Blog

৫০ শতাংশ মায়েরা ডেটিং অ্যাপকে সমর্থন করে

৫০ শতাংশ মায়েরা ডেটিং অ্যাপকে সমর্থন করে

ভারতে ডেটিং সম্পর্কিত বর্তমান কলঙ্কগুলি খুঁজে বের করতে সারা দেশ থেকে ৫,০০০ যুবক -যুবতীদের মধ্যে ট্রুলিমেডলি একটি সাম্প্রতিক সার্ভে পরিচালনা করেছে। সমীক্ষায় দেখা গেছে যে গুয়াহাটির ৮৬ শতাংশ মায়েরা তাদের সন্তানদের জন্য প্রেম বিবাহকে সমর্থন করছেন। জয়পুর, ইন্দোর এবং লখনউয়ের মতো নন-মেট্রোতে মায়েরা তাদের মেয়ের পছন্দ গুরুত্ব দিয়ে বিচার করেন, ৫৫ % উত্তরদাতারা ইঙ্গিত দেয় যে পুরুষদের বিয়ের জন্য বেশি চাপ দেওয়া হচ্ছে। ট্রুলি ম্যাডলির সার্ভেতে আরও দেখা গেছে যে, ছোট শহরগুলির প্রায় ৭০ শতাংশ মহিলা এবং ৮০ শতাংশ পুরুষ উত্তরদাতা ইঙ্গিত করেছেন যে তাদের মায়েরা প্রেমের বিয়ের পক্ষে এবং ৫০ শতাংশ ভারতীয় মায়েরা জেনারেশন জেড (জেনারেল জেড) এখন পরিবর্তনকে…
Read More
পিএফসি এর আজাদিকা আমৃতমহোৎসব

পিএফসি এর আজাদিকা আমৃতমহোৎসব

রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন (পিএফসি) মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে, ভারতের বিদ্যুৎ খাতের শীর্ষস্থানীয় এনবিএফসি ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে শক্তি দক্ষতা চালানোর মাধ্যমে 'আজাদীকা অমৃত মহোৎসব' উদযাপন করেছে। মেঘালয়ের ৪০ মেগাওয়াটের নতুন আম্পট্রু হাইড্রো পাওয়ার প্লান্ট (পিএফসি দ্বারা অর্থায়িত) এবং বায়রনিহাট ইন্সপেকশন বাংলোতে এই দুটি অভিযান চালানো হয়েছিল। পিএফসির পরিচালক (বাণিজ্যিক) এবং এডিশনাল চার্জ পরিচালক (প্রকল্প) প্রবীণ কুমার সিংয়ের পাশাপাশি, পিএফসির সিএমডি রবীন্দ্র সিং ধিলন স্থানীয় সম্প্রদায়ের শিশুদের প্রায় ২৫০ টি এলইডি বাল্ব বিতরণ করেছেন। শ্রী আর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর (সিএসআর ও পিআর) এর সাথে এমইপিসিএল এবং পিএফসির উর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রী এস এস রাও, প্রধান মহাব্যবস্থাপক…
Read More
কংগ্রেসকে খোঁচা ঘাসফুলের তরফে

কংগ্রেসকে খোঁচা ঘাসফুলের তরফে

বাংলার উপনির্বাচনের ভোটে বিপুল জয়ী হয়ে নিজ পদে ফিরলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর দিল্লি গিয়ে একাধিক বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই উদ্যোগ ছিল বিজেপি বিরোধী শক্তি আরো সঙ্ঘবদ্ধ করা। সেই প্রেক্ষিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন তিনি। অন্যদিকে, দিল্লিতে ২১ জুলাই পালনের মাধ্যমেও বিরোধী জোট শক্ত করার বার্তা দেওয়া হয়েছিল ঘাসফুল শিবিরের তরফ থেকে। তবে তারপর থেকে হঠাৎ যেন সব অংক পাল্টে গেছে। এখন সুযোগ পেলেই জাতীয় কংগ্রেসকে খোঁচা দিচ্ছে তৃণমূল।  সম্প্রতি নিজেদের মুখপত্রে কংগ্রেস এবং সাংসদ রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেছিল…
Read More
স্বস্তি মিলছে দৈনিক সংক্রমনের সংখ্যায়

স্বস্তি মিলছে দৈনিক সংক্রমনের সংখ্যায়

পূজার মরসুমে স্বস্তি মিলছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৩৫ হাজার ৩০৯। একদিনে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। করোনার বলি ২৪৮ জন। যা গত ৭ মাসে সর্বনিম্ন। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৩৭৫ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৪৮ হাজার ২৯১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৭০ জন। এই মুহূর্তে দেশে মহামারীর সঙ্গে লড়াই করেছে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। …
Read More
আবারো ঝড়ের পূর্বাভাস রাজ্যে

আবারো ঝড়ের পূর্বাভাস রাজ্যে

বিগত এক মাস ধরে বৃষ্টির মরশুম রাজ্য জুড়ে। লাগাতার বৃষ্টি দেখেছে রাজ্যের মানুষ। বহু সমস্যায় পড়েছে রাজ্যবাসী। মাঝে কিছুদিন বৃষ্টিপাত বন্ধ রয়েছে এবং বেশ কিছু জায়গায় জল নেমে গিয়েছে যা স্বস্তির ব্যাপার। কিন্তু আগামী কয়েক দিনে আবার মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মানে পুজোতেও বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি উৎসবের পরেই রাজ্যে হানা দিতে পারে ঘূর্ণিঝড়! লক্ষ্মীপুজোর আগে প্রবল ঝড়ের আশঙ্কা। এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ১০০ কিলোমিটার বা তার বেশি বেগে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এর ফলে ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে রাজ্যের দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। আবার সুন্দরবন এলাকা ক্ষতিগ্রস্ত…
Read More
পূজার মরসুমে বন্ধ থাকছে টিকাকরণ

পূজার মরসুমে বন্ধ থাকছে টিকাকরণ

আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এরই মাঝে পড়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আশঙ্কা বাড়ছে সংক্রমণ বৃদ্ধির। অন্যদিকে এই পুজোর মধ্যে আবার বেশ কয়েক দিন বন্ধ থাকছে টিকাকরণ কর্মসূচিও। জানা গিয়েছে, শহরে ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অর্থাৎ সপ্তমী থেকে দশমী বন্ধ থাকছে করোনার টিকাকরণ। পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন এমনটাই। তাই সকলকে যে চূড়ান্ত সতর্ক থাকতে হবে তা বলাই বাহুল্য। কিন্তু কেউ কি সাবধান থাকছে? প্রশ্ন এটাই। এমনিতেই দ্বিতীয়া-তৃতীয়া থেকেই রাজপথে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ছে যা রীতিমত চিন্তা বাড়াচ্ছে। দ্বিতীয়ার সন্ধ্যাতে রাজপথে যে ভিড় দেখা গিয়েছে জায়গায় জায়গায় তাতে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা বাড়বে বৈ কমবে…
Read More
পূজার মরশুমে বাংলায় জারি হাই এলার্ট

পূজার মরশুমে বাংলায় জারি হাই এলার্ট

শুরু হয়েছে দেবীপক্ষের। প্রারম্ভ হয়েছে পূজার। এই উৎসবের মরসুমে বিভিন্ন জঙ্গি ক্রিয়াকলাপের আশঙ্কা রয়েছে। এই সময় বাড়তে পারে নাশকতা। এই পরিস্থিতিতে এবার পুজোয় জঙ্গিহানা বা নাশকতার আশঙ্কা এড়াতে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে বিশেষ ভাবে সতর্ক করে দিয়েছে। পুজোর সময় রাস্তা ও মণ্ডপে কোভিড বিধি কার্যকর করার কাজে ব্যস্ততার কারণে জঙ্গি ও অপরাধমূলক কাজ কর্ম রোখার কাজ যাতে ব্যাহত না হয় সেকথা স্মরণ করিয়ে দিতেই এই সতর্ক বার্তা বলে স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে এদিন গোটা রাজ্যে দুর্গা প্রতিমা নিরঞ্জনের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে। ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে বলে জানানো…
Read More
ভোট-পরবর্তী হিংসা মামলায় তৎপর সিবিআই

ভোট-পরবর্তী হিংসা মামলায় তৎপর সিবিআই

ভোট-পরবর্তী হিংসা মামলায় তৎপর সিবিআই। বিজেপি শুরু থেকেই যেই হিংসার অভিযোগ সামনে এনেছিল তারপর থেকে রাজ্যের একাধিক জায়গায় তদন্ত অভিযান চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিধানসভা নির্বাচনের সবথেকে হাইভোল্টেজ কেন্দ্রীয় নন্দীগ্রামেও গিয়েছিল তাদের প্রতিনিধি দল। এবার সেখানের ভোট-পরবর্তী অশান্তি মামলায় চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে অভিযুক্ত ৩ জন। একুশের ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি অশান্তি ছড়ায় নন্দীগ্রামেও। বহু বিজেপি কর্মীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। শাসকদলের নেতা-কর্মীদের মদতেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তোলে গেরুয়া শিবির। যদিও সেই অভিযোগ উড়িয়েছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে নন্দীগ্রামের এক বিজেপি কর্মীর…
Read More
পুরোনো মালিকানা ফিরে পেলো টাটা গোষ্ঠী

পুরোনো মালিকানা ফিরে পেলো টাটা গোষ্ঠী

অবশেষে বহু বছরের জল্পনার অবসান ঘটলো৷ টাটা গোষ্ঠীর হাতেই এল এয়ার ইন্ডিয়া৷ নিলামে জিতে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স৷ এয়ার ইন্ডিয়ার মালিকানা পওয়ার পরেই টুইট করেন রতন টাটা৷ এদিন টুইট করে টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা জানান, “পুনরায় স্বাগত এয়ার ইন্ডিয়া।” ১৮,০০০ কোটি টাকা দর দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা গোষ্ঠী৷ ঋণের ভারে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার দরপত্র হেঁকেছিল কেন্দ্রীয় সরকার৷ শেষ দিনে দরপত্র জমা দেয় টাটা গোষ্ঠী৷ দরপত্র জমা দিয়ে এয়ার ইন্ডিয়া কেনার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন তারা৷ নিলামের পর এয়ার ইন্ডিয়ার মালিকানা পাকাপাকি ভাবে চলে গেল টাটা গোষ্ঠীর হাতে৷  ১৯৩২ সালে টাটার হাত ধরে এয়ার ইন্ডিয়া…
Read More
চলতি বছর পূজাতেও বাজিতে নিষেধাজ্ঞার আর্জি

চলতি বছর পূজাতেও বাজিতে নিষেধাজ্ঞার আর্জি

আসন্ন দুর্গা পূজার পরই কালী পুজো। এই সময়ই শুরু হবে চারদিকে বাজি ফাটানোর ধুম। তাই এবার কালীপুজো সময় বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়েরের আবেদন। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ভ্যাকেশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, গতবছর কোভিড পরিস্থিতিতে বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। গত বছর কালীপুজো, দীপাবলি, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো ও ছটপুজো পর্যন্ত গোটা উৎসবের মরশুমে সম্পূর্ণভাবে বাজি নিষিদ্ধ করেছিল কলকাতা হাইকোর্ট। সারা রাজ্য জুড়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বাজি কেনা, বিক্রি ও ফাটানো নিষিদ্ধ করেছিল আদালত। পাশাপাশি প্রতিমা বিসর্জনেও আলোকসজ্জা বা বাজি ব্যবহার করা চলবে না…
Read More
আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

সদ্যই মাত্র ঘোষিত হয়েছে উপনির্বাচনের প্রথম পর্বের নির্বাচনের ফলাফল। এরই মাঝে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর পুজো শেষ হলেই আবার নির্বাচনের দামামা বেজে যাবে রাজ্যে। রয়েছে চার কেন্দ্রের উপনির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ আরও বেড়ে গেল কারণ তৃণমূল এবং বিজেপি দুই দলই তাঁদের তারকা প্রচারকদের নাম ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। আগামী ৩০ অক্টোবর এই উপনির্বাচনগুলি হতে চলেছে। তার আগেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠল স্বাভাবিক নিয়মে।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দলের ২০ জন তারকা প্রচারকের তালিকা মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠিয়েছেন। সেই তালিকায় রয়েছেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ…
Read More
খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

সূচনা হয়েছে দেবীপক্ষের। চারদিকে চলছে ছুটির আমেজ। এরই মাঝে খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য। আজ শুক্রবার অফিস হয়েই ছুটি পড়ে যাবে সরকারি অফিসে৷ রাজ্য সরকারের কর্মচারীরা এবছর টানা ১৬ দিন পুজোর ছুটি পাচ্ছেন। আগামীকাল থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাবেন তাঁরা। অফিস খুলবে একেবারে লক্ষ্মীপুজোর পর৷ উৎসবের মরশুমে লম্বা ছুটি পেয়ে দারুণ খুশিতে রাজ্য সরকারের কর্মচারীরা৷ শনি ও রবিবার ধরে মোট ১৬ দিন সরকারি দফতরে ছুটি থাকবে বলে ঘোষণা করেছে নবান্ন৷ অফিসিয়ালি পুজোর ছুটি শুরু হচ্ছে পুজোর ১১ অক্টোবর৷ তবে তার আগে শনি ও রবিবার পরায় ছুটি শুরু হয়ে যাবে আগামী কাল অর্থাৎ ৯ অক্টোবর থেকে৷ তবে পুজোয় শান্তি-শৃঙ্খলা…
Read More
আড্ডাবাজ – এক নতুন ওটিটি প্লাটফর্ম

আড্ডাবাজ – এক নতুন ওটিটি প্লাটফর্ম

পেহেচান প্রোডাকশন হাউসের উদ্যোগে বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথম আসতে চলেছে এমন একটি অনলাইন প্লাটফর্ম যা সমস্ত ইন্ডিপেন্ডেন্ট শিল্পী ও থিয়েটার কর্মীদের বহুল মাত্রায় সুযোগ করে দেবে। চিত্র পরিচালক বাবাই সেন, অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি, গীতিকার প্রাজ্ঞ দত্ত এবং গীতিকার ও সুরকার ঋষি চক্রবর্তীর তত্ত্বাবধানে আসতে চলেছে নতুন ওটিটি প্লাটফর্ম ‘আড্ডাবাজ’, যেখানে থাকবে অসংখ্য ফিকশনাল, নন-ফিকশনাল কন্টেন্টের পাশাপাশি বাংলা থিয়েটারও। পেহেচান প্রোডাকশন হাউসের পার্টনার চিরাগ কৌশিক জানান, বাংলা ভাষাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে তাদের এই প্রচেষ্টায় বিনা পারিশ্রমিকে পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অসংখ্য শিল্পী। আর্থিকভাবে তাদের সহযোগিতা করেছে বিভিন্ন শিল্পীগোষ্ঠী ও কর্পোরেট সংস্থা। লকডাউনে থমকে পড়া শিল্প ও শিল্পীদের কর্মকান্ড পুণরায় ফিরিয়ে…
Read More