Blog

বন্যাদুর্গতদের পাশে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

বন্যাদুর্গতদের পাশে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

শনিবার সংগঠনের সদস্যরা বানারাহাটের কার্গিল বস্তি ও হঠাৎ কলোনী এলাকার প্রায় ২৫০ জন বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়। জানা গিয়েছে, কার্গিল বস্তির প্রায় ৩০টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে, ঘরের সমস্ত জিনিস জলে ভেসে যায়। এই ভয়াবহ পরিস্থিতিতে অসহায় ৪০টি পরিবার ও হঠাৎ কলোনীর ১৫টি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। ত্রাণ হিসেবে প্রদান করা হয় — খাদ্য সামগ্রী: চাল, ডাল, চিড়া, তেল, গুড়, ডালিয়া, সোয়াবিন সহ প্রেসার কুকার, গামলা, হাঁড়ি, থালা, হাতা ও বাটি। এর পাশাপাশি শীতের পোশাক, কম্বল ও বেডশিট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের জন্য ঘর বানানোর টিনও প্রদান করা হয়েছে। এছাড়া এলাকায় একটি চিকিৎসা…
Read More
অভিনব কায়দায় প্রতারিত তুফানগঞ্জের কাউন্সিলর, খোয়ালেন ৪১ হাজার টাকা

অভিনব কায়দায় প্রতারিত তুফানগঞ্জের কাউন্সিলর, খোয়ালেন ৪১ হাজার টাকা

অভিনব প্রতারণার ফাঁদে পড়লো তুফানগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ তালুকদার। প্রতারণার শিকার হয়ে খোয়ালেন ৪১ হাজার টাকা। ঘটনায় হতবাক অনিমেষবাবু শনিবার তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, শনিবার সকালে বাড়িতে কাজ করছিলেন অনিমেষবাবু। সেই সময় একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ব্যাংকের কর্মী বলে পরিচয় দেয়। কথোপকথনের এক পর্যায়ে প্রতারক মোবাইলে একটি ওটিপি (OTP) পাঠিয়ে তা কাউন্সিলরের কাছে জানতে চায়। অনিমেষবাবু সহজ সরলভাবে সেই ওটিপিটি জানিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪১ হাজার টাকা উধাও হয়ে যায়। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণ পরেই ব্যাংকের পক্ষ থেকে…
Read More
টিন্ডারের নতুন সুরক্ষা বৈশিষ্ট্য

টিন্ডারের নতুন সুরক্ষা বৈশিষ্ট্য

টিন্ডার আনুষ্ঠানিকভাবে ভারতে ফেস চেক™ চালু করেছে - এটি একটি শিল্প-প্রথম সমাধান যা নকল প্রোফাইল নির্মূল করতে এবং বিশ্বাসযগ্যোতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। স্ক্যামারদের সনাক্ত করা কঠিন হয়ে উঠছে, তাই ফেস চেক™ হল বট এবং স্ক্যামারদের কাটানোর এবং ভারতে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করার জন্য টিন্ডারের বৃহত্তর প্রচেষ্টার অংশ। ম্যাচ গ্রুপের ট্রাস্ট অ্যান্ড সেফটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়োয়েল রথ বলেছেন, “ভারতে ফেস চেক™ এমন এক সময়ে আসছে যখন অনলাইনে নির্ভরযোগ্যতা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।” “ফেস চেক™ এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি নকল প্রোফাইল, বট এবং জালিয়াতির বিরুদ্ধে আমাদের অস্ত্রাগারে একটি গুরুত্বপূর্ণ নতুন হাতিয়ার যোগ করে যাতে লোকেরা অর্থপূর্ণ সংযোগ তৈরিতে…
Read More
১০ টি প্রিমিয়াম সার্ভিস সেন্টার চালু করবে শাওমি

১০ টি প্রিমিয়াম সার্ভিস সেন্টার চালু করবে শাওমি

গ্রাহক সেবা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে একটি নতুন মান স্থাপন করে, শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী প্রযুক্তি সংস্থা শাওমি আজ ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলিতে দশটি প্রিমিয়াম পরিষেবা কেন্দ্র উদ্বোধন করার ঘোষণা দিয়েছে। একটি নিমজ্জিত মালিকানা যাত্রা এবং উন্নত পরিষেবার মান সহ এই কেন্দ্রগুলি বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং কোচিতে  আজ থেকে চালু হবে, যা শাওমির গ্রাহক প্রথম দর্শনের প্রমাণ। শাওমি আগামী সপ্তাহগুলিতে চেন্নাই, কলকাতা, দিল্লি, জয়পুর, মুম্বাই, পুনে এবং আহমেদাবাদে পরিষেবা কেন্দ্রগুলিও উন্মোচন করবে যাতে দেশ জুড়ে আরও মজবুত উপস্থিতি প্রস্তুত করা যায়। এই মাইলফলক ভারতের প্রতি শাওমির দীর্ঘমেয়াদী প্রতিশুতিকে প্রকাশ করেছে, কারণ কোম্পানিটি দেশের প্রতিটি পিন কোড কভার করে তার বিশাল নেটওয়ার্কে জাতীয়ভাবে ১০০টি প্রিমিয়াম সার্ভিস…
Read More
কুড়ির কোঠায় উর্বরতা পরীক্ষা: প্রতিরোধমূলক স্ক্রিনিং হয়ে উঠেছে আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরী

কুড়ির কোঠায় উর্বরতা পরীক্ষা: প্রতিরোধমূলক স্ক্রিনিং হয়ে উঠেছে আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরী

একথা বিশ্বাস করা হয় যে, যেহেতু আপনি তরুণ, সুস্থ এবং সন্তান ধারণের চেষ্টা করছেন না, তাই উর্বরতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে, প্রযুক্তিগত উন্নয়ন এবং ধারাবাহিক গবেষণায় দেখা গিয়েছে যে আপনার যে উর্বরতার সমস্যা রয়েছে তার সতর্কতা লক্ষণগুলি অনেক বয়স না হওয়া পর্যন্ত ধরা পড়েনা। সেই কারণেই আপনার বয়স যখন কুড়ির কোঠায় ঠিক তখনই প্রয়োজন উর্বরতার স্ক্রিনিং। তবে এই পরীক্ষা সংকট হিসেবে নয় বরং প্রতিরোধমূলক ব্যবস্থা মনে করে করা উচিৎ। হাওড়ার বিড়লা ফার্টিলিটি এবং আইভিএফের উর্বরতা বিশেষজ্ঞ ডাঃ সোনালী মণ্ডল বন্দ্যোপাধ্যায় একথা বলেছেন। উর্বরতা কেবল বয়সের উপর নির্ভর করে না হ্যাঁ, কুড়ির কোঠাই হল আপনার প্রধান উর্বরতার সময়। কিন্তু…
Read More
পাহাড়ে আবারও বিশাল ভূমিধস, শিলিগুড়ি-সিকিম সংযোগকারী জাতীয় সড়ক-১০ বন্ধ

পাহাড়ে আবারও বিশাল ভূমিধস, শিলিগুড়ি-সিকিম সংযোগকারী জাতীয় সড়ক-১০ বন্ধ

পাহাড়ে আবার ধস। বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে। ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে যায়। এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। ২৯মাইলের কাছে এই ধস নামে। ২৯ মাইল থেকে গেলখোলা পথে এই ধস নেমেছে। আজ সকালে ধস সরানোর কাজ শুরু হয়। কিন্তু সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অন্য রুট হয়ে ঘোড়পথে যাতায়াত চলছে সিকিম এবং বাংলার মধ্যে। এর ফলে চার ঘন্টা সময় বেশি লাগছে সিকিম পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। গতকাল রাত আটটা নাগাদ এই ধস…
Read More
আগামী ১১ অক্টোবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন

আগামী ১১ অক্টোবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে আগামীকাল ১১ অক্টোবর। এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কনফারেন্স হলে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সমিতির সদস্যরা। প্রাক্তনী সমিতির তরফে জানানো হয়েছে, দিনটিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ অধিবেশন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতি (NBUAA) গত ২৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে এক সেতুবন্ধনের ভূমিকা পালন করে চলেছে।
Read More
কান্দিতে বেআইনি ভাবে বালি পাচার ! পুলিশে জালে ৩টি নৌকা সহ ধৃত ১৮

কান্দিতে বেআইনি ভাবে বালি পাচার ! পুলিশে জালে ৩টি নৌকা সহ ধৃত ১৮

রাতের অন্ধকারে বেআইনি ভাবে চলছিল বালি পাচার। কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর, সাবিত্রীনগর এলাকায় রাতের অন্ধকারে দুস্কৃতীরা বালি তুলছিল অবৈধভাবে। আর সেই বালি পাচার বন্ধ করতে তৎপর মুর্শিদাবাদ জেলা পুলিশ। পুলিশের অভিযানে উদ্ধার হল তিনটি নৌকা। গ্রেফতার করা হল মোট ১৮জনকে। কান্দি থানার আইসি মৃণাল সিনহা সাংবাদিক বৈঠকে শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় তিনটি নদী রয়েছে। বর্তমানে প্রবল বর্ষণের পর নদীতে জল ধীরে ধীরে কমছিল। আর সেই কারণেই বালি পাচারকারীরা সক্রিয় ছিল। পুলিশ যখন ব্যস্ত ছিল উৎসবের মরশুমে সেই সময় পুলিশের চোখে ধুলো দিতেই রাতের…
Read More
নয়া চুক্তি স্বাক্ষরিত হলো দুই দেশের মধ্যে

নয়া চুক্তি স্বাক্ষরিত হলো দুই দেশের মধ্যে

ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দিনের সফরে দোহায় রয়েছেন। এমতাবস্থায়, সোমবার, গোয়েল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছেন। যেখানে, পীযূষ গোয়েল বলেন, ভারত ও কাতারের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি আগামী বছরের মাঝামাঝি অথবা ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে চূড়ান্ত হতে পারে। এই চুক্তি উভয় দেশকেই ব্যাপকভাবে উপকৃত করবে। পীযূষ গোয়েল জানান, “দুই দেশের মধ্যে আলোচনা খুবই ইতিবাচক এবং গঠনমূলক দিকে এগিয়ে চলেছে। আমরা আশা করছি আগামী বছরের মাঝামাঝি অথবা তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে ভারত ও কাতারের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছনো সম্ভব হবে।” উল্লেখ্য, ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারত এখন কাতারের…
Read More
ফাটলের কারণে আতঙ্ক ছড়িয়েছে চারদিকে

ফাটলের কারণে আতঙ্ক ছড়িয়েছে চারদিকে

আচমকাই বিপত্তি, সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। হাওড়ার বাঙালবাবু ব্রিজে দেখা দিল ফাটল। প্রসঙ্গত, হাওড়াবাসীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। কারণ, এটি মধ্য হাওড়া সঙ্গে উত্তর হাওড়া তথা বালি-বেলুড়-লিলুয়ার সংযোগ স্থাপনকারী ব্রিজ এটি। হাওড়ার বাঙাল বাবু এই ব্রিজের ফাটল ধরার কারণ যদিও এখনো স্পষ্ট নয়। তবে এই ব্রিজের পাশেই রেলের তরফ থেকে তৈরি করা হচ্ছে একটু অন্য ফ্লাইওভার। যার ফলে স্থানীয় বাসিন্দারা মনে করছে, নতুন ফ্লাইওভারটি তৈরি করার সময় যে ভাইব্রেশন হচ্ছে তার জেরে বাঙাল বাবু ব্রিজে ফাটল দেখা দিয়েছে। হাওড়া পুরসভার তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে রেলের বিরুদ্ধে। রেলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।…
Read More
জীবনধারা এবং খাদ্যাভ্যাস কীভাবে হজম স্বাস্থ্য এবং ফ্যাটি লিভার রোগকে প্রভাবিত করে

জীবনধারা এবং খাদ্যাভ্যাস কীভাবে হজম স্বাস্থ্য এবং ফ্যাটি লিভার রোগকে প্রভাবিত করে

ডাঃ মুড় জয়ন্ত হলেন হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের একজন কনসালট্যান্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং রোবোটিক ক্যান্সার সার্জন। তিনি বলেন, লিভারের কার্যকারিতা এবং হজমের স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত, এবং উভয়ই খাদ্য এবং জীবনযাত্রার সিদ্ধান্ত দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। হজম স্বাস্থ্য খুব ভালো হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পুষ্টি শোষণ ভালো হয় এবং নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD) সহ ফ্যাটি লিভারের অসুস্থতা প্রতিরোধ করে এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং সঠিক জীবনধারার মাধ্যমেই এর চিকিৎসা করা যেতে পারে। আপনার প্রতিদিনের জীবন হজমের স্বাস্থ্যকে প্রভাবিত করে। সুষম খাদ্য যা একটি সুস্থ অন্ত্রের মাইক্রোবায়োমকে সমর্থন করে, অন্ত্রে থাকা কোটি কোটি ভালো ব্যাকটেরিয়াকে সুরক্ষিত রাখে। যা হজম সুস্থতা রক্ষার্থে…
Read More
এবার গ্রাহকদের সাইবার সুরক্ষা দেবে ভি প্রোটেক্ট

এবার গ্রাহকদের সাইবার সুরক্ষা দেবে ভি প্রোটেক্ট

ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি চালু করেছে ভি প্রোটেক্ট। এআই-এর সাহায্যে এটি গ্রাহকদের স্প্যাম, স্ক্যাম এবং সাইবার-আক্রমণ থেকে রক্ষা করবে। এর ভয়েস স্প্যাম সনাক্তকরণ বৈশিষ্ট রিয়েল-টাইমে প্রতারণামূলক কল সনাক্ত করে এবং ফ্ল্যাগ করে। সেক্ষেত্রে গ্রাহকের ফোনের স্ক্রিনে "সাসপেকটেড স্প্যাম" লেখাটি উঠে আসবে। প্রতারণামূলক এসএমএস বা বার্তা সনাক্ত করার ক্ষমতাও এর রয়েছে। গ্রাহকদের প্রকৃত আন্তর্জাতিক কল সনাক্ত করতে এবং অবগত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ভি প্রোটেক্টর। ফিশিং এবং ম্যালওয়্যার আক্রমণ প্রতিরোধ করতে সন্দেহজনক লিঙ্ক স্ক্যান করা এবং ব্লক করার বৈশিষ্টও শীঘ্রই চালু করা হবে। এজেন্টিক এবং জেনারেটিভ এআই মডেল ব্যবহার করে এক ঘন্টারও কম সময়ের মধ্যে সম্ভাব্য সাইবার থ্রেট সনাক্ত এবং…
Read More
পাহাড়ে ফের ধস, ভে*ঙে গেল জাতীয় সড়ক ১০ — সিকিম – বাংলা যোগাযোগ বি*পর্যস্ত

পাহাড়ে ফের ধস, ভে*ঙে গেল জাতীয় সড়ক ১০ — সিকিম – বাংলা যোগাযোগ বি*পর্যস্ত

ফের পাহাড় ধস। বৃহস্পতিবার রাত পশ্চিমবঙ্গ ও সিকিমের সংযোগকারী ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল সংলগ্ন এলাকায় ধস নামায় ভেঙে যায় রাস্তার বিস্তীর্ণ অংশ। খাদে তলিয়ে যায় সড়কের একাংশ। ফলে রাত থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। সূত্রে জানা গেছে, ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত সড়কের প্রায় ছয় ফুট অংশ ধসে গেছে। গভীর খাদে তলিয়ে যাওয়ায় দুই দিকের যান চলাচল হয়ে পরে। এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ধস সরানোর কাজ শুরু করলেও বিকেলের আগে সড়ক চালু হওয়ার সম্ভাবনা নেই।
Read More
পেপসিকো ইন্ডিয়া কলকাতায় আয়োজন করল প্লগ রান

পেপসিকো ইন্ডিয়া কলকাতায় আয়োজন করল প্লগ রান

দায়িত্বশীল ভাবে প্যাকেজিং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা প্রসারের অংশ হিসাবে পেপসিকো ইন্ডিয়া কলকাতায় তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে বার্ষিক প্লগ রান আয়োজন করল। ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের সমর্থনে আয়োজিত এই উদ্যোগে একত্রিত হয়েছিলেন কোম্পানির কর্মীরা ও সাধারণ মানুষ। তাঁরা সবাই মিলে জগিং করতে-করতে আবর্জনা তুলেছেন। এর সূচনা করেন পেপসিকো ইন্ডিয়ার প্ল্যান্ট হেড- কলকাতা জরিনা সায়েদ। পেপসিকো ইন্ডিয়া আয়োজিত এই প্লগ রান-এ অংশীদার হিসাবে ছিল দ্য সোশ্যাল ল্যাব (টিএসএল) ও বরুণ বেভারেজেজ লিমিটেড (ভিবিএল)। কলকাতায় এই নিয়ে টানা সাত বছর ধরে প্লগ রান আয়োজিত হল। এ বছর ২০০-র বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। এঁদের মধ্যে আছেন কর্মচারী, স্বেচ্ছাসেবী, ও সাধারণ মানুষ। তাঁরা তিন…
Read More