সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় কে?

মুম্বইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র শুটিং চলছে জোরকদমে। পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। পর্দায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কে হবেন? এই নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

খবর, পর্দায় ডোনার চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী তান্যা মানিকতলা। ইতিমধ্যেই রাজকুমারের সঙ্গে তান্যার শুটিং শুরু হয়ে গিয়েছে। সৌরভ-ডোনার অংশের শুটিংয়ের জন্য ১০-১২ দিন বরাদ্দ করা হয়েছে।

এপ্রিল থেকেই মুম্বইয়ে শুটিং চলছে। সেখানে ইডেন গার্ডেনের রেপ্লিকা তৈরি করা হয়েছে।  কলকাতাতেও শুটিং হবে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে  কলকাতায় শুটিং শুরু করতে পারেন টিম ‘দাদা’। এ ছাড়া, দক্ষিণ ভারত, লন্ডনেও শুটিং করার কথা। শুটিং শেষ হতে প্রায় ছ’মাস সময় লাগতে পারে বলে টিম সূত্রের খবর।