Paromita Editor

71 Posts
মালবাহী গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

মালবাহী গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ

পণ্যবাহী লরি তখন সবেমাত্রা উঠেছে ব্রিজের উপর। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ। নীচে নদী। পণ্যবোঝাই ডাম্পার ঝুলতে থাকে ব্রিজে! ভয়ঙ্কর ঘটনা কোচবিহারের শীতলকুচি লালবাজার এলাকায়। শীতলকুচি লালবাজার অঞ্চলের দেবনাথ পাড়ায় নতুন বাজার থেকে বারোমাসিয়া যাওয়ার গ্রামীণ সড়কে একটি পুরনো ব্রিজ ছিল। শুক্রবার সকালে পণ্যবাহী ডাম্পারের ভারে ভেঙে পড়ে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজটির লোহার পাইপে সংস্কারের অভাবে মরচে ধরেছিল। জীর্ণ দশা ছিল ব্রিজটির। দীর্ঘদিন ধরেই তা সংস্কারের দাবি তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। স্থানীয়রা জানান, যে কোনও সময়…
Read More