Blog

সব মিলিয়ে আজ থেকে চারদিন বন্ধ কলকাতা হাই কোর্ট

সব মিলিয়ে আজ থেকে চারদিন বন্ধ কলকাতা হাই কোর্ট

আজ থেকে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে গত দু'দিন ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অনেক প্রশ্ন উঠেছে। গতকালও সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল সেলের আইনজীবীদের তরফে। এই ঘটনার পর জানা গেল, আগামী চার দিন ছুটি থাকছে কলকাতা হাইকোর্টে। তবে কী কারণে ছুটি? যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত? না। আসলে কারণ ভিন্ন। আগামীকাল চড়ক, তার পরের দিন নববর্ষ, ওদিকে শনিবার এবং রবিবার মিলিয়ে পরপর চার দিনের লম্বা ছুটি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়এঁর বিরুদ্ধে আদালত চত্বরে সরব হয়েছিলেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। তাঁর এজলাস বয়কটের দাবিতে ১৭ নম্বর কোর্টে আইনজীবীদের…
Read More
এইমুহুর্তে রাজ্যে সুস্থতার হার একশো শতাংশের কাছাকাছি

এইমুহুর্তে রাজ্যে সুস্থতার হার একশো শতাংশের কাছাকাছি

ধীরে ধীরে এবার সুস্থতার দিকে এগোচ্ছে রাজ্য। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ২০-এরও নীচে। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট প্রায় তলানিতেই। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৭৩৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য…
Read More
রণবীর-আলিয়াকে সঞ্জু বাবার  পরামর্শ

রণবীর-আলিয়াকে সঞ্জু বাবার পরামর্শ

সঞ্জয় দত্তের যে রণবীর কাপুরকে নিজের ভাইয়ের মতন স্নেহ করেন তা বি-টাউনে কারও কাছে অজানা নয়। সঞ্জয়ের জীবনের গল্প নিয়ে ‘সঞ্জু’ নামে যে সিনেমাটি তৈরি করেছিলেন রাজকুমার হিরানি, তাতে সঞ্জয় দত্তের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন রণবীর। আর আলিয়া ভাটকে তো চোখের সামনেই বড় হতে দেখেছেন সঞ্জয়। সাদাক ২’ সিনেমায় একসঙ্গে অভিনয়ও করেছেন। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে তাই সঞ্জয় দত্ত কী বলেন, সেটা নিয়ে আগ্রহ ছিল সংবাদমাধ্যমের। প্রসঙ্গত, গতকাল কেজিএফ ২’র প্রচারে সংবাদমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। সেখানে রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গ শুনে খানিকটা অবাক হওয়ার ভান করে সঞ্জয় বলেন, ‘সে কী! রণবীর সত্যিই বিয়ে করছে তাহলে!’ একগাল হেসে নতুন জীবনের জন্য…
Read More
রমজান মাসের পূর্ণিমা রাতে তাজমহল দর্শন নিষেধ কেন?

রমজান মাসের পূর্ণিমা রাতে তাজমহল দর্শন নিষেধ কেন?

পর্যটকদের পূর্ণিমা রাতে তাজ মহলকে দেখার জন্য নতুন করে ভিউ পয়েন্ট তৈরি করেছে উত্তরপ্রদেশের সরকার। কথিত আছে পূর্ণিমা রাতে তাজমহলের শোভা বহুগুণে বেড়ে যায়। কিন্তু পবিত্র রমজানের কারণে এবছর এপ্রিল মাসে পূর্ণিমার রাতে তাজমহলকে আর দর্শন করা যাবে না। এমনই সিধান্ত নিয়েছে তাজমহল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, এসময় মুসলিম ভাইয়েরা তাজমহলের ভেতরের মসজিদে নামাজ পড়তে যান, যা রমজান মাসে গভীর রাত পর্যন্ত চলে। তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিক মাথায় রেখেই এই সিধান্ত নেওয়া হয়েছে। সাধারণত পূর্ণিমার রাতে তাজমহলকে দেখার জন্য একদিন আগেই ‘আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র (এএসআই) অফিসেই টিকিট দেওয়া শুরু হয়। কিন্তু রমজানের কারণে এই মাসে রাতের…
Read More
টাটা মোটরস ১৩০০টি বাণিজ্যিক গাড়ির অর্ডার পেয়েছে

টাটা মোটরস ১৩০০টি বাণিজ্যিক গাড়ির অর্ডার পেয়েছে

ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক টাটা মোটরস দেশে ভিআরএল লজিস্টিকসের বাণিজ্যিক যানবাহন ফ্লিট পোর্টফোলিও সম্প্রসারণের জন্য ভিআরএল লজিস্টিক লিমিটেডের কাছ থেকে ১৩০০টি বাণিজ্যিক গাড়ির অর্ডার পেয়েছে৷ এই অর্ডারে টাটা মোটরসের মাঝারি ও ভারী বাণিজ্যিক যানবাহন এবং মধ্যবর্তী ও হালকা বাণিজ্যিক যানবাহন পরিসরের গাড়ি রয়েছে, যা সারা ভারতে কোম্পানির লজিস্টিক অপারেশনের জন্য উপযুক্ত। যানবাহনগুলিকে 'পাওয়ার অফ ৬' দর্শনের ভিত্তিতে ডিজাইন এবং ইঞ্জিনিয়ার করা হয়েছে, যা সর্বোত্তম-শ্রেণীর চালনযোগ্যতা, অপারেশনের মোট খরচ, আরাম, সুবিধা এবং সংযোগ প্রদান করে। সর্বোত্তম ফ্লিট ম্যানেজমেন্টের জন্য টাটা মোটরসের নেক্সট-জেনার ডিজিটাল সলিউশন, আপটাইম আরও বাড়াতে এবং মালিকানার মোট খরচ কমাতে ফ্লিট এজ-এর স্ট্যান্ডার্ড ফিটমেন্টের সাথে পরিসরটি আসে। এটি…
Read More
প্রতিবন্ধী মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার তৃণমূল নেতা

প্রতিবন্ধী মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার তৃণমূল নেতা

প্রতিবন্ধী মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার পিশুরুইয়ের তৃণমূল পঞ্চায়েত সদস্য। জানা গেছে, নির্যাতিতা নিজে পিংলা থানায় অভিযোগ দায়েরের পরই গ্রেফতার করা হয় তৃণমূল নেতা। অভিযোগ, সোমবার রাতে তাঁকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। কোনক্রমে রক্ষা পান তিনি। এর পর মঙ্গলবার সকালে মেদিনীপুর আদালতে অভিযোগ দায়ের করতে হাজির হন। পরে কোতোয়ালি থানার সহযোগিতায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়। এর পর অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আটক করে পুলিশ। এই প্রসঙ্গে পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেছেন,এরকম একটা ঘটনার কথা শুনেছি।পুলিশকে বলা হয়েছে অভিযোগ সত্য হলে আইনানুক ব্যবস্থা নিতে।
Read More
অনুব্রতর অণ্ডকোষের সমস্যা নিয়ে গভীর চিন্তায় চিকিৎসকমহল

অনুব্রতর অণ্ডকোষের সমস্যা নিয়ে গভীর চিন্তায় চিকিৎসকমহল

অণ্ডকোষ ছাড়াই কাটাতে হতে পারে বাকিটা জীবন! অনুব্রত মণ্ডলকে নিয়ে এমনই আশঙ্কা করছে চিকিৎসক মহল। হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রতর দু’টি অণ্ডকোষের অবস্থা খুবই খারাপ। সেটা নাকি ফুলেও গিয়েছে এবং সেখান থেকে রসও নির্গত হচ্ছে। এছাড়াও, আজ বুধবার সকালে কেষ্ট বাবুকে হাসপাতাল চত্বরে হাঁটানো হয়েছে। ছ’মিনিট মতো হাঁটার পর নাকি তিনি আর হাঁটতে পারছিলেন না। ক্লান্ত হয়ে বসে পড়েন তিনি। এই ছ’মিনিটে ৭০ মিটার মতো হেঁটেছেন তিনি। এরপরেই তৃণমূল নেতাকে অক্সিজেন দিতে হতে পারে বলেই খবর। তবে ইতিমধ্যে এক্স-রে, ইসিজি-সহ অনুব্রতর একাধিক রক্ত পরীক্ষা হয়েছে। জানা গিয়েছে, তাঁর হার্টে সামান্য ত্রুটি রয়েছে। লিভারের সমস্যার পাশাপাশি কোলেস্টেরলের ডায়াবেটিসও রয়েছে তৃণমূল…
Read More
আবার একবার যুদ্ধ থামাতে হতে চলছে বৈঠক

আবার একবার যুদ্ধ থামাতে হতে চলছে বৈঠক

এক মাসের বেশি অতিক্রম করলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে। এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারত আলোচনাই চেয়েছে। এখনও পর্যন্ত নয়াদিল্লি সরাসরি রাশিয়ার বিরুদ্ধে কথা বলেনি বরং কিছুদিন আগেই রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাত-আলোচনা হয়েছে মোদীর। প্রথম থেকেই এই ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আমেরিকা। তারা ভারতকেও হুঁশিয়ারি দিতে ছাড়েনি। কিন্তু এখন এই দুই দেশ ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলেছে। কিছুটা হলেও সুর নরম করেছে আমেরিকা। জানা গিয়েছে, আজ ভারত এবং আমেরিকা বৈঠক করতে চলেছে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। ভার্চুয়ালি এই বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুমান করা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি ছাড়াও দুই…
Read More
অ্যামওয়ে ইন্ডিয়ার ‘পাওয়ার অফ ৫’

অ্যামওয়ে ইন্ডিয়ার ‘পাওয়ার অফ ৫’

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে 'পাওয়ার অফ ৫' এর পুষ্টি কর্মসূচির অধীন ইন্ডিয়ার সাথে হাত মিলিয়েছে অ্যামওয়ে ইন্ডিয়া। কোলকাতার শহুরে বস্তিতে বিশ্বব্যাপী বিখ্যাত এই পুষ্টি প্রোগ্রাম চালু করে অ্যামওয়ে। উল্লেখ্য ভারতে শৈশবকালীন অপুষ্টি ব্যাপকভাবে বিরাজ করছে। এই প্রোগ্রামটি ছয় বছরের কম বয়সী শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। সংস্থাটি শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করছে। বলাবাহুল্য, দিল্লিতে পাইলট প্রকল্পের সাফল্যের উপর ভিত্তি করে, কোম্পানি ২০২০ সালে এসআরএফ ফাউন্ডেশনের সাথে সহযোগিতায় হরিয়ানায় তার প্রোগ্রাম প্রসারিত করে।এই অংশীদারিত্বের মাধ্যমে, অ্যামওয়ে কলকাতার শহুরে বস্তির কসবা এবং কালিকাপুরের মা, পরিচর্যাকারী এবং শিশু সহ ৪,০০০ বেশি ব্যক্তিকে উপকৃত করার লক্ষ্যমাত্রা নিয়েছে৷ এই কর্মসূচির…
Read More
অবশেষে হাজত বাস হলো দোষীর

অবশেষে হাজত বাস হলো দোষীর

বিভীষিকাময় এই ঘটনা ঘটার পর কেটে গেছে প্রায় চোদ্দ বছর। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ। তাকে ৩১ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। একইসঙ্গে, তার ব্যক্তিগত এবং সংগঠন জামাত-উদ-দাওয়ারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপের দু’টি মামলায় হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পাশাপাশি করা হয়েছে জরিমানা। জানা গিয়েছে, মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ৩১ বছরের সাজা শুনিয়ে ৩ লক্ষ ৪০ হাজার টাকার জরিমানা করেছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। এছাড়াও তার তৈরি একটি মাদ্রাসা ও মসজিদের দখল নিতে নির্দেশ দেওয়া হয়েছে পাক প্রশাসনকে। আসলে রাষ্ট্রসংঘের ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সইদ। কিন্তু…
Read More
শুরু হতে চলেছে নিজস্ব শিক্ষা নীতি

শুরু হতে চলেছে নিজস্ব শিক্ষা নীতি

অবশেষে শুরু হতে চলেছে রাজ্য সরকারের তরফে শিক্ষা নীতি। বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্য কেন্দ্রের মাঝে বিবাদ চলছিল শিক্ষা নীতি নিয়ে। অবশেষে নেওয়া হলো সিদ্ধান্ত। এবার আর জাতীয় শিক্ষা নীতি নয়। নিজস্ব রাজ্য শিক্ষা নীতি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই সিদ্ধান্ত মোতাবেক গঠন হয়েছে ১০ সদস্যের কমিটি। এখানে রয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গায়ত্রী চক্রবর্তী, ইতিহাসবিদ এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন লোকসভা সদস্য সুগত বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস, সংস্কৃত ভাষা বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী সহ বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্য শিক্ষা দফতরের এই কমিটি আগামী দুই মাসের মধ্যে উক্ত বিষয়ে প্রতিবেদন জমা দেবেন। মহারাষ্ট্র এবং কেরালার শিক্ষায় এগিয়ে থাকায়, সে রাজ্য…
Read More
ইইএমএ ভারতে ইভেন্টগুলির জন্য সিঙ্গেল উইন্ডো অনুমতির ঘোষণা করেছে

ইইএমএ ভারতে ইভেন্টগুলির জন্য সিঙ্গেল উইন্ডো অনুমতির ঘোষণা করেছে

ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ভারতের ইভেন্ট শিল্পের শীর্ষ সংস্থা ২৩ শে মার্চ ২০২২-এ ইন্ডিয়া প্যাভিলিয়ন, দুবাই এক্সপোতে একটি পাওয়ার প্যাকড ওয়ানডে এজেন্ডা সফলভাবে পরিচালনা করেছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তত্ত্বাবধানে এই সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল।ভারতে ইভেন্টগুলির জন্য একক উইন্ডো অনুমতির সূচনা ভারতে আরও বৈশ্বিক ইভেন্টগুলি আনার দিকে সহায়তা করবে৷ ইইএমএ ওয়েডিং কাউন্সিলের সাথে ইইএমএজিআইসি অ্যাপও চালু করেছে। এই অ্যাপটি শিল্পকে গঠন করতে এবং অভিজ্ঞতামূলক ব্যবসার ক্ষেত্রে সেরা অংশীদারদের সাথে কাজ করতে সহায়তা করবে। অ্যাপটির বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন সচিব ইইএমএ দীপক পাওয়ার এবং উত্তর ইইএমএ-এর ভাইস প্রেসিডেন্ট প্রেরণা সাক্সেনা৷ 'ভারতের…
Read More
করোনা সংক্রমণের আতঙ্ক বাড়ছে গুজরাটে

করোনা সংক্রমণের আতঙ্ক বাড়ছে গুজরাটে

বিগত দু বছর ধরে করোনা সংক্রমণ তান্ডব চালিয়েছে বিশ্ব জুড়ে। দেশের কোভিড গ্রাফ নিয়ে আজ স্বস্তি থাকলেও 'এক্সই' নিয়ে আবার আতঙ্ক ছড়ালো। সূত্রের খবর, গুজরাতে এই প্রজাতিতে সংক্রমিত হয়েছে এক ব্যক্তি। মার্চ মাসের ১৩ তারিখে করোনায় আক্রান্ত হয়েছিল গুজরাতের এক ব্যক্তি। জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা গিয়েছে তিনি করোনাভাইরাসের 'এক্সই' ভ্যারিয়্যান্টে আক্রান্ত। খবর পাওয়ায় যাচ্ছে এমনটাই। এর আগে মহারাষ্ট্রে এক মহিলা এই প্রজাতিতে আক্রান্ত বলে খবর এসেছিল। পরে তা ভুল বলে জানায় কেন্দ্র। কিন্তু এবার একবার ফের এই নিয়ে আতঙ্ক। এদিকে, দেশের দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় কিঞ্চিৎ বেড়েছে। একদিনে মৃত্যুর সংখ্যাতেও বড় পরিবর্তন ঘটেছে। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর…
Read More
সেরে নিন জরুরী কাজ, আগামীকাল থেকে ৪ দিনের জন্য বন্ধ থাকছে ব্যাঙ্ক

সেরে নিন জরুরী কাজ, আগামীকাল থেকে ৪ দিনের জন্য বন্ধ থাকছে ব্যাঙ্ক

বকেয়া পড়ে রয়েছে কি ব্যাঙ্কের জরুরী কাজ। তাহলে আজই মিটিয়ে নিন! কারন, আগামীকাল বৃহস্পতিবার থেকে বেশিরভাগ জায়গায় চার দিন জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। বিভিন্ন উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ক্যালেন্ডার তেমনই বলছে।যেমন, ১৪ এপ্রিল ডঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী, মহাবীর জয়ন্তী, বৈশাখী, তামিল নববর্ষ দিবস, চেরাওবা, বিজু উৎসব এবং বোহাগ বিহু সহ বিভিন্ন অনুষ্ঠানে জন্য আগরতলা, আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়া দিল্লি, পানাজিতে পটনা, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে মেঘালয় ও হিমাচল প্রদেশের ব্যাঙ্ক এ দিন খোলা থাকবে। ১৫ এপ্রিল…
Read More