Blog

এবার পিছিয়ে গেল মামলার শুনানির দিন

এবার পিছিয়ে গেল মামলার শুনানির দিন

দেশের অন্যতম হাইপ্রোফাইল নারদ মামলা। এবার পিছিয়ে গেল নারদ মামলার শুনানি৷ জামিনে মুক্ত চার হেভিওয়েট নেতা, মন্ত্রী। কলকাতা হাইকোর্টে ২৮ দিনের জন্য পিছিয়ে গেল মামলার শুনানি৷ সিবিআইয়ের তরফে মামলাটি পিছিয়ে আবেদন জানানো হয় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। শেষমেশ তা মঞ্জুরও হয়েছে। সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট মামলার শুনানি পিছিয়েছে৷ ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের মামলা অন্যত্র স্থানান্তরের বিষয়টি নিয়ে সোমবার প্রায় ১ মাস পর শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। সোমবার হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে মামলা শুনানির জন্য উঠলে সিবিআইয়ের তরফে জানানো হয়, সলিসিটর জেনারেল অন্য একাধিক মামলায় ব্যস্ত। তাই নারদ নিয়ে তিনি সময় দিতে…
Read More
দেশ ছেড়ে পালানোর হিড়িক আফগানিস্তানে

দেশ ছেড়ে পালানোর হিড়িক আফগানিস্তানে

তৈরী হয়েছে আতঙ্কের পরিবেশ। এই প্রথমবার এক বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন হলো বিশ্ব। দেখতে দেখতে কয়েক ঘণ্টার মধ্যে একটা গোটা দেশ চলে গেল তালিবানি জঙ্গিদের কবলে। ফের দমবন্ধ করা পরিবেশ। আতঙ্কের মধ্যে কাটিয়েছেন বেশিরভাগ আফগানরা। তাই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে আফগানদের মধ্যে। কাবুল বিমানবন্দরের দিকে ছুটে যাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রাণে বাঁচতে মরিয়া আফগানরা। একে অপরকে ঠেলে ফেলে যে ভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। যেকোনও উপায়ে এখন দেশ ছাড়তে চেষ্টা চালাচ্ছেন কাবুল, জালালাবাদ সহ আফগানিস্থানের বিভিন্ন শহরের বাসিন্দারা। কাবুল বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে। এমনই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। টার্মিনালে হাজারে হাজারে মানুষের ভিড়। উড়ান ছাড়বে কিভাবে…
Read More
ছোটো ছবি প্রদর্শিত হতে চলেছে বড়ো উৎসবে

ছোটো ছবি প্রদর্শিত হতে চলেছে বড়ো উৎসবে

ইউকে-র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে সুরঞ্জন দে পরিচালিত স্বল্পদৈর্ঘ্য-র ছবি 'আনলাকি শার্ট'। LIFT-OFF GLOBAL NETWORK SESSION 2021' শীর্ষক এই চলচ্চিত্র উৎসবটি প্রথম অনুষ্ঠিত হবে ' Vimeo On Demand' অনলাইন মাধ্যমে। আগামি ১৬ আগষ্ট থেকে ৩০ আগষ্ট 2021 অনলাইন-এ চলবে এই চলচ্চিত্র উৎসবটি। এরপর এই উৎসবের ফাইনাল রাউন্ড-এ লাইভ স্ক্রিনিং হবে ইউকে-র Pinewood Studios-এ এবং তারপরে হলিউডের Raleigh Studios-এ। পরিচালক সুরঞ্জন দে প্রসঙ্গত জানিয়েছেন, অতিমারির কারণে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক মন্দা ও নৈরাশ্য তৈরি হয়েছে, তা-ই প্রতিফলিত হবে তাঁর 'আনলাকি শার্ট' ছবিটির মাধ্যমে। এটি মূলত একটি ভালােবাসার গল্প। লকডাউনে দুই প্রেমিক-প্রেমিকার রােজই টেলিফোনে কথা হত। তর্ক, বিতর্ক ও…
Read More
বড় ভাঙ্গন দেখা দিলো কংগ্রেসের ঘরে

বড় ভাঙ্গন দেখা দিলো কংগ্রেসের ঘরে

দীর্ঘ বছরের সম্পর্কের অবসান ঘটলো৷ বড়সড় ভাঙ্গন হলো কংগ্রেসের ঘরে৷ ধাক্কা খেলো হাত শিবির। কোনো রকম ইঙ্গিত ছাড়াই কংগ্রেস ছাড়লেন দলের প্রাক্তন চার বারের সাংসদ তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। দল ছাড়লেন কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সাংসদ সুস্মিতা দেব৷ রবিবার কংগ্রেসের অন্তরবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানান সুস্মিতা দেব৷ তবে, দল ছাড়ার কোনও কারণ চিঠিতে উল্লেখ করেননি তিনি৷ অসমের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দল ছাড়ার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি এ বার তৃণমূলে যোগ দেবেন তিনি। তৈরি হয়েছে জল্পনা। জানা গিয়েছে যে বর্তমানে সুস্মিতা কলকাতা রয়েছেন।  অনুপ্রেরণা অবশ্যই প্রয়াত বাবা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেব।…
Read More
বদলে গেলো আফগানিস্তানের অধিকারত্ব, শুরু হলো এক নতুন আতঙ্কের ইতিহাস

বদলে গেলো আফগানিস্তানের অধিকারত্ব, শুরু হলো এক নতুন আতঙ্কের ইতিহাস

এক নয়া অভ্যুথানের রচনা হলো৷ অবশেষে সমাপ্তি ঘটলো মহা যুদ্ধের৷ ঘোষণা হলো যুদ্ধ সমাপ্তির৷ নতি স্বীকার করে নিতে হলো তালিবানদের কাছে৷ তালিবান যুগ ফিরে এলো আফগানিস্তানে। আফগানিস্তানে পতন গনি সরকারের৷ তালিবানের কাছে নতি স্বীকার করেছে আফগান সরকার। একটানা কয়েক সপ্তাহ ধরে চলা ‘যুদ্ধ’ শেষের ঘোষণা তালিবানের৷ একশো দিনেরও বেশি সংঘর্ষের পর আফগানিস্তান দখল করেছে তালিবান। আফগানিস্তান যেন হঠাৎ করেই পিছিয়ে গিয়েছে ২০ বছর আগে৷ সেই একই ভয়াবহ দৃশ্য কাবুলের রাস্তায়৷ রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছিল তালিবানরা। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে, হাজার হাজার জওয়ানের দেহ কফিনবন্দি করে, দেশের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করে খালি…
Read More
কোভিড রোগমুক্তদের জন্য আমন্ড উপকারী

কোভিড রোগমুক্তদের জন্য আমন্ড উপকারী

প্রাত্যহিক জীবনে কিছু পরিবর্তন ঘটিয়ে কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করা যায়। এই মত প্রকাশ করে ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার কিছু পরামর্শ দিয়েছেন। ঋতিকা সমাদ্দার জানান, কোভিড থেকে আরোগ্যলাভের পর প্রোটিন গ্রহণের মাত্রা বৃদ্ধি করা উচিত। কোভিডের কারণে প্রোটিনের ঘাটতির আরেক অর্থ ইমিউনিটি কমে যাওয়া, তাই হাই প্রোটিন ডায়েট প্রয়োজন। এইসময় রোগীরা ডায়েটে আমন্ড যোগ করতে পারেন। আমন্ড ভিটামিন-ই সমৃদ্ধ, ফলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জল ছাড়াও স্যুপ, কোকোনাট ওয়াটার, ফ্রেশলাইম ওয়াটার, শেক প্রভৃতি প্রতিদিন গ্রহণ করার পরামর্শ দিয়ে তিনি জানান, এগুলি রোগাক্রান্ত অবস্থায় ও রোগমুক্তির সময়ে হাইড্রেশন বৃদ্ধি করে। এছাড়া, ইমিউনিটি…
Read More
করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছে দেশ ও রাজ্য

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠছে দেশ ও রাজ্য

আবার নিম্নমুখী হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। ওঠা পড়া লেগেই আছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩। সংক্রমণের সঙ্গে কমেছে দেশের দৈনিক মৃত্যু। গত তিন দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪১৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৯০৯ জন। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। অন্যদিকে করোনার দৈনিক সংক্রমন রুখতে বিগত আড়াই…
Read More
চলতি সপ্তাহ থেকে আরও খানিকটা সময়সীমা বাড়ালো মেট্রো কতৃপক্ষ

চলতি সপ্তাহ থেকে আরও খানিকটা সময়সীমা বাড়ালো মেট্রো কতৃপক্ষ

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে অগ্রগতির দিকে এগোচ্ছে রাজ্য। ধীরে ধীরে শিথিল হচ্ছে রাজ্যের বিধিনিষেধ। আগামী দিনে তা আরও কিছুটা শিথিল হবে রাজ্যে। তাই এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের সুবিদার্থে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। আর তাই আটটার পরিবর্তে সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দক্ষিণেশ্বর ও নিউ গড়িয়া, দু প্রান্ত থেকেই জারি থাকবে এই বিধি। আরও এক ঘণ্টা বাড়ানো হল মেট্রো পরিষেবার সময়সীমা। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাতের পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ সোমবার থেকে রাত ৯টা পর্যন্ত দুদিক থেকেই মিলবে মেট্রো পরিষেবা। তবে উত্তর-দক্ষিণ মেট্রোর ক্ষেত্রেই শুধুমাত্র মিলবে এই সুবিধা। এবার থেকে সপ্তাহের কাজের দিন ব্যস্ত…
Read More
আগামী পঁচিশ বছর দেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ সময়

আগামী পঁচিশ বছর দেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ সময়

আগামী সময় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আগামী সময়ে দেশসের উন্নয়ন পথকে আরো বেশি সুগম করে তুলতে চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কারণে আগামী পঁচিশ বছর সময়কে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এই কয়েক বছরে অনেক পরিবর্তন আসবে। যানবাহন বাতিল নীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষিতে দেশের যুব সমাজকে তিনি এগিয়ে আসার বার্তা দিয়েছেন। দেশে অনুপযুক্ত যানবাহন বাতিল করার বিষয়ে নীতি নিয়ে বহুদিন ধরেই কাজ করছে মোদি সরকার। অবশেষে এই নীতি চালু করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই নতুন নীতির কথা বলতে গিয়ে বলেন, ট্র্যাফিককে দূষণমুক্ত করাই এই নীতির মূল উদ্দেশ্য। এই নীতির কারণে রাস্তা থেকে…
Read More
নীরবতা

নীরবতা

শান্ত নীরবতায় সন্ধ্যা হয়যত পাখিদের কোলাহল শেষে ;এ ধরণী আজ ক্লান্ত হয়েডুবে গেছে হতাশার দেশে | সকলের চোখ যেন ক্রমে বিজড়িত হয়ে আসেচারিদিকে মৃত্যু ভয় ;হতাশার কালো আকাশে আজও হয়নি সূর্যোদয় | কত মানুষ যেন আজ অচেনা ঘাসে মাথা রেখে চিরনিদ্রায়মৃতের স্তুপ বাড়তে থাকে ;মস্তিষ্কের হুকুমে প্রতিটি মানুষ যেন সভাপতি হতে চায় সচেতন সত্তায় | চারিদিকে সন্ধ্যা হয় শান্ত নীরবতায়সমস্ত ব্যস্ততা ভুলে ঘরে ফেরার ডাক ;কত বিধিনিষেধ জারি আজ বেঁচে থাকার চাহিদায় | মানুষ আজ মরীচিকা হয়ে স্বস্তির অবকাশ খুঁজতে চায়কত দিন মজুর উর্ধ্বশ্বাসে ছুটছে কিছু অর্থের আশায় ;বেলা বয়ে গেলে সন্ধ্যা হয় শান্ত নীরবতায় | এ পৃথিবী যেন এক…
Read More
রাতের সফর

রাতের সফর

একবিপিন মান্না বলে দিয়েছিল নদী পেরিয়ে জয়রামপুরে যাওয়া কোনও সমস্যাই নয়। তমালের চিন্তার কোনও কারণ নেই। কী কী ব্যবস্থা আছে – বিপিন সব বলে দিয়েছিল। নৌকো, রিক্‌শা, বাস, অটো এবং হাঁটাপথ তো আছেই। এসব বাহনে কেমন করে জয়রামপুরে পৌঁছনো যেতে পারে – সব বুঝিয়ে দিয়েছিল। তবে কীর্তনডাঙা, যেখানে তাদের ব্যাঙ্কের নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে, সেখান থেকে জয়রামপুরে পৌঁছনোর সবচেয়ে সুবিধাজনক এবং শর্টকাট পথ হল নৌকোয় পাড়ি দেওয়া। সারা বছরই খেয়া চালু থাকে। তারপর সে জয়রামপুরে যাওয়ার বিভিন্ন পথের হদিশ বুঝিয়ে দিয়েছিল।শুনে প্রথমে মনে হয় জয়রামপুর বুঝি এক মস্ত শহর। তমাল অবশ্য আগেই শুনে এসেছিল জয়রামপুর আসলে দুটো নদীর মাঝে প্রায়…
Read More
স্বাধীনতার পঁচাত্তর ও হীরক সামন্তের মেটামরফোসিস

স্বাধীনতার পঁচাত্তর ও হীরক সামন্তের মেটামরফোসিস

আমি ভাই সাতে-পাঁচে থাকি না। ঝুট ঝামেলায় জড়াই না। লাফরা দেখলেই যঃ পলায়তি জপে লাফ দিয়ে কেটে পড়ি। পরমহংসের বাণী একটু মডিফাই করে সন্তানদেরও বীজ মন্ত্রে দীক্ষিত করেছি, জীবনে বাঁচো পাঁকাল মাছের মতো। সমাজটাই এখন পাঁকে ভর্তি। তোমার গায়ে যেন পাঁক না লাগে। প্যাঁক-প্যাঁক দেখেছ তো। আরে বাবা প্যাঁক প্যাঁক হল গে হংস মানে হাঁস। তোমরা তো আবার বাংলা বোজো না। হংস হল মহাজ্ঞানী। মহা ধড়িবাজ। দুধে জল মিশিয়ে দাও। জলটা ফেলে রেখে দুধটা ঠিক মেরে দেবে। কী শিখলে? মরাল অব দি স্টোরি কী? সেটা হলো ফোকাসটা ঠিক রাখো। পাঁকে থেকেই পদ্ম হয়ে ফুটে বের হতে চেষ্টা করো। সময়মত ক্রিমটা…
Read More
প্লাস্টিক বর্জন করতে বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার

প্লাস্টিক বর্জন করতে বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার

দেশকে প্লাস্টিক দূষণ মুক্ত করতে বড় পদক্ষেপ নেওয়া হলো কেন্দ্র সরকারের তরফে। প্লাস্টিক থেকে তৈরী হয় আবর্জনা ও বিপদের কথা চিন্তা করে বড় ঘোষণা করলেন মোদী সরকার। কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে, গোটা দেশে আগামী বছরের ১ জুলাই থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। এমনকি সিঙ্গেল ইউজ প্লাটিকের উৎপাদনও নিষিদ্ধ হবে। কেন্দ্র একটি খসড়া জারি করে জানিয়েছে যে, এই পরিকল্পনা ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রভাবিত করবে না, আর পাশাপাশি আবর্জনা থেকে বর্ধিত বিপদকে দেখে ৩০ সেপ্টেম্বর থেকে পলিথিনের ব্যাগের ব্যাস ৫০ মাইক্রোন থেকে বাড়িয়ে ১২০ মাইক্রোন করা হবে। এখনও পর্যন্ত দেশে ৫০ মাইক্রোনের ব্যাগই উৎপাদন হয়। আগামী ১৫ আগস্ট…
Read More
জল্পনার অবসান ঘটিয়ে ওয়াই ক্যাটাগরীর নিরাপত্তা নিয়ে কোচবিহার ফিরলেন অনন্ত মহারাজ

জল্পনার অবসান ঘটিয়ে ওয়াই ক্যাটাগরীর নিরাপত্তা নিয়ে কোচবিহার ফিরলেন অনন্ত মহারাজ

কেন্দ্রীয় সরকারের ওয়াই ক্যাটাগরী নিরাপত্তা নিয়ে কোচবিহার বড়গিলা রাজবাড়ীতে ফিরলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রত্যক্ষভাবে বিজেপি’কে সাহায্য না করলেও পরোক্ষভাবে তিনি বিজেপিকে সাহায্য করেছিলেন অনন্ত রায় (মহারাজ) পন্থীর গ্রেটার সমর্থকরা। সেই কারণেই উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি অনেকে এমনটা মনে করেন। যদিও তারা রাজ্যে সরকার গঠন করতে সক্ষম হয়নি। এরপর দীর্ঘদিন জনসমক্ষে না এলেও কোচবিহার বড়গিলা রাজবাড়ীতে থাকাকালীন অনন্ত রায়ের (মহারাজের) সঙ্গে বেশ কয়েকবার কোচবিহার জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি তথা প্রাক্তন উন্নয়ন মন্ত্রী এবং বর্তমান রাজ্য তৃণমূল সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ দেখা করতে গিয়েছিলেন। সেই সময় এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। প্রশ্ন…
Read More