Blog

জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় চলছে করোনা নিয়ে অপপ্রচার

জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় চলছে করোনা নিয়ে অপপ্রচার

সোশ্যাল মিডিয়ায় ভুল খবর হলেই কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর। করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানালেন জনস্বাস্থ্যবিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে অপপ্রচার চলছে। যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার এমনই জানালেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। করোনার অপপ্রচার নিয়ে এদিনই জলপাইগুড়ি পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানানো হচ্ছে। মৃত্যুর খবরটি কখনো লুকানো যায়না। কেননা যেখানে দাহ করা হবে সেখানে ডেথ সার্টিফিকেট দেখানোটা বাধ্যতামূলক। তাই এক্ষেত্রে লুকানোর কিছু নেই বলে জানান ওএসডি। জলপাইগুড়ি কোভিড হাসপাতালের বিভিন্ন নার্সরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। এরই মধ্যে সাতজন…
Read More
কোভিড রোগীদের ওষুধ জোগাড়ের নামে চলছে প্রতারণা

কোভিড রোগীদের ওষুধ জোগাড়ের নামে চলছে প্রতারণা

করোনা পরিস্থিতিতে নাজেহাল স্বাস্থ্য পরিষেবার সুযোগেই রমরমিয়ে কারবার চালাচ্ছে এক দল প্রতারক। এমনই প্রতারণা চক্রের খপ্পরে পড়লেন মহারাষ্ট্রের এক মহিলা চিকিৎসক। পরিবারের কোভিড আক্রান্ত সদস্যদের জন্য ‘রেমডেসিভিয়ার’ ওষুধ কিনতে গিয়ে খোয়ালেন টাকাও। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বাংলাতে তো বটেই, ভিন্‌ রাজ্যেও রীতিমতো জাঁকিয়ে বসেছে ওই প্রতারণা চক্র। বুধবার ওই চক্রের মূল পান্ডা-সহ ২ জনকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ। তাঁদের কাছ থেকে ৯০ হাজার টাকা, একটি মোবাইল ও কয়েকটি সিম কার্ড উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা কোভিড আক্রান্ত হওয়ায় ‘রেমডেসিভিয়ার’-এর খোঁজ শুরু করেন বিভা আগরওয়াল নামে ওই চিকিৎসক। বিভার দাবি, সে সময়ই তাঁর হোয়াটস্অ্যাপে একটি মেসেজ আসে। তাতে বলা হয়,…
Read More
জলপাইগুড়ির পরিস্থিতি উদ্বেগ জনক

জলপাইগুড়ির পরিস্থিতি উদ্বেগ জনক

বুধবার জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০জন। আক্রন্তদের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করল পুরসভা। আক্রান্তের সংখ্যা বাড়লেও শহরবাসী এখনো করোনা নিয়ে সচেতন হয়নি বলে অভিযোগ। পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বলেন, সংক্রমণের ধারা অনেক বেশি। শহর বাসীকে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেন। এদিন মৃত্যু হয়েছে ১৯ নম্বর ওয়ার্ডে একজন।পরিস্থিতি উদ্বেগ জনক। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
Read More
‘রাধে’র নতুন গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সলমন খান

‘রাধে’র নতুন গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সলমন খান

বুধবার ‘রাধে’র নতুন গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সলমন খান। আর তার ক্যাপশনে ‘স্টে সেফ’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “কেটে যাবে এই সময় আর ঈশ্বর মানুষের পাশে সবসময় রয়েছেন। ঘৃণা ত্যাগ করুন। রাধে রাধে রাধে।” ইদে মুক্তি পাবে ‘রাধে’। ছবিতে সলমনের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দিশা পাটানি। গানেও দিশার উপস্থিতি রয়েছে। এছাড়া প্রভু দেবা সিনেমায় রয়েছেন জ্যাকি শ্রফ, সুধাংশু পাণ্ডে, গৌতম গুলাটি, দর্শন জারিওয়ালা। একটি গানে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। টাইটেল ট্র্যাকটির কথা ও সুর লিখেছেন সাজিদ-ওয়াজিদ জুটির সাজিদ খান। উল্লেখ্য, গত বছরের ৩১ মে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ওয়াজিদ খান। করোনার উপসর্গ ছিল তাঁর শরীরে। ২০২০ সালের ১ জুন…
Read More
লখনউয়ে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ তদন্তের নির্দেশ যোগীর

লখনউয়ে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ তদন্তের নির্দেশ যোগীর

 উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের এক অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে অন্তত ২ জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্সিজেন সিলিন্ডার ভরার কাজ চলছিল। সেই সময় দুপুরে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সরকারি আধিকারিকরা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে উচ্চ আধিকারিকদের ঘটনাস্থালে যেতে বলেছেন। খতিয়ে দেখতে বলেছেন দুর্ঘটনার কারণ।  মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যোগী।
Read More

করোনা রুখতে নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর: রাজ্যে বন্ধ হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

লোকাল ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করণের মোকাবিলায় শপথগ্রহণের দিনে সবার প্রথমে তিনি লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। সাংবাদিক বৈঠক করে তিনি জানান কোভিদ সংক্রমণ রক্তে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রেল পরিষেবা বন্ধ থাকবে। সড়ক ও মেট্রো পরিষেবা চালু থাকলেও তা অর্ধেক হয়ে যাবে । মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যের বাইরে থেকে অবাধ প্রবেশ চলবে না, বিমান চড়তেও আরটিপিসিয়ার টেস্ট বাধ্যতামূলক। প্রত্যেক বেসরকারি সংস্থা ৫০ শতাংশ লোক কাজ করবে অর্থাৎ বাকি লোক ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন।এবার থেকে ব্যাংক দশটা থেকে দুইটা পর্যন্ত খোলা থাকবে।যেসব স্কুলে কেন্দ্রীয় বাহিনী ছিল সেখানে স্যানিটাইজেশন করা হবে।রাজ্যে প্লাজমা ব্যাংক বাড়ানো হবে।বিমান…
Read More
কোভিডের টিকাকরণের জন্য রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন

কোভিডের টিকাকরণের জন্য রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। ভাইরাসকে রুখতে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্রিয় সরকার। ১ মে থেকে ভারতে শুরু হয়েছে ১৮ বছরের উর্ধ্বে করোনার টিকাকরণ প্রক্রিয়া। তবে সেই টিকাকরণে সামিল হতে গেলে আগে থেকেই রেজিস্ট্রেশন করে রাখতে হবে। রেজিস্ট্রেশন জন্য CoWIN ওয়েবসাইট এবং Aarogya Setu অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে বয়সীদের। Aarogya Setu এবং CoWIN ওয়েবসাইট অ্যাপ ছাড়াও UMANG App অ্যাপ থেকে করোনার টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করা জেতে পারে। UMANG App থেকে কোভিডের টিকাকরণের জন্য রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন। UMANG App এর Health ট্যাবে ক্লিক করুন। সেখানে 'CoWIN' অপশন সিলেক্ট করতে হবে।এবার 'Register…
Read More
তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডের জন্য বিনা আড়ম্বরে রাজভবনেই রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন করালেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একাই শপথ গ্রহন করলেন। ৬ তারিখ থেকে নবনির্বাচিত বিধায়কদের শপথ নেওয়াবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। জয়ী প্রার্থীদের করোনা পরিস্থিতিতে এলাকাবাসীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। জয়ের পর সোমবারই প্রথমে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই দেন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে মমতার নির্দেশ, সবাইকে দায়িত্বশীল হতে হবে৷ করোনা পরিস্থিতিতে কোনওমতেই এলাকা ছাড়বেন না। এলাকাবাসীর খোঁজখবর রাখুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন ৷সবার আগে এখন কোভিড মোকাবিলাই কাজ ৷ এলাকায় শান্তি বজায় রাখারও…
Read More
আক্রান্ত হচ্ছেন একের পর এক

আক্রান্ত হচ্ছেন একের পর এক

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত দীপিকা পাডুকোন। কেবল দীপিকা নন, করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার। বাবা প্রকাশ পাডুকোন কোভিড আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন গোটা পরিবার।
Read More
শুরু হলো আবার এক অধ্যায়ের

শুরু হলো আবার এক অধ্যায়ের

ইতিহাসকে সাক্ষী রেখে বুধবার রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে হ্যাট্রিকের নজির একমাত্র তৃণমূল সুপ্রিমোর ঝুলিতেই৷ শপথ নেওয়ার পরেই নবান্নে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন মমতা। সেখানে গার্ড অব অনার নিয়েই শুরু করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক। পাশাপাশি শপথ নিয়ে মমতা বাংলায় শান্তি বজায় রাখার আহ্বান জানালেন৷ কোভিড পরিস্থিতিতে আজ শপথগ্রহণ অনুষ্ঠান ছিল নেহাতই অনাড়ম্বর ও সংক্ষিপ্ত৷ সবশেষে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় অনুষ্ঠান পর্ব৷ ‘জননেত্রী’কেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে পেলেন বাংলার মানুষ।
Read More
লোকডাউনেই মিটবে সংকট

লোকডাউনেই মিটবে সংকট

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার কারণে চারিদিকে হাহাকার। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। শশ্মানে শুধুই সারি সারি মৃতদেহের ভিড়। করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আরও এক আশঙ্কার কথা শোনালেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই মারণ ভাইরাস করোনা যেভাবে নিজের বৈশিষ্ট পাল্টাচ্ছে তাতে ভারত দ্রুত করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গের সম্মুখীন হবে। অতিমারির মোকাবিলায় সপ্তাহান্তিক লকডাউন, আংশিক লকডাউন বা রাত্রীকালীন কার্ফুর মতো দাওয়াইয়ে কোনও কাজ হবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘকালীন লকডাউনের পথে হাঁটতে হতে পারে। তবে দীর্ঘমেয়াদী পূর্ণ লকডাউন…
Read More
ফের চিন্তা বাড়লো স্বাস্থ্য মন্ত্রকের

ফের চিন্তা বাড়লো স্বাস্থ্য মন্ত্রকের

দুদিনের স্বস্তির পরে ফের আবার উর্ধমুখী করোনা সংক্রমণ। একটু যেন স্বস্তি পেয়েছিল দেশ।কিন্তু এই একটু আশার আলোর মাঝেই আবার বাড়লো বিপদ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। সাথে চিন্তা বাড়িয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। মৃতের সংখ্যা ৩ হাজার ৭৮০। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ২২৯। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে।
Read More
চাহিদা মতো অক্সিজেন না পাওয়ায় তীব্র ভর্ৎসনা দিল্লি হাই কোর্টের

চাহিদা মতো অক্সিজেন না পাওয়ায় তীব্র ভর্ৎসনা দিল্লি হাই কোর্টের

দিল্লি হাই কোর্টের নির্দেশ ছিল দিল্লিকে চাহিদা মতো অক্সিজেন দিতে হবে তার থেকে কম নয়। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই নির্দেশ মতো কাজ করতে পারেনি। ফলে কেন্দ্র সরকারকে আজ দিল্লি হাই কোর্ট তীব্র ভর্ৎসনা করে।এমনকী তাদের বিরুদ্ধে কেন আদালত আবমাননার মামলা করা হবে না তা জানাতে বলা হয়েছে। দিল্লিতে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। তার বদলে পাচ্ছে ৪৯০ মেট্রিক টন। সুপ্রিম কোর্ট ৩০ এপ্রিল নির্দেশ দিয়েছিল ৩ মে মাঝ রাতের মাধ্যে চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করতে হবে। কিন্তু তা হয়নি। সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রকে দিল্লি হাই কোর্ট বলে, “আপনারা উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থাকতে পারেন, আমরা নয়। আপনারা কী…
Read More
বদল হতে পারে আইপিএল খেলার নিয়ম

বদল হতে পারে আইপিএল খেলার নিয়ম

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। দেশজুড়ে ক্রমবর্ধমান করোনার সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তীব্র আতঙ্ক ক্রমে ছেয়ে ফেলছে গোটা দেশকে। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। এমন পরিস্থিতিতেও কীভাবে কোটি কোটি টাকা খরচ করে আইপিএল চলছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকেই। তাই এবার আইপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় বোর্ড। সংক্রমণ ঠেকাতে বাকি টুর্নামেন্ট একটি শহরেই আয়োজিত হতে পারে। ক্রিকেটারদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে নিয়ে না গিয়ে একটা জায়গাতে রেখেই খেলানোর পরিকল্পনা করছে বিসিসিআই। ইতিমধ্যেই এ ব্যাপারে নাকি মহারাষ্ট্র সরকারের অনুমতিও চাওয়া হয়েছে।
Read More