Blog

অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের মাল্টি-অ্যাসেট অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ডের সূচনা

অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের মাল্টি-অ্যাসেট অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ডের সূচনা

ভারতের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা সংস্থা অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড ঘোষণা করেছে যে তারা অ্যাক্সিস মাল্টি-অ্যাসেট অ্যাক্টিভ ফান্ড অফ ফান্ড (FoF) চালু করতে চলেছে। এটি একটি ওপেন-এন্ডেড ফান্ড অফ ফান্ডস স্কিম যা ইক্যুইটি-ভিত্তিক এবং ঋণ-ভিত্তিক মিউচুয়াল ফান্ডের ইউনিট এবং কমোডিটি-ভিত্তিক ইটিএফ-এ বিনিয়োগ করবে। এই নতুন ফান্ড অফার ২১ নভেম্বর ২০২৫ তারিখে সাবস্ক্রিপশনের জন্য খুলবে এবং ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বন্ধ হবে। এই এফওএফ স্কিমটি বিনিয়োগকারীদের ইক্যুইটি, ঋণ, সোনা ও রূপা—এই চারটি অ্যাসেট ক্লাসের সমন্বয়ে একটি সুচিন্তিত ও ভালো ভাবে পরিচালিত পোর্টফোলিও প্রদান করবে। এর মূল লক্ষ্য হল একটি সুসংহত পরিমাণগত মডেল এবং অভ্যন্তরীণ কমিটির নির্দেশনায় অ্যাসেট ক্লাসগুলির মধ্যে গতিশীল সম্পদ বণ্টন…
Read More
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ম্যাগাজিন দুটি পিস্তল উদ্ধার

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ম্যাগাজিন দুটি পিস্তল উদ্ধার

দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন সহ তিন যুবককে আটক করলো পুলিশ। সোমবার রাতে আমতলী বাইপাস সংলগ্ন বঙ্গেশ্বর ব্রিজ লাগুয়া এলাকা থেকে আটক করা হয় তাদের। ধৃতরা হল টিংকু দেববর্মা বাড়ি বড়কাঠাল, সুমেন্দ্য দেববর্মা বাড়ি বড়কাঁঠাল ও শ্রীবাস কুমার বাড়ি বিহার। এডিনগর থানার ওসি সুশান্ত দেব জানালেন গোপন খবরের ভিত্তিতে আমতলী বাইপাস সংলগ্ন বঙ্গেশ্বর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে চারটি ম্যাগাজিন দুটি পিস্তল সহ ৩ যুবককে আটক করা হয়েছে। কোথায় থেকে এই পিস্তল আমদানি করা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে চালাচ্ছে পুলিশ। কোন অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত করতেই কি এই পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিল এই তিন যুবক সেই…
Read More
হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া কোচবিহারের তরুণদের কাছে নিয়ে এল সড়ক নিরাপত্তার পাঠ

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া কোচবিহারের তরুণদের কাছে নিয়ে এল সড়ক নিরাপত্তার পাঠ

নিরাপদ সড়ক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টায় হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া কোচবিহারের জেনকিন্স স্কুল ও বিবেকানন্দ বিদ্যাপীঠ (V.V.H.S), পশ্চিমবঙ্গ-এ একটি প্রভাবশালী সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান আয়োজন করল। এই অভিযানে 2400 এরও বেশি অংশগ্রহণকারী যুক্ত হয়ে শিখলেন নিরাপদ ও দায়িত্বশীল সড়ক আচরণের মূল পাঠ। উদ্যোগটির লক্ষ্য তরুণদের মনে সড়ক নিরাপত্তাকে এককালীন শিক্ষা নয়, বরং প্রতিদিনের দায়িত্ব হিসেবে গড়ে তোলা। সেশনে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছিল ভাবতে কীভাবে সাধারণ কাজ যেমন জেব্রা ক্রসিং ব্যবহার করা, মনোযোগে ব্যাঘাত এড়ানো এবং হেলমেট পরা বাস্তবেই বড় পরিবর্তন আনতে পারে। ইন্টারঅ্যাকটিভ মডিউল ও ডেমোনস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সড়ক সচেতনতার সঙ্গে বাস্তব জীবনের পরিস্থিতি যুক্ত করতে…
Read More
মেনিনজাইটিস টিকাকরণের মাধ্যমে নতুন জীবন রক্ষা

মেনিনজাইটিস টিকাকরণের মাধ্যমে নতুন জীবন রক্ষা

মেনিনজাইটিস, বা 'ব্রেন ফিভার' নামেও পরিচিত রোগটি মারাত্মক, তবে টীকাকরণে সংক্রমণ কমার সম্ভাবনা প্রবল। বিশেষত শিশুদের জন্য এটি একটি গুরুতর স্বাস্থ্য উদ্বেগের কারণ। মেনিনজাইটিস সচেতনতা উদ্যোগের লক্ষ্য হল এই রোগের প্রাথমিক সনাক্তকরণ এবং টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা ও সচেতনতা বৃদ্ধি করা। ডঃ অরুণালোক ভট্টাচার্য, শিশু বিশেষজ্ঞ এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, কলকাতা, বলেন, "ছাত্র-ছাত্রী, ঘন ঘন ভ্রমণ করেন এমন বা ঘনবসতিপূর্ণ স্থানে বসবাসকারী মানুষের মেনিনজাইটিসে আক্রান্ত হবার ঝুঁকি প্রবল। সময়মতো টিকা দেওয়াই একমাত্র প্রতিরোধের চাবিকাঠি।" এই মারাত্মক রোগ মোকাবিলায়, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ৯-২৩ মাস বয়সী শিশুদের জন্য ২-ডোজের এবং ২ বছরের বেশি ঝুঁকিপূর্ণদের জন্য একক ডোজের মেনিনোকক্কাল টিকা…
Read More
পঞ্চায়েতে ভালো কাজের জন্য জাতীয় ক্ষেত্রে ৭টি পঞ্চায়েত পুরস্কার পেয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

পঞ্চায়েতে ভালো কাজের জন্য জাতীয় ক্ষেত্রে ৭টি পঞ্চায়েত পুরস্কার পেয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। পঞ্চায়েতে ভালো কাজের জন্য জাতীয় ক্ষেত্রে মোট ৭টি পঞ্চায়েত পুরস্কার পেয়েছে ত্রিপুরা। গ্রাম ত্রিপুরার সার্বিক উন্নয়ন আমরা সবসময় চিন্তা করি। আজ আগরতলার প্রজ্ঞাভবনে গ্রামোন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এরমধ্যে রয়েছে - মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা ২.০, মেগা গৃহ প্রবেশ, অ্যাচিভমেন্ট বুকলেট চালু করা এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা জেলা ও ব্লকগুলিকে পুরস্কার প্রদান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি…
Read More
ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান

ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান

ভোররাতে বিধ্বংসী আগুন বালি নিমতলা নিবেদিতা সেতুর নিচে চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিন দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে করে। পাশেই ছিল একটি বস্তি এলাকার মানুষ আতঙ্কের ভয় বেরিয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দোকানের ভেতর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আরো আগুন ছড়িয়ে পড়ে। হতাহত এর খবর নেই। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। দিল্লি রোড বোম্বে রোড যাবার অ্যাপ্রচ রোডে ব্রিজের নিচে আগুন লাগে। রোলের দোকান, চায়ের দোকান, এবং অন্যান্য দোকানে পুড়ে  ভস্মভূত হয়ে যায়। বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
Read More
নারীর স্বাস্থ্য সুরক্ষায় চা বাগানে পথ নাটক প্রদর্শন

নারীর স্বাস্থ্য সুরক্ষায় চা বাগানে পথ নাটক প্রদর্শন

কার্যক্ষেত্রে যৌন হেনস্থা, সমস্ত ক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক হিংসা বন্ধ করার উদ্দেশ্যে ওমেন সেফটি এক্সেলেটর ফান্ড এর অধীনে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিগত কয়েকবছর ধরে  দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কালিংপং জেলার বিভিন্ন চা বাগানে নিয়মিত কাজ করে চলছে। এই কাজের অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার লক্ষীপাড়া, গান্দ্রাপাড়া, জিতি, হোপ,ডামডিম ,বাতাবাড়ি চা বাগানে নারী ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পথ নাটক " স্বাস্থ্য,অধিকার ও সম্মান" পরিবেশন করলো মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যারা। বাগান গুলির চালান ও শ্রমিক মহল্লাগুলোতে মূলত এই নাটক গুলো পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে কোনো জিনিস মানুষের সামনে দেখালে তাদের মনে বেশি প্রভাব ফেলবে এবং প্রয়োজনীয় বিষয়ে দ্রুত জানতে পারবে বলে এই উদ্যোগ কে সাধুবাদ…
Read More
সামসাং তামিলনাড়ুতে ডিজিটাল এবং স্টেম শিক্ষা শক্তিশালী করতে; ডিজিআরিভু কর্মসূচি চালু করেছে

সামসাং তামিলনাড়ুতে ডিজিটাল এবং স্টেম শিক্ষা শক্তিশালী করতে; ডিজিআরিভু কর্মসূচি চালু করেছে

ভারতের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং, ইউনাইটেড নেশনস গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক ইন্ডিয়া (UN GCNI) এর সাথে অংশীদারিত্বে, আজ “ডিজিআরিভু – প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়ন” নামে একটি শিক্ষা কর্মসূচি শুরু করেছে, যা তামিলনাড়ুতে ডিজিটাল এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (স্টেম) শিক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে পরিচালিত হবে। এই উদ্যোগের মাধ্যমে, স্যামসাং তামিলনাড়ুর কাঞ্চিপুরম এবং রানীপেট জেলার ১০টি সরকারি স্কুলে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করবে, স্টেম এবং ডিজিটাল শিক্ষা সক্ষম করবে, শিক্ষকদের প্রশিক্ষণ দেবে এবং সামগ্রিক ছাত্র উন্নয়নে সহায়তা করবে - যার ফলে ৩,০০০ এরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে। ডিজিআরিভু -এর অংশ হিসেবে, স্যামসাং জেলায় দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শিক্ষার ইকোসিস্টেমকে রূপান্তরিত করার…
Read More
ঝাঁসিতে ভারতের প্রথম ও বৃহত্তম থ্রিডি কংক্রিট প্রিন্টেড সামরিক প্রতীকের প্রবেশ তোরণ উন্মোচন

ঝাঁসিতে ভারতের প্রথম ও বৃহত্তম থ্রিডি কংক্রিট প্রিন্টেড সামরিক প্রতীকের প্রবেশ তোরণ উন্মোচন

দেশের প্রথম এবং বৃহত্তম সামরিক প্রতীক যুক্ত প্রবেশ তোরণ তৈরি করল হায়দ্রাবাদ-ভিত্তিক ডিপটেক কোম্পানি সিম্পলিফোর্জ ও আইআইটি হায়দ্রাবাদ। ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস, শক্তি এবং অদম্য মনোভাবের প্রতীক হিসেবে বাঘের মুখ যুক্ত এই  প্রতীকী কাঠামোটি এখন ঝাঁসি সেনানিবাসে সুউচ্চ অবস্থানে রয়েছে। ৫.৭m x ৩.২m x ৫.৪m পরিমাপের প্রবেশতোরণটি সিম্পলিফোর্জের অত্যাধুনিক রোবোটিক আর্ম-ভিত্তিক থ্রিডি কংক্রিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে। কর্নেল অখিল সিংচরকের দূরদর্শী নির্দেশনায় প্রকল্পটির ধারণা তৈরি করা হয়েছিল। আইআইটি হায়দ্রাবাদ এবং সিম্পলিফোর্জ-এ এর কাঠামো এবং নকশা তৈরি করা হয়েছে অধ্যাপক কে. ভি.এল. সুব্রামণিয়াম (HAG) এর সহযোগিতায়। কর্নেল অখিল সিংচরক (ভারতীয় সেনাবাহিনী) তার মতামত ভাগ করে বলেন, “এই প্রবেশদ্বারটি কেবল…
Read More
স্লোভাকিয়ায় ভারতের প্রতিনিধিত্বে সুকান্ত মজুমদার

স্লোভাকিয়ায় ভারতের প্রতিনিধিত্বে সুকান্ত মজুমদার

মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় অনুষ্ঠিত হতে চলেছে OECD–এর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন “Future of AI Education”। চলতি মাসের ২৫ নভেম্বর অনুষ্ঠিত এই বৈশ্বিক মঞ্চে ৩৮টি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। ভারতবর্ষের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করবেন ভারত সরকারের উত্তর–পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী, তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড. সুকান্ত মজুমদার। আন্তর্জাতিক মহলে তাঁর উপস্থিতি ভারতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক আসরে আমন্ত্রণ পাওয়া স্থানীয়দের মতে “এ এক ঐতিহাসিক মুহূর্ত”। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব ভবিষ্যতে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন…
Read More
কঠোর পদক্ষেপ নেওয়া হলো অবৈধ নির্মাণে

কঠোর পদক্ষেপ নেওয়া হলো অবৈধ নির্মাণে

বিগত বেশ কিছুদিন ধরেই উঠছে অভিযোগ, একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বন্ধ হয়নি বেআইনি নির্মাণ। তাই এবার বেআইনি নির্মাণ রুখতে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। আদালতের নির্দেশে যদি কোনও অবৈধ নির্মাণ ভাঙার কাজ থেমে যায়, তবে সেই স্থগিতাদেশের বিরুদ্ধে সরাসরি উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেন মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে কালিকাপুর এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, স্থানীয় এক ভবনের নীচতলায় অবৈধভাবে দোকান তৈরি করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে যদিও নির্মাণ ভাঙার নির্দেশ জারি হয়েছিল, কিছুদিনের মধ্যেই তা ‘রেগুলারাইজ়ড’ হয়ে যায়। অভিযোগ শুনে মেয়র ফিরহাদ সরাসরি বিল্ডিং বিভাগের ডিজির…
Read More
পর্যটকদের জন্য সুখবর

পর্যটকদের জন্য সুখবর

ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে যেমন আসে সমুদ্রের কথা তেমনি পাহাড়ও আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। বছর শেষে বিভিন্ন পর্যটন স্থলে ঘুরতে যাওয়ার হিড়িক পড়ে। এবার কলকাতা থেকে ভুটান যাওয়া এবার হয়ে উঠছে আরও সহজ। কারণ জয়গাঁ থেকে কলকাতা পর্যন্ত এবার চালু হয়ে গেল এসি ভলভো বাস পরিষেবা। ডুয়ার্সের মধ্যে দিয়েই কলকাতা এবং জয়গাঁকে জুড়বে এই বাস পরিষেবা। জয়গাঁ থেকে বিকেল চারটে নাগাদ রওনা হবে বাসটি। জলদাপাড়ায় পৌঁছাবে বিকেল সাড়ে চারটে, বীরপাড়া বাইপাস ৪ টে ৫০ এ, নাগরাকাটা ৫ টা ৩০ এ, চালসা ৫ টা ৫০, লাটাগুড়ি সাড়ে ৬ টা, ময়নাগুড়ি ৬ টা ৫০ এ পৌঁছাবে…
Read More
কলকাতার ৯টির মধ্যে ১০টি এসএমবি এখন এআই-এর উপর নির্ভর করছে, ডিজিটাল গ্রহন বৃদ্ধি পাচ্ছে: লিঙ্কডইন গবেষণা 

কলকাতার ৯টির মধ্যে ১০টি এসএমবি এখন এআই-এর উপর নির্ভর করছে, ডিজিটাল গ্রহন বৃদ্ধি পাচ্ছে: লিঙ্কডইন গবেষণা 

কলকাতার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো (এসএমবিসি) তাদের সবচেয়ে আত্মবিশ্বাসী দশকে প্রবেশ করছে। নতুন লিঙ্কডইন গবেষণায় দেখা গেছে যে ১০ জনের মধ্যে ৯ জন এসএমবি (৯৩%) ইতিমধ্যেই এআই তে বিনিয়োগ করছে বা এআই গ্রহণের পরিকল্পনা করছে, যা ইঙ্গিত দেয় যে প্রযুক্তি কীভাবে পরীক্ষামূলক থেকে অবকাঠামোতে স্থানান্তরিত হয়েছে। একই সময়ে, ৮৭% এসএমবি সিদ্ধান্ত গ্রহণকারীরা আগামী ১২ মাসে ব্যবসায়িক প্রবৃদ্ধির প্রত্যাশা করছেন - যা এমন একটি খাতের ইঙ্গিত দেয় যা কেবল আশাবাদী নয় বরং স্মার্ট সিস্টেম, দক্ষ প্রতিভা এবং বিশ্বাসযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম ঘেরাটিপূর্ণভাবে পুনর্গঠন করছে। তাদের আত্মবিশ্বাসের পেছনে রয়েছে জরুরি প্রয়োজন। এআই এখন আর কোনও জনপ্রিয় শব্দ নয়, বরং প্রবৃদ্ধির নতুন ভিত্তি। গবেষণায়…
Read More
সাগরে নিম্নচাপ সক্রিয়, তবু রাজ্যে আপাতত স্বাভাবিক ছন্দেই নামছে শীত

সাগরে নিম্নচাপ সক্রিয়, তবু রাজ্যে আপাতত স্বাভাবিক ছন্দেই নামছে শীত

রাজ্যজুড়ে শীতের আমেজ থাকলেও এখনও তেমনভাবে গাঢ় হয়নি ঠান্ডা। হাওয়া অফিস জানাচ্ছে—পশ্চিমবঙ্গে এখনই শীত জাঁকিয়ে বসবে না। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও পাহাড়ে কিছুটা ব্যতিক্রম, দার্জিলিংয়ে কম-বেশি বৃষ্টির ইঙ্গিত রয়েছে। কলকাতায় সকাল থেকেই হালকা ঠান্ডার স্পর্শ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি ও সর্বোচ্চ ২৮ ডিগ্রি ঘোরাফেরা করবে। আগামী তিন দিন তাপমাত্রা আরও নামতে পারে, তবে তা খুব বেশি নয়—দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে যেতে পারে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা। সেখানকার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি আরো নামতে পারে। অপরদিকে দার্জিলিংয়ে শীত আরও তীব্র, তাপমাত্রা ৫-৬ ডিগ্রির মধ্যেই থাকবে। এদিকে সাগরে একাধিক নিম্নচাপের…
Read More