Blog

‘বার্জার প্রিয় পুজো ২০২১’

‘বার্জার প্রিয় পুজো ২০২১’

ভারতের অন্যতম অগ্রণী পেইন্ট প্রস্তুতকারক বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড লঞ্চ্‌ করল তাদের নবম বার্ষিক পুজো ক্যাম্পেন ‘বার্জার প্রিয় পুজো ২০২১’। এর উদ্দেশ্য দুর্গা পূজা সংগঠকদের সংবর্ধনা জানানো, যারা তাদের অভিনব সাজসজ্জা ও পরিবেশ-সচেতন উদ্যোগের মাধ্যমে নাগরিকদের হৃদয় জয় করে নিয়েছেন। এবছর বার্জার প্রিয় পুজো প্রতিযোগিতা শুধু কলকাতায় সীমাবদ্ধ না থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও প্রসারিত হচ্ছে। প্রতিযোগিতা হবে হুগলী, মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও বর্ধমান জেলায়। বার্জার প্রিয় পুজো ক্যাম্পেনের পরিকল্পনার পেছনে রয়েছে উৎসবের রঙকে ছড়িয়ে দেওয়া এবং শহরের সেরা সাজসজ্জা-বিশিষ্ট ও পরিবেশ-সচেতন পূজা মন্ডপগুলিকে তুলে ধরা। পূজা কমিটিগুলির মধ্যে রঙ্গোলি তৈরির প্রতিযোগিতার মাধ্যমে শহরের সবথেকে বড় আল্পনা (রঙ্গোলি)…
Read More
বাজারে এল এক্সনমোবিলের নতুন ইঞ্জিন অয়েল

বাজারে এল এক্সনমোবিলের নতুন ইঞ্জিন অয়েল

টু-হুইলারসের ইঞ্জিন ভালো রাখতে এক্সনমোবিল লুব্রিকেন্টস প্রাইভেট লিমিটেড বাজারে আনল মোবিল সুপার মোটো টিএম ইঞ্জিন অয়েল। টু-হুইলারস গুলির সর্বোচ্চ পারফরম্যান্সের কথা মাথায় রেখে এই মোবিল সুপার মোটো টিএম ইঞ্জিন অয়েলটি এপিআইএসএন-তে আপগ্রেড করা হয়েছে। উল্লেখ্য, এই মোবিল সুপার মোটো টিএম ইঞ্জিন অয়েলটি সিন্থেটিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়ায় তা বিএসভিআই(ভারত স্টেজ ইমিসন স্ট্যাণ্ডার্ড)ইঞ্জিন গুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্সনমোবিল লুব্রিকেন্টস প্রাইভেট লিমিটেডের সিইও দীপঙ্কর ব্যানার্জি বলেন, ভারতের টু-হুইলার সেগমেন্ট বিশ্বের সবচেয়ে বড়। আমাদের নতুন মোবিল সুপার মোটো ইঞ্জিন অয়েলটি সিন্থেটিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে যাতে টু-হুইলারের ইঞ্জিন আরও দীর্ঘজীবি হয়।
Read More
৪৫বছরের দুর্ঘটনামুক্ত রেকর্ড ডিআরআইএল-এর

৪৫বছরের দুর্ঘটনামুক্ত রেকর্ড ডিআরআইএল-এর

ডিআরআইএল(দামোদর রোপওয়ে এবং ইনফ্রা লিমিটেড) হল ভারতের বৃহত্তম রোপওয়ে কোম্পানি। শুধু ভারতই নয় ডিআরআইএল এশিয়ার অগ্রগণ্য রোপওয়ে কোম্পানি গুলোর মধ্যে অন্যতম। ১৯৭৪ সাল থেকে তারা এই রোপওয়ে ব্যবসার সঙ্গে যুক্ত। কোম্পানির তরফ থেকে তাদের বিরুদ্ধে আনা নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, যাত্রী সুরক্ষায় তারা আজ পর্যন্ত কখনো কোন আপোষ করেনি। যেখানে অন্যান্য কোম্পানির তৈরি রোপওয়ে অধিকাংশ ক্ষেত্রেই মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয় সেখানে কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে ৪৫ বছরেরও বেশি সময় ধরে ডিআরআইএল-এর রেকর্ড দুর্ঘটনামুক্ত। সাম্প্রতিক বছরগুলিতে ডিআরআইএল, গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর ওপর অত্যাধুনিক রোপওয়ে নির্মাণ করেছে। এছাড়া ২.8 কিলোমিটার জুড়ে যমজ রোপওয়ে নির্মাণের মতো একাধিক  প্রকল্পও তারা সফলভাবে…
Read More
অ্যামাজন ইন্ডিয়ার ডেলিভারি নেটওয়ার্ক প্রসারণ

অ্যামাজন ইন্ডিয়ার ডেলিভারি নেটওয়ার্ক প্রসারণ

উৎসবের মরশুমের প্রাক্কালে অ্যামাজন ইন্ডিয়া তাদের অপারেশনস নেটওয়ার্ক প্রসারিত করছে, যাতে গ্রাহকদের কাছে দ্রুততার সঙ্গে পণ্য ডেলিভারি দেওয়া যায়। এজন্য অ্যামাজন তাদের ফুলফিলমেন্ট সেন্টার, ডেলিভারি স্টেশন ও ফ্রেশ সেন্টারের পরিকাঠামো মজবুত করছে এবং অপারেশনস নেটওয়ার্কে ১১০,০০০টি ‘সিজনাল জব অপর্চুনিটি’ সৃষ্টি করেছে। দেশে অ্যামাজন ইন্ডিয়া তাদের ফুলফিলমেন্ট নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে এবং ১৫টি রাজ্যে ৬০টি ফুলফিলমেন্ট সেন্টারের মাধ্যমে ৪০ শতাংশ স্টোরেজ ক্যাপাসিটি বাড়িয়েছে। এগুলির মধ্যে লার্জ অ্যাপ্লায়েন্সেস ও ফার্নিচারের জন্য নতুন এক্সক্লুসিভ ফুলফিলমেন্ট সেন্টার চালু ও প্রসারিত করা হয়েছে। অ্যামাজন ফ্রেশ-এর পরিকাঠামো বৃদ্ধির জন্যও নেটওয়ার্কের প্রসারণ ঘটানো হয়েছে। বর্তমানে অ্যামাজনের ডেলিভারি স্টেশনের সংখ্যা ১৮৫০, যেগুলির মধ্যে উত্তরপূর্বাঞ্চলের অনেক প্রান্তিক শহরও রয়েছে। এছাড়া…
Read More
রেকিটের এনডিটিভি ডেটল বনেগা স্বস্থ্ ইন্ডিয়া

রেকিটের এনডিটিভি ডেটল বনেগা স্বস্থ্ ইন্ডিয়া

রেকিট ও এনডিটিভি’র ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘এনডিটিভি ডেটল বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’ তাদের অভিযান ‘স্বস্থ্‌ ভারত’ থেকে ‘সম্পন্ন ভারত’ পর্যন্ত প্রসারের কথা ঘোষণা করল। মুম্বইয়ে আয়োজিত এক মেগা ইভেন্টে উপস্থিত ছিলেন রেকিটের গ্লোবাল সিইও লক্ষ্ণণ নরসিংহন, বিএসআই-এর ক্যাম্পেন অ্যাম্বাসাডর অমিতাভ বচ্চন ও অনেক বিশিষ্ট ব্যক্তি। তারা এই ইভেন্টের থিম ‘ওয়ান হেলথ, ওয়ান প্ল্যানেট, ওয়ান ফিউচার’কে আরও এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান। বিএসআই জানিয়েছে, ২০২৬ সাল নাগাদ এই ক্যাম্পেনকে ত্রিগুণ করে ৪৭ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর উদ্দেশ্য, ডেটল হাইজিন কারিকুলাম প্রোগ্রামের মাধ্যমে দেশের ১০০ শতাংশ প্রাইমারি স্কুলে পৌঁছে যাওয়া। এবছর এনডিটিভি ডেটল বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া ক্যাম্পেন গত ৭৫ বছরে হেলথ,…
Read More
ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় অক্সিলুং

ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় অক্সিলুং

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি অনুসারে হৃদরোগে ভারতে মৃত্যুর হার সর্বাধিক বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে শ্বাসকষ্ট জনিত মৃত্যু। যা এক বছরে প্রায় ১০ মিলিয়ন ভারতীয়কে মৃত্যুর মুখে ঠেলে দেয়। দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ-এ প্রকাশিত একটি গবেষণা অনুসারে, ১৯৯০ সালে ভারতে শ্বাসকষ্ট জনিত রোগীর সংখ্যাছিল ২৮.১মিলিয়ন। যা পরে সাম্প্রতিক বছরগুলিতে বেড়ে গিয়ে দাঁড়ায় ৫৫.৩ মিলিয়নে। শ্বাসকষ্ট–এর এই সমস্যা দূর করতে ডা: বাত্রার হেলথকেয়ার চালু করেছে অক্সিলুং চিকিৎসা পদ্ধতি। মূলত এই পদ্ধতি হল ফুসফুসের ফাংশন পরীক্ষা। যা কম্পিউটারাইজড পদ্ধতির মাধ্যমে ফুসফুসের শক্তি, আয়তন এবং শ্বাস-প্রশ্বাসের ক্ষমতার মূল্যায়ন করে। অপরটি হল হোমিওপ্যাথিক নেবুলাইজেশন। ডা: বাত্রার হোমিওপ্যাথিক নেবুলাইজার সম্পূর্ণ রূপে নিরাপদ…
Read More
প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্সে ডিপ্লোমা শুরু আইআইটি মাদ্রাজ-এ

প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্সে ডিপ্লোমা শুরু আইআইটি মাদ্রাজ-এ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(এআইসিটি)-এ প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্সের তরফ থেকে দুটি ডিপ্লোমা প্রোগ্রাম চালু করা হয়েছে। যে কোন শাখার স্নাতকরাই এই ডিপ্লোমা কোর্সটি করতে পারবে। এই কোর্সটি শেষ করতে প্রায় আট মাস লাগবে। কোর্স ফিতে ৭৫% ছাড় দেওয়া হচ্ছে। ৪ অক্টোবর এআইসিটি-র এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার পোর্টালটি উদ্বোধন করলেন এআইসিটি-র চেয়ারম্যান অধ্যাপক অনিল সহস্রাবুদে। ডিপ্লোমা এন্ট্রি কোয়ালিফায়ার পরীক্ষার জন্য আবেদনগুলি খুলে দেওয়া হয়েছে। আগ্রহীরা https://diploma.iitm.ac.in এর মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর এবং পরীক্ষার হবে ১২ ডিসেম্বর। কোর্সটিতে ভিডিওবক্তৃতা, বক্তৃতা-ভিত্তিক প্রশ্ন, গ্রেডেড অ্যাসাইনমেন্ট ছাড়াও রয়েছে কোর্স প্রশিক্ষকদের সাথে লাইভ সেশন, যেখানে  শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া…
Read More
অমৃতঞ্জনের অলিম্পীয়ান অ্যাম্বাসেডর

অমৃতঞ্জনের অলিম্পীয়ান অ্যাম্বাসেডর

শীঘ্রই নতুন বিজ্ঞাপন ক্যাম্পেইন লঞ্চ করবে অমৃতঞ্জন হেলথকেয়ার। সেই উদ্দেশ্যে ভারতীয় ক্রীড়াবিদ তথা অলিম্পিক পদক জয়ী ভারোত্তোলক মীরাবাই চানু এবং কুস্তিগীর বজরং পুনিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করল অমৃতঞ্জন হেলথকেয়ার। প্রসঙ্গত, অমৃতঞ্জন হেলথকেয়ারের এই বিজ্ঞাপন ক্যাম্পেইনটি একটি সম্পূর্ণ বডি পেইন ম্যানেজমেন্ট প্রোডাক্টের পোর্টফোলিও হবে। যার মাধ্যমে ব্যাক পেইন রোল-অন, জয়েন্ট মাসল স্প্রে এবং পেইন প্যাচ-এর মত শারীরিক সমস্যার কথা এই দুই ক্রীড়াবিদের মাধ্যমে তুলে ধরা হবে। অমৃতঞ্জন হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এস শম্ভু প্রসাদ বলেন, অমৃতঞ্জন ব্যাথা নিরাময়ের অগ্রদূত। আজ একশো বছরেরও বেশি সময় ধরে ব্যাথা নিরাময়ের ওষুধ হিসেবে ভারতবাসীর প্রথম পচ্ছন্দ অমৃতঞ্জন। তিনি বলেন, প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আমরা…
Read More
১অক্টোবর থেকে কার্যকর অ্যাক্সিস-এর নতুন ফান্ড

১অক্টোবর থেকে কার্যকর অ্যাক্সিস-এর নতুন ফান্ড

ভারতের প্রধান  মিউচুয়াল ফান্ড হাউস গুলির মধ্যে অন্যতম হল অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। অ্যাক্সিস ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ডটি হল, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড হাউসের একটি নতুন ফান্ড। এই ফান্ডটি হল একটি গতিশীল সম্পদ বরাদ্দ তহবিল  যা ইকুইটি এবং স্থির আয়ের মধ্যে সক্রিয়ভাবে এক্সপোজার পরিচালনা করে। উল্লেখ্য, এই অ্যাক্সিস ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ডটি চলতি বছরের ১অক্টোবর থেকে কার্যকর হয়েছে। অ্যাক্সিস ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ডের লক্ষ্য হল, বিনিয়োগকারীদের মৌলিক সমস্যার সমাধান খুঁজে বের করা। এই ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ডটি, ইকুইটি এবং স্থির আয়ের এক্সপোজারকে গতিশীলভাবে পরিচালনা করে বিনিয়োগের প্রাথমিক নীতিগুলি অর্জন করার চেষ্টা করে। এই স্কিমে আরইআইটি(রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট)এবং আইএ্র্র্ নভিআইটিএস(ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট) দ্বারা জারি করা ইউনিটে…
Read More
এবার দিল্লির উচ্চতর কোর্টে গেলেন রুজিরা

এবার দিল্লির উচ্চতর কোর্টে গেলেন রুজিরা

এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ কয়লাকাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি৷ আবেদনে রুজিরা জানিয়েছেন যে, কোনও মহিলাকে অন্য রাজ্য থেকে তলব করার আগে তদন্ত করতে হয়৷ এক্ষেত্রে সেটা করা হয়নি৷ এই পিটিশনে পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েছেন তিনি৷ এক্ষেত্রে বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে৷ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, আইন বলছে রাজ্যের বাইরে থেকে কোনও মহিলাকে সমন পাঠানো হলে প্রথমে তদন্ত করতে হয়৷ তদন্ত করে দেখে নিতে হয় ওই মহিলার কোনও অসুবিধা রয়েছে কিনা৷ এর পরেই কিন্তু তলব করা যায়৷ এক্ষেত্রে সেই নিয়ম মানেনি ইডি৷ দ্বিতীয়ত বলা…
Read More
অবশেষে প্রতীক্ষার অবসান শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী

অবশেষে প্রতীক্ষার অবসান শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী

অবশেষে অবসান হলো অপেক্ষার। বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর নিজ পদে ফিরছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের ফল প্রকাশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কবে শপথ নেবেন তা নিয়ে কৌতূহল বেড়েছিল। এবার সব সমস্যার সমাধান করে নিজ পদে ফিরছেন মুখ্যমন্ত্রী। আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে শপথ নেবেন জঙ্গিপুর এবং শমশেরগঞ্জের তৃণমূল বিধায়করাও। টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৭ অক্টোবর পশ্চিমবঙ্গের বিধায়ক হিসেবে বিধানসভায় শপথগ্রহণ করবেন ভবানীপুরের জয়ী প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুরের জাকির হোসেন এবং শমশেরগঞ্জের আমিরুল ইসলাম। সকাল ১১টা ৪৫-এ হবে এই শপথগ্রহণ। প্রচলিত রীতি অনুযায়ী বিধায়করা বিধানসভাতেই শপথ নেন৷ বিধানসভায় তাঁকে শপথবাক্য…
Read More
পূজার আগেই ঊর্দ্ধমুখী হলো গ্যাসের দাম

পূজার আগেই ঊর্দ্ধমুখী হলো গ্যাসের দাম

পূজার মুখে আবার বড়োসড়ো ধাক্কার মুখে পড়লো মধ্যবিত্তরা৷ ফের আবার ঊর্দ্ধমুখী হলো রান্নার গ্যাসের দাম৷ এই নিয়ে গত দু’মাসে চারবার বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম৷ আজ ৬ সেপ্টেম্বর থেকে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন সিলিন্ডারের দাম এক ধাক্কায় বাড়ল ১৫ টাকা৷ ১ অক্টোবর বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল ৪৩ টাকা ৫০ পয়সা৷ কলকাতায় বিনা ভর্তুকির ১৪.২ কেজি সিলিন্ডারে দাম ১৫ টাকা বেড়ে হল ৯২৬ টাকা৷ দিল্লিতে ভর্তুকিবিহীন এলপিজি’র দাম দাঁড়াল ৮৯৯ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ৫ কেজি সিলিন্ডারের দাম এখন ৫০২ টাকা৷ পয়লা সেপ্টেম্বর ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫ টাকা বাড়ানো হয়েছিল৷ ২৫ টাকা বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও৷ কলকাতায়…
Read More
তর্পনের দিন শিকেয় উঠলো করোনা বিধিনিষেধ

তর্পনের দিন শিকেয় উঠলো করোনা বিধিনিষেধ

আজ বুধবার শুরু হলো দেবী পক্ষের৷ আজ তর্পনের দিন৷ সকাল থেকেই ঘাটে ঘাটে চলছে তর্পণ৷ কিন্তু চোখে পড়ল না কোনও করোনা বিধি৷ উপচে পড়া ভিড়ে ঘেঁষাঘেষি করে দাঁড়িয়েই চলল পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা৷ এই পরিস্থিতিতিতে চিন্তা বাড়ছে সবার৷ যদিও করোনা পরিস্থিতি সামাল দিতে পর রাজ্য প্রশাসন৷ ইতিমধ্যে প্রতিটি মণ্ডপে নো-এন্ট্রি ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট৷ কিন্তু আজ সকালে যে চিত্র দেখা গেল তা রীতিমতো উদ্বেগের৷ নেই দূরত্ব বিধি৷ মুখে নেই মাস্ক৷ করোনা আবহে গত বছরই কলকাতা পুরসভার তরফে বলা হয়েছিল ন্যূনতম ৬ ফুট দূরত্ব রেখে তর্পণ করতে হবে৷ কিন্তু দেখা গেল না সেই সবের বালাই৷  বরং ধরা পড়ল অসচেতনতার চিত্র৷    এদিকে…
Read More
পূজার জন্য নবান্নের তরফে জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা

পূজার জন্য নবান্নের তরফে জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা

আসন্ন পূজার আগে নিয়ন্ত্রিতই রয়েছে দেশের করোনা সংক্রমণ। অন্যদিকে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই কোভিড পরিস্থিতিতে নবান্নের তরফে জারি হয়েছে বেশ কিছু নির্দেশিকা। কোভিড বিধির কথা মাথায় রেখে রাজ্য সরকার এবারেও বিজয়াতে রেড রোডে পুজো কার্নিভাল না করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তৃতীয়ার দিন থেকেই দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ খুলে দেওয়ার কথা বলা হয়েছে। আদালতের নির্দেশ মেনে ভিড় এড়াতে তিন দিক খোলা মন্ডপে পুজো করতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় আরও জানান হয়েছে, রাজ্যের কোনও পুজো মণ্ডপ জলসার আয়োজন করতে পারবে না। এদিকে আবার মণ্ডপের ভিতরেও মানতে হবে সামাজিক…
Read More