30
Dec
ফের এবার বাড়ছে চিন্তা কোরোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা নিয়ে৷ একলাফে অনেকখানি বেড়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা৷ ২০ দিন পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গেল৷ মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। সেই নিরিখে গত ২৪ ঘণ্টায় ৪৪ শতাংশ বাড়ল সংক্রমণ৷ উদ্বেগ আরও বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাবৃদ্ধি৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে এখনও পর্যন্ত করোনারভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। আক্রান্তদের মধ্যে ২৩৮ জন দিল্লিরই৷ মহারাষ্ট্রে আক্রান্ত ১৬৭ জন৷ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন৷ বিশেষজ্ঞরা বারবার সতর্ক করলেও ভোট থেকে বড়দিন, সবকিছুতেই ভেঙেছে করোনা বিধি৷ তার ফলও মিলতে শুরু করেছে৷…
