Blog

মুখোশের খেলা

মুখোশের খেলা

"সুন্দর মুখের জয় সর্বত্র।" এই কথাটার সঙ্গে আমরা কম বেশী সকলেই পরিচিত।সুন্দর মুখ বলতে আমরা আপাতদৃষ্টিতে যা বুঝি তা কি আদৌ সুন্দর?অনেকেই বলবেন ঈশ্বর যার মুখশ্রী সুন্দর করে পাঠিয়েছেন তাকে সুন্দরই তো বলব।এখন প্রশ্ন হল মুখের শ্রী বলতে কি বোঝায়?আজকাল অতি আধুনিক যুগে নিমেষের মধ্যে যন্ত্রের সৌজন্যে সকলেই সুন্দর হয়ে ওঠে।সেই মেকী ছবি দেখতে- দেখতে বেশীরভাগ মানুষ একপ্রকার আত্মরতি লাভ করে।কেবল নিজেকে ভালবাসা বা নার্সিসিজম!নিজের সাজানো মিথ্যে মুখের মুখোশটা সকলের সামনে তুলে ধরার এক নেশা পেয়ে বসেছে যেন আমাদের!কিছুতেই আসল আমিটাকে,সত্যিকারের মুখটাকে কারো সামনে দেখাতে চাইছি না আমরা।কিন্তু এই মেকী মুখোশের আড়ালে সত্যিই কি মুখটাকে লুকিয়ে রাখা যায়? কেন আমরা…
Read More
দুষ্টুমির আদ্যশ্রাদ্ধ

দুষ্টুমির আদ্যশ্রাদ্ধ

স্কুল পাশ করা ছেলেগুলো কলেজে উঠেছে। সেই কোন কালে মধুবাবু মানে মধুসূদন বর্মন পাড়ায় ক্লাবটা প্রতিষ্ঠা করে গিয়েছিলো, উনি তো এপাড়ার লোক নন। উচ্চশিক্ষিত লোক, কারখানার কাজের অবসরে সমাজ সেবা করে বেড়াতেন। সেই সুবাদেই এ পাড়ায় নবারুন ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন । উনি মহৎ উদ্দেশ্যে করে ছিলেন। পাড়ার মানুষের আপদে বিপদে সবাই সবার পাশে থাকার একটা প্রবণতা থাকে, সে জন্য ক্লাব গড়ে ছিলেন। উনি তো ইহজগত  বেশ কয়েকবছর আগে ছেড়েছেন,তবে তার ক্লাব স্বমহিমায় আছে। তরুন প্রজন্মের  প্রচেষ্টায় নবারুন ক্লাব দাঁড়িয়ে আছে। মানুষের সাহায্যে এগিয়ে আসে। কিন্তু দুষ্টুমিতে কম যায়না। নবারুন ক্লাবে তপন, গৌতম, রাজীব, অরুন, গোকুল ছাড়াও অরো অনেক সদস্য আছে।…
Read More
চলে যাবার পর

চলে যাবার পর

একদিন অনেক দূর খুব যত্ন করে চলে যাব, পিপীলিকার বাসা বানিয়ে লুকিয়ে রইব মাটির নীচে,মিসিং ডাইরি, খবরের কাগজে বিজ্ঞাপনদিয়ে ও হদিস পাবে না। আমার জন্য এক কোটি ব্যস্ত হলেও পাবে না আমায় তখন,কোটি কোটি বার কাঁদলেও আর পাবে না। তোমার নিদ্রাহীন রাত গুলো তখন হয়ে যাবে তোমার কাছে কয়েক হাজার কোটি বছর।এক একটি ভাতের দানা হয়ে যাবে এক একটা বিশ্বাস ভাঙ্গার গল্প।মনে পড়বে সব তোমার - ঠিক পড়বে।তোমার মনে বাবুই পাখির খালি বাসা টাশিষ দিয়ে জানান দেবেযাও যাও আরো প্রবন্চক হও।
Read More
বাজাজ আলিয়াঞ্জের হেলথ প্রাইম রাইডার

বাজাজ আলিয়াঞ্জের হেলথ প্রাইম রাইডার

বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স চালু করল 'হেলথ প্রাইম' রাইডার। এই রাইডারের অধীনে নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদানের জন্য বাজাজ আলিয়াঞ্জ, বাজাজ ফিনসার্ভ হেলথ লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। বাজাজ ফিনসার্ভ হেলথ হল একটি স্বাস্থ্য-প্রযুক্তি সংস্থা যা গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য তার ২,৫০০টিরও বেশি ল্যাব চেইন এবং ৯০,০০০ ডাক্তারের বিস্তৃত নেটওয়ার্কের সুবিধা দেবে বাজাজ আলিয়াঞ্জের গ্রাহকদের। এই হেলথ প্রাইম রাইডার গ্রাহকদের জন্য ৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কভার করে যথা-টেলি-কনসালটেশন কভার, ডক্টর কনসালটেশন কভার, তদন্ত কভার এবং বার্ষিক প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা কভার। এই সমস্ত সুবিধাগুলি সম্পূর্ণ নগদহীন যা বাজাজ আলিয়াঞ্জের 'কেয়ারিংলি ইয়োরস' অ্যাপের মাধ্যমে সহজেই ব্যবহার করা যেতে পারে। এছাড়াও রাইডারের ৬টি প্ল্যান রয়েছে। ব্যক্তিগত ভিত্তিতে…
Read More
ঢাকায় কালী মন্দির উদ্বোধনে রাষ্ট্রপতি

ঢাকায় কালী মন্দির উদ্বোধনে রাষ্ট্রপতি

বাংলাদেশ সফরের তৃতীয় দিনে ঐতিহাসিক শ্রী রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শুক্রবার একটি ফলক উন্মোচনের মাধ্যমে সংস্কার করা মন্দিরের উদ্বোধন করে  পূজাও দেন তিনি। রাষ্ট্রপতি ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। উল্লেখ্য, ১৯৭১ সালে 'অপারেশন সার্চলাইট'-এর সময় পাকিস্তান সেনাবাহিনী মন্দিরটি ধ্বংস করে দেয়। ঠিক ৫০ বছর পর মন্দিরটি পুনরুদ্ধার ও উদ্বোধন করা হল। যা শুধুমাত্র প্রতীকী নয়, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তও বটে। বলাবহু্ল্য, বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর আবেদনের কয়েক বছর পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০০ সালে সেখানে ভক্তদের পূজা করার অনুমতি দেন। ২০০৪ সালে সেখানে মা কালীর একটি মূর্তি স্থাপন করা হয়।…
Read More
গ্লোবাল স্প্যামের বার্ষিক রিপোর্ট প্রকাশ

গ্লোবাল স্প্যামের বার্ষিক রিপোর্ট প্রকাশ

বার্ষিক গ্লোবাল স্প্যাম রিপোর্টের পঞ্চম সংস্করণ প্রকাশ করল ট্রুকলার । কীভাবে স্প্যাম এবং স্ক্যাম আমাদের সকলকে প্রভাবিত করে তার একটি বিশ্বব্যাপী অধ্যয়ন এই রিপোর্টে প্রকাশ করা হয়েছে৷  ২০২১ সালে স্প্যাম কল দ্বারা প্রভাবিত বিশ্বের শীর্ষ ২০টি দেশের তালিকা এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। রিপোর্টে দেখা গেছে যে, মহামারী শুধুমাত্র যোগাযোগের আচরণকেই প্রভাবিত করেনি বরং বিশ্বজুড়ে স্প্যাম প্যাটার্ন গুলিকেও প্রভাবিত করেছে। বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ট্রুকলার ৩০০ মিলিয়ন ব্যবহারকারীকে ব্লক এবং ৩৭.৮বিলিয়ন স্প্যাম কল সনাক্ত করতে সাহায্য করেছে। গ্লোবাল স্প্যাম ২০২১-এর রিপোর্ট  অনুসারে, বিক্রয় এবং টেলিমার্কেটিং কলের উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে ভারত নবম থেকে  চতুর্থ স্থানে উঠে এসেছে। চলতি বছরে জানুয়ারী থেকে অক্টোবরের…
Read More
অ্যাফোর্ড প্ল্যান চালু করল সেবাব্রত

অ্যাফোর্ড প্ল্যান চালু করল সেবাব্রত

সেবাব্রত সুপার স্পেশালিস্ট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড এবার পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে অ্যাফোর্ডপ্ল্যান স্বাস্থ্য কার্ড চালু করল। এই কার্ডের মাধ্যমে  কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের রোগী ও তার পরিবারবর্গকে সাশ্রয়ী মূল্যে হাসপাতালের সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা প্রদান করবে সেবাব্রত সুপার স্পেশালিস্ট হাসপাতাল। অ্যাফোর্ড প্ল্যান স্বাস্থ্য কার্ড হল ইয়েস ব্যাঙ্কের একটি প্রিপেইড কার্ড। যা ডিজিটাল ওয়ালেট সহ ওপিডি ( বর্হিবিভাগ) পরিষেবা, ল্যাব পরীক্ষা, ওষুধ ক্রয় এবং সমস্ত আইপিডি (ইনপেশেন্ট  ডিপার্টমেন্ট) ফার্মেসি পরিষেবায় ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এই কার্ডটি ইএমআই সঞ্চয়ের ক্ষেত্রেও বিশেষ ভাবে কার্যকরী৷ উল্লেখ্য,অ্যাফোর্ড প্ল্যান ইতিমধ্যেই দেশ জুড়ে ১৫টি শহরের বেশ কয়েকটি হাসপাতালের সাথে অংশীদারিত্বের মাধ্যমে…
Read More
অ্যাটমবার্গ ২০ মিলিয়ন ডলার ‘গ্রোথ ফান্ডিং’ সংগ্রহ করল

অ্যাটমবার্গ ২০ মিলিয়ন ডলার ‘গ্রোথ ফান্ডিং’ সংগ্রহ করল

প্রযুক্তি-নির্ভর কনজিউমার প্রোডাক্ট স্টার্ট-আপ অ্যাটমবার্গ টেকনোলজিস ইনফ্লেক্সর ভেঞ্চার্স-সহ জঙ্গল ভেঞ্চার্স-এর নেতৃত্ত্বে ২০ মিলিয়ন ডলার গ্রোথ ফান্ডিং রাউন্ড সমাপ্ত করল। এই রাউন্ডে বর্তমান ইনভেস্টর এ৯১ পার্টনার্স ও সুবিখ্যাত অ্যাঞ্জেল ইনভেস্টর রমাকান্ত শর্মা (লাইভস্পেস-এর কো-ফাউন্ডার) অংশ নিয়েছিলেন। শুরু থেকে এপর্যন্ত অ্যাটমবার্গ মোট ৪৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। নতুন সংগৃহিত অর্থ ব্যবহৃত হবে একটি স্টেট-অফ-দ্য-আর্ট নির্মাণ কারখানা স্থাপণ, গবেষণা ও উন্নয়নমূলক কর্ম সম্পাদনের জন্য এবং ডিস্ট্রিবিউশন ও ব্র্যান্ডে বিনিয়োগের জন্য। ২০১২ সালে মনোজ মীনা ও শিবব্রত দাস প্রতিষ্ঠিত অ্যাটমবার্গ বর্তমানে দেশের দ্রুততম বর্ধনশীল কনজিউমার অ্যাপ্লায়েন্স স্টার্ট-আপ। এই কোম্পানি ভারতে সিলিং ফ্যানের জন্য ‘ব্রাশলেস ডিসি মোটর’ (বিএলডিসি) টেকনোলজির পথপ্রদর্শক। ভারতে জাঙ্গল ভেঞ্চার্সের সাম্প্রতিক বিনিয়োগ…
Read More
মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত জেনারেলের পদে বসবেন কে

মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত জেনারেলের পদে বসবেন কে

চলতি মাসের গত সপ্তাহেই দেশে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিনিপ রাওয়াত৷ তাঁর ছেড়ে যাওয়া চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে৷ তিন বাহিনীর প্রধানদের মধ্যে নারাভানেই সবচেয়ে সিনিয়র৷ তাই তাঁর হাতেই সঁপা হল এই কমিটির দায়িত্ব৷  সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতই আমৃত্যু চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান ছিলেন৷ ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনায় সিডিএস-এর মৃত্যুর পর এই পদটি ফাঁকা হয়ে যায়৷ সিনিয়রিটির দিক থেকে বুধবার এই পদে বসলেন নারাভানে৷ সেনাপ্রধান ছাড়াও এই কমিটিতে রয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী এবং…
Read More
এবার শুরু হতে চলেছে মহারাজার নতুন সফর

এবার শুরু হতে চলেছে মহারাজার নতুন সফর

ফের আবার তার নিজের ঘরে ফিরছে ঘরের সম্পদ৷ ইতিহাসে পুনরাবৃত্তি ঘটিয়ে এয়ার ইন্ডিয়া ফিরেছে টাটা গোষ্ঠীর হাতে৷ ঋণের ভারে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়কে দু’মাস আগে ১৮,০০০ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন রতন টাটার সংস্থা৷ গত দেড় বছর ‘মহারাজা’-কে নিয়ে আলোচনার পর আপাতত তা টাটা গোষ্ঠীর হাতে৷ কিন্তু কোন পথে এগোবে এয়ার ইন্ডিয়া? এ বিষয়ে টাটা গোষ্ঠীর তরফে বিশেষ কিছু জানানো হয়নি৷ তবে বেশ কয়েকটি সিদ্ধান্ত ইতিমধ্যেই সেরে ফেলেছে৷ জানা যাচ্ছে নতুন বছরের শুরু থেকেই এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ পরিচালন ভার টাটার হাতে চলে আসবে৷  এখনও পর্যন্ত যা খবর তাতে ‘মহারাজা’র বাগডোর থাকবে এই ক্ষেত্রের দিকপাল ফ্রেড রিডের হাতে। তিনিই হতে চলেছেন…
Read More
কলকাতা পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীতে না

কলকাতা পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীতে না

এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। চলতি মাসেই আগামী রবিবার রাজ্যে সম্পন্ন হতে চলেছে কলকাতা পুরসভা ভোট। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবিতে আদালতে গিয়েছে বিজেপি৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চর পর এবার ডিভিশন বেঞ্চেও খারিজ বিজেপির আর্জি৷ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয় বলে আজ রায় ঘোষণা করে সাফ জানিয়ে দিয়েছে আদালত। তবে, কমিশন চাইলে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করতে পারে। পুরভোটের নিরাপত্তার দায়িত্ব কার হাতে থাকবে, তা এখন নির্ভর করছে রাজ্য নির্বাচন কমিশনের উপর৷ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ দিয়েই হবে কলকাতা পুর নির্বাচন৷ আগেই জানিয়েছিল কমিশন৷ আদালত সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার ক্ষেত্রে যথাযত তথ্য হাতে আসেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে৷…
Read More
কিয়া কারেন্স – থ্রী-রো রিক্রিয়েশনাল ভেহিকেল

কিয়া কারেন্স – থ্রী-রো রিক্রিয়েশনাল ভেহিকেল

ভারতে অনুষ্ঠিত এক ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে কিয়া কর্পোরেশন লঞ্চ করল ‘কিয়া কারেন্স’। এই রিক্রিয়েশনাল ভেহিকেল (আরভি) হল কিয়ার আরেকটি মেড-ইন-ইন্ডিয়া গ্লোবাল প্রোডাক্ট। এই ভেহিকেল পারিবারিক যাতায়াতের কাজে ব্যবহারের পাশাপাশি এসইউভি’র মতো ‘স্পোর্টিনেস’ দেবে। কিয়া কারেন্স নির্মিত হয়েছে আধুনিক ভারতীয় পরিবারের কথা মাথায় রেখে। এটি এক আরামদায়ক ও প্রশস্ত থ্রী-সিটার গাড়ি, যাতে রয়েছে ‘লংগেস্ট হুইলবেস’। এই গাড়িতে আছে ভারতে প্রথম ‘হাই-সিকিয়োর সেফটি প্যাকেজ’, যার অন্তর্ভুক্ত হয়েছে ‘সিক্স এয়ারব্যাগস’। এর ফলে এটি ভারতের ‘সেফেস্ট ভেহিকেল’গুলির অন্যতম হয়ে উঠেছে। তাছাড়া, কিয়া কারেন্স হল একটি ‘কানেক্টেড কার’ যার সঙ্গে আছে ইন্ডাস্ট্রিতে নতুন বেঞ্চমার্ক সৃষ্টিকারী ‘ক্লাস-লিডিং ফিচার্স’। ভারতে কিয়া কারেন্স পাওয়া যাবে ২০২২ সালের…
Read More
ক্রিসমাসের স্বাস্থ্যকর সঙ্গী – আমন্ড

ক্রিসমাসের স্বাস্থ্যকর সঙ্গী – আমন্ড

বিশ্বের বিভিন্ন স্থানে ক্রিসমাস উৎসব পালিত হয়, কিন্তু সর্বত্রই এর মূল সুর একইরকম। এইসময়ে পরিবারের সকলে ও আত্মীয়-বন্ধুরা একত্রে মিলিত হন, আনন্দে মেতে ওঠেন। বাড়িঘর সাজানো হয় আলো ও ক্রিসমাস ট্রি দিয়ে, প্রিয়জনের সঙ্গে হয় উপহার বিনিময়। ক্রিসমাসের সময় বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনের সঙ্গে মিলে নানারকম মিষ্টি ও স্বাদু খাবার উপভোগ করার চিত্র সর্বত্রই দেখা যায়। কিন্তু তা সবসময়ে স্বাস্থ্যসম্মত হয় না, তাই খাবারের সঙ্গে আমন্ডের মতো পুষ্টিকর খাদ্য যোগ করে নেওয়া যেতে পারে। আমন্ড বাস্তবিকই উপহার হিসেবে আদর্শ, কারণ তা সুস্থ হার্ট, ডায়াবিটিস ও স্থূলত্ত্ব নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেয়। এটি দিনের যেকোনও সময়ে নানাভাবে খাওয়া যায়। এইজন্য অতিথি আপ্যায়ণে এবং…
Read More
নাগাল্যান্ডে আপহেলথের ডিজিটালি-এনাবেল্ড হসপিটাল

নাগাল্যান্ডে আপহেলথের ডিজিটালি-এনাবেল্ড হসপিটাল

ভারতে আপহেলথের (UpHealth) প্রথম ডিজিটালি-এনাবেল্ড হসপিটালের উদ্বোধন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। ইন্ডিয়াম ইনস্টিটিউট অফ টেকনোলজি-রুরকি গত ১২ নভেম্বর উদ্বোধন হওয়া আপহেলথ হ্যালোলাইফ এইচএক্স (HelloLyf HX) হসপিটালটির পরিবেশ-বান্ধব ডিজাইন অনুমোদন করেছে । নাগাল্যান্ডের এই নতুন হসপিটালটি আপহেলথের এধরণের প্রথম হসপিটালটির অনুকরনে নির্মিত।হ্যালোলাইফ সফটওয়্যার চালিত আপহেলথের হ্যালোলাইফ এইচএক্স হসপিটালে সবরকমের সর্বাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, যেমন আউটপেশেন্ট কেয়ার, এমার্জেন্সি কেয়ার, রেডিয়োলজি ও ইমেজিং, ইন্টেন্সিভ কেয়ার, হাই-ডিপেন্ডেন্সি কেয়ার, ইনপেশেন্ট কেয়ার ও কমপ্লিট ডায়ালিসিস ইউনিট। নাগাল্যান্ডে আপহেলথের হ্যালোলাইফ এইচএক্স ডিজিটাল হসপিটাল নির্মাণের জন্য একই রকমের অন্যান্য হসপিটাল নির্মাণের তুলনায় ৩০ শতাংশ কম ব্যয় হয়েছে। হসপিটালটি পরিচালনার জন্যও দেশের অন্যান্য সমধর্মী হসপিটালগুলির থেকে ৫০ শতাংশ কম…
Read More