28
Dec
নির্ধারিত সময়েই সম্পন্ন হলো শপথ গ্রহণ৷ কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম৷ ৩৯ তম মেয়র হিসাবে শপথ নিলেন তিনি৷ তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ-জায়া ও তাঁর কন্যা৷ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রায় ৫০০ জন অতিথি৷ ফিরহাদ হাকিমের পরেই কলকাতা পুরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন মালা রায়৷ এদিন শপথ গ্রহণের পর ফিরহাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ড গঠন করেছেন৷ এই বোর্ডকে তিনি মনোনিত করেছেন৷ মানুষের সেবা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা৷ তিনি কলকাতাকে বিশ্বের শ্রেষ্ঠ শহরে পরিণত করতে চান৷ সেই ইচ্ছে পূরণ করাই টিম কর্পোরেশন লক্ষ্য৷ তিনি…
