Blog

ফের  একবার  বড় পর্দায় দেখা যাবে দীপিকা-শাহরুখ জুটি

ফের একবার বড় পর্দায় দেখা যাবে দীপিকা-শাহরুখ জুটি

সুশান্তের মৃত্যুর পর বলিউডের সঙ্গে মাদকযোগের ঘটনা থেকে সব বাধা কাটিয়ে ফের নিজেকে শক্ত করে উঠে দাঁড়িয়েছেন দীপিকা। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ‘পাঠান’-এর শুটিং-এর কাজ। এই ছবিতে ফের একবার দীপিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ। কয়েকদিন আগেই শাহরুখ খানকে দেখা গিয়েছিল যশরাজ স্টুডিয়োর সামনে ‘পাঠান’ ছবির লুকে। এই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকেও। প্রসঙ্গত, বলিউডে দীপিকার প্রথম ছবি শাহরুখ খানের হাত ধরেই। প্রথম ‘ওম শান্তি ওম’ ছবিতে দেখা যায় এই জুটিকে।
Read More
একাধিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা ভারত ও বাংলাদেশের মধ্যে

একাধিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা ভারত ও বাংলাদেশের মধ্যে

আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মোদীকে ২৬ মার্চ ঢাকায় যাওয়ার আমন্ত্রণ জানানো হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে ভার্চুয়াল সামিট হবে বলে জানা গিয়েছে। এই ভার্চুয়াল সামিটের আগে চূড়ান্ত আলোচনা করতে আট ডিসেম্বর বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মমেনের ভারতে আসার কথা। মোদী-হাসিনার ভার্চুয়ার সামিট হতে চলেছে ১৭ ডিসেম্বর। মোদী সরকারের পক্ষ থেকে বেশ কিছু বকেয়া প্রকল্পে কাজের গতি বৃদ্ধি করা হয়েছে।
Read More
করোনার তৃতীয় ধাক্কার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে

করোনার তৃতীয় ধাক্কার সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে

মুম্বই: ‘সুনামির মতো’ করোনার দ্বিতীয় বা তৃতীয় ধাক্কাও আসতে পারে বলে মনে করছেন মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকর। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “বেশি ভিড়ের কারণে কোভিড কিন্তু মোটেই মারা যাচ্ছে না, বরং তা আরও বাড়ছে। ভ্যাকসিন এখনও বের হয়নি, কখন বেরোবে তাও আমরা জানি না। আমাদের এখনও খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এখনও স্কুল খুলত পারিনি। দয়া করে ভিড় করবেন না, মাস্ক পড়ুন, বারে বারে হাত ধুন, কিছুটা দূরত্ব বজায় রাখুন। এভাবেই আপনি নিরাপদে থাকতে পারেন।”
Read More
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই, আশঙ্কাজনক আরো দুইজন

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই, আশঙ্কাজনক আরো দুইজন

কোচবিহারে পথ দূর্ঘটনায় মারা গেলেন এক স্বাস্থ্য কর্মী সহ ড্রাইভার। এই ঘটনায় শোকের ছায়া কোচবিহার জুড়ে। জানা গেছে সোমবার সকালবেলা পুনডিবাড়ি থানার চন্দন গৌরা এলাকায় যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কা লাগে একটি স্বাস্থ্য কর্মীদের গাড়ি। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান দুইজন।পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতরা হল অর্পিতা দাস ও শ্রীবাস রায়। জানা গেছে , কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। চন্দন চৌড়া এলাকায় গাড়িদুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা এক স্বাস্থ্যকর্মী ও গাড়ির চালক। গুরুতর আহত পুন্ডিবাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাঃ সুনীল কুমার মন্ডল সহ দুজন স্বাস্থ্য কর্মী। আহতদের উদ্ধার করে কোচবিহার সরকারি…
Read More
ড্রাগ মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং

ড্রাগ মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং

ড্রাগ মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া৷ বিশেষ এনডিপিএস আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে। জনপ্রিয় কমেডিয়ান ভারতীর বাড়ি থেকে গাঁজা উদ্ধার করার পরে এনসিবি তাকে গ্রেফতার করে৷ এরপর রাত ভর জিজ্ঞাসাবাদ চলে তার স্বামী হর্ষের৷ রবিবার সকালে তাকেও ড্রাগ মামলায় গ্রেফতার করে নারকটিক্স ব্যুরো৷ মামলার শুনানি চলাকালীন আদালত ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়াকে ১৪ দিনের অর্থাৎ ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সোমবার এনডিপিএসের বিশেষ আদালত এই দুজনের জামিন আবেদন মঞ্জুর করা হয়।
Read More
অরুণাচল প্রদেশে বাইজু’স পড়ুয়াদের সাফল্য

অরুণাচল প্রদেশে বাইজু’স পড়ুয়াদের সাফল্য

সিবিএসই বোর্ড পরীক্ষায় আবার দারুণ সাফল্য অর্জন করল বিশ্বের সর্বাধিক পরিচিত এডটেক কোম্পানি বাইজু’সের ছাত্রছাত্রীরা। ৯৭ শতাংশ নম্বর পেয়ে সিবিএসই-র দশম মানের বোর্ড পরীক্ষায় ডিস্ট্রিক্ট মেরিট লিস্টের প্রথম স্থানে এসেছে টেঙ্গা ভ্যালির কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী স্বর্ণশ্রী বিশ্বাস। শুধু সে মেধা তালিকায় উল্লেখযোগ্য স্থান দখল করেছে, তা নয়। তার মতো অন্যান্য শিক্ষার্থীরাও বাইজু’সে যোগ দিয়ে নিজেদের সাফল্য নিশ্চিত করেছে। ছাত্রছাত্রীদের অনেক সহজে শিখতে সাহায্য করে বাইজু’সের শিক্ষণ পদ্ধতি। বাইজু’সের কো-ফাউন্ডার ও টিচার দিব্য গোকুলনাথ বোর্ড পরীক্ষায় নজরকাড়া সাফল্যের জন্য স্বর্ণশ্রী বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এটা বাইজু’সের এক গর্বের মুহূর্ত। বাইজু’সে তারা শিক্ষার্থীদের প্রথম দিন থেকেই সবথেকে ভাল টিচার ও প্রিপারেশন…
Read More
সারমেয়দের সেবায় এনজিও সংস্থা

সারমেয়দের সেবায় এনজিও সংস্থা

ইতিমধ্যে‌ই শীত পড়েছে জলপাইগুড়ি শহরে।পথের সারমেয়দের সেবাশুশ্রূষায় এগিয়ে এল পশুপ্রেমী সংস্থা। শীতের দিনে তাদেরও একটু উষ্ণতার ছোঁয়া দিতে খাবারের পাশাপাশি চটের ব্যবস্থা করল ভয়েস ফর দ্য পাউস। জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকার এই সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন এলাকার পথ কুকুর‌দের মধ্যে খাবার পরিবেশন করল। পাশাপাশি শীতের কবল থেকে পথ কুকুর‌দের একটু উষ্ণতা দেওয়ার জন্য চটের বস্তার ব‍্যবস্থা করল তারা। উদ্যোক্তাদের পক্ষ থেকে রজনী সরকার বলেন, লকডাউনের সময়েও পথ কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা করেছি‌লেন তারা। তাই পথ কুকুরদের একটু উষ্ণতা দেওয়ার জন্য চটের বস্তার ব‍্যবস্থা করেছেন তারা। পাশাপাশি তাদের সুস্বাদু খাবার দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়েছে…
Read More
শিলিগুড়িতে দ্য স্টাইল আইকন

শিলিগুড়িতে দ্য স্টাইল আইকন

এসআর মডেলিং স্টুডিয়ো আয়োজিত দ্য স্টাইল আইকন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ পেজেন্ট বা মডেল হান্ট। এবছরের কনসেপ্ট ‘গ্রীন ফর উইন’ নিয়ে সাসক্লিকের উপস্থাপনায়, সন্দীপজি রিয়াল এস্টেট প্রাইভেট লিমিটেড ও এম্পোরিয়াম মার্কেটিং প্রাইভেট লিমিটেডের পরিবেশনায় দ্য স্টাইল আইকন ২কে২০ আবার ফিরে এসেছে।  দ্য স্টাইল আইকনের চেয়ারম্যান সম্রাট রাজপুত জানালেন, এবছরের কনসেপ্টের মধ্য দিয়ে তারা চান ভবিষ্যতের স্বার্থে মানুষ যেন প্রকৃতিকে রক্ষা করতে এগিয়ে আসেন ও আরও বেশি করে বৃক্ষরোপন করেন। দ্য স্টাইল আইকন টিমের উদ্দেশ্য হল মডেলিংকে কেরিয়ার করতে আগ্রহী পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের যুবসমাজকে একটি উপযুক্ত মঞ্চ প্রদান করা। দ্য স্টাইল আইকন জয়ী ও টাইটেল হোল্ডারদের বিশেষ সুযোগ দেবে। দ্য স্টাইল আইকন…
Read More
দুর্ঘটনায় মৃত সিভিক ভলান্টিয়ারকে শেষ শ্রদ্ধা জানাল ওসি সহ পুলিশ কর্মীরা

দুর্ঘটনায় মৃত সিভিক ভলান্টিয়ারকে শেষ শ্রদ্ধা জানাল ওসি সহ পুলিশ কর্মীরা

শনিবার বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মারা যাওয়া সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে শ্রদ্ধা জানাল ইসলামপুর থানার ওসি শমিক চক্রবর্তী । গত শনিবার বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হয় সনত মন্ডল নামে আজ যুবক ।এরপর ইসলামপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় সনৎ মন্ডল (২৮) নামের ওই যুবককে। সেখানে তার মৃত্যু হয়।মৃত ওই ভলেন্টিয়ার কে ইসলামপুর আইটিইএস মোড়ে কর্তব্যরত অবস্থায় দেখা যেত । এদিন তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ট্রাফিক ওসি শমীক চক্রবর্তী, মহম্মদ জাহাঙ্গীর সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা । ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, ওই পরিবারকে কিছু সহায়তা প্রদান করা হয়েছে পুলিশ জেলার…
Read More
স্থায়ীকরণের দাবিতে আন্দোলন সিএসপি মহিলা কর্মীদের

স্থায়ীকরণের দাবিতে আন্দোলন সিএসপি মহিলা কর্মীদের

মাসিক ভাতা বৃদ্ধি, স্থায়ীকরণ সহ ছয়দফা দাবি নিয়ে আন্দোলনে নামলেন সিএসপি ফেডারেশনের কর্মীরা। সূত্রের খবর মাসিক ভাতা ১৫০০০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনে নামে তারা। এর পাশাপাশি স্থায়িকরন নিয়েও এদিন স্থানীয় বিডিও র কাছে তাদের ডেপুটেশন তুলে দেয় বলে জানা গেছে। জানা গেছে , স্থায়ীকরণ, 15000 টাকা মাসিক ভাতা সহ ছয় দফা দাবি নিয়ে আন্দোলন নামল পঞ্চায়েতিরাজ CSP ফেডারেশনের কর্মীরা । এই মর্মে এদিন এই সংগঠনের ইংরেজবাজার ব্লকের কর্মীরা মালদা টাউন হল থেকে একটি মিছিল বের করেন। গোটা শহরে পরিক্রমা করে এই মিছিল। নিজেদের দাবি দাবা গুলিকে সামনে তুলে ধরে এই মিছিলে অংশ নেন প্রায় 25 জন মহিলা। পরে ইংরেজবাজার…
Read More
কুড়িয়ে পাওয়া অনাথ শিশুকে দত্তক নিলেন বিদেশি মহিলা

কুড়িয়ে পাওয়া অনাথ শিশুকে দত্তক নিলেন বিদেশি মহিলা

প্রতিবন্ধী অনাথ শিশুকে দত্তক নিলেন সুইডেনের মহিলা। এই খবরে খুশির আবহাওয়া । মালদার চাইল্ড লাইনে এনিয়ে সাজসাজ রব। সরকারি সমস্ত জটিলতা কাটিয়ে প্রতিবন্ধী রাহুলকে দত্তক নিতে পেরে খুশি সুইডেনের নাগরিক পেশায় ইঞ্জিনিয়ার মারিয়া জিব্রান্ড। চাইল্ড লাইন এবং হায়দারপুর শেল্টার অফ মালদা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের ১৪ জুলাই চাচোল থানার মাধ্যমে সেই সময় তিন বছর বয়সী প্রতিবন্ধী রাহুলকে কুড়িয়ে পাওয়া যায়। চাইল্ড লাইনের মাধ্যমে ওই শিশুটিকে সরকারি রাখার ব্যবস্থা করা হয়। চাইল্ড লাইনের মাধ্যমে শেল্টার অব মালদার কর্তৃপক্ষ ওই অনাথ প্রতিবন্ধী শিশুটির দেখভালের দায়িত্ব নিয়েছিল। তখন নাম লেখা হয়েছিল রাহুল। এরপর বিভিন্ন সূত্র ধরেই সুইডেনের ওই বিদেশিনী মহিলা একটি…
Read More
গৌতম দেবের সুস্থতা কামনায় যজ্ঞ

গৌতম দেবের সুস্থতা কামনায় যজ্ঞ

করোনায় আক্রান্ত হয়ে এখনো চিকিৎসাধীন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক। গত ৭ নভেম্বর কোভিড পজিটিভ হয়ে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন গৌতম দেব। জানা গেছে পর্যটনমন্ত্রী অনেকটা সুস্থ থাকলেও রিপোর্ট নেগেটিভ আসেনি। পরপর পাঁচবার কোভিড টেস্ট করার পরও এখনো রিপোর্ট নেগেটিভ না আসায় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় শিলিগুড়িতে তৃণমূলের কর্মীরা যজ্ঞ শুরু করেছেন। অরবিন্দ যুবক সঙ্ঘ নামে একটি ক্লাবে এদিন যজ্ঞের অনুষ্ঠান শুরু হয়েছে।
Read More
মদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশের সামনে মার খেল প্রমীলাবাহিনী

মদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশের সামনে মার খেল প্রমীলাবাহিনী

এলাকায় মদ, ড্রাগ সহ নেশাসামগ্রীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের সামনে মার খেল স্থানীয় প্রমীলাবাহিনী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে মাটিগাড়া থানার পাথরঘাটা অঞ্চলের হিমুল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ চোলাইমদ , ড্রাগ এর বিক্রি করছে কিছু লোক। ফলে এলাকার তরুণ সমাজ এবং যুবকরা নেশাসক্ত হয়ে পড়ছে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই অবৈধ ড্রাগ, মদের ঠেক গুলির বিরুদ্ধে বারবার প্রতিবাদ করছে সেখানকার কিছু প্রমীলা বাহিনী। এনিয়ে মাঝে মাঝে ওই এলাকায় এনিয়ে ধুন্ধুমার ঘটনাও ঘটে গিয়েছে। এদিন এই পরিস্থিতি ব্যাপক চরম আকার ধারন করে। স্থানীয়দের অভিযোগ এক ড্রাগ বিক্রেতার হাতে দুজন মহিলা চরম হেনস্থা হয়…
Read More
ইন্ডিয়ান বেস্ট ডান্সার হয়ে বাড়ি ফিরল শুভ্রনীল পাল

ইন্ডিয়ান বেস্ট ডান্সার হয়ে বাড়ি ফিরল শুভ্রনীল পাল

ইন্ডিয়ান বেস্ট ডান্সার এ ফার্স্ট রানার আপ হয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ির ছেলে শুভ্রনীল পাল। মুম্বাইয়ে ডান্সের মেগা শোয়ে বিচারকের মন জয় করে ফার্স্ট রানার আপ হয়ে বাড়ি ফিরতেই শুভাকাঙ্ক্ষীরা এদিন তার বাড়ির সামনে ফুল , পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানোর জন্য তৈরি ছিল। শিলিগুড়ির সুভাষপল্লীর ছেলের এমন সাফল্যে রীতিমত উৎফুল্ল শিলিগুড়িবাসী। বাড়ি ফিরেই সাংবাদিকের মুখোমুখি হয়ে শুভ্রনীল জানালেন মানুষ তার নাচ দেখে এতটা তাকে আশীর্বাদ করবেন তার জন্য সে ধন্যবাদ জানিয়েছে তার ফ্যানেদের। দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে পর্দার আড়ালে কাজ করা শুভ্রনীল এবার অডিশনেই নজর কাড়ে ইন্ডিয়ান বেস্ট ডান্সারের বিচারকের সামনে।তারপর আর তাকে পিছনে তাকায়নি। পঙ্কজ থাপার কোরিওগ্রাফিতে সেই মেগা ডান্স শোয়ে…
Read More