পুখুরিয়া পুলিশের অভিযানে বিপুল দেশি মদসহ গ্রেফতার এক ব্যক্তি

পুখুরিয়া থানার পুলিশের বড় সাফল্য। বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

​গোপন সূত্রে খবর পেয়ে, এদিন রাতে নওগামা থেকে পুখুরিয়া যাওয়ার রাস্তায় ওত পাতে পুলিশ বাহিনী। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে ৪০ বোতল ‘হিমালয়ান গোল্ড ৬০ আপ’ দেশি মদ উদ্ধার হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে আটক করে।

উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য খতিয়ে দেখছে পুলিশ। এলাকাকে অপরাধমুক্ত করতে এই ধরনের আচমকা অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।