Blog

নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে বিশ্ব বাংলা গ্লোবের উদ্বোধন

নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে বিশ্ব বাংলা গ্লোবের উদ্বোধন

নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি শহরের সৌন্দর্যায়নে ও শহরকে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় করে তুলতে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে দার্জিলিং মোড়ে বিশ্ব বাংলা গ্লোবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিলিগুড়ির পুরনিগমের তরফে নির্মিত বিশ্ব বাংলা গ্লোবের উদ্বোধন করেন মেয়র।১৬ লক্ষ টাকা ব্যয় করে এই বিশ্ব বাংলা গ্লোব তৈরি করা হয়েছে বলে জানান মেয়র গৌতম দেব।
Read More
১০০০ কণ্ঠে বর্ষবরণ

১০০০ কণ্ঠে বর্ষবরণ

শিলিগুড়ি পুরো নিগমের পক্ষ থেকে উদযাপিত হলো বাংলা নববর্ষ। এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানে হাজার কন্ঠের সংগীত পরিবেশন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।
Read More
দুটি কারনে কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম, মানতে নারাজ শাসকদল

দুটি কারনে কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম, মানতে নারাজ শাসকদল

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই পেট্রোল-ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। বলা বাহুল্য বিগত ২০ দিনে ১৪ বার বেড়েছে পেট্রোলের দাম। কিন্তু কেন এই দাম বাড়ছে? সে বিষয়ই আজ আমরা তুলে ধরব এই প্রতিবেদনে। মূলত, দীপাবলির সময় সেন্ট্রাল এক্সসাইজ ডিউটি বা কেন্দ্রীয় শুল্কে কিছুটা কাটছাঁট করার পরে ২২ মার্চ, ২০২২ পর্যন্ত টানা ১৩৮ দিন পেট্রোলের দাম না বাড়লেও মার্চের মাসে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকে। যেকারনে ৭৭ ডলার থেকে বাড়তে বাড়তে ১০২ ডলার হয়। ৯ মার্চ তা দাঁড়ায় ১২৮ ডলারে। এর মধ্যে ডলারের নিরিখে টাকার দাম পড়তে থাকে। ডলারপিছু টাকার মূল্য ৭৪.৫১ টাকা থেকে ৭৫.৮১ টাকা হয়। এরপরেই ৫…
Read More
৪১ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিলেন ইলন মাস্ক

৪১ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিলেন ইলন মাস্ক

বিলিয়নেয়ার ইলন মাস্ক প্রায় ৪১ বিলিয়ন ডলার নগদে টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন, বলেছেন যে তিনি প্রায়শই  সোশ্যাল মিডিয়া সংস্থাটির সমালোচনা করেছেন এবং তার কার্যকর পরিবর্তন দেখতে ব্যক্তিগত হওয়া দরকার। "আমার বিনিয়োগ করার পর থেকে আমি এখন বুঝতে পারি যে কোম্পানিটি তার বর্তমান আকারে এই সামাজিক অপরিহার্যতাকে সমৃদ্ধ করবে না বা পরিবেশন করবে না। টুইটারকে একটি প্রাইভেট কোম্পানি হিসাবে রূপান্তরিত করা দরকার," মাস্ক টুইটার চেয়ারম্যান ব্রেট টেলরকে একটি চিঠিতে বলেছেন। "আমার প্রস্তাবটি আমার সেরা এবং চূড়ান্ত প্রস্তাব এবং যদি এটি গৃহীত না হয়, তাহলে আমাকে শেয়ারহোল্ডার হিসাবে আমার অবস্থান পুনর্বিবেচনা করতে হবে," মাস্ক যোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে টুইটার কোনো মন্তব্য করেনি।
Read More
জাতীয় রাজধানী অঞ্চলে আইএইচজিএফ দিল্লি মেলার ৫৩তম সংস্করণ

জাতীয় রাজধানী অঞ্চলে আইএইচজিএফ দিল্লি মেলার ৫৩তম সংস্করণ

এমএসডিই-এর দুটি সাম্প্রতিক দক্ষতামূলক উদ্যোগ ফল দিতে শুরু করেছে কারণ জম্মু ও কাশ্মীর এবং নাগাল্যান্ডের দক্ষ কারিগররা জাতীয় রাজধানী অঞ্চলে আইএইচজিএফ দিল্লি মেলার ৫৩তম সংস্করণে তাদের ঐতিহ্যবাহী সমৃদ্ধ হস্তশিল্প প্রদর্শন করেছে৷এটি দেখা গেছে যে ঐতিহ্যগত দক্ষতা ক্লাস্টারগুলি নাগাল্যান্ড এবং জম্মু ও কাশ্মীরের ঐতিহ্যবাহী কারুশিল্পের চাহিদা মেটাতে গ্রাম থেকে দক্ষ কারিগরদের প্রয়োজন। হস্তশিল্প খাত গ্রামীণ এবং আধা-শহর এলাকায় বসতি স্থাপন করা জনসংখ্যার একটি বিশাল অংশকে কর্মসংস্থান প্রদান করে, যা তার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে দেশের জন্য যথেষ্ট বৈদেশিক মুদ্রা তৈরি করে। ভারতে হস্তশিল্প ও তাঁত খাতের মূল্য ছিল ২৫,৭০৬.৩ কোটি টাকা এবং দেশের জিডিপিতে প্রায় ১২৬ বিলিয়ন টাকা অবদান রেখেছে। জম্মু…
Read More
টেক্সটাইল শিল্পকে উৎসাহিত করতে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তুলা আমদানি শুল্কমুক্ত করল সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস

টেক্সটাইল শিল্পকে উৎসাহিত করতে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তুলা আমদানি শুল্কমুক্ত করল সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস

অর্থ মন্ত্রণালয় বুধবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তুলা আমদানি শুল্কমুক্ত করেছে, এটি একটি পদক্ষেপ যা বস্ত্র শিল্পকে উপকৃত করবে এবং ভোক্তাদের জন্য দাম কমবে। বর্তমানে, তুলা আমদানিতে ৫ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি ​​(বিসিডি) এবং ৫ শতাংশ কৃষি অবকাঠামো উন্নয়ন সেস (এআইডিসি) দিতে হয়৷ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) তুলা আমদানিতে শুল্ক এবং কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস থেকে অব্যাহতি ঘোষণা করেছে।
Read More
মহা ধুমধাম করে পালন হলো হনুমান জয়ন্তী

মহা ধুমধাম করে পালন হলো হনুমান জয়ন্তী

করোণার প্রভাবে দু'বছর হনুমান জয়ন্তী তেমন ভাবে হয়নি। কিন্তু এবারে মহা ধুমধাম করে হনুমান জয়ন্তী শুরু হলো। বৃহস্পতিবার বার ছিল তার প্রথম দিন, ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে হনুমান জয়ন্তী উপলক্ষে শহরজুড়ে কলস যাত্রা বের হয়েছে। দক্ষিণ বালুরচর মন্দির প্রাঙ্গণ থেকে এই কলস যাত্রা শহরের পোস্ট অফিস মোড়, মকদমপুর, কেজে সান্যাল রোড ,রাজমহল রোড , পোস্ট অফিস মোড় হয়ে মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা শেষ হয়। দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের সেবায়িত প্রভুজি মিশ্রা জানান করোনার প্রভাবে দু বছর আমাদের হনুমান জয়ন্তি তেমন ভাবে পালন হয়নি। তবে এবার বাবার কৃপায় করোনার প্রকোপ নেই বললেই চলে। তাই এবার আমরা…
Read More
ধেয়ে আসছে বড়ো ধূমকেতু

ধেয়ে আসছে বড়ো ধূমকেতু

খোঁজ মিলছিল আগেই কিন্তু এবার তার জানা গেলো তার আকার। মহাকাশে বৃহত্তর ধূমকেতুর হদিশ মিলেছিল বেশ কয়েক বছর আগেই। তবে এবার ধরা পড়ল তার চেহারার আকৃতি। জানেন কত বড় এর আকার? একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক৷ টালা থেকে টালিগঞ্জের দূরত্ব ১৩ কিলোমিটার৷ কলকাতাকে একটি বৃত্ত হিসাবে ধরা হলে এই দৈর্ঘ্যকে শহরের আড়াআড়ি দূরত্ব বা ‘ব্যাস’ বলা যেতে পারে৷ আর মহাকাশের সবচেয়ে বড় ধূমকেতুর ব্যাস ১৩০ কিলোমিটার৷ অর্থাৎ এর মধ্যে পাশাপাশি বসানো যাবে ১০টি কলকাতাকে৷ বৃহত্তম এই ধূমকেতুর নাম বেহেমথ৷ ২০১০ সালে প্রথম এই ধূমকেতুটির খোঁজ পান নাসার মহাকাশ বিজ্ঞানীরা৷ তবে এর আকার বুঝতে লেগে গেল আরও ১২ বছর৷  বিজ্ঞানীদের দাবি,…
Read More
ড: বি আর আম্বেদকর এর ১৩২ তম জন্ম দিবস পালন

ড: বি আর আম্বেদকর এর ১৩২ তম জন্ম দিবস পালন

দেশের সংবিধান রচয়িতা ড: বি আর আম্বেদকর-এর ১৩২ তম জন্ম দিবস পালন করল ইংরেজ বাজার পৌরসভা। বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় বি আর আম্বেদকর-এর পূর্ণ বয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর দুলাল সরকার, গৌতম দাস, পূজা দাস সহ অন্যান্যরা। অনগ্রসর সমাজ কল্যাণ কমিটি, রেলের এসটি এসসি সেল এবং আম্বেদকর বাদীরাও এদিন সকালে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান বি আর আম্বেদকর কে।
Read More
মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এমন ঘটনা লজ্জার, হাঁসখালি কান্ড নিয়ে বিস্ফোরক তৃনমূল সাংসদ

মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এমন ঘটনা লজ্জার, হাঁসখালি কান্ড নিয়ে বিস্ফোরক তৃনমূল সাংসদ

হাঁসখালি ধর্ষণকান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত দক্ষিণেশ্বরের এক কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন হাঁসখালি ধর্ষণকাণ্ড প্রসঙ্গে সৌগত রায় বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তার লজ্জার। মহিলাদের উপর অত্যাচার কোনভাবেই বরদাশ্ত নয়। পাশাপাশি এ বিষয়ে পুলিশকে নজর দেওয়ার বার্তা দিয়ে সৌগত রায় বলেন,আমি আশা করব পুলিশ-প্রশাসন এ দিকে নজর রাখবে। এদিকে সৌগত রায়ের মন্তব্য প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, সৌগতবাবু ভাল মানুষ। সঠিক কথা বলেছেন। তবে যতটা দৃঢ় ভাবে বলা প্রয়োজন ছিল তা পারেননি। কারণ ক্ষমতায় রয়েছে তাঁরই দল। সেই সঙ্গে অধীরের মন্তব্য,…
Read More
পয়লা বৈশাখে নতুন উদ্যোগ

পয়লা বৈশাখে নতুন উদ্যোগ

আগামীকাল রাজ্যে পয়লা বৈশাখ৷ কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন৷ তার মধ্যে অন্যতম হল নববর্ষ৷ রাত পোহালেই পয়লা বৈশাখ৷ এই বিশেষ দিনটিতে খাদ্য রসিক বাঙালির পাত পরিপূর্ণ থাকে পঞ্চব্যাঞ্জনে৷ আর বাঙালির রসনাতৃপ্তির উদ্যোগী হয়েছে পঞ্চায়েত দফতর৷ হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে বাড়ি বসেই মিলবে ইলিশ ভাপা থেকে বিরিয়ানি৷ ১৪ এপ্রিল সংক্রান্তি ও ১৫ এপ্রিল রয়লা বৈশাখ উপলক্ষ্যে কলকাতা ও তার সংলগ্ন কয়েকটি পুর এলাকাবাসীর জন্য রীতিমতো ভূরিভোজের যোগানের আয়োজন করা হয়েছে। শহরবাসীর কাছে এই পরিষেবা পৌঁছে দেবে পঞ্চায়েত দফতরের অন্তর্গত সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদ (সিএডিসি)৷ এই দু’দিন দুপুরে ও রাতের রান্না থেকে গৃহিণীদের ছুটি দিতেই এই উদ্যোগ৷ স্বল্প খরচে থাকছে সুস্বাদু…
Read More
শাসকষ্টের সাথে দেখা দিলো আরো এক রোগ

শাসকষ্টের সাথে দেখা দিলো আরো এক রোগ

আবার একবার হাজিরা এড়িয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। সিবিআই তাঁকে হাজিরার জন্য ডেকেছিল। চারবার 'পাত্তা' না দিলেও পঞ্চমবার তিনি হাজিরার জন্যই কলকাতায় এসেছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু শহরে আসার পর নিজাম প্যালেসের দিকে না গিয়ে তাঁর গাড়ি ঘুরেছিল এসএসকেএম হাসপাতালের দিকে। হৃদযন্ত্রের সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিন কয়েক আগেই তাই পিজির উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত মণ্ডল। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। পরপর একাধিক রোগ ধরা পড়েছে তাঁর। সর্বশেষ সংযোজন, অণ্ডকোষের সংক্রমণ। তাহলে এখন কেমন আছেন তৃণমূলের 'কেষ্ট'? হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা সম্প্রতি বৈঠক করেছেন কারণ তাঁর অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে। আশঙ্কা করা…
Read More
চৈত্রের শেষ লগ্নে রাজ্যেবাসীকে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর

চৈত্রের শেষ লগ্নে রাজ্যেবাসীকে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর

চৈত্রের শেষ লগ্নে অবশেষে দক্ষিণবঙ্গবাসীর জন্য আশার খবর শোনাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ এপ্রিল শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর ১৬ এপ্রিল শনিবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে কলকাতার ক্ষেত্রে আরও গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রায় সেভাবে কোনও পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। মূলত, গরম হাত থেকে রেহাই না পেলেও কলকাতা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ও ২৭ ডিগ্রি…
Read More
রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যপালের তরফে

রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যপালের তরফে

এইমুহুর্তে রাজ্যে নারী সুরক্ষা নিয়ে উঠছে একাদিক প্রশ্ন।নারী সুরক্ষা-সহ একাধিক বিষয়ে আলোচনা চান বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই চিঠি পোস্ট করেছেন রাজ্যপাল স্বয়ং। চিঠিতে আজই কথা বলার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। নারী সুরক্ষা ছাড়াও, কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বচসার ঘটনাও যে তাঁর নজর এড়ায়নি সেটাও স্পষ্ট করেছেন ধনকড়। যে চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন রাজ্যপাল তাতে কী লেখা আছে? সোশ্যাল মিডিয়াতে যে চিঠি পোস্ট করেছেন রাজ্যপাল তাতে তিনি জানিয়েছেন, বর্তমান বাংলায় নারীদের ওপর যে ঘৃণ্য অত্যাচার হচ্ছে এবং কলকাতা হাইকোর্টে যে ধরণের ঘটনা ঘটেছে তাতে তিনি ব্যতীত এবং লজ্জিত। মমতাকে উদ্দেশ্য করে তাঁর লেখা, ''আপনি…
Read More