Blog

ভারতে নতুন ইসুজু আই-কেয়ার উইন্টার ক্যাম্প’ চালু করেছে ইসুজু মোটরস

ভারতে নতুন ইসুজু আই-কেয়ার উইন্টার ক্যাম্প’ চালু করেছে ইসুজু মোটরস

ইসুজু মোটরস ইন্ডিয়া তাদের ডি-ম্যাক্স পিক-আপ এবং এসইউভির জন্য দেশ জুড়ে 'ইসুজু আই-কেয়ার উইন্টার ক্যাম্প' আয়োজন করছে, যার লক্ষ্য গ্রাহক পরিষেবা এবং মালিকানার অভিজ্ঞতাকে উন্নত করে তোলা। এই ক্যাম্পটি শীতকালে ঝামেলামুক্ত ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণজনিত পরীক্ষা এবং সুবিধা প্রদান করবে। এই ক্যাম্পটি ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত আগ্রা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বাই এবং পুনের মতো প্রধান শহরগুলি সহ, সমস্ত ইসুজু অনুমোদিত ডিলার পরিষেবা আউটলেটে অনুষ্ঠিত হবে। গ্রাহকরা এই সময়ের মধ্যে তাদের যানবাহনের জন্য বিশেষ অফার এবং সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। ক্যাম্পে আগত গ্রাহকরা বিভিন্ন ছাড় উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে বিনামূল্যে ৩৭-পয়েন্টের…
Read More
কলকাতায় সড়ক নিরাপত্তা সচেতনতা শিবির সুইগির

কলকাতায় সড়ক নিরাপত্তা সচেতনতা শিবির সুইগির

ভারতের অন-ডিমান্ড কনভিনিয়েন্স প্ল্যাটফর্ম সুইগি, তাদের ‘ডেলিভারিং সেফলি’ কর্মসূচির অধীনে কলকাতা ট্রাফিক বিভাগের সঙ্গে যৌথভাবে ডেলিভারি পার্টনারদের জন্য একটি ‘রোড সেফটি অ্যান্ড ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ আয়োজন করেছে। সম্প্রতি আয়োজিত এই কর্মশালাটি পূর্ব ভারতে চলমান সড়ক নিরাপত্তা কর্মসূচির একটি অংশ ছিল। এর মূল লক্ষ্য ডেলিভারি পার্টনারদের নিরাপদ ড্রাইভিং পদ্ধতি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিয়ম লঙ্ঘনের ফলস্বরূপ পরিণতি সম্পর্কে সচেতন করা। এই সেশনগুলিতে নেতৃত্ব দেন কমিশনারেটের (এসিপি) বিশিষ্ট আধিকারিকেরা এবং শহরের বিভিন্ন প্রান্তের ডেলিভারি এগজিকিউটিভরা অংশগ্রহণ করেন। ‘ডেলিভারিং সেফলি’ চার্টারের অধীনে সুইগি স্থানীয় পুলিশ বিভাগের সহযোগিতায় সারা ভারতে সক্রিয়ভাবে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি চালাচ্ছে। ২০২৫ সালে ইতিমধ্যেই পাটনা, মুম্বই, পুনে, চণ্ডীগড়,…
Read More
চিকিৎসার নাম করে বৃদ্ধাকে লজে ফেলে উধাও নাতি!

চিকিৎসার নাম করে বৃদ্ধাকে লজে ফেলে উধাও নাতি!

চিকিৎসার অছিলায় ৮০ বছরের এক বৃদ্ধাকে সিকিম থেকে শিলিগুড়িতে এনে লজে ফেলে রেখে উধাও নাতি। এমন মানবিক সংকটে উত্তাল এনজেপি এলাকা। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। শোভা তামাং নামে ওই বৃদ্ধাকে প্রায় ২০ দিন ধরে দেখভাল করছেন এনজেপির এক লজ মালিক ইন্দ্রজিৎ কুণ্ডু। শেষমেশ বিপাকে পড়ে তিনি এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন। লজ মালিক ইন্দ্রজিৎ জানান, প্রায় কুড়ি দিন আগে বিশাল ড্যানিয়েল তামাং নামের এক যুবক দিদিমাকে সঙ্গে নিয়ে লজে ওঠেন। কিছু টাকা অগ্রিম দিয়ে কাজের কথা বলে বেরিয়ে যায় সে। এরপর আর কোনওদিন লজে ফেরেননি। বৃদ্ধাকে লজে রেখে যাওয়ায় মানসিক চাপে পড়েন মালিক। তবুও মানবিকতার খাতিরে তিনি নিজের দায়িত্বে…
Read More
সলভ ফর টুমরো ২০২৫: আরও নিরাপদ, স্মার্ট এবং অন্তর্ভুক্তিমূলক ভারত গড়তে তরুণ ভারত কীভাবে এআই ব্যবহার করছে

সলভ ফর টুমরো ২০২৫: আরও নিরাপদ, স্মার্ট এবং অন্তর্ভুক্তিমূলক ভারত গড়তে তরুণ ভারত কীভাবে এআই ব্যবহার করছে

 কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ভারতের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছে—যা সুরক্ষা, সহজপ্রাপ্যতা এবং প্রাত্যহিক ক্ষমতায়নকে চালিত করছে। এই পরিবর্তনের প্রতিফলন ঘটিয়ে, আইআইটি দিল্লির সহযোগিতায় 'স্যামসাং সলভ ফর টুমরো (SFT) ২০২৫' সারা দেশের হাজার হাজার শিক্ষার্থীকে একত্রিত করেছে, এর উদ্দেশ্য হলো আরও নিরাপদ, স্মার্ট এবং অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য এআই থিমের অধীনে বাস্তবমুখী এআই সমাধান তৈরি করা। এই বছরের থিম, “আরও নিরাপদ, স্মার্ট এবং অন্তর্ভুক্তিমূলক ভারতের জন্য এআই”-এর প্রধান উল্লেখযোগ্য বিষয়গুলো নিচে দেওয়া হলো: ১. সামাজিক প্রভাবের ওপর গুরুত্ব দেওয়া একটি থিমএই এআই থিমটি শিক্ষার্থীদের এমন প্রযুক্তি ডিজাইন করতে উৎসাহিত করেছে যা জনসমাগমপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করে, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য চলাচলের সুবিধা বাড়ায় এবং তাৎক্ষণিক…
Read More
নজির গড়ল রাজ্য সরকারের এক প্রকল্প

নজির গড়ল রাজ্য সরকারের এক প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। তার মধ্যে অন্যতম হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। সেই প্রকল্পে এবার বিরাট সাফল্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষ। মুখ্যমন্ত্রী সমাজ মাধ্য়মে নিজেই সেই সুখবর দিলেন। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোন শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য ব্যাঙ্কের থেকে সরাসরি ঋণ নিতে পারবেন। এমনটাই সেই স্কিনে বলা হয়েছে। এক্স হ্যান্ডেল এ মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্তের সংখ্যাটা ১ লক্ষ পেরিয়ে গেল। এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায়। সুদের ভারও…
Read More
নতুন নামে পরিচিত হলো কেন্দ্রীয় দফতর

নতুন নামে পরিচিত হলো কেন্দ্রীয় দফতর

সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। জনতা কা সেবক—এই বার্তাকেই সামনে রেখে দেশের প্রধানমন্ত্রীর দফতরের নাম বদলে হতে চলেছে ‘সেবাতীর্থ’। রাজধানী দিল্লিতে দশকের পর দশক ধরে চলা পুরনো প্রাইম মিনিস্টার্স অফিস বা পিএমও-র স্থানান্তর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরকারি সূত্রের দাবি, নতুন দফতরের কাজকর্ম শুরু হবে একটি আধুনিক কমপ্লেক্সে, যার নামকরণের মধ্যেই প্রতিফলিত হবে সরকারের মূল দর্শন—জনগণের সেবা। বায়ু ভবনের পাশেই এক্সিকিউটিভ এনক্লেভ ওয়ানের তিনটি নতুন ভবনের একটিতে গড়ে উঠছে ‘সেবাতীর্থ’। পাশাপাশি থাকা দুটি ভবনের নাম হবে ‘সেবাতীর্থ ২’ এবং ‘সেবাতীর্থ ৩’।…
Read More
সিটংয়ে ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় মৃ*ত ৩ গু*রুতর জ*খম ১

সিটংয়ে ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় মৃ*ত ৩ গু*রুতর জ*খম ১

কার্শিয়ংয়ের সিটংয়ে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার রাতে কার্শিয়ং থেকে সিটং ফেরার পথে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় গাড়ি চালককে। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি অঞ্চলের নির্জনতা ও অন্ধকারে রাতের ঘটনাটি কেউ টের পাননি। সোমবার সকালে স্থানীয়রা রাস্তার নীচে খাদে উল্টে থাকা গাড়িটি দেখে সন্দেহ হলে দ্রুত খবর দেন। এরপরই শুরু হয় উদ্ধারকাজ। মৃত তিনজনের পরিচয় পাওয়া গিয়েছে বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ ও রমেশ গুরুং। মৃত বিগেন ভুজেল ছিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও বিজিপিএম দলের সক্রিয় কর্মী। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট…
Read More
ছেলের খু*নের বিচার চেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন বাবা-মা

ছেলের খু*নের বিচার চেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন বাবা-মা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগে নতুন করে সরগরম হয়ে উঠল অমর রায় হত্যাকাণ্ড। সোমবার সাংবাদিক বৈঠকে নিহত যুব তৃণমূল নেতা অমর রায়ের বাবা-মা ক্ষোভ উগরে দিয়ে জানান, চার মাস কেটে গেলেও তাঁদের ছেলের হত্যার তদন্তে কোনও অগ্রগতি নেই। অভিযোগের সুর চড়িয়ে তাঁরা বলেন, “হত্যাকারীরা ধরা পড়ছে না, বরং আমাদের প্রতিই মামলা চাপানোর চেষ্টা চলছে।” রবীন্দ্রনাথ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে মামলা দায়ের করার পরেই তাঁদের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করতে উদ্যত হয়েছে সংশ্লিষ্ট মহল এমনটাই দাবি তাঁদের। অমর রায়ের বাবা - মায়ের কথায়, তদন্ত প্রক্রিয়া উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে। পুন্ডিবাড়ী থানার ওসির ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন তাঁরা।…
Read More
শীতের সন্ধ্যেয় বানিয়ে ফেলুন হট চকোলেট

শীতের সন্ধ্যেয় বানিয়ে ফেলুন হট চকোলেট

শহরে শীতের আমেজ। সন্ধ্যে হলেই কনকনে ঠাণ্ডা হাওয়া। সেই সাথে সর্দি, জ্বর, গলায় ব্যথা প্রভৃতি মরসুমি রোগভোগের পালা শুরু। এমন সময়ে গরম গরম পানীয় মন ও শরীর দুই’ই সতেজ রাখে। আর সেই গরম পানীয় যদি হয় চকোলেটে ভরা, তাহলে তো সোনায় সোহাগা। রান্নার বিষয়ে যারা ফিউশনপ্রেমী, তাদের জন্য রইল শুকনো লঙ্কা দিয়ে তৈরি হট চকোলেট। জেনে নিন রেসিপি। কী কী লাগবে মিষ্টি ছাড়া কোকো পাউডার ৪ টেবিল চামচআস্ত শুকনো লঙ্কা ১টিফুল-ক্রিম দুধ ১ কাপফ্রেশ ক্রিম অর্ধেক কাপনুন এক চিমটেচিনি ১/৪ কাপদারচিনি গুঁড়ো অর্ধেক টেবিল চামচকুচি করা জায়ফল ১/৪ টেবিল চামচঅর্ধেক কাপ হুইপ্ড ক্রিমকোকো পাউডার ১ টেবিল চামচগোটা দারচিনি ১টি কীভাবে…
Read More

কর্মক্ষেত্রে নারী

শ্রীতমা ভট্টাচার্য্য একটা সামান্য প্রশ্ন রাতের বেলা মেয়েদের বাইরে বের হওয়া ঠিক কতটা নিরাপদ? ঠিক কত রাত? সময়টা নির্দিষ্ট করে বললে সুবিধে হয় সবারই। অঞ্চল ভেদে এই সময় পরিবর্তন হয়। কারও বাড়িতে রাত ন'টা বা কারও বাড়িতে সন্ধ্যা ছ'টা। বান্ধবীদের মুখে একটাই কথা 'আমাকে তো ন'টার মধ্যে ফিরতেই হবে।' তবে সবার পক্ষে কি আদৌ সম্ভব এই বিধিনিষেধ মানা? তা মানলে কি আজ মঙ্গলযান, চন্দ্রযানের সাফল্যে কোনও মহিলার কথা খবরের কাগজে উঠে আসত? উত্তরটা হয়তো কারও জানা নেই ঠিক কটার মধ্যে, কোথায় ফিরলে ওরা নিরাপদ। প্রসঙ্গ যখন নারীশিক্ষা, বা নারী স্বাধীনতা, তখন অসংখ্য কাগজে অসংখ্য লেখা। ভাবতে অবাক লাগে, একবিংশ শতাব্দীতে…
Read More
লক্ষ টাকার ক্যামেরা উদ্ধার

লক্ষ টাকার ক্যামেরা উদ্ধার

অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪ লক্ষ টাকার একটি মূল্যবান ক্যামেরা উদ্ধার করতে সক্ষম হল প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং। ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। আজই তিন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম পিতাম্বর লোহার, বিকাশ মুন্ডা এবং সুরাজ ওরাঁও — তিনজনই জলপাইগুড়ির রায়পুর চা-বাগানের বাসিন্দা। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত নড়েচড়ে বসে। অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তিনজনকে শনাক্ত করে অ্যান্টি ক্রাইম উইং। পরে এসএফ রোড এলাকায় অন্য একটি অনুষ্ঠানে কাজ করার সময় তাদের গ্রেফতার করা হয়। ডাস্টবিনের ভিতর থেকে উদ্ধার হয় নিখোঁজ ক্যামেরাটি। জানা গিয়েছে, তিনজনই ওই রিসেপশনে ওয়েটার হিসাবে…
Read More
জলপাইগুড়িতে শুরু হল এম পি কাপ

জলপাইগুড়িতে শুরু হল এম পি কাপ

আজ সকালে শহরে মিলন সংঘ সংলগ্ন এলাকা থেকে ম্যারাথনের মধ্যে দিয়ে এম পি কাপের সূচনা হয়। সবুজ পতাকা নেড়ে ম্যারাথনের উদ্বোধন করেন বিএসএফের রানিনগর হেড কোয়ার্টারের ডি আই জি, পি কে পঙ্কজ। ছিলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ। প্রায় দেড়শো পুরুষ ও মহিলা প্রতিযোগী ম্যারাথনে অংশ নেন। ১৩ তারিখ পর্যন্ত বিভিন্ন ইভেন্ট চলবে। ১৪ তারিখ পুরস্কার বিতরণী।
Read More
মেটার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসার জন্য এআই চ্যাটবট চালু

মেটার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসার জন্য এআই চ্যাটবট চালু

মেটা, ভারতের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এবং ইন্ডিয়া এসএমই ফোরামের সঙ্গে অংশীদারিত্বে ভারতে ক্ষুদ্র ব্যবসার ডিজিটালি উন্নয়নে ও ক্ষমতায়নের উদ্দেশ্যে একটি এআই-চালিত চ্যাটবট চালু করার কথা ঘোষণা করেছে। এই অংশীদারিত্ব ডিজিটাল ইন্ডিয়ার সরকারি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক উন্নতির জন্য এআই ব্যবহারের প্রতি মেটার অঙ্গীকারের অংশ। মেটার এল-লামা মডেল দ্বারা চালিত এবং হোয়াটসঅ্যাপে উপলব্ধ এই চ্যাটবটটি উদ্যোক্তাদের জন্য ব্যক্তিগতকৃত এবং দরকারের আসল সময়ে সহায়তা প্রদান করবে। এটি সরকারী স্কিম, সম্মতি, ঋণ সুবিধা, দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল অনবোর্ডিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের অ্যাক্সেসকে সহজ করে তুলবে। এই চ্যাটবটটি একাধিক ভারতীয় ভাষায় উপলব্ধ হবে এবং ভয়েস ও টেক্সট-ভিত্তিক ইন্টারঅ্যাকশনের ক্ষমতা থাকবে, যা…
Read More
আইন-শৃঙ্খলা বিতর্কে পালটা ছবি দেখাল বালুরঘাট আদালত

আইন-শৃঙ্খলা বিতর্কে পালটা ছবি দেখাল বালুরঘাট আদালত

রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে যখন বিরোধীরা সক্রিয়, ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পরিসংখ্যান জানিয়ে দিল ভিন্ন ছবি। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত পাঁচ বছরে বালুরঘাট আদালতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় দোষীদের কঠোর শাস্তি দিতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। ঋতব্রতবাবু জানান, গত পাঁচ বছরে বালুরঘাট আদালতে ১৫টিরও বেশি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হয়েছে। এছাড়াও ১০ বছর ও ২০ বছরের কঠিন সাজাও বহু ক্ষেত্রে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ছোট্ট জেলায় এই সংখ্যা যথেষ্ট আশাব্যঞ্জক। আইনজীবীর দল ও তদন্তকারী পুলিশ আধিকারিকদের প্রতি কৃতজ্ঞ জানান। তিনি উল্লেখ করেন দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু চাঞ্চল্যকর মামলার কথা…
Read More