Blog

ব্যাপক সাফল্য পেল দিদির দূত

ব্যাপক সাফল্য পেল দিদির দূত

আবারও বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং। এবার যুবরাজ সিংয়ের নামে এফআইআর দায়ের করল হরিয়ানা পুলিশ। দলিতদের বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্যের কারণে যুবরাজ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। সেই প্রসঙ্গে হরিয়ানার হিসারে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে হরিয়ানা পুলিশ।  যুবরাজের বিরুদ্ধে এই এফআইআর এ আইপিসির ১৫৩, ১৫৩ এ, ২৯৫, ৫০৫ এবং এসসি/এসটি আইনের ধারা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ দায়ের করা হলেও এই নিয়ে কোনও মন্তব্য করেননি যুবরাজ। গত বছর যুবরাজ সিং ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন দলিতদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন।
Read More
ভ্যালেন্টাইনস ডে’র উপহার – আমন্ডস

ভ্যালেন্টাইনস ডে’র উপহার – আমন্ডস

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উদযাপিত হয় ভালবাসা, বন্ধুত্ব ও সম্পর্কের গভীরতা প্রকাশের জন্য। এবছর ভ্যালেন্টাইনস ডে’তে প্রিয়জনের জন্য উপহার হিসেবে আমন্ডসের কথা ভাবা যেতে পারে, কারণ তা শুধু আনন্দদায়ক নয়, আমন্ডস স্বাস্থ্যরক্ষা, ইমিউনিটি ও সুস্থতার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এটি ১৫টি পুষ্টি উপাদানে সমৃদ্ধ এবং হার্ট হেলথ, স্কিন হেলথ ও ওয়েট ম্যানেজমেন্টে কার্যকর ভূমিকা নেয়।  বলিউড অভিনেত্রী সোহা আলি খান, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী, ফিটনেস অ্যান্ড সেলিব্রিটি ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা, ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার, পাইলেটস এক্সপার্ট ও ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসাল্টেন্ট মাধুরী রুইয়া প্রিয়জনদের জন্য ভ্যালেন্টাইনস ডে’র উপহার হিসেবে আমন্ডসের নাম সুপারিশ করেছেন, কারণ তাদের…
Read More
ব্যাপক সাফল্য পেল দিদির দূত

ব্যাপক সাফল্য পেল দিদির দূত

ভোটের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে জোরকদমে। প্রচারের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্লাটফর্ম গুরুত্ব পাচ্ছ। এবার ভোটের আগে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছোতে চলতি মাসের ৪ তারিখে তৃণমূলের নয়া হাতিয়ার এল ‘‌দিদির দূত’। ‘দিদি’ অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এই অ্যাপ চালু করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলা যাবে দিদির সঙ্গে। প্রকাশ পাওয়ার কিছু দিনের মধ্যেই ‘রেকর্ড’ গড়ল তৃণমূলের অনলাইন অ্যাপলিকেশন (অ্যাপ) ‘দিদির দূত’। চালু হওয়ার ৮ দিনের মধ্যে প্রায় ১ লক্ষ মানুষ ব্যবহার করছেন “দিদির দূত” অ্যাপ। এমনটাই দাবি তৃণমূলের তরফে।
Read More
ইয়ং স্টারদের ড্রাগের নেশা নিয়ে মুখ খুললেন সুনীল শেঠি

ইয়ং স্টারদের ড্রাগের নেশা নিয়ে মুখ খুললেন সুনীল শেঠি

একদিকে যখন করোনার আতঙ্কে ঘরবন্দী সকলে, তখন বলিউডের অন্যতম  ট্যালেন্টেড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। তাঁর মৃত্যুর তদন্তের প্রেক্ষিতে ড্রাগ ও ড্রাগ পাচারের সঙ্গে নাম জড়িয়েছিল বহু অভিনেতা-অভিনেত্রীর। জিজ্ঞাসাবাদ থেকে বাদ পড়েননি শ্রদ্ধা কাপুর বা সারা আলি খানের মতো স্টার কিডরাও। যা নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছিল বলি-মহলে। ড্রাগ ও তার সঙ্গে এই স্টার কিডদের যোগ স্পষ্ট না হলেও তার পর থেকে অনেক স্টার কিডদের নামের পিছনেই 'ড্রাগি' বা নেশাখোর তকমা জুড়েছে। কিন্তু ছেলে আহান শেঠি বা মেয়ে আথিয়া শেঠির নামের পিছনে এমন তকমা কোনওদিনও জুড়বে না বলে বিশ্বাস সুনীল শেঠির । IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে…
Read More
ভ্যালেন্টাইনস ডেতে জঙ্গলে কঙ্গনা!

ভ্যালেন্টাইনস ডেতে জঙ্গলে কঙ্গনা!

ভ্যালেন্টাইনস ডে-তে মধ্যপ্রদেশের সতপুরা ব্যাঘ্র সংরক্ষণ এলাকায় দেখা মিলল বলিটাউনের ক্যুইন কঙ্গনা রানাওয়াতের।ডেনিমের জ্যাকেট, হাতে বাইনোকুলার, হুড খোলা জিপেই চোখধাঁধানো পোজ দিলেন কঙ্গনা । সাতপুরা ব্যাঘ্র সংরক্ষণের ছবি ট্যুইটারে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, '' রবিবার সন্ধ্যাবেলা খুব ভাল সময় কাটল। কত পশু-পাখি দেখলাম। একটা বিশাল বাঘের সঙ্গেও দেখা হয়েছে।''সম্প্রতি 'ধাকড়'-এর শ্যুটিংয়ের জন্য মধ্য প্রদেশে যান কঙ্গনা
Read More
বৌদ্ধদের নববর্ষ  লোসার উৎসব শুরু বক্সায়

বৌদ্ধদের নববর্ষ লোসার উৎসব শুরু বক্সায়

বৌদ্ধ সম্প্রদায়ের নববর্ষ লোসার উৎসব শুরু হল আলিপুরদুয়ার জেলার প্রত‍্যন্ত এলাকা বক্সা পাহাড়ের তাসিগাও এলাকায় ।এই উপলক্ষে চলছে চারদিন ব‍্যাপী নাচ গান,পুজো, সাংষ্কৃতিক উৎসব এবং তিরন্দাজী প্রতিযোগিতা। নিজেদের সংষ্কৃতির নতুন বর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বক্সা পাহাড়ের ডুকপা জনজাতির বাসিন্দারা । এই সময়ে আগত পর্যটকদের ডুকপা জনজাতির মানুষরা নিজেদের খাবার প্রস্তুত করে অতিথিদের আপ‍্যায়ণ করে ।
Read More
দুঃস্থদের নতুনবস্ত্র এবং মিষ্টি বিতরণ করলেন নবদম্পতি

দুঃস্থদের নতুনবস্ত্র এবং মিষ্টি বিতরণ করলেন নবদম্পতি

নিজেদের বিয়ে অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে একটু অন্যরকম ভাবে প্রীতিভোজের আয়োজন করল জলপাইগুড়ি নিবাসী নবদম্পতি। বিয়ের অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে গরিব ও দুঃস্থ মানুষ‌দের মধ‍্যে কম্বল ও মিষ্টি বিতরণ করলেন জলপাইগুড়ি‌র বাসিন্দা নবদম্পতি। চা-বাগান সহ বিভিন্ন এলাকার মানুষ‌দের হাতে মাস্ক‌ও তুলে দিয়েছেন তারা। জানা গেছে , জলপাইগুড়ি শহরের কদমতলা মিউসিপালটি মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা স্নেহাশিস রায় ও পাণ্ডাপাড়া‌র বাসিন্দা চয়নিকা আচার্যের বিয়ে হয়। আগে থেকেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন জাঁকজমকপূর্ণ বিয়ের বাড়তি খরচ না করে গরিব ও দুঃস্থ মানুষ‌দের জন্য কিছু করবেন তাঁরা। সেই অনুযায়ী নবদম্পতি মিলে প্রচুর সংখ্যক অসহায় মানুষের হাতে কম্বল, মিষ্টি ও মাস্ক তুলে দেন। পাশাপাশি দরিদ্র পরিবারের শিশুদের…
Read More
ঠাকুমাকে মাথা থেঁতলে খুন করল পুলিশ অফিসারের নেশাসক্ত ছেলে

ঠাকুমাকে মাথা থেঁতলে খুন করল পুলিশ অফিসারের নেশাসক্ত ছেলে

নিজের ঠাকুমাকে মাথা থেঁতলে খুন করল নেশাসক্ত নাতি। সূত্রের খবর নেশার টাকা না পেয়ে ঠাকুমার টাকা চুরি করতে গিয়ে ধরা পড়তেই বৃদ্ধাকে খুন করে পুলিশ অফিসারের ছেলে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের বিড়ঘই গ্রামে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজন হিসেবে বৃদ্ধার নাটিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছি, মৃতার নাম বাতাসি বর্মন (৭০), বাড়ি রায়গঞ্জ থানার বীরঘই গ্রামে। পুলিশ মঙ্গলবার ভোরে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করেছে । পুলিশের প্রাথমিক অনুমান ভারী কোনও বস্তু দিয়ে মাথা থেঁতলে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। ডিএসপি সদর, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা বৃদ্ধার নাতি শংকর বর্মনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।পুলিশ সূত্রের খবর,…
Read More
হনুমান মন্দির উদ্বোধন অনুষ্ঠান জলপাইগুড়িতে

হনুমান মন্দির উদ্বোধন অনুষ্ঠান জলপাইগুড়িতে

পূর্ননির্মিত হনুমান মন্দির উদ্বোধনের অনুষ্ঠান উপলক্ষে শুদ্ধিকরণ এবং মহাযজ্ঞের আয়োজন করল দিনবাজার হনুমান মন্দির কমিটি। জানা গেছে সোমবার সন্ধ্যায় পূর্ণ নির্মিত জলপাইগুড়ি দিনবাজার হনুমান মন্দির উদ্বোধন অনুষ্ঠানের মন্দির শুদ্ধিকরণের জন্য যোগ্য অনুষ্ঠান করা হয়। হনুমান মন্দির কমিটির সদস্য শেখর ব‍্যানাজি বলেন ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে নব নির্মিত দিনবাজার হনুমান মন্দিরকে কেন্দ্র করে প্রচার করা হয়েছে। এদিন সন্ধায় মন্দির শুদ্ধিকরণ , মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তিনদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পূর্ণ নব নির্মিত এই হনুমান মন্দিরে। মঙ্গলবার শুভ উদ্বোধন পুজোর আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা ,ভজন এবং আগামী রবিবার প্রায় দশ হাজার মানুষের জন্য বজরং…
Read More
কোভিডকে পাশে রেখেই বাগদেবীর আরাধনায় শিলিগুড়িবাসি

কোভিডকে পাশে রেখেই বাগদেবীর আরাধনায় শিলিগুড়িবাসি

রাত পোহালেই সরস্বতী পূজা। তার আগে সোমবার শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারে জমেছে প্রচুর ভিড়। তবে প্রতি বছরের মতো বিক্রি নেই বলে জানালেন বিক্রেতা। তবে কোরোনা আবহে স্বাস্থ্য বিধি মেনেই স্কুল, কলেজ নানান জায়গায় সরস্বতী পূজা করা হবে বলে জানালেন ক্রেতারা।বাজারের তালিকা নিয়ে দেখা গেল গৃহিণীদের বাজার করতে। তারা বলেন এবছর সব কিছুর দাম বেড়েছে। সবজি থেকে শুরু করে ফলমূল। তবে প্রতিমার দাম টা কিছু টা বেড়েছে। স্কুল, কলেজ গুলির বাজেট এবছর কম করা হয়েছে কোরোনার জন্য। এবছর প্রতিমা ছোট থেকে বড়ো ১৫০,২৫০,৪০০,৫০০,৬০০ টাকা, পলাশ ফুল ১০টাকা, আপেল ১৫০ টাকা কেজি,আঙ্গুর ৩০ থেকে ৪০ টাকা কেজি , শশা ৪০টাকা কেজি, খাগের…
Read More
অভিমান ভুলে বরুণের আশীর্বাদ অনুষ্ঠানে গোবিন্দা!

অভিমান ভুলে বরুণের আশীর্বাদ অনুষ্ঠানে গোবিন্দা!

সিনেজগতের সঙ্গে যুক্ত এবং পরিবারেরও ঘনিষ্ঠ, বলিউডের এমন খুব অল্পসংখ্যক তারকাই আমন্ত্রিত ছিলেন নাতাশা দালাল এবং বরুণ ধাওয়ানের বিয়েতে। তাঁদের মধ্যে যে গোবিন্দারও নাম ছিল, সেটা কিন্তু কেউ ঘুণাক্ষরেও আঁচ করে উঠতে পারেননি! পারার কথাও নয়! কেন না, বরুণের বিয়েতে গোবিন্দা আসতে পারেন, এরকম কোনও জল্পনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েনি, তেমনই ধাওয়ান-পরিবার থেকেও এই নিয়ে কিছু জানানো হয়নি। এবারেও অবশ্য ধাওয়ান পরিবার থেকে বিষয়টা নিয়ে কেউ মুখ খোলেননি। বলা যায়, মন খুলেছেন গোবিন্দা স্বয়ং! নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তিনি আশীর্বাদ জানিয়েছেন নববিবাহিত নাতাশা আর বরুণকে। গোবিন্দার Instgram Story একটি ঘন নীল রঙের সোনালি হরফে সাজানো কার্ডের ছবি তুলে ধরেছে। যা…
Read More
মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাও এসএফআই-ডিওয়াইআইএর

মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাও এসএফআই-ডিওয়াইআইএর

নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত বাম যুব কর্মী মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাও করল বাম-ছাত্র যুব সংগঠনের সদস্যরা। থানা ঘেরাও অভিযানের খবর পেয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ যুব নেতা কর্মীদের পৌঁছানোর আগেই থানার মূল গেটের সামনে ব্যারিকেড লাগিয়ে দেয়। যুব ছাত্ররা সেই ব্যারিকেড ভাঙ্গানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় তারা থানার মূল গেটের সামনে বসে পড়ে এবং স্লোগান দেয়। পুলিশকে তারা ধিক্কার জানায় এবং তাদের তৃণমূলের দল দাস বলে আখ্যা দেয়। থানার সামনে দাঁড়িয়ে এরপর বক্তব্য রাখেন জেলা সভাপতি গৌতম বর্মন এবং যুবনেতা সামি খান। মইদুল ইসলাম এর মৃত্যুর ঘটনার পুনঃ তদন্ত চেয়ে মিছিলে স্লোগান চলতে…
Read More
ফর্দ হাতে নিয়ে জমেছে বাজারের প্রচুর ভিড়

ফর্দ হাতে নিয়ে জমেছে বাজারের প্রচুর ভিড়

রাত পোহালেই সরস্বতী পূজা। তার আগে সোমবার শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারে জমেছে প্রচুর ভিড়। তবে প্রতি বছরের মতো বিক্রি নেই বলে জানালেন বিক্রেতা। তবে কোরোনা আবহে স্বাস্থ্য বিধি মেনেই স্কুল, কলেজ নানান জায়গায় সরস্বতী পূজা করা হবে বলে জানালেন ক্রেতারা।বাজারের তালিকা নিয়ে দেখা গেল গৃহিণীদের বাজার করতে। তারা বলেন এবছর সব কিছুর দাম বেড়েছে। সবজি থেকে শুরু করে ফলমূল। তবে প্রতিমার দাম টা কিছু টা বেড়েছে। স্কুল, কলেজ গুলির বাজেট এবছর কম করা হয়েছে কোরোনার জন্য। এবছর প্রতিমা ছোট থেকে বড়ো ১৫০,২৫০,৪০০,৫০০,৬০০ টাকা, পলাশ ফুল ১০টাকা, আপেল ১৫০ টাকা কেজি,আঙ্গুর ৩০ থেকে ৪০ টাকা কেজি , শশা ৪০টাকা কেজি, খাগের…
Read More
সারা রাজ্যের সঙ্গে মালদায় চালু হল মা প্রকল্প

সারা রাজ্যের সঙ্গে মালদায় চালু হল মা প্রকল্প

ভার্চুয়াল মাধ্যমে আজ সারা রাজ্যে জুড়ে চালু হল মা প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন মাত্র ৫ টাকায় ডিম ভাত বিলির কর্মসূচী মা প্রকল্প রাজ্যের শুরু করেন । সোমবার দুপুরে মালদা শহরের কানিমোড় এলাকার মা প্রকল্পের ক্যান্টিন থেকে সস্তায় এই পুষ্টিকর খাবার বিলি করা হয়। এদিনের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার কোডিনেটর তথা ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার, সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো সহ জেলা প্রশাসনের কর্তারা । এই প্রকল্প শুরুর প্রথম দিনেই পাঁচ টাকায় ডিম ভাত খেতে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। মূলত এদিন দুঃস্থ মানুষদের কুপন পদ্ধতির মাধ্যমে পাতায় করে এই পুষ্টিকর খাবার বিলের উদ্যোগ…
Read More