এই প্রৌঢ় রাজনীতিবিদর। রাজীব ত্যাগীর মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছে কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল।  উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নিবাসী রাজীব ত্যাগী ছিলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র। একই সঙ্গে উত্তর প্রদেশে দলের মিডিয়ার দায়িত্বে ছিলেন রাজীব ত্যগী। এই নেতা নিজের সাবলীল বক্তব্যের মাধ্যমে সুচারু ভাবে দলের কথা সবার কাছে তুলে ধরতেন। রাজীব ত্যাগির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। শেষ বিতর্কে তাঁর সামনে ছিলেন সম্বিত পাত্র। তিনিও টুইটারে নিজের হতাশা ও শোক ব্যক্ত করেছেন। তাঁর…
Read More
জুড়ে যাচ্ছে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর

জুড়ে যাচ্ছে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর

মেট্রোয় চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পে এখন চলছে ফিনিশিং টাচ। কালীপুজোর সময়ই চালু হয়ে যেতে পারে নতুন রুট। খুব তাড়াতাড়ি মেট্রো-সফর চালু হবে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। উৎসবের মরশুমে উপহার পেতে পারে কলকাতা। রেল স্টেশন থেকে সহজেই পৌঁছনো যাবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। মন্দিরের আদলে হবে মেট্রো স্টেশন। প্রায় এক দশক আগে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের সূচনা হয়। জমি জটের কারণে দীর্ঘ সময় লাগে এই মেট্রোরকাজশেষ হতে। ৬০০ কোটি টাকা খরচ হয় ৪ কিলোমিটার যাত্রাপথের জন্য প্রায়। কিছুদিনের মধ্যে শুরু হবে ট্রায়াল রান। কালীপুজোর সময়, এই মেট্রো প্রকল্প চালু করতে চায় রেলমন্ত্রক।
Read More
সড়ক-২’র ট্রেলর মুক্তি

সড়ক-২’র ট্রেলর মুক্তি

মুম্বই: ঘোষণার একদিন বাদে মুক্তি ১৯৯১ মুক্তি পাওয়া ছবির সিক্যোয়েল পেল সড়ক-২'র ট্রেলর। তবে, প্রত্যাশা বাড়াতে পারেনি। ইউটিউব থাম্বনেলে লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি। সমালোচকদের দাবি এর নেপথ্যে নেপোটিজম ও সুশান্ত সিংয়ের অকালমৃত্যুর সাম্প্রতিক চর্চা অনেকটা কাজ করেছে। সড়কের মতোই এই ছবির পরিচালক মহেশ ভাট। যদিও এই ছবিতে তাঁকে প্রয়াত হিসেবে দেখা যাবে। কেন্দ্রীয় চরিত্র আরিয়ার ভূমিকায় আলিয়া ভাট। তাঁর প্রেমিক আদিত্য রায় কাপুর। এছাড়াও আছেন গুলশান গ্রোভার ও যীশু সেনগুপ্ত। ট্রেলরে রবি তথা সঞ্জয় দত্তের প্রেমিকা চরিত্রে রয়েছেন পূজা ভাট। ট্রেলরের শুরু সঞ্জয় দত্তের সংলাপ: "এবার কার জন্য বাঁচবো"। এই ছবিতে আলিয়া ভাটের গাইডের চরিত্রে একজন ট্যাক্সি চালক রবির ভূমিকায়…
Read More
বেলুড় মঠের দুর্গোৎসবের প্রস্তুতির সূচনা

বেলুড় মঠের দুর্গোৎসবের প্রস্তুতির সূচনা

হাওড়া: জন্মাষ্টমীর পুজোর দিন মা দুর্গার কাঠামো পুজো দিয়েই শুরু হয় দুর্গোৎসবের সূচনা৷ এই নিয়ম মেনেই করোনা আবহে বেলুড় মঠে শুরু হয়ে গেল ২০২০ সালের দূর্গা পূজার প্রস্তুতি৷ করোনা প্রাদুর্ভাবে ইতিমধ্যে দ্বিতীবার ভক্ত সাধারণের জন্য বন্ধ আছে মঠের দরজা, তারই মধ্যে দূর্গা পূজার সূচনা হলেও ভক্তদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে মঠে দূর্গা পূজায় অংশগ্রহণের বিষয়টা নিয়ে৷ আজ সকালেই মূল মন্দিরে জন্মষ্ঠমী পুজোর পর মন্দিরেই পুজো করা হলো মা দুর্গার কাঠামো, সব কিছু ঠিক থাকলে পরের সপ্তাহ থেকেই শুরু হবে মা দূর্গার মূর্তি তৈরির কাজ৷ আজ সকালেই মূল মন্দিরে জন্মষ্ঠমী পুজোর পর মন্দিরেই পুজো করা হলো মা দুর্গার কাঠামো, সব কিছু ঠিক থাকলে…
Read More
এশিয়ান ওপেনে অংশ নিচ্ছে ধুপগুড়ির কৈলাশ বর্মন

এশিয়ান ওপেনে অংশ নিচ্ছে ধুপগুড়ির কৈলাশ বর্মন

দেশের করোনা আবহের মধ্যে উত্তরের এক ছোট্ট শহরে এক খুশির বাতাবরণ।ঘরের ছেলে অংশ নিচ্ছে আন্তর্জাতিক এশিয়ান ওপেন ক্যারাটে তে । কৈলাশ বর্মন ইতিমধ্যে ক্যারাটেতে ভালোই সাড়া ফেলেছে গোটা উত্তরবঙ্গ তথা দেশে।সে ইতিমধ্যেই সাউথ এশিয়ানে চ্যাম্পিয়ন হয়েছে।অংশগ্রহণ করেছে নেপাল,ভুটান ,বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। এবার আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান ওপেন ই-কাতায় অংশগ্রহণ করছে। দিল্লির বুডোকান ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত এই ক্যারাটে মিটে অংশ নিতে জোরদার করছে নিজের অনুশীলন। উত্তরের এই প্রতিভাবান ছেলে কৈলাশ ইতিমধ্যে ক্যারাটেকে উত্তরের সমস্ত জেলায় ছড়িয়ে দিতে দরিদ্রসীমায় বসবাসকারী ছেলেমেয়েদের নি:শুল্কে ক্যারাটে প্রশিক্ষণ দিতে।তৈরি করেছে ডুয়ার্স স্পোর্টস এন্ড ক্যারাটে একাডেমি। তার এই আন্তর্জাতিক ক্যারাটে মিটে…
Read More
স্বঘোষিত মহারাজ অনন্ত বর্মনের বাড়িতে রাতভর তল্লাশি

স্বঘোষিত মহারাজ অনন্ত বর্মনের বাড়িতে রাতভর তল্লাশি

কোচবিহারের স্বঘোষিত মহারাজ অনন্ত বর্মনের বাড়িতে আবার তল্লাশি চালাল কোচবিহার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তার মধ্যে গুরুত্বপূর্ণ মামলা সরকারি জমি বাজেয়াপ্ত করা।গত কয়েকবছর ধরেই স্বঘোষিত এই মহারাজের নামে মামলা রয়েছে।অনন্ত শিবিরের অনুগতরা যদিও অভিযোগ করে জানায় যে গ্রেটার কোচবিহারের এই নেতা অনন্ত বর্মন যেহেতু বিজেপি ঘনিষ্ট তাই রাজ্য সরকার ও তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। কোচবিহার পুলিশ যদিও এবিষয়ে কিছু জানায়নি ।পুলিশের এক আধিকারিকের কথায় এই মামলা অনেকদিন ধরে চলছে।পুনরায় এই মামলা সম্পন্ন করার জন্য তাদের এই অভিযান বলে জানা গেছে।গত রবিবার থেকে অনন্ত মহারাজ কে নিয়ে রীতিমত রাজ্য রাজনীতি তোলপাড়
Read More
নকশালবাড়িতে একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব

নকশালবাড়িতে একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব

রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব আজ নকশালবাড়িতে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করেন।নকশালবাড়ির বিডিও অফিস চত্বরে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি।তার মধ্যে কন্যাশ্রী উদ্যান,ভারত নির্মাণ রাজীব গান্ধী সেবা কেন্দ্র, কর্মতীর্থ হাট সহ একগুচ্ছ প্রকল্প এর শিলান্যাস করেন গৌতম দেব।এদিন এই অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী গৌতম দেবের সঙ্গে উপস্থিত ছিলেন নকশালবাড়ির বিডিও শ্রী বাপি ধর প্রমুখরা। পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান ,রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায়একাধিক প্ৰকল্পগুলির আজ শুভ উদ্বোধন হল আজ।এই প্রকল্পগুলির সুবিধা পাবে নকশালবাড়ি ব্লকের কয়েক লাখ মানুষ। বি ডি ও অফিস চত্বরে 'কন্যাশ্রী উদ্যান' ,'ভারত নির্মাণ রাজীব গান্ধী সেবা কেন্দ্র' , 'কর্মতীর্থ হাট' -র শুভ উদ্বোধন হয় । গ্রামেই উৎপাদকরা…
Read More
ড্রাগন ফুট চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন বংশিহারী ব্লকের কৃষকরা

ড্রাগন ফুট চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন বংশিহারী ব্লকের কৃষকরা

করোনা আবহ তথা চলতে থাকা লকডাউনের মাঝেও ড্রাগন ফুট চাষ করে লাভের পথ দেখাচ্ছেন বংশিহারী ব্লকের কৃষকেরা।লকডাউনের মাঝে চিরাচরিত ধান গম,পাট, আলু চাষ করে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। এদিকে অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে বংশিহারী ব্লকের বদলপুর, রহিমপুর,কুশুম্বা সহ একাধিক এলাকায় কৃষকেরা ড্রাগন ফুট চাষের দিকে ঝুকছেন।মূলত পাশ্চাত্য দেশ মেক্সিকো থাইল্যান্ডসহ অন্যান্য জায়গায় ড্রাগন ফ্রুট চাষ হলেও বর্তমানে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ড্রাগণ ফ্রুটের যথেষ্ট চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র বাজারে।  কৃষকরা জানান জেলার উৎপন্ন ড্রাগন ফুট পৌঁছে যায় ভিন রাজ্যগুলিতে।একদিকে যখন করোনা অবহে লকডাউনের জেরে চিরাচরিত ফসল চাষে অধিক ক্ষতির আশঙ্কায় চিন্তিত জেলার অন্যান্য কৃষকেরা, তবে বলাই…
Read More
শিলিগুড়ি পুরনিগমে বাড়ানো হলো কনটেন্টমেন্ট জোন

শিলিগুড়ি পুরনিগমে বাড়ানো হলো কনটেন্টমেন্ট জোন

শিলিগুড়িতে বাড়ল কন্টেনমেন্ট জোনের সংখ্যা।শিলিগুড়ি পুরনিগমে করোনা উত্তরোত্তর বাড়ছেই।এ জন্য জেলা প্রশাসন শিলিগুড়িতে কনটেন্টমেন্ট জোনের সংখ্যা বাড়াল।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে শিলিগুড়ির চারটি ওয়ার্ডকে কন্টেনমেন্ট ঘোষণা করল নতুন করে।এই চারটি ওয়ার্ড হল ১৫,১৭,০২,ও ২৯। এই চারটি ওয়ার্ড গতকাল থেকেই কনটেন্টমেন্ট ঘোষনা করা হলেও মানুষ চলাচল করছিলই।আজ প্রশাসন এলাকার রাস্তাগুলিতে বাঁশ বেঁধে দেয়।দার্জিলিং জেলাশাসক এস পন্নবলম জানিয়েছেন শিলিগুড়ির এই চারটি ওয়ার্ড নতুন করে কন্টেনমেন্ট এ রাখা হলো।পরবর্তী সূচনা পর্যন্ত বন্ধ থাকবে সেই এলাকা গুলির দোকানপাট।বন্ধ থাকবে যান চলাচল।শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকান খোলা থাকবে এবং ইমারজেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত গাড়ি শুধু চলবে এই জোন গুলোতে
Read More
তিন সন্তানের জন্মদিল শীলা, খুশির হাওয়া বেঙ্গল সাফারিতে

তিন সন্তানের জন্মদিল শীলা, খুশির হাওয়া বেঙ্গল সাফারিতে

জন্মাষ্টমীর দিনে খুশির খবর শোনাল বেঙ্গল সাফারি।মা হলো শীলা। শীলা নামে গর্ভবতী বাঘটি জন্ম দিল তিনটি শাবকছানার ।বুধবার ভোরে শিলা তিনটি শাবক সন্তানের জন্ম দেয়।তিনটি বাচ্চাই বর্তমানে সুস্থ আছে।পার্কের ডিরেক্টর ধরম দেও রাই জানান, শাবক গুলো সুস্থ আছে। আর এই তিনটি নিয়ে এখন মোট ৭টি বাঘ হলো সাফারী পার্কে।বেঙ্গল সাফারির কর্তৃপক্ষ জানিয়েছে, শিলার এই তিন সন্তানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এর আগেও তিনটি বাচ্চা দিয়েছিল শীলা।তার মধ্যে দুটো বেচে আছে।
Read More
ভারতে করোনা ভ্যাকসিনের অগ্রাধিকার নিয়ে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের বৈঠক

ভারতে করোনা ভ্যাকসিনের অগ্রাধিকার নিয়ে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের বৈঠক

রাশিয়া সবার আগে ঘোষণা করলেও বিশ্বের বিভিন্ন দেশেই ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। ভারতেও একাধিক ভ্যাকসিন ট্রায়াল পর্যায়ের বিভিন্ন স্তরে রয়েছে। কিন্তু কোন ভ্যাকসিনে ভারত সিলমোহর দেবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের। বুধবার ভারতে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন তা নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল। এই বৈঠকের নেতৃত্ব দেবেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল। জানা গিয়েছে, বৈঠকে ভ্যাকসিন বিতরণ ও স্টক তৈরির গাইডলাইন তৈরি করা হবে। শুধু ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ঠিক করাই নয়, কীভাবে ভ্যাকসিন স্টক করা হবে এবং দেশের সর্বত্র পৌঁছে দেওয়া হবে তাও ঠিক করবে এই বিশেষজ্ঞ দল।…
Read More
সঞ্জয় দত্তের লাস্ট স্টেজ ফুসফুস ক্যান্সার

সঞ্জয় দত্তের লাস্ট স্টেজ ফুসফুস ক্যান্সার

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুস ক্যান্সার ধরা পড়ল।কয়েকদিন আগে হঠাৎ বুকের সমস্যার জন্য তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই করোনা সহ নানা পরীক্ষা করা হয় এবং পরদিন শারীরিক অবস্থা ভালো হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়।করোনা সন্দেহে তাঁর পরীক্ষাও করা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু মঙ্গলবার রাতের দিকে তার মেডিক্যাল রিপোর্ট আসে। সেই রিপোর্টে মুন্না ভাইয়ের থার্ড স্টেজ ক্যানসার ধরা পড়েছে বলে এমনটাই জানা গিয়েছে। সুনীল দত্তের ছেলের ক্যান্সার রিপোর্ট সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর শারীরিক সুস্থতা প্রার্থনা করেছে বলিউডের কলাকুশলীরা।
Read More