জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অবশেষে প্রকাশিত হল দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবি এসই। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ২৮ জুলাই দুটি পর্বের পরীক্ষা নেওয়া হবে।
যেখানে প্রথম পর্বের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। কলা, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা বিভাগের বিভিন্ন বিষয় এবং ভাষা ও সাহিত্যের পরীক্ষা ওই পর্বে নেওয়া হবে। তবে, ভারতীয় সঙ্গীত, পেইন্টিং, কমার্শিয়াল আর্ট, যোগা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের মতো কিছু বিশেষ বিষয়ের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হতে চলেছে। প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে।
অর্থাৎ যে সকল শিক্ষার্থী ২০২৬ সালের মূল বোর্ড পরীক্ষা দিয়েছে এবং তাতে কোন একটি বিষয়ে অনত্তীর্ণ হয়েছেন। তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি মূল পরীক্ষায় ৬ টি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয়ে উত্তীর্ণ হয়ে সমগ্রভাবে পাশ করলে একটি বিষয় অনেক চিহ্ন হয়েছে এমন পড়ুয়ারা নম্বর বৃদ্ধির জন্য পরীক্ষা দিতে পারবেন।
