Blog

জোরহাটে নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স

জোরহাটে নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স

আগামী ৫ বছরের মধ্যে জোরহাট শহরের প্রায় ১০০০০ মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে ভারতের অন্যতম অগ্রণী স্বাস্থ্যবীমা কোম্পানি নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড (পূর্বতন ম্যাক্স বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড) জোরহাটে পদার্পণ করল। নিভা বাপার গ্রাহকরা জোরহাটের ৩টি নেটওয়ার্ক হসপিটালে ও সারাদেশের ৭৯০০টির অধিক হসপিটালে ক্যাশলেস হসপিটালাইজেশনের সুবিধা নিতে পারবেন।  বর্তমানে নিভা বাপা ভারতের ৩৫০টি শহরে উপস্থিত রয়েছে এবং সম্প্রতি দেশে ১০০টি নতুন অফিস খুলেছে। কোভিড-১৯ জনিত অতিমারিকালে এই কোম্পানি ৩০,০০০ গ্রাহকের প্রায় ৪০৯ কোটি টাকার ক্লেইম মিটিয়েছে, যার মধ্যে শুধু আসামেই সেই অর্থের পরিমাণ ছিল ২ কোটি টাকা। জোরহাটে শাখা খোলার পর আসামে নিভা বাপার উপস্থিতি…
Read More
অ্যামাজনে বিক্রেতার সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেল

অ্যামাজনে বিক্রেতার সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেল

ভারতে অ্যামাজন-ডট-ইন’এ বর্তমানে ১০ লক্ষের বেশি বিক্রেতা ব্যবসা চালাচ্ছে। ২০১৩ সালে ১০০ জন বিক্রেতাকে নিয়ে অ্যামাজন এদেশে যাত্রা শুরু করেছিল। এখন তা দেশের বিক্রেতাদের কাছে সর্বাপেক্ষা জনপ্রিয় অনলাইন ডেস্টিনেশন। বিক্রেতাদের ৯০ শতাংশেরও বেশি ‘স্মল অ্যান্ড লোকাল বিজনেসেস’ (এসএমবি) এবং মার্কেটপ্লেসে এদের অর্ধেক এসেছে টিয়ার ২ ও টিয়ার ৩ শহরগুলি থেকে। ২০২০ সালের জানুয়ারি থেকে অ্যামাজন-ডট-ইন’এ ৪.৫ লক্ষেরও বেশি নতুন বিক্রেতা যোগ দিয়েছে এবং তাদের মধ্যে ১ লক্ষেরও বেশি হল লোকাল অফলাইন রিটেলার ও নেবারহুড স্টোর্স। তারা অ্যামাজন মার্কেটপ্লেসে অন্তর্ভুক্ত হয়েছে অ্যামাজন প্রোগ্রামের লোকাল শপস-এর মাধ্যমে।ভারতে যাত্রা শুরুর পর থেকে অ্যামাজন ই-কমার্সের ব্যাপারে এসএমবি-গুলিকে প্রয়োজনীয় সহায়তা জুগিয়ে চলেছে। দেশের সর্বত্র লোকাল…
Read More
ভারতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে প্রথম প্যাসিভ প্রোডাক্ট

ভারতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে প্রথম প্যাসিভ প্রোডাক্ট

ডিএসপি ইনভেস্টমেন্ট মানেজার্স ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে লঞ্চ্‌ করল নিফটি মিডক্যাপ ১৫০ কোয়ালিটি ৫০ ইনডেক্স-ভিত্তিক প্রথম প্যাসিভ প্রোডাক্ট – ডিএসপি নিফটি মিডক্যাপ ১৫০ কোয়ালিটি ৫০ ইটিএফ। একইসঙ্গে আনা হয়েছে ডিএসপি নিফটি ৫০ ইটিএফ। এই নতুন ইটিএফ অফার বিনিয়োগকারীদের কোয়ালিটি মিডক্যাপ কোম্পানিগুলিতে ইনভেস্ট করার সুযোগ দেবে, যাতে ‘হায়ার প্রফিটাবিলিটি’, ‘লোয়ার লিভারেজ’ ও অপেক্ষাকৃত ‘স্টেবল আর্নিং’য়ের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রোডাক্ট ‘ডিএসপি নিফটি ৫০ ইটিএফ’ ইনভেস্ট করবে নিফটি ৫০ ইনডেক্সের ৫০টি কোম্পানিতেই।উভয় ইটিএফ-এর নতুন ফান্ড অফার (এনএফও) সাবস্ক্রিপশনের জন্য খুলছে ৬ ডিসেম্বর ও বন্ধ হচ্ছে ১৭ ডিসেম্বর। এরপর এগুলি ক্রয় ও বিক্রয় করা যাবে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে।
Read More
চিন্তা মুক্ত হলো রাজ্য, একদিনেই নেগেটিভ হলো ওমিক্রন আক্রান্ত বালক

চিন্তা মুক্ত হলো রাজ্য, একদিনেই নেগেটিভ হলো ওমিক্রন আক্রান্ত বালক

ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ৷ দেশের পর এবার রাজ্যেও হানা দিয়েছিল ওমিক্রনের সংক্রমণ৷ উদ্বেগ বাড়িয়ে বুধবার হদিশ মিলেছিল রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত বালকের৷ এক দিনের মধ্যেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট এল নেগেটিভ৷ শুধু ৭ বছরের ওই বালকই নয়, তার গোটা পরিবারের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ একথা জানান মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক৷  বুধবার প্রথম জানান যায় রাজ্যে ৭ বছরের এক বালক ওমিক্রন আক্রান্ত৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় ফিরেছে তার পরিবার৷ ওই বালকের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামে। কিন্তু সে ছিল মালদহের কালিয়াচকের বালিয়াডাঙায় মামার বাড়িতে। হায়দরাবাদ থেকে রিপোর্ট আসার পরেই বালিয়াডাঙায় পৌঁছে যায় স্বাস্থ্য দফতরের আধিকারিকরা৷ গতকালই…
Read More
কড়া নজরদারির নির্দেশ কলকাতা পুরসভার ভোট

কড়া নজরদারির নির্দেশ কলকাতা পুরসভার ভোট

এইমুহুর্তে রাজ্যে কলকাতা পুরসভা ভোট নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি পরিস্থিতি৷ হাইকোর্টের নির্দেশে কলকাতা পুরভোটে প্রতিটি বুথে বসাতে হবে সিসিটিভি৷ আদালতের এই নির্দেশ মানতে গিয়ে দিশেহার অবস্থা রাজ্য নির্বাচন কমিশনের৷ আগামী রবিবার কলকাতা পুরভোট৷ তার আগে সমস্ত বুথে বসিয়ে ফেলতে হবে সিসিটিভি৷ এত অল্প সময়ের মধ্যে এত বড় যজ্ঞ সামাল দিতে দিশেহারা অবস্থা কমিশনের৷  প্রাথমিক ভাবে ঠিক ছিল ২৫ শতাংশ বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে৷ সেই মতোই প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ কিন্তু পুরভোট সংক্রান্ত মামলার শুনানির সময় হাইকোর্ট জানায়, প্রতিটি বুথেই সিসিটিভি ক্যামেরা বসাতে হবে৷ আদালতের এই রায় আসতেই পরিকল্পনায় বদল আনতে হয় কমিশনকে৷  কমিশন সূত্রে খবর, মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার তথা দক্ষিণ…
Read More
কেন্দ্রের তরফে বড় ঘোষণা

কেন্দ্রের তরফে বড় ঘোষণা

বড় সাধু উদ্যোগ৷ দেশের মেয়েদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রে তরফে৷ আমাদের দেশে এতদিন মেয়ের বিয়ের বয়স ছিল ১৮ বছর৷ এই বয়স বাড়ানো নিয়ে অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিল কেন্দ্রীয় সরকার৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিয়ের ন্যূনতন বয়স বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে৷ মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাবনা পাশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এই প্রস্তাবনায় সিলমোহর দেওয়া হয়েছে৷  মেয়েদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পর থেকেই শুরু হয় চিন্তা ভাবনা৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে…
Read More
শিলিগুড়িতে নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স

শিলিগুড়িতে নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স

ভারতের অন্যতম অগ্রণী স্বাস্থ্যবীমা কোম্পানি নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড (পূর্বতন ম্যাক্স বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড) এবার শিলিগুড়িতে পদার্পণ করল। নিভা বাপার লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে এই শহরের প্রায় ৬০০০ মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। নিভা বাপা বর্তমানে দেশের ৩৫০টি শহরে উপস্থিত রয়েছে এবং সম্প্রতি দেশে ১০০টি নতুন অফিস খুলেছে। কোভিড-১৯ জনিত অতিমারিকালে এই কোম্পানি ৩০,০০০ গ্রাহকের প্রায় ৪০৯ কোটি টাকার ক্লেইম মিটিয়েছে, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই সেই অর্থের পরিমাণ ছিল ১২ কোটি টাকা।এই সম্প্রসারণের মধ্য দিয়ে নিভা বাপা শিলিগুড়ি শহরে আগামী ৫ বছরে গ্রস রিটন প্রিমিয়াম হিসেবে ১০ কোটি টাকা সংগ্রহের ও পলিসি পারচেজের পরিমাণ ১০…
Read More
কোচবিহারের মাথাভাঙ্গায় ট্রেন্ডস

কোচবিহারের মাথাভাঙ্গায় ট্রেন্ডস

ভারতে রিলায়েন্স রিটেলের বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ স্পেশালটি চেইন ‘ট্রেন্ডস’-এর নতুন স্টোর খোলা হল কোচবিহারের মাথাভাঙ্গা শহরে। মাথাভাঙ্গায় আধুনিক সজ্জায় সজ্জিত ট্রেন্ডস স্টোরে থাকছে উত্তম ও ফ্যাশনসম্মত পণ্যসম্ভার, যা সাশ্রয়ী মূল্যের দিক থেকেও গ্রাহকদের কাছে গ্রহণীয়। এখন এই শহরের গ্রাহকরা উওমেন্স উইয়্যার, মেন্স উইয়্যার, কিডস উইয়্যার ও ফ্যাশন অ্যাক্সেসরিজ কিনতে পারবেন সাশ্রয়ী মূল্যে।৭৬০০ স্কোয়ার ফিট এলাকাজুড়ে বিস্তৃত এই স্টোরটি মাথাভাঙ্গা শহরের গ্রাহকদের বিভিন্ন ফ্যাশন সামগ্রী ও পণ্য কেনাকাটার ক্ষেত্রে দেবে বিশেষ প্রারম্ভিক অফার।
Read More
শিলিগুড়িতে শ্যাম স্টিল উইন্টার কার্নিভাল

শিলিগুড়িতে শ্যাম স্টিল উইন্টার কার্নিভাল

করোনাকালের কঠিন সময়ে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করে শ্যাম স্টিল। এখন বেশিরভাগ মানুষ বাড়ির ভেতরে থাকেন, তাই তারা খোলা বাতাস যেমন পাচ্ছেন না তেমনই বাড়ির বাইরে সকালে হাঁটতে পারছেন না। নিয়মিত ব্যায়াম শরীরকে রোগ প্রতিরোধ করতে এবং কোভিডের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে - এই বিষয়টি প্রচার করার লক্ষ্য নিয়ে শ্যাম স্টিল শিলিগুড়িতে তাদের দ্বিতীয় দিনের উইন্টার কার্নিভালের আয়োজন করছিল। শ্যাম স্টিল উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। এছাড়াও কার্নিভালে অংশগ্রহণ করেছিলেন শহরের প্রায় ১৫,০০০ নাগরিক। উইন্টার কার্নিভালের দ্বিতীয় দিনে ছোটোদের জন্য ছিল ব্যাডমিন্টন, সাইকেল চালানো, বয়স্কদের জন্য…
Read More
এবার রাজ্যে হানা ওমিক্রনের

এবার রাজ্যে হানা ওমিক্রনের

ধীরে ধীরে সংখ্যা বাড়ছে করোনার নতুন সংক্রমণের৷ নতুন সংক্রমণ নিয়ে দেশের পর এবার চিন্তা বাড়লো রাজ্য নিয়ে৷ এবার রাজ্যে ওমিক্রন হানা৷ হায়দরাবাদ ফেরত সাত বছরের শিশুর শরীরে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হদিশ৷ আক্রান্ত শিশুর বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়৷  স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটিকে আইসোলেশনে রাখা হয়েছে৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় এসেছিল শিশুটির পরিবার৷ তাঁদের সকলেরই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ শিশুটির ক্ষেত্রে জিন বিশ্লেষণ করে দেখা গিয়েছে তার শরীরে ওমিক্রম প্রজাতি কোভিড ভাইরাস রয়েছে৷ এর পরেই হায়দরাবাদ থেকে রাজ্য সরকারের কাছে খবর আসে এবং শিশুটিকে চিহ্নিত করার কাজ শুরু হয়৷ তার খোঁজ মেলে মুর্শিদাবাদে৷ এমনটাই রাজ্য স্বাস্থ্য দফতর…
Read More
শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ

শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ

করোনা মহামারীর পরিস্থিতিতে প্রচুর শিশু সম্পূর্ণরূপে গৃহবন্দী হয়ে পরেছে যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থের উপর এক হানিকর প্রভাব ফেলেছে। শিশুদের সুস্থ রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নানা রকম আউটডর এক্টিভিটির উপর গুরুত্ব দিয়েছে। শিশুদের স্বাস্থের কথা মাথায় রেখেই শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর আয়োজন করেছিল। হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর মূল লক্ষ্য ছিল শিশুদের বাড়ির বাইরে এনে নানারকম কাজের মাধ্যমে তাদের ভেতরের হীনমন্নতা কাটিয়ে তোলা। শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রায় ৩০ টি স্থানে ২৫০০ শিশুদের মধ্যে খুশি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে।শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর গোবিন্দ বেরিওয়াল মহাশয়ের স্বপ্ন সমাজের সকলের মধ্যে…
Read More
এমজংশনের প্রোজেক্ট জ্যোতি

এমজংশনের প্রোজেক্ট জ্যোতি

ছত্তিশগড়ে সাফল্যের পর ভারতের বৃহত্তম বি-টু-বি ই-কমার্স কোম্পানি এমজংশন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় পশ্চিমবঙ্গে ভিস্যুয়ালি-চ্যালেঞ্জড স্কুল পড়ুয়াদের জন্য শুরু করেছে প্রোজেক্ট জ্যোতি। প্রথম পর্যায়ে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় ৪৫ জন স্পেশাল এডুকেটর এবং পূর্ব মেদিনীপুরের নবম থেকে একাদশ শ্রেণীর কম দৃষ্টিশক্তিসম্পন্ন ৩০ জন পড়ুয়াকে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের টেক্সট বুক পড়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর এইসব জেলার ২০০ জন নির্বাচিত পড়ুয়া ও স্পেশাল এডুকেটরকে নিয়ে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে।২০১৮ সালে ছত্তিশগড়ে এমজংশন প্রোজেক্ট জ্যোতির কাজ শুরু করেছিল। টেক্সট বুক পড়ার জন্য মোবাইল টেকনোলজি ব্যবহার করে এই প্রোজেক্ট কষ্টকর ও সময়সাপেক্ষ ব্রেইল পদ্ধতির…
Read More
মারুতি সুজুকি সুপার ক্যারির সাফল্য

মারুতি সুজুকি সুপার ক্যারির সাফল্য

ভারতের সর্বাধিক পাওয়ারফুল মিনি-ট্রাক মারুতি সুজুকি সুপার ক্যারি সম্প্রতি বিক্রয়ের এক রেকর্ড মাইলস্টোন স্পর্শ করেছে। লঞ্চের পর থেকে মাত্র ৫ বছরে সুপার ক্যারি ১০০,০০০ ইউনিট বিক্রয়ে সক্ষম হয়েছে। এটিই ভারতের একমাত্র মিনি-ট্রাক যাতে রয়েছে ৪-সিলিন্ডার ইঞ্জিন। ‘এফিসিয়েন্ট গুডস ক্যারিয়ার’ হিসেবে সুপার ক্যারি কমার্সিয়াল গ্রাহকদের সবরকম চাহিদা পূরণে সক্ষম। এই ভেহিকেল পাওয়া যায় পেট্রল ও সিএনজি - উভয় অপশনে।২০১৬ সালে সুপার ক্যারি’কে সঙ্গে নিয়ে কমার্সিয়াল সেগমেন্টে প্রবেশ করেছিল মারুতি সুজুকি। অতি অল্প সময়েই বেস্ট-ইন-সেগমেন্ট পাওয়ার, এক্সেলেন্ট মাইলেজ, ইজি মেইনটেন্যান্স, কমফর্ট ও এনহ্যান্সড স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে তা গ্রাহকদের প্রশংসা অর্জন করে। সুপার ক্যারি বিক্রয় হয় দেশের ২৩৭টি শহরে মারুতি সুজুকির ৩৩৫টি কমার্সিয়াল…
Read More