মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ

মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর বিরুদ্ধে এবারে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ক্রীড়া সংস্থার জায়গায় বেআইনি নির্মাণ করে বিক্রি, পার্কিং থেকে তোলা টাকা এমনকি ক্রীড়া সংস্থার জায়গা ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর। মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন খেলোয়াড়দের একাংশের। বর্তমানে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি আবার ২০২১ সালের শেষের দিক থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক। দীর্ঘদিন ধরে এই সংস্থা দায়িত্ব রয়েছেন তিন।

এবারে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ তুলে জেলা শাসকের দারস্ত হলেন প্রাক্তন খেলোয়ারদের একাংশ। লিখিত অভিযোগে উল্লেখ করেছেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সংস্থার জায়গায় বহু বেআইনি নির্মাণ করে তা বেআইনিভাবে কোন টেন্ডার না করে নিজের কাছের লোকেদের বিক্রি করে দিয়েছেন। সেখান থেকে উপার্জিত কোটি কোটি টাকা তছরুপ করেছেন তিনি। এমনকি পার্কিং থেকে যে অর্থ উপার্জন হয় তার কোন হিসেব পর্যন্ত নেই।

খেলার পরিবেশ নষ্ট করে অনুষ্ঠান বাড়ি হিসেবে ডিএস এর জায়গা কে ভাড়া দেওয়ার কাজে ব্যবহার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলে গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সরকার পরিবর্তন হতেই এবারে তার বিরুদ্ধে জেলাশাসকের দারস্থ হলেন খেলোয়াড়দের একাংশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি বলেন রেজুলেশন করে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো তদন্তের জন্য তিনি প্রস্তুত। সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বিজেপি নেতৃত্ব।