ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সাধারণ বিমা সংস্থা বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ডিফেন্স কর্মীদের জন্য বিশেষভাবে তৈরি মোটেইর বিমা সমাধান ‘প্রোশিল্ড’ এবং আধুনিক সংযুক্ত ও প্রযুক্তিনির্ভর গাড়ির জন্য ‘ভিপে ২.০’ লঞ্চ করার ঘোষণা করেছে। ডিফেন্স কর্মীদের ঘন ঘন বদলি ও সামরিক জীবনের নানা প্রতিকূলতার কথা মাথায় রেখে প্রোশিল্ড তৈরি করা হয়েছে, যাতে যানবাহন স্থানান্তর সুরক্ষা, ভ্রমণ জরুরি সুরক্ষা এবং জরুরি নথিপত্র হারানোর ক্ষেত্রে আর্থিক সহায়তা পাওয়া যায়।
পাশাপাশি, প্রাইম, ক্লাসিক ও এলিট এই তিনটি ভেরিয়েন্টে আসা ভিপে ২.০ আধুনিক সংযুক্ত গাড়িগুলির কথা মাথায় রেখে সাইবার ঝুঁকি, জ্বালানির নতুন প্রযুক্তি, বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ব্যাটারি সুরক্ষা, মেকানিক্যাল ব্রেকডাউন এবং স্মার্ট ভেহিক্যাল সিস্টেমের মতো আধুনিক চাহিদাকে এক ছাতার নিচে নিয়ে এসেছে।
সংস্থাটির এমডি ও সিইও ড. তপন সিংঘল জানান যে, ঐতিহ্যবাহী দুর্ঘটনাজনিত সুরক্ষার পাশাপাশি আধুনিক গতিশীলতা এবং গ্রাহকদের পরিবর্তিত প্রয়োজন মেটাতেই এই দুটি অভিনব বিমা পরিষেবা চালু করা হয়েছে।
