Sonakshi Sarkar

1831 Posts
স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বালুরঘাটে সাইক্লোথন, অংশ নিলেন ৮০ জন সাইকেল আরোহী

স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে বালুরঘাটে সাইক্লোথন, অংশ নিলেন ৮০ জন সাইকেল আরোহী

সুস্থ জীবনযাপন, পরিবেশবান্ধব যাতায়াত এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরতে শনিবার সকালে বালুরঘাটে অনুষ্ঠিত হল রাজ্যব্যাপী সাইক্লোথন কর্মসূচি। এই কর্মসূচির আয়োজন করে বালুরঘাট সাইকেল কমিউনিটি। অনুষ্ঠানের অন্যতম যৌথ আয়োজক ও পৃষ্ঠপোষক হিসেবে ছিল পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব, স্টার্ট আপ ফাউন্ডেশন, ফিট ইন্ডিয়া এবং ভারত সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক। শনিবার সকালে বালুরঘাট থানা মোড় থেকে সাইকেল র‍্যালির সূচনা হয়। পূর্বনির্ধারিতভাবে রেজিস্ট্রেশন করা অংশগ্রহণকারীরা নিজেদের সাইকেল নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমগ্র বালুরঘাট শহরে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয়। আয়োজক সূত্রে জানা গিয়েছে, মোট ৮০ জন সাইকেল আরোহী এই সাইক্লোথনে অংশগ্রহণ…
Read More
শিলিগুড়িতে পালিত হলো ৭৩তম এভারেস্ট ডে

শিলিগুড়িতে পালিত হলো ৭৩তম এভারেস্ট ডে

৭৩তম এভারেস্ট ডে পালন করা হলো শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত তেনজিং নোরগে শেরপা-র মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি পুরনিগম। অনুষ্ঠানে উপস্থিত থেকে তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও খাদা পরিয়ে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর উপস্থিত অন্যান্য অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরাও মহান এই পর্বতারোহীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রসঙ্গত, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছিলেন তেনজিং নোরগে শেরপা। তাঁর ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর এই দিনটিকে “এভারেস্ট ডে” হিসেবে পালন করা হয়। সেই ধারাবাহিকতাতেই এ বছরও শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়।
Read More
হাকিমপুর সীমান্তে নথি যাচাই ও নিরাপত্তা জোরদার, প্রশাসনের তত্ত্বাবধানে চলছে চিহ্নিতকরণ প্রক্রিয়া

হাকিমপুর সীমান্তে নথি যাচাই ও নিরাপত্তা জোরদার, প্রশাসনের তত্ত্বাবধানে চলছে চিহ্নিতকরণ প্রক্রিয়া

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পর অবৈব বসবাসকারী বাংলাদেশীরা দেশে ফেরার হিড়িক জমেছে। সেই ছবি দিনে দিনে পাল্টাচ্ছে উত্তর ২৪ পরগনার সরুপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে আজও ১০০ এব বেশি বাংলাদেশি বীর জমিয়েছে দেশে ফেরার অপেক্ষায় ইতিমধ্যে করা নির্দেশের পর আড়াইশো জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে,  কারণ বিএসএফ ও জেলা প্রশাসন একদিকে তথ্য যাচাই তাদের নাম সঠিক আছে কিনা। বাংলাদেশে এক নাম ভারতে আরেক নাম এরামও সমস্যা দেখা দিয়েছে এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা তারা কিভাবে পেতো সেটাও তারা বলছেন এই সব বাংলাদেশীরা কেউ দু'বছর তিন বছর কেউ 5 বছরে এমন কি দশ বছর আগে…
Read More
পবিত্র ঈদ উপলক্ষে কাঞ্চনজঙ্ঘা ময়দানে নামাজ, নিরাপত্তায় কড়া পুলিশি নজর

পবিত্র ঈদ উপলক্ষে কাঞ্চনজঙ্ঘা ময়দানে নামাজ, নিরাপত্তায় কড়া পুলিশি নজর

পবিত্র ঈদ উপলক্ষে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা প্রাঙ্গণের ময়দানে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঈদের নামাজে অংশ নেন।এদিন নামাজ পাঠে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সাঈদ ওয়াকার রাজা,ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দীন আহমেদ সহ অন্যান্য ধর্মপ্রাণ মানুষেরা। নামাজ পাঠের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান,সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদুল জোহারের নামাজ সম্পন্ন হয়েছে।সাধারণ মানুষ ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশে নামাজ আদায় করেছেন বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান,উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও কিউআরটি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাও করা হয়েছে।এছাড়াও পুলিশ কমিশনার জানান,এদিন মাননীয় রাষ্ট্রপতির…
Read More
আবারো সাত বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো জলঙ্গি থানার পুলিশ

আবারো সাত বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো জলঙ্গি থানার পুলিশ

মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাত্রে অভিযান চালায়, সেই অভিযানে ৭ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর  ধৃত সকলেরই বাড়ি দৌলতপুর থানা এলাকার কুষ্টিয়া জেলায় বলে খবর ধৃতদের আজ লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
Read More
মালদার আইহো-ঋষিপুর রাজ্য সড়কে কাদার আস্তরণ, দুর্ঘটনার আশঙ্কা

মালদার আইহো-ঋষিপুর রাজ্য সড়কে কাদার আস্তরণ, দুর্ঘটনার আশঙ্কা

রাজ্য সড়কের উপর জমে থাকা মাটি বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে বিপজ্জনক রূপ নিয়েছে রাজ্য সড়কের কিছুটা অংশ। আর এই অংশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। মঙ্গলবার সকাল থেকে রাজ্য সড়কের এমনই বিপজ্জনক রূপের ছবি ধরা পড়ল মালদার হবিবপুর ব্লকের আইহো এবং ঋষিপুর অঞ্চলের মাঝামাঝিতে অবস্থিত বুড়িতলা এলাকায়। যা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসীন্দা সহ বিভিন্ন যানবাহনের চালকরা। তাদের বক্তব্য, এই এলাকা দিয়ে প্রচুর ট্রাক্টর চলাচল করে। জমি থেকে ফসল তুলে ট্রাক্টর আইহো-সিঙ্গাবাদ রাজ্য সড়কে ওঠামাত্রই ট্রাক্টরের চাকার সঙ্গে লেগে থাকা কাদামাটি রাজ্য সড়কে লেগে যায়। এরপর সেই মাটি দিনের পর দিন রাজ্য সড়কে পড়ে…
Read More
জেলা হাসপাতালে বৈঠকে শঙ্কর ঘোষ, খতিয়ে দেখলেন সমস্যা

জেলা হাসপাতালে বৈঠকে শঙ্কর ঘোষ, খতিয়ে দেখলেন সমস্যা

বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির বৈঠকে যোগ দিলেন শঙ্কর ঘোষ। এদিন তিনি হাসপাতালের আধিকারিক এবং কর্মীদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেন কি কি সমস্যা রয়েছে। পরে তিনি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,বিভিন্ন সমস্যা রয়েছে হাসপাতালের। তার মধ্যে মূল সমস্যা জায়গার। তবে তিনি আশ্বাস দেন আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
Read More
চন্দনপার্কে কড়া নিরাপত্তায় হোল্ডিং সেন্টার শুরু

চন্দনপার্কে কড়া নিরাপত্তায় হোল্ডিং সেন্টার শুরু

মালদায় চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার।ইংরেজবাজার শহরের চন্দনপার্ক, এটাই মালদা জেলার একমাত্র হোল্ডিং সেন্টার। রবিবার বাংলাদেশী হিসেবে চিহ্নিত ৯ জনকে এনে রাখা হয়েছে এই হোল্ডিং সেন্টারে। যার মধ্যে ৩ মহিলা ও ৬ নাবালক ও নাবালিকা আছে। এদের গাজোল থানার পান্ডুয়া থেকে ধরে আনা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেখানে সিসিটিভি বসানো হয়েছে। ১২ জন পুলিশ, ৩ জন সিভিল ডিফেন্স, ৩ সিভিক ও রান্নার জন্য  রাঁধুনি নিযুক্ত করা হয়েছে।
Read More
শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠে চুরির ঘটনায় গ্রেফতার ১, উদ্ধার ২২টি গোপালের মূর্তি এবং নানান পূজার সরঞ্জাম

শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠে চুরির ঘটনায় গ্রেফতার ১, উদ্ধার ২২টি গোপালের মূর্তি এবং নানান পূজার সরঞ্জাম

শিলিগুড়ির দেশবন্ধুপাড়া এলাকার শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠে চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। মঠের স্বামী ভক্তি নিলয় জনার্দন গোস্বামী মহারাজ দুদিন আগে শিলিগুড়ি থানায় অভিযোগ জানান, গত ২১ মে গভীর রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মঠে ঢুকে একাধিক গোপালের মূর্তি, বড় পিতলের ঘণ্টা ও অন্যান্য পিতলের সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে রাত প্রায় ২টো নাগাদ। সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ। তদন্তে নেমে গতকাল রাতে দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি হওয়া সামগ্রী সে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী…
Read More
বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

ঈদের ছুটি দেওয়া হবে আগামী সপ্তাহের ২৮ মে বৃহস্পতিবার। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় শনিবার। আগে সোশ্যাল মাধ্যমে প্রচার হয়েছিল ২৬ ও ২৭ মে ঈদের ছুটি দেওয়া হবে। কিন্তু পরে  জানানো হয়েছে শুধুমাত্র ২৮ মে বৃহস্পতিবার ঈদ উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করছে। শনিবার নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হিজরি ক্যালেন্ডারের ১২তম ও শেষ মাস ধু-অল হিজা (Dhu Al Hijja)-র দশমতম দিনে পালিত হয় ইদ-উল-আধা (Eid Al Adha)। আকাশে নতুন চাঁদ ওঠার (crescent moon) সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে মুসলিম ধর্মাবলম্বীরা এই উত্‍সব (Islamic festival) পালন করেন। এ বছর কবে বকরিদের ছুটি (Eid Al Adha holidays…
Read More
বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য শ্যামনগরে, ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ

বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য শ্যামনগরে, ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ

ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সাহেববাগান এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।এলাকায় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে। কে বা কারা ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Read More
কালিয়াচকে ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার যুবক

কালিয়াচকে ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার যুবক

পাচারের আগেই উদ্ধার জাল নোট। মালদহ জেলার কালিয়াচক থানার পুলিশ ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার গ্রেফতার মাসিদুর রহমান (১৭) । ধৃতকে আজ মালদহ জেলা আদালতে তোলা হলে। কালিয়াচক থানার পুলিশ ৭ দিনের জন্যে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মাসিদুর রহমান কে আটক করে তল্লাশি চালানোর সময় তাঁর কাছ থেকে ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এই জাল নোট বাংলাদেশ থেকে এনে ভারতের বাজারে ছড়ানো উদ্দেশ্য ছিল।
Read More
মাটিগাড়া নাগরিক মঞ্চের উদ্যোগে ড্রাগস ও নেশামুক্ত শহরের দাবিতে সচেতনতামূলক পদযাত্রা

মাটিগাড়া নাগরিক মঞ্চের উদ্যোগে ড্রাগস ও নেশামুক্ত শহরের দাবিতে সচেতনতামূলক পদযাত্রা

মাটিগাড়াকে ড্রাগস ও নেশামুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ এক সচেতনতামূলক অভিযান চালাল মাটিগাড়া নাগরিক মঞ্চ। এদিন মাটিগাড়া থানার সামনে থেকে এই বিশেষ পদযাত্রার সূচনা হয়। সমাজ থেকে মাদক ও নেশার ভয়াবহ প্রভাব দূর করতে এবং যুবসমাজকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। পদযাত্রাটি মাটিগাড়া থানার সামনে থেকে শুরু হয়ে খাপরাইল মোড়, মাটিগাড়া বাজার, বিশ্বাস কলোনি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় মাটিগাড়া থানার সামনে এসে শেষ হয়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান— “ড্রাগস মুক্ত হোক সমাজ, নেশামুক্ত হোক আগামী প্রজন্ম”— এই বার্তাই তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
Read More
বড়োসড়ো সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ

বড়োসড়ো সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ

শিলিগুড়ির সমরনগর এলাকায় একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে চুরির রহস্যভেদ করল প্রধাননগর থানার পুলিশ। বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে দুষ্কৃতি দের তথ্য জোগাড় করে সংশোধনাগার থেকে অভিযুক্ত চোরকে ‘সুন অ্যারেস্ট’ করে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে বিধাননগর এলাকা থেকে চোরাই সোনা ও রুপোর ক্রয়কারী এক রিসিভারকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রধান নগর থানার পুলিশ জানিয়েছে এই তদন্ত এবং অভিযানে উদ্ধার করেছে প্রায় ৩০ গ্রাম সোনা, ৪৫ গ্রাম রূপো এবং নগদ ২০ হাজার টাকা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯শে মার্চ সমরনগর এলাকার একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিনই বাড়ির মালিক সম্পা রায় গুহ চুরির…
Read More