14
Sep
ভারতের দুইটি সুপরিচিত ব্র্যান্ড ভোডাফোন ও আইডিয়া ‘ভবিষ্যতের জন্য একত্রিত’ হয়ে নিয়ে এল এক নতুন ব্র্যান্ড ‘ভিআই’ (Vi)। এক ভার্চুয়াল লঞ্চের মাধ্যমে ভোডাফোন আইডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই নতুন সংযুক্ত কনজিউমার ব্র্যান্ডের পরিচিতি ঘোষণা করা হয়েছে। ভোডাফোন আইডিয়া লিমিটেডের এমডি ও সিইও রবিন্দর টক্কর জানান, দুই বছর আগে ভোডাফোন ও আইডিয়া সংযুক্ত হয়েছিল। সেই থেকে প্রচেষ্টা চলছিল এই দুই বৃহৎ নেটওয়ার্ককে, কর্মীবাহিনীকে ও প্রক্রিয়াসমূহকে সংহত রূপ দেওয়ার জন্য। ভিআই’কে আনতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, এই ব্র্যান্ড গ্রাহকদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আনবে। এই ব্র্যান্ড ইন্টিগ্রেশন শুধু বিশ্বের বৃহত্তম টেলিকম সংযুক্তিকরণ তা-ই নয়, এটি কোম্পানির ১ বিলিয়ন ভারতীয় গ্রাহককে মজবুত…
