Blog

রেমেডিয়াম লাইফকেয়ারের দ্বিতীয় ত্রৈমাসিকে মুনাফা প্রায় দ্বিগুণ হয়ে ৩৮৬২.৩৪ লাখে পৌঁছেছে

রেমেডিয়াম লাইফকেয়ারের দ্বিতীয় ত্রৈমাসিকে মুনাফা প্রায় দ্বিগুণ হয়ে ৩৮৬২.৩৪ লাখে পৌঁছেছে

রেমেডিয়াম লাইফকেয়ার লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫-এ সমাপ্ত ত্রৈমাসিক ও অর্ধ-বার্ষিক আর্থিক ফলাফল প্রকাশ করেছে। ৩০ সেপ্টেম্বর ২০২৫-এ সমাপ্ত ত্রৈমাসিকে, সমন্বিত আর্থিক ফলাফল শক্তিশালী কার্যক্রমের গতিশীলতা প্রদর্শন করেছে। সমন্বিত আয় হয়েছে ₹১১,১০৫.৮২ লাখ, এবং মোট আয় পৌঁছেছে ₹১১,৪৩১.২৫ লাখ। “ত্রৈমাসিকে সমন্বিত কর-পূর্ব মুনাফা দাঁড়িয়েছে ₹১,০৪৩.৬৯ লাখ এবং কর-পরবর্তী মুনাফা ₹৮৬২.৩৪ লাখ, প্রতি শেয়ারের আয় ₹০.১০, যা Q1 অর্থবছর ২৬-এর তুলনায় দ্বিগুণ।” ৩০ সেপ্টেম্বর ২০২৫-এ সমাপ্ত অর্ধ-বার্ষিক সময়ে, সমন্বিত কার্যক্রম থেকে আয় হয়েছে ₹২২,৪৪২.৩৯ লাখ এবং মোট আয় দাঁড়িয়েছে ₹২৩,১১৫.৬০ লাখ। অর্ধ-বার্ষিক কর-পর্বের মুনাফা ছিল ₹১,৬১৪.৯২ লাখ, আর কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ₹১,৩২৭.২২ লাখ, যার ফলে প্রতি শেয়ারের আয় হয়েছে ₹০.১৫। ৩০ সেপ্টেম্বর…
Read More
কালিয়াচকে ফের গু*লি-বৃষ্টি, আ*তঙ্কে মোজমপুর—পুলিশি নজরদারিতে প্রশ্ন

কালিয়াচকে ফের গু*লি-বৃষ্টি, আ*তঙ্কে মোজমপুর—পুলিশি নজরদারিতে প্রশ্ন

কালিয়াচকে ফের দুষ্কৃতীদের দাপটে কেঁপে উঠল জনপদ। মোজমপুরে বেপরোয়া গুলিবর্ষণে মুহূর্তের মধ্যেই কার্যত লোকশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। জেলা জুড়ে খুন, গুলি ও হামলার ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত মালদা। এবারের ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে ঠেকেছে পুলিশের ভূমিকা ও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার অভাবেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোজমপুরের এক রেশন ডিলারের বাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষিপ্ত গুলিতে আহত হন এক যুবক, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সন্ধ্যার পরপরই গুলির শব্দ শুনে ভয়ে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা। কয়েক মিনিটের মধ্যেই রামকৃষ্ণপাড়া লাগোয়া মোজমপুর ভুতুড়ে নীরবতায়…
Read More
সাধারণ যাত্রীর ভূমিকায় রাজ্যপাল

সাধারণ যাত্রীর ভূমিকায় রাজ্যপাল

রাজ্যের ভিআইপি সংস্কৃতিকে এক ধাক্কায় অন্য উচ্চতায় পৌঁছে দিলেন রাজ্যপাল। এদিন ধানধান্য এক্সপ্রেসে সাধারণ যাত্রীর মতো ভ্রমণ করেই কার্যত ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। সরকারি নিরাপত্তা-বেষ্টনী, লালবাতি বা বিশেষ ব্যবস্থার বাইরে তাঁকে দেখা গেল সম্পূর্ণ অন্য মেজাজে—একেবারে নিত্যযাত্রীদের ভিড়েই বসে ট্রেন সফর করতে। ট্রেন ছেড়ে কিছুক্ষণের মধ্যেই টিকিট চেকার সুকুমার বেরা নিয়ম মেনেই রাজ্যপালের কাছে টিকিট চান। সেই মুহূর্ত ছিল যেন প্রতীকী এক দৃশ্য—রাজ্যপাল সামান্যতম ইতস্তত না করেই নিজের ট্রেনের টিকিট বের করে প্রদর্শন করেন। টিটিই সুকুমার বেরা জানান, “প্রথমে ভাবতে পারিনি উনি রাজ্যের রাজ্যপাল। কিন্তু যখন টিকিট এগিয়ে দিলেন, তখন বুঝলাম। উনি হাসিমুখেই টিকিট দেখালেন, কোনো আড়ম্বর ছিল না।…
Read More
সেফটিপিনে মোড়া সাজ, হাটে-বাজারে সবার প্রিয় অধীর বর্মন

সেফটিপিনে মোড়া সাজ, হাটে-বাজারে সবার প্রিয় অধীর বর্মন

ময়নাগুড়ি জংশন ও বাজার লাগোয়া এলাকায় এক ব্যতিক্রমী মানুষকে ঘিরে জমছে জনতার ভিড়। কৌতূহলী চোখ, মোবাইল ক্যামেরা, শিশুদের ডাক সব মিলিয়ে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু ‘সেফটিপিন ম্যান’। তিনি অধীর বর্মন। বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটার মশলাপট্টি এলাকায়। আগে অন্য ব্যবসা করতেন তিনি। কিন্তু সেই ব্যবসায় লাভ না হওয়ায় তা ছেড়ে নতুন পথ বেছে নেন। গত তিন বছর ধরে গ্রামে গ্রামে, হাট-বাজারে ঘুরে ঘুরে সেফটিপিন বিক্রি করাই এখন তাঁর রোজগার। কিন্তু অনেকেই তো সেফটিপিন বিক্রি করে, তাহলে অধীর বর্মন কেন আলাদা? অধীরের বিশেষত্ব তাঁর হাঁটাচলাই বলে দিচ্ছে অন্য গল্প। তাঁর জামা-প্যান্ট, টুপি, চশমা এমনকি চশমার ফ্রেমেও গাঁথা রয়েছে অসংখ্য সেফটিপিন। সারা শরীরে পিন…
Read More
রজত জয়ন্তী উপলক্ষে কবি সুকান্ত হাইস্কুলের বিশেষ শোভাযাত্রা

রজত জয়ন্তী উপলক্ষে কবি সুকান্ত হাইস্কুলের বিশেষ শোভাযাত্রা

কবি সুকান্ত হাইস্কুলে চলছে রজত জয়ন্তী বর্ষের বর্ণময় উদযাপন। এই উপলক্ষে গোটা বিদ্যালয় চত্বরজুড়ে উৎসবের আবহ। শিক্ষার্থীদের মনোবল ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা ঘিরে শিক্ষক- শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে ছিল তুমুল উচ্ছ্বাস। শোভাযাত্রায় অংশ নেন পড়ুয়ারা বিভিন্ন ঐতিহাসিক ও জাতীয় চরিত্রের বেশভূষায়। কারও সাজে ধরা দেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, ঝাঁসির রানি, বিরসা মুন্ডা, কৃষক, ভারত মাতা বা ভারত মাতারূপী প্রতীকি চরিত্রে সেজে নজর কাড়ে। পাশাপাশি ছোট পড়ুয়াদের উৎসাহ আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় কার্টুন চরিত্রের উপস্থিতি। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, তাঁর চিন্তাধারা ও আদর্শকে ফুটিয়ে তোলা…
Read More
শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন এবং বিনিয়োগকারীদের শিক্ষা এবং সম্পৃক্ততা বাড়িয়ে তুলতে সিডিএসএল-এর আইডিয়াথন

শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন এবং বিনিয়োগকারীদের শিক্ষা এবং সম্পৃক্ততা বাড়িয়ে তুলতে সিডিএসএল-এর আইডিয়াথন

এশিয়ার প্রথম তালিকাভুক্ত ডিপোজিটরি, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস (ইন্ডিয়া) লিমিটেড (সিডিএসএল)-এর বার্ষিক রিইমাজিন সিম্পোজিয়ামের তৃতীয় সংস্করণের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য প্রথম আইডিয়াথন চালু করেছে, যা একটি উদ্ভাবনী চ্যালেঞ্জ। আইডিয়াথন তরুণ উদ্ভাবকদের এমন সমাধান প্রস্তুত করার ক্ষেত্রে যুক্ত করতে চায়, যা তাদেরকে ভারতের শিক্ষা, বিনিয়োগ এবং প্রবৃদ্ধি প্রক্রিয়াগুলিকে উন্নত করে, দায়িত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাজারে অংশগ্রহণ করতে উৎসাহিত করবে। ডিপোজিটরি ইকোসিস্টেম ২১ কোটিরও বেশি বিনিয়োগকারী ডিম্যাট অ্যাকাউন্টের সম্পদ পরিচালনা করে। এর কারণে, বাজারে অংশগ্রহণ বৃদ্ধি এবং নাগরিকদের এই প্রবৃদ্ধি থেকে উপকৃত হতে বাধাগ্রস্তকারী উপস্থিত বাধাগুলি মোকাবেলা করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এমনকি, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে, সিডিএসএল তরুণ উদ্ভাবকদের অনুপ্রাণিত করার জন্য সেবি এবং…
Read More
পুষ্টির ক্ষতি না করে ভেগান হওয়ার জন্য স্মার্ট নির্দেশিকা

পুষ্টির ক্ষতি না করে ভেগান হওয়ার জন্য স্মার্ট নির্দেশিকা

ভেগান জীবনধারায় স্থানান্তর সুস্বাস্থ্য, টেকসই জীবনধারা এবং সহমর্মিতা বৃদ্ধির একটি অর্থবহ পদক্ষেপ। অনেকের ধারণা, ভেগান খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকতে পারে, তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ সম্ভব। ভেগান হওয়া মানে কেবল প্রাণীজ খাদ্যবস্তু বাদ দেওয়া নয়; এটি এমন একটি প্লেট তৈরি করা যেখানে বিভিন্ন উদ্ভিদজাত খাদ্য মিশিয়ে পুষ্টি ও স্বাস্থ্যের ভারসাম্য বজায় থাকে। আজ আমরা দিল্লির ম্যাক্স হেলথকেয়ারের রিজিওনাল হেড ঋতিকা সমাদ্দারের কিছু কার্যকর টিপস জানব, যা ভেগান জীবনধারা গ্রহণে সহায়ক। দিল্লির ম্যাক্স হেলথকেয়ারের রিজিওনাল হেড – ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দারের মতে, সুস্থ ভেগান খাদ্যাভ্যাসের ভিত্তি হলো সম্পূর্ণ, ন্যূনতম প্রক্রিয়াজাত খাবার। তিনি পরামর্শ দেন, প্লেটের অর্ধেক…
Read More
আসছে নয়া প্রকল্প

আসছে নয়া প্রকল্প

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বড় ঘোষণা করলেন আরজেডি নেতা ও ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তাঁর জোট ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বছরে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রকল্পের নাম রাখা হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর বক্তব্য, ‘‘বিহারের মা-বোনদের অর্থনৈতিক স্বনির্ভরতা আমাদের প্রথম লক্ষ্য। ক্ষমতায় এলে আগামী বছর মকরসংক্রান্তির দিন অর্থাৎ ১৪ জানুয়ারি থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।’’ উল্লেখ্য, নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার বিহারে ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’…
Read More
অবশেষে বাড়ানো ডিএ-এর হলো সুবিধা

অবশেষে বাড়ানো ডিএ-এর হলো সুবিধা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার থেকে রিটায়ার কর্মীদের আর মিলবে না ডিএ বা পেনশনের সুবিধা! কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। আর তার পর থেকেই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে হোয়াটসঅ্যাপে একটি বার্তা দ্রুত ভাইরাল হতে শুরু করেছে। সেই বার্তায় দাবি করা হচ্ছে, কেন্দ্র সরকার নাকি ফাইন্যান্স অ্যাক্ট ২০২৫-এর অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং ভবিষ্যতের কোনও সেন্ট্রাল পে কমিশনের সুবিধাই আর দেবে না। দাবি আরও করা হয়েছে, নতুন আইন…
Read More
অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের মাল্টি-অ্যাসেট অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ডের সূচনা

অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের মাল্টি-অ্যাসেট অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ডের সূচনা

ভারতের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা সংস্থা অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড ঘোষণা করেছে যে তারা অ্যাক্সিস মাল্টি-অ্যাসেট অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ড (FoF) চালু করতে চলেছে। এটি একটি ওপেন-এন্ডেড ফান্ড অফ ফান্ডস স্কিম যা ইক্যুইটি-ভিত্তিক এবং ঋণ-ভিত্তিক মিউচুয়াল ফান্ডের ইউনিট এবং কমোডিটি-ভিত্তিক ইটিএফ-এ বিনিয়োগ করবে। এই নতুন ফান্ড অফার ২১ নভেম্বর ২০২৫ তারিখে সাবস্ক্রিপশনের জন্য খুলবে এবং ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বন্ধ হবে। এই এফওএফ স্কিমটি বিনিয়োগকারীদের ইক্যুইটি, ঋণ, সোনা ও রূপা—এই চারটি অ্যাসেট ক্লাসের সমন্বয়ে একটি সুচিন্তিত ও ভালো ভাবে পরিচালিত পোর্টফোলিও প্রদান করবে। এর মূল লক্ষ্য হল একটি সুসংহত পরিমাণগত মডেল এবং অভ্যন্তরীণ কমিটির নির্দেশনায় অ্যাসেট ক্লাসগুলির মধ্যে গতিশীল সম্পদ বণ্টন…
Read More
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ম্যাগাজিন দুটি পিস্তল উদ্ধার

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ম্যাগাজিন দুটি পিস্তল উদ্ধার

দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন সহ তিন যুবককে আটক করলো পুলিশ। সোমবার রাতে আমতলী বাইপাস সংলগ্ন বঙ্গেশ্বর ব্রিজ লাগুয়া এলাকা থেকে আটক করা হয় তাদের। ধৃতরা হল টিংকু দেববর্মা বাড়ি বড়কাঠাল, সুমেন্দ্য দেববর্মা বাড়ি বড়কাঁঠাল ও শ্রীবাস কুমার বাড়ি বিহার। এডিনগর থানার ওসি সুশান্ত দেব জানালেন গোপন খবরের ভিত্তিতে আমতলী বাইপাস সংলগ্ন বঙ্গেশ্বর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে চারটি ম্যাগাজিন দুটি পিস্তল সহ ৩ যুবককে আটক করা হয়েছে। কোথায় থেকে এই পিস্তল আমদানি করা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে চালাচ্ছে পুলিশ। কোন অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত করতেই কি এই পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিল এই তিন যুবক সেই…
Read More
হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া কোচবিহারের তরুণদের কাছে নিয়ে এল সড়ক নিরাপত্তার পাঠ

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া কোচবিহারের তরুণদের কাছে নিয়ে এল সড়ক নিরাপত্তার পাঠ

নিরাপদ সড়ক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টায় হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া কোচবিহারের জেনকিন্স স্কুল ও বিবেকানন্দ বিদ্যাপীঠ (V.V.H.S), পশ্চিমবঙ্গ-এ একটি প্রভাবশালী সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান আয়োজন করল। এই অভিযানে 2400 এরও বেশি অংশগ্রহণকারী যুক্ত হয়ে শিখলেন নিরাপদ ও দায়িত্বশীল সড়ক আচরণের মূল পাঠ। উদ্যোগটির লক্ষ্য তরুণদের মনে সড়ক নিরাপত্তাকে এককালীন শিক্ষা নয়, বরং প্রতিদিনের দায়িত্ব হিসেবে গড়ে তোলা। সেশনে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছিল ভাবতে কীভাবে সাধারণ কাজ যেমন জেব্রা ক্রসিং ব্যবহার করা, মনোযোগে ব্যাঘাত এড়ানো এবং হেলমেট পরা বাস্তবেই বড় পরিবর্তন আনতে পারে। ইন্টারঅ্যাকটিভ মডিউল ও ডেমোনস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সড়ক সচেতনতার সঙ্গে বাস্তব জীবনের পরিস্থিতি যুক্ত করতে…
Read More
মেনিনজাইটিস টিকাকরণের মাধ্যমে নতুন জীবন রক্ষা

মেনিনজাইটিস টিকাকরণের মাধ্যমে নতুন জীবন রক্ষা

মেনিনজাইটিস, বা 'ব্রেন ফিভার' নামেও পরিচিত রোগটি মারাত্মক, তবে টীকাকরণে সংক্রমণ কমার সম্ভাবনা প্রবল। বিশেষত শিশুদের জন্য এটি একটি গুরুতর স্বাস্থ্য উদ্বেগের কারণ। মেনিনজাইটিস সচেতনতা উদ্যোগের লক্ষ্য হল এই রোগের প্রাথমিক সনাক্তকরণ এবং টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা ও সচেতনতা বৃদ্ধি করা। ডঃ অরুণালোক ভট্টাচার্য, শিশু বিশেষজ্ঞ এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, কলকাতা, বলেন, "ছাত্র-ছাত্রী, ঘন ঘন ভ্রমণ করেন এমন বা ঘনবসতিপূর্ণ স্থানে বসবাসকারী মানুষের মেনিনজাইটিসে আক্রান্ত হবার ঝুঁকি প্রবল। সময়মতো টিকা দেওয়াই একমাত্র প্রতিরোধের চাবিকাঠি।" এই মারাত্মক রোগ মোকাবিলায়, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ৯-২৩ মাস বয়সী শিশুদের জন্য ২-ডোজের এবং ২ বছরের বেশি ঝুঁকিপূর্ণদের জন্য একক ডোজের মেনিনোকক্কাল টিকা…
Read More
পঞ্চায়েতে ভালো কাজের জন্য জাতীয় ক্ষেত্রে ৭টি পঞ্চায়েত পুরস্কার পেয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

পঞ্চায়েতে ভালো কাজের জন্য জাতীয় ক্ষেত্রে ৭টি পঞ্চায়েত পুরস্কার পেয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। পঞ্চায়েতে ভালো কাজের জন্য জাতীয় ক্ষেত্রে মোট ৭টি পঞ্চায়েত পুরস্কার পেয়েছে ত্রিপুরা। গ্রাম ত্রিপুরার সার্বিক উন্নয়ন আমরা সবসময় চিন্তা করি। আজ আগরতলার প্রজ্ঞাভবনে গ্রামোন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এরমধ্যে রয়েছে - মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা ২.০, মেগা গৃহ প্রবেশ, অ্যাচিভমেন্ট বুকলেট চালু করা এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা জেলা ও ব্লকগুলিকে পুরস্কার প্রদান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি…
Read More