05
Oct
কোভিড-পরবর্তী সময়ে ফিনান্সিয়াল ইমিউনিটি বিষয়ে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স তাদের একটি গ্রাহক সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। গ্রাহকদের মতামতের ভিত্তিতে সমীক্ষাটি চালানোর জন্য দ্য নিয়েলসন কোম্পানিকে নিয়োগ করা হয়েছিল। ‘আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার অ্যাটিচ্যুড টুওয়ার্ডস ফিনান্সিয়াল ইমিউনিটি’ শীর্ষক সমীক্ষাটি করার জন্য দেশের ১৩টি প্রধান শহরে ২,৪০০ জন গ্রাহকের কাছে যাওয়া হয়েছিল। জানা গেছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে শারীরিক রোগপ্রতিরোধের ব্যাপারটি অনেক গ্রাহকের কাছেই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত । ১০ জন উত্তরদাতার মধ্যে ৮ জনই সচেতন যে ‘স্ট্রেস’ মানুষের মানসিক ও শারীরিক রোগপ্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। সমীক্ষায় স্ট্রেসের কারণ জানার চেষ্টা করা হয়েছে। সেক্ষেত্রে আর্থিক দুশ্চিন্তাকেই সর্বাধিক বলে জানিয়েছেন উত্তরদাতারা। আর্থিক দুশ্চিন্তার কারণ হিসেবে গ্রাহকরা লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত…
