Blog

একটু যেন কম হল সংক্রমণ

একটু যেন কম হল সংক্রমণ

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার কারণে চারিদিকে হাহাকার। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। শশ্মানে শুধুই সারি সারি মৃতদেহের ভিড়। গত ২৪ ঘণ্টায় দেশে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯ জন। একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৪৯ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩। দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে মহারাষ্ট্রেও। এদিকে, বাংলায় করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ংকর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফের মৃতের সংখ্যা ১০০ ছুঁই ছুঁই। নতুন করে আক্রান্ত সাড়ে ১৭ হাজারেরও বেশি। স্বাস্থ্য দফতরের প্রকাশিত…
Read More
ছুটে আসছে পৃথিবীর দিকে চিনা রকেটের ভাঙা অংশ

ছুটে আসছে পৃথিবীর দিকে চিনা রকেটের ভাঙা অংশ

একেবারেই অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিক ছুটে আসছে চিনের বৃহত্তম রকেটের ১০০ ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ(‘কোর’)-টি। তা দিন কয়েকের মধ্যে পৃথিবীর যে কোনও প্রান্তে ভেঙে পড়তে পারে। ফের বায়ুমণ্ডলে ঢুকে (‘রি-এন্ট্রি’) পড়ার পর। মহাকাশ গবেষণা সংক্রান্ত নিউজপোর্টাল ‘স্পেসনি‌উজ’ এই খবর দিয়েছে। চিনের বানানো এই বৃহত্তম রকেটটির নাম- ‘লং মার্চ ৫বি রকেট’। মহাকাশে খুব গুরুত্বপূর্ণ অভিযানের জন্যই এই শক্তিশালী রকেট বানিয়েছে চিনা মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর কক্ষপথে নিজের দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চিন। প্রকল্পের নাম- ‘তিয়ানহে মহাকাশ স্টেশন’। তা উৎক্ষেপণের জন্য কিছু দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে চিন। ওই মহাকাশ স্টেশনের একটি ‘মডিউল’ (অংশ) পরীক্ষামূলক ভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত…
Read More
বিপদের মুখে সাহায্য পেল দেশ

বিপদের মুখে সাহায্য পেল দেশ

করোনা ভাইরাসের আতঙ্কে ত্রস্ত ভারত। দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করা হয়েছে। কার্যত জাতীয় বিপর্যয়ের মুখোমুখি গোটা দেশ। এই সংকট মোকাবিলায় ভারতের পাশে দাঁড়াল ফাইজার। করোনাভাইরাস মোকাবিলায় ওষুধ-সহ চিকিৎসা সংক্রান্ত ৭০ মিলিয়ন ডলারের সরঞ্জাম দান করল টিকা প্রস্তুতকারী সংস্থা। দ্রুত করোনা টিকার অনুমোদনের জন্য ভারত সরকারের জন্য আলোচনা চলছে ফাইজার প্রস্তুতকারী সংস্থার। ফাইজারের তরফে জানানো হয়েছে, এশিয়ার বিভিন্ন প্রান্তে সংস্থার বণ্টন কেন্দ্র থেকে ভারতকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে।
Read More
কোকেন কান্ড থেকে মুক্ত হল যুবনেত্রী

কোকেন কান্ড থেকে মুক্ত হল যুবনেত্রী

বলিউডের পর রাজ্যেও কোকেনকাণ্ডের জট খুলতে উদ্দ্যোগী কলকাতা পুলিশ। এবার স্বস্তি পেল বিজেপি যুবনেত্রী। দলকে মুক্ত করলেন মাদককাণ্ড থেকে। ষড়যন্ত্রই হয়েছিল। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে ছিলো যুবনেত্রী পামেলা গোস্বামী। অবশেষে সেই মাদককাণ্ডে ক্লিনচিট পেলেন যুব নেত্রী। ৭৪ দিনের মধ্যে কোকেনকাণ্ডের যে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগ উল্লেখযোগ্যভাবে তাতে নাম নেই ধৃত পামেলার। পামেলা হুগলির জেলার যুব নেতৃত্বের পর্যবেক্ষক পদে ছিলেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে, আলিপুরের এনআর অ্যাভিনিউ থেকে গাড়িতে ৭৮ গ্রাম কোকেন -সহ পামেলাকে গ্রেপ্তার করা হয়। নিজের অজান্তেই কোকেন-সমেত ধরা পড়েন পামেলা। ভোটপর্ব মিটতেই ফের তদন্তে গতি এনে মাদককাণ্ড ঘটনার তিনমাসের মধ্যেই চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ।
Read More
চাঁদ এবং মঙ্গে গ্রহের পরে, মানুষ এখন গ্রহাণুতে

চাঁদ এবং মঙ্গে গ্রহের পরে, মানুষ এখন গ্রহাণুতে

চাঁদে মানুষ পদচিহ্ন রেখে এসেছে কবেই। মঙ্গলে ছাপ ফেলছে একাধিক ল্যান্ডার ও রোভারের চাকা। উপগ্রহ ও গ্রহের পাশাপাশি, গ্রহাণুর গায়েও এবার খোঁড়াখুঁড়ির ছাপ রেখে এসেছে মানুষের যন্ত্রপাতি। গ্রহের মতো গ্রহাণুগুলিও সূর্যকে প্রদক্ষিণ করে। তবে আকারে সেগুলি অনেক ছোট। বড়সড় পাথরের খণ্ডের মতো। বেনু তেমনই একটি কার্বন সমৃদ্ধ গ্রহাণু। খুবই অন্ধকার। সূর্যের আলোর ৩০ শতাংশ প্রতিফলিত হয় পৃথিবী থেকে। বেনু থেকে হয় মাত্র ৪ শতাংশ। ফলে এটাকে দেখা বেশ শক্ত কাজ। পৃথিবী থেকে ২৯.৩ কোটি কিলোমিটার দূরের এই অন্ধকার কালো গ্রহাণুটির খোঁজ মিলেছিল ১৯৯৯ সালে। কী আছে এতে, ভাল করে জানার জন্য ‘ওসিরিস-রেক্স’ নামের যান পাঠিয়েছিল নাসা। ২০২০ সালের ২০ অক্টোবর…
Read More
জলপাইগুড়িতে কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী,শহরবাসীকে সতর্ক করলেন সৈকত চ্যাটার্জী

জলপাইগুড়িতে কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী,শহরবাসীকে সতর্ক করলেন সৈকত চ্যাটার্জী

কোভিড সংক্রমণ রোধে রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। তাও কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। জলপাইগুড়ি শহরে কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে সোমবার জানান জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী। তিনি বলেন দীর্ঘ সময় ধরে চলা ভোটের প্রক্রিয়া কোভিড পরিস্থিতিকে অনেক জটিল করে তুলেছে। তাই তিনি শহরবাসীকে সতর্ক করেন বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত স‍্যানিটাইজ করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ভিড় এড়িয়ে চলুন যেখানে সেখানে থুথু ফেলবেন না অকারণে বাইরে ঘোরাঘুরি করবেন না। তিনি আরো বলেন গতকাল রবিবার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে যে রিপোর্ট এসেছিল তাতে দেখা গেছে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০২ জন এবং…
Read More
তৃনমূল সুপ্রিমোর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজয় উৎসব পালন জলপাইগুড়িতে

তৃনমূল সুপ্রিমোর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজয় উৎসব পালন জলপাইগুড়িতে

আইনি বিধিনিষেধ ও তৃনমূল সুপ্রিমোর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জয়ের আনন্দে কোভিড পরিস্থিতিতে জমায়েত করে জলপাইগুড়িতে বিজয় উৎসব। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির এলআইসি অফিসের সামনে ২৪ নং ওয়ার্ডের তৃণমূল নেতা কর্মীরা জমায়েত হয়ে বিজয় উৎসব পালন করে। একে অপরে সবুজ আবির লাগিয়ে শুভেচ্ছা জানায়।পাশাপাশি লাড্ডু বিতরণ করা হয়। কিন্তু সেই বিজয় উৎসবে দেখা যায় সামাজিক স্বাস্থ্যবিধি মানা হয়নি। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন তাই মানুষের আবেগ কে রোখা যাচ্ছে না। আমরা তবুও স্বাস্থ্যবিধি মেনে বিজয় উৎসব পালন করার চেষ্টা করছি। একই ছবি রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের পাহারপুরেও। পাহারপুরের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায় টানা চার বার…
Read More
একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ৬০ বছরের বৃদ্ধ

একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ৬০ বছরের বৃদ্ধ

চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ৬০ বছরের বৃদ্ধর বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজার শহরের কোঠাবাড়ি এলাকায়। ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে মঙ্গলবার জেলা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত বৃদ্ধের নাম মাসিরুউদ্দিন শেখ তার বাড়ি ওই এলাকায়তেই ।
Read More
সিজি ফুডস – ‘মেড ইন সিকিম, সার্ভড ইন ইন্ডিয়া’

সিজি ফুডস – ‘মেড ইন সিকিম, সার্ভড ইন ইন্ডিয়া’

সিকিমের রংপোতে ওয়াই ওয়াই নুডলসের নির্মাতা সিজি ফুডস ভারতে তাদের প্রথম কারখানাটি স্থাপন করেছিল। ‘মেড ইন সিকিম, সার্ভড ইন ইন্ডিয়া’ নীতির ভিত্তিতে পরিচালিত হয় সিজি ফুডসের সিকিমের কারখানাটি। এটি হল ভারতের একমাত্র ওয়াই ওয়াই তৈরির কারখানা, যেখানে সর্বাধিক সংখ্যক মহিলাকর্মী কাজ করেন। মহিলাকর্মীদের প্রায় ৫০ শতাংশ নিকটবর্তী শহর ও গ্রামের বাসিন্দা। সিজি ফুডস ও তাদের মূল কোম্পানি সিজি কর্প গ্লোবালের গৃহিত নীতি যে ‘বিজনেস উইথ আ পারপাস’ তা স্পষ্ট হয়ে ওঠে এথেকে। ভারতের নুডলস মার্কেটে সিজি কর্প গ্লোবালের এফএমসিজি শাখা সিজি ফুডস প্রবেশ করেছিল ইনস্ট্যান্ট নুডল ব্র্যান্ড ওয়াই ওয়াই-কে সঙ্গে নিয়ে। প্রথমে তা আমদানিকৃত পণ্য থাকলেও ২০০৬ সালে কোম্পানির প্রথম…
Read More
গ্লেনমার্ক রায়াল্ট্রিস-এজেড – ফিক্সড ডোজ কম্বিনেশন

গ্লেনমার্ক রায়াল্ট্রিস-এজেড – ফিক্সড ডোজ কম্বিনেশন

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড মডারেট থেকে সিভিয়ার অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসার জন্য ভারতে লঞ্চ্‌ করল রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে। গ্লেনমার্ক হল প্রথম কোম্পানি যারা ভারতে সাশ্রয়ী মূল্যে অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসার জন্য এই ব্র্যান্ডেড জেনারিক ভার্সনটি লঞ্চ্‌ করল। বিশ্বে গ্লেনমার্ক প্রথম কোম্পানি যারা মোমেটাসোনেফিউরোয়েট ৫০এমসিজি + অ্যাজালাস্টাইন ১৪০এমসিজি’র এই অভিনব ফিক্সড ডোজ কম্বিনেশন লঞ্চ্‌ করল। রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে হল একটি অ্যান্টি-হিস্টামিন ও একটি স্টেরয়েডের ফিক্সড-ডোজ কম্বিনেশন। এটি ব্যবহৃত হয় ১২ বৎসরাধিক রোগীদের অ্যালার্জিক রাইনাইটিস সংক্রান্ত উপসর্গগুলির চিকিৎসায়। ওরাল থেরাপির থেকে এটি বেশি কার্যকর। একইরকম ড্রাগ ক্যাটাগরিতে শীর্ষে থাকা ১০টি সমমানের ব্র্যান্ডের গড় মূল্য যেখানে ৩৬৫ টাকা, সেখানে রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে লঞ্চ্‌ হচ্ছে ৭৫টি মিটার্ড…
Read More
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো বিদ্যুতীকরন বিভাগের অস্থায়ী নিরাপত্তা রক্ষীরা

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো বিদ্যুতীকরন বিভাগের অস্থায়ী নিরাপত্তা রক্ষীরা

শিলিগুড়ি:-এন জে পি রেলের বিদ্যুতীকরন বিভাগে কর্মরত রয়েছে ৭ জন নিরাপত্তা রক্ষী।সকলেই অস্থায়ী রুপে কাজ করে ওই বিভাগে।রেলের ঠিকাদারের মাধ্যমেই কাজে নিযুক্ত হন তারা।গত জানুয়ারী মাসে এরা নিরাপত্তাকর্মী রুপে কাজে নিযুক্ত হলেও আজও তারা তাদের বেতন থেকে বঞ্চিত বলে দাবি ওই নিরাপত্তা কর্মীদের।তাই এবার তাদের বকেয়া বেতনের দাবি জানিয়ে মঙ্গলবার রেলের বৈদ্যুতিকরন দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল INTTUC এর এন জে পি শাখা।এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে রেলের হস্তক্ষেপ দাবি করেন তৃণমূলের এই শ্রমিক সংগঠন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের কনভেনার সুজয় সরকার বলেন,এই সমস্যা যদি দ্রুত সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Read More
বিবেক বনসাল, বিধানসভা নির্বাচনে ইউপিএল’র সাফল্যের মানুষ

বিবেক বনসাল, বিধানসভা নির্বাচনে ইউপিএল’র সাফল্যের মানুষ

সোস্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যবহার করে একদল বিজেপি কর্মী বিপিএফ-এর বিতাড়ন নিশ্চিত করতে পেরেছেন। ওই সোস্যাল মিডিয়া টিমের নেতৃত্ত্বে থাকা বিবেক বনসালের জন্যই বিধানসভা নির্বাচনে ইউপিপিএল দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছে বলে সকলের ধারণা। সোস্যাল মিডিয়া ব্যবহার করে তাঁর টিমের সদস্যরা ইউপিপিএল-এর প্রার্থীদের প্রতিশ্রুতির বার্তা তরুণ ভোটদাতাদের কাছে যেমন পৌঁছে দিয়েছেন, তেমনই তাদের কঠোর পরিশ্রমের ফলে বিটিআর এলাকার সকল জেলায় মহিলাদের কাছেও পৌঁছানো সম্ভব হয়েছে । এপ্রসঙ্গে বিবেক বনসাল বলেন, তাঁদের সাফল্যের পেছনে রয়েছে ড. হিমন্ত বিশ্বশর্মা, ইউপিপিএল প্রধান প্রমোদ বড়ো ও ঢেকিয়াজুলির বিজেপি এমএলএ অশোক সিঙ্ঘলের সুযোগ্য নেতৃত্ত্ব। জোটের জয়ের জন্য সকলে কাজ করেছেন। বনসাল জানান, ভোটারদের সুসংহত করতে তাঁরা…
Read More
ওয়াজিরএক্স’এর নতুন ফিচার – কুইকবাই

ওয়াজিরএক্স’এর নতুন ফিচার – কুইকবাই

ক্রিপ্টো ক্রয়ের অভিজ্ঞতার সরলীকরণের জন্য ওয়াজিরএক্স লঞ্চ্‌ করল এক নতুন ফিচার – ‘কুইকবাই’। কুইকবাই-এর মাধ্যমে ইউজারগণ তাদের প্রথম ক্রিপ্টো সহজে ও অবাধে ক্রয় করতে পারবেন, কোনওরকম বাড়তি খরচ ছাড়াই। ভারতে সকলের কাছে ক্রিপ্টো সহজলভ্য করার লক্ষ্যে ওয়াজিরএক্স-এর এই উদ্ভাবনী ফিচারটি আনা হয়েছে, যাতে নতুন ক্রিপ্টো ক্রেতাদের বর্ধনশীল চাহিদা মেটানো যায় ও নিরাপদ ক্রিপ্টো ট্রেডিং বিষয়ক সচেতনতা গড়া যায়। কুইকবাই ফিচারটি খুবই সময়োপযোগী কারণ তা ক্রিপ্টো ও গ্রাহকদের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে। ভারতের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জটি জানুয়ারি ২০২১ থেকে মার্চ ২০২১ পর্যন্ত সময়কালে তাদের উপভোক্তাদের সংখ্যা ১ মিলিয়ন থেকে ২ মিলিয়ন করেছে এবং এপ্রিলে তার সঙ্গে আরও ১ মিলিয়ন যুক্ত হয়েছে।…
Read More
ডেকোউড ভিনিয়ার্স ও মিকাসা ফ্লোর্সের ডিসপ্লে সেন্টার

ডেকোউড ভিনিয়ার্স ও মিকাসা ফ্লোর্সের ডিসপ্লে সেন্টার

শিলিগুড়িতে এসে গেল গ্রীনল্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ডেকোউড ভিনিয়ার্স’ ও ‘মিকাসা ফ্লোর্স’। শিলিগুড়ির সেভক রোডের জেম হাউসে ‘শ্রীশ্যাম প্লাই অ্যান্ড ডেকর’ শোরুমে প্রদর্শিত হবে ‘ডেকোউড ভিনিয়ার্স’ ও ‘মিকাসা ফ্লোর্স’ এক্সক্লুসিভ প্রোডাক্টস রেঞ্জ। শোরুমটির উদ্বোধন করেন জলপাইগুড়ি গ্লাস হাউসের কর্ণধার সুভাষ চৌধারি। এই শোরুমটিই শিলিগুড়ি শহরে প্রথম এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার, যেখানে গ্রাহকরা নানাধরণের প্রোডাক্টের সম্ভার থেকে তাদের পছন্দের পণ্য বেছে নিতে পারবেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও ডিলারগণ। মিকাসা ফ্লোর্সের প্রোডাক্টস রেঞ্জে রয়েছে ফ্লোরের জন্য ১০০টিরও বেশি ডিজাইন ও স্টাইলের অভিনব পণ্য। ডেকোউডের রেঞ্জে রয়েছে ২০০টিরও বেশি ধরণের লেটেস্ট ডিজাইনের ভিনিয়ার্স। গ্রীনল্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জোনাল হেড, ইস্ট…
Read More