Blog

একাধিক অংশীদারিত্বে ভি বিজনেস মুম্বইতে চালু করল আইওটি ইনোভেশন ল্যাব

একাধিক অংশীদারিত্বে ভি বিজনেস মুম্বইতে চালু করল আইওটি ইনোভেশন ল্যাব

ভি বিজনেস, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (সি-ডট) এর সহযোগিতায়, মুম্বইতে ভি বিজনেস আইওটি ইনোভেশন ল্যাব চালু করেছে। এই ল্যাবের লক্ষ্য হল ইন্টারনেট অফ থিংস (আইওটি)-এর নেতৃত্বে উদ্ভাবন এবং ব্যবসায় কো ডেভেলপ করা ও অংশীদারদের কাজে লাগানো। কোম্পানির উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে ইন্ডাস্ট্রি-গ্রেড আইওটি সমাধান ডিজাইন করা, পরীক্ষা এবং স্কেলিংয়ের একটি কেন্দ্র গড়ে তোলা; সংযুক্ত যানবাহন, স্মার্ট উৎপাদন, এন্টারপ্রাইজ অটোমেশন এবং এজ এআই-এর উপর বিশেষ নজর দেওয়া। ভি বিজনেস-এর শক্তিশালী সংযোগ, এডব্লিউএস-এর বিশ্বব্যাপী ক্লাউড ক্ষমতা এবং সি-ডট-এর দক্ষতা একত্রে ব্যবসায় খরচ কমাতে  এবং দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। এছাড়াও, তারা বিভিন্ন ব্যবসাকে নিরাপদে স্কেল করতে, দ্রুত…
Read More
সোনাটা ফেস্টিভ কালেকশন ২.০, উৎসবের প্রতীক

সোনাটা ফেস্টিভ কালেকশন ২.০, উৎসবের প্রতীক

উৎসবের মরশুমে সোনাটা নিয়ে এল তার ফেস্টিভ কালেকশন ২.০। উৎসবের ঐতিহ্যকে উদযাপন করতে এবার বেছে নিন সোনাটার ডিজাইনার ঘড়ি। উপহার দেওয়ার আনন্দকে জীবন্ত করে তুলতে, এই নতুন পরিসরের ঘড়িগুলিতে আধুনিক নকশার সঙ্গে উৎসবের আমেজ মেশানো হয়েছে। পুরুষদের কালেকশনের প্রতিটি ঘড়ি সমৃদ্ধ প্যাটার্নযুক্ত ডায়াল, বোল্ড কেসের সঙ্গে অথবা কুমির-প্যাটার্নযুক্ত স্ট্র্যাপ সহ পাওয়া যাচ্ছে। নীল এবং সবুজ রঙের রঙিন ডায়ালগুলিতে থাকছে গভীর টেক্সচার। অন্যদিকে, ক্রোনোগ্রাফ, দিন এবং তারিখ সহ ডায়ালে একটি সূর্য ও চাঁদ সূচকের মতো কার্যকরী বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। মহিলাদের কালেকশনে থাকছে সূক্ষ্মভাবে তৈরি জালের ব্রেসলেট, ঝলমলে স্টাড পিস এবং বিভিন্ন আকৃতির লিঙ্ক দিয়ে সাজানো উজ্জ্বল গোলাপী বা সোনালী স্ট্র্যাপ।…
Read More
নাগরাকাটায় উত্তে*জনা, বিজেপি সাংসদ-বিধায়কের ওপর হা*মলা; উত্তরের পাহাড়ে বৃষ্টি ও ধসের দাপট অব্যাহত

নাগরাকাটায় উত্তে*জনা, বিজেপি সাংসদ-বিধায়কের ওপর হা*মলা; উত্তরের পাহাড়ে বৃষ্টি ও ধসের দাপট অব্যাহত

নাগরাকাটায় ধ্বস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করে ইট-পাথর ও জুতো ছুঁড়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় খগেন মুর্মুর মাথায় আঘাত লাগে, শঙ্কর ঘোষকে ধাক্কা দেওয়া হয় হয় বলে অভিযোগ। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে লাগাতার বৃষ্টিতে নাগরাকাটা, মিরিক, জোরবাংলো, কালিংপং, ধূপগুড়ি ও আলিপুরদুয়ারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিন কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা জলই আমাদের এলাকা প্লাবিত করছে। ডিভিসি ইচ্ছামতো জল ছাড়ছে। আমরা সীমিত ক্ষমতায় এই জল সামলাচ্ছি।" তিনি কেন্দ্র ও স্থানীয় প্রশাসনকে আরও সহযোগিতা করার আহ্বান জানান।
Read More
দুধিয়ায় লোহার সেতু ভে*ঙে বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক সংযোগ, আত*ঙ্কে নদীপাড়ের বাসিন্দারা

দুধিয়ায় লোহার সেতু ভে*ঙে বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক সংযোগ, আত*ঙ্কে নদীপাড়ের বাসিন্দারা

টানা বৃষ্টিতে এখনও বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। যদিও গতকাল রাত থেকে নতুন করে বড়সড় ধসের খবর না মেলায় সামান্য স্বস্তি ফিরেছে, তবুও দুর্ভোগ চরমে। এর মাঝেই শিলিগুড়ি থেকে মিরিকগামী সড়কে দুধিয়ায় লোহার সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুধিয়া এলাকায় বালাসন নদীর তীরে বসবাসকারী মানুষেরা ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে উঠে এসেছেন। শিলিগুড়িতে সকাল থেকে বৃষ্টি চললেও, দুধিয়া অঞ্চলে রাত থেকে ভারী বৃষ্টি না হওয়ায় নদী পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল। তবে বালাসন নদী এখনও তার ভয়াল রূপেই রয়েছে ও নদীর গর্জনও শোনা যাচ্ছে। ​সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার এই পরিস্থিতিতে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে…
Read More
দুধিয়ায় লোহার সেতুর পিলার বিপ*জ্জনকভাবে ঝুঁকে পড়ছে, এলাকায় তীব্র আত*ঙ্ক

দুধিয়ায় লোহার সেতুর পিলার বিপ*জ্জনকভাবে ঝুঁকে পড়ছে, এলাকায় তীব্র আত*ঙ্ক

পাহাড়ে নতুন করে বৃষ্টি না হওয়ায় বালাসন নদীর জলস্তর কিছুটা কমেছে। তবে দুধিয়ায় ভেঙে পড়া লোহার সেতুর পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সেতুর ভাঙা পিলার ক্রমশ ঝুঁকে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফলে নদীপারের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। সোমবার সকাল থেকেই ঘটনাস্থল কার্যত শুনশান। স্থানীয় প্রশাসন সেতু সংলগ্ন এলাকায় যাতায়াত বন্ধ রেখেছে। দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে, তারা ক্ষয়ক্ষতি ও নতুন ব্রিজ নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখবে বলে জানা গেছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীও আজ দুধিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির পর্যালোচনা করবেন…
Read More
সমুদ্রের নিচে মিলল বিশাল মিষ্টি জলের ভাণ্ডার

সমুদ্রের নিচে মিলল বিশাল মিষ্টি জলের ভাণ্ডার

বিশ্বজুড়ে যখন পানীয় জলের সংকট ঘনাচ্ছে, ঠিক তখনই এক আশাব্যঞ্জক তথ্য সামনে আনলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, সমুদ্রের নোনা জলের নিচেই লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ মিষ্টি জল— যা ভবিষ্যতে তেষ্টা মেটাতে পারে কোটি কোটি মানুষের। আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে, নিউ জার্সি থেকে মেইন পর্যন্ত আটলান্টিক মহাসাগরের নিচে ছড়িয়ে রয়েছে এই মিষ্টি জলের স্তর। বহুদিন ধরেই বিজ্ঞানীদের মনে এই সম্ভাবনা নিয়ে সন্দেহ ছিল, তবে এখন তাঁরা তা নিশ্চিত হয়েছেন। কীভাবে জানা গেল এই তথ্য? প্রায় ১২টি দেশের বিজ্ঞানীরা মিলে গবেষণা চালান, যার মধ্যে রয়েছে আমেরিকাও। উপকূল থেকে প্রায় ৩০–৫০ কিলোমিটার গভীরে সমুদ্রে খনন করা হয়। এই প্রকল্পে খরচ হয় প্রায়…
Read More
নয়া মোড় নিলো দুর্নীতি মামলা

নয়া মোড় নিলো দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন মোড়। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা হাজিরা দিলেন কলকাতার বিশেষ আদালতে। শুনানির দিনেই ইডি তাঁর বিরুদ্ধে নতুন তথ্য ও প্রমাণ পেশ করে। সেই নথি জমা দেওয়ার পরই ফের চাপে পড়লেন রাজ্যের মন্ত্রী। ইডি-র দাবি, “নিয়োগ প্রার্থীদের থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছিলেন চন্দ্রনাথ। ১৫৯ জন প্রার্থীর কাছ থেকে নেওয়া সেই অর্থের মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ১২.৭২ কোটি টাকা।” তদন্তকারীদের অভিযোগ, এই বিপুল…
Read More
বন্ধ হলো পরিষেবা

বন্ধ হলো পরিষেবা

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিন মাত্র, তারপরেই পুজো। আর এই আবহেই বাঙালির প্রিয় পর্যটন স্থলের তালিকায় প্রথম দিকেই থাকবে দার্জিলিংয়ের নাম। অর দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে টয়ট্রেন। কিন্তু এবার যারা উত্তরবঙ্গে ঘুরতে যাবেন তারা নিরাশ হতে পারেন। আচমকাই পাহাড়ে বন্ধ হয়ে গিয়েছে টয়ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বৃষ্টির জেরে টয় ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্যই আপাতত টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। প্রতিকূল আবহাওয়ার জেরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। লাগাতার বৃষ্টির জেরে কার্শিয়াংয়ের রংটং এবং তিনধরিয়ার মাঝে বেশ কিছু জায়গায় লাইনের উপরে ধস নেমেছে। গাছ উপড়ে পড়েও ক্ষয়ক্ষতি হয়েছে। রেল সূত্রে খবর, কর্মীরা ইতিমধ্যেই…
Read More
জোরকদমে জলপাইগুড়িতে চলছে কার্নিভালের প্রস্তুতি

জোরকদমে জলপাইগুড়িতে চলছে কার্নিভালের প্রস্তুতি

দুর্গা পুজো শেষ হলেও, এর রেশ ধরে চলবে শিল্প-সংস্কৃতির উদযাপন। কার্নিভালে বসছে এক মহা-উৎসবের আসর। ২০১৬ সালের পর এটি হবে বৃহত্তম কার্নিভাল, যেখানে ১১৩টি পুরস্কার-জয়ী সেরা পুজো কমিটি অংশ নেবে ,এবার ১১৩টি পুরস্কার-জয়ী পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। ২০১৬ সালে কার্নিভাল শুরু হওয়ার পর থেকে যা সর্ব বৃহৎ কার্নিভাল। গত বছর ৮৯টি পুজো অংশ নিয়েছিল। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও প্রায় ১০০টি পুজো অংশ নিয়েছিল। শহরের দুর্গা পুজোর মণ্ডপগুলির মতো, এই বছরের কার্নিভালের প্রদর্শনীতেও সমসাময়িক নানা বিষয় উঠে আসতে চলেছে।
Read More
লক্ষ্মীপূজোর আগে বৃষ্টিতে চিন্তায় প্রতিমা বিক্রেতারা

লক্ষ্মীপূজোর আগে বৃষ্টিতে চিন্তায় প্রতিমা বিক্রেতারা

আগামী সোমবার লক্ষ্মীপূজো। হাতে আর মাত্র একটি দিন বাকি। কিন্তু ঠিক তার আগেই মালদায় টানা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা বিক্রেতাদের কপালে। শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য বিক্রেতারা কেউ এনেছেন প্রায় এক হাজার পিস, কেউ আবার পাঁচশোর মতো প্রতিমা। কিন্তু শুক্রবারের বৃষ্টির পর শনিবার সকালেও শুরু হয়েছে বৃষ্টি। ফলে ক্রেতাশূন্য বাজারে বেচাকেনা কার্যত থমকে গেছে। বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন বিক্রেতারা। শ্যামল রায় বলেন, “দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে, কেউ দোকানে আসছে না। প্রতিমা ভিজে যাচ্ছে, এখন কীভাবে ক্ষতি পুষিয়ে উঠব বুঝতে পারছি না।” অতুল কুমার সাহা জানান, “আমরা অনেক কষ্ট…
Read More
বৃষ্টির মধ্যেই আজ শিলিগুড়িতে দুর্গাপূজা কার্নিভাল

বৃষ্টির মধ্যেই আজ শিলিগুড়িতে দুর্গাপূজা কার্নিভাল

টানা বৃষ্টির মাঝেই আজ অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ির বহুল প্রতীক্ষিত দুর্গাপূজা কার্নিভাল ২০২৫। শহরের অন্যতম বড় এই উৎসবের প্রস্তুতি চলছিল গত কয়েকদিন ধরেই, তবে সকাল থেকে অবিরাম বর্ষণে চিন্তায় পড়েছে জেলা প্রশাসন ও পুরনিগম। সন্ধ্যে নামতেই কার্নিভাল শুরু হবে ইয়ারভিউ মোড় থেকে। শহরের নামী ১২টি পুজো কমিটি এতে অংশ নিচ্ছে। প্রত্যেক ক্লাবই নিজেদের থিম, ট্যাবলো ও নাচের মাধ্যমে দুর্গোৎসবের সাফল্য তুলে ধরবে। বৃষ্টির আশঙ্কা থাকলেও, উৎসবের আনন্দে কোনো খামতি রাখতে নারাজ অংশগ্রহণকারীরা। শিলিগুড়ি পুরনিগমের তরফে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে কড়া নজর রাখা হবে। দর্শনার্থীদের সুবিধার জন্য একাধিক ট্রাফিক ডাইভারশন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা…
Read More
মেল্লি কির্নেতে ভয়া*বহ দুর্ঘ*টনা, নিহ*ত ৪, গুরুতর আহ*ত ৩

মেল্লি কির্নেতে ভয়া*বহ দুর্ঘ*টনা, নিহ*ত ৪, গুরুতর আহ*ত ৩

গ্যাংটকে ফেরার পথে ন্যাশনাল হাইওয়ে-১০-এ রাতের অন্ধকারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মেল্লি এলাকায় একটি সিকিম নম্বরের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন যাত্রী। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মেল্লি সিকিম হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের প্রাথমিক অনুমান, বিপরীত দিক থেকে আসা গাড়ির ডিপার লাইটের ঝলকানির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান ও গাড়িটি তিস্তার প্রায় ৫০ মিটার নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।ঘটনায় প্রাণ হারিয়েছে গাড়ি চালক গ্যাংটকের বাসিন্দা কামল সুব্বা (৪৪), বোজোঝাড়ির বাসিন্দা সামীরা সুব্বা (২০), জনুকা দার্জি (৩৫) ও…
Read More
আমেরিকার দুর্গাপূজায় “বাংলা” ভাষার প্রতিধ্বনি

আমেরিকার দুর্গাপূজায় “বাংলা” ভাষার প্রতিধ্বনি

আমেরিকার মাটিতে এক টুকরো বাংলা, সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে এক টুকরো বাংলা সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য কে তুলে ধরেছে  কানেকটিকাট -এ  হইচই পরিবার এর দুর্গা পুজো. এবার দশম বর্ষে পা দিলো। বাংলার কুমুর টুলি থেকে সুদূর আমেরিকা তে পারি দিয়েছে নতুন প্রতিমা। হইচই এর এবারে পুজোর থিম বিদেশে র মাটি তে একটুকরো বাংলা। সপ্তান্তে এই দুদিন হইচই পরিবার এর সকলে শারদীয়র উৎসবে মেতে উঠবে মা এর পুজোই, সাথে অবশ্যই থাকবে খওয়া দওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Read More
ফুলপাতি শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা, সেজে উঠল শিলিগুড়ি

ফুলপাতি শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা, সেজে উঠল শিলিগুড়ি

শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর তিথিতে যখন গোটা বাংলাজুড়ে উৎসবের আমেজ, সেই দিনেই নেপালি ভাষাভাষী মানুষের মধ্যে পালিত হলো ফুলপাতি উৎসব। পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপন করলেন এই বিশেষ দিন। শিলিগুড়ির সেবক রোড এদিন সাক্ষী থাকল এক অনন্য দৃশ্যের। শিলিগুড়ি-জলপাইগুড়ি গোর্খা ফুলপাতি শোভাযাত্রা সমিতির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় শামিল হয়েছিলেন নেপালি ভাষাভাষী মানুষের পাশাপাশি বাংলাভাষী ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও। ফলে কার্যত ঐক্য ও সম্প্রীতির এক অনন্য বার্তা ছড়িয়ে পড়ল গোটা শহরে। শোভাযাত্রা জুড়ে বেজে ওঠে ঐতিহ্যবাহী গোর্খালী বাদ্যযন্ত্র, যার তালে তাল মিলিয়ে নেচে ওঠেন নেপালি সম্প্রদায়ের শিল্পীরা। বিশেষ আকর্ষণ ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয় চন্ডী পাঠ, যা…
Read More