Blog

ভারত-চিন সীমান্তে উত্তেজনা, দেশের প্রতিরক্ষা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী।

ভারত-চিন সীমান্তে উত্তেজনা, দেশের প্রতিরক্ষা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী।

ফের ভারত-চিন সীমান্তে উত্তেজনা। লাদাখে ফের বাড়ছে দু’দেশের মধ্যে উত্তাপ। এই পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ডাকা ওই বৈঠকে অংশ নিয়েছেন ৩ বাহিনীর সেনাপ্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দ্য চিফ অফ ডিফেন্স স্টাফ বা প্রতিরক্ষা কর্তা জেনারেল বিপিন রাওয়াত। এর আগে বিদেশ সচিবের সঙ্গেও এবিষয়ে এক পৃথক বৈঠক হয়। সূত্র মতে, প্রধানমন্ত্রীর আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৩ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা করেন। সিকিম ও লাদাখ সীমান্তে হঠাৎই চিন এবং ভারতীয় সেনার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি…
Read More
হানা দিয়েছে পঙ্গপালের ঝাঁক।

হানা দিয়েছে পঙ্গপালের ঝাঁক।

গত কয়েক দিন ধরেই উত্তর ভারতে আতঙ্ক ছড়াচ্ছে পঙ্গপালের ঝাঁক। শস্য ধ্বংসকারী এই পতঙ্গ এই সপ্তাহে প্রবেশ করেছে মধ্যপ্রদেশে। গত তিন দশকে পঙ্গপালকে ঘিরে এমন আতঙ্ক ছড়ায়নি দেশে। বিশেষজ্ঞদের মতে, এদের আটকাতে না পারলে ভারতে শস্যভাণ্ডারে টান পড়তে পারে। উত্তরপ্রদেশের ঝাঁসিতে প্রশাসন দমকল কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। পঙ্গপালের ঝাঁক সেখানে এলে তাদের উপরে রাসায়নিক স্প্রে করবে ওই কর্মীরা। মঙ্গলবার পঙ্গপালদের দেখা গিয়েছে জয়পুরের এক লোকালয়ে। সেখান থেকে তারা উড়ে গিয়েছে সবুজ শস্যের সন্ধানে।
Read More
১২ঘণ্টার পারিশ্রমিকে ২৪ ঘণ্টা কাজ করছি”: ক্ষোভ উগরে দিলেন পুলিশকর্মী।

১২ঘণ্টার পারিশ্রমিকে ২৪ ঘণ্টা কাজ করছি”: ক্ষোভ উগরে দিলেন পুলিশকর্মী।

‌দিল্লির খুব কাছের অঞ্চল গ্রেটার নয়ডার একটি আবাসনকে সিল করতে গিয়ে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হল পুলিশকে। জানা গেছে ওই হাউসিং কমপ্লেক্সে বসবাসকারী একটি পরিবারের তিন সদস্যের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ায় গোটা আবাসন চত্বরকেই খালি করে দিতে সেখানে যান কিছু পুলিশ কর্মী। কিন্তু সুপারটেক ইকোভিলজ ওয়ান নামে ওই আবাসনের বাসিন্দারা পুরো কমপ্লেক্সটি সিল করার বিষয়ে রুখে দাঁড়ান। তাঁদের দাবি, হাউসিং কমপ্লেক্সের যে ভবনে কোভিড -১৯ আক্রান্ত রোগীদের সন্ধান পাওয়া গেছে কেবল সেই ভবনটিই সিল করা উচিত, বাকিগুলো নয়। সোমবার গভীর রাতে তোলা একটি ভিডিওতে দেখা গেছে যে পুলিশ কর্মীরা আবাসিক কমপ্লেক্সের গেটের বাইরে দাঁড়িয়ে বাসিন্দাদের তাঁদের সঙ্গে সহযোগিতা…
Read More
উড়ান চালু হলেও সোমবার বিভিন্ন বিমানবন্দরে ভালরকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

উড়ান চালু হলেও সোমবার বিভিন্ন বিমানবন্দরে ভালরকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই ভারতে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় অসামরিক বিমান পরিবহণ ব্যবস্থা। তবে প্রায় ২ মাস বন্ধ থাকার পর সোমবার থেকেই দেশের মধ্যে শুরু হয়েছে বিমান চলাচল। বিমান পরিষেবা আপাতত দেশের কয়েকটি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে মঙ্গলবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরি সোমবারের বিমান চলাচল সংক্রান্ত এক পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, অভ্যন্তরীণ বিমান যাত্রা শুরু করায় পর গত একদিনে ৫৮,০০০ এরও বেশি যাত্রী চলাচল করেছে। পরিষেবা শুরু হওয়ার পর এতদিন ধরে প্রায় খাঁ খাঁ করে বিমানবন্দরগুলিতেও ফিরেছে ব্যস্ততা। অজস্র এবং যাত্রীরা আবার বাতাসে ফিরে এসেছে।
Read More

প্যাম্পার্স-এর #ওেয়লকামটুদ্যওয়ার্ল্ড ক্যাম্েপন

মুম্বই, ২৪ েম: অগ্রনী ডায়াপার ব্র্যান্ড প্যাম্পার্স সদ্েযাজাতেদর এই পৃিথবীেত স্বাগত জানােত িরিলজ করল একিট হৃদয়স্পর্শী িফল্ম্ - #ওেয়লকামটুদ্যওয়ার্ল্ড। তাঁেক িঘের থাকা অিনশ্চয়তা েযমনই েহাক না েকন, একজন মা আশা ও সদর্থক গভীর ধারণায় ডুেব থােকন, যখন িতিন তাঁর িশশুেক প্রথমবার জিড়েয় ধেরন। এই অন্তর্দৃষ্িটেত িনর্ভর কের ৈতির িফল্মিটেত প্রিতফিলত হেয়েছ এই অিনশ্চয়তার আবেহ িশশুর প্রিত তার মােয়র সিদচ্ছার বার্তা। িফল্মিট আশার আেলা ছিড়েয় জানােত চায়, িশশুরা জন্ম িনচ্েছ েয পৃিথবীেত তা ভালবাসা, সাহস ও ঐক্েয পিরপূর্ণ। এই সমেয়, যখন নতুন এক মা প্রচন্ড আেবগপূর্ণ অিভজ্ঞতার মধ্য িদেয় যাচ্েছন, তখন িফল্মিট িশশুর প্রিত েসই মােয়র শক্িত ও ইিতবাচক দৃষ্িটভঙ্গী তুেল…
Read More
পাতাললোকে গোর্খাদের নিয়ে মন্তব্য, অনুষ্কা শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের

পাতাললোকে গোর্খাদের নিয়ে মন্তব্য, অনুষ্কা শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের

তাঁদের সম্প্রদায়কে নিয়ে পাতাল লুক ওয়েব সিরিজে মন্তব্যের জন্য অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গোর্খাদের একটি সংগঠন। পাতাল লোক ওয়েব সিরিজে “সেক্সিয়েস্ট স্লার” মন্তব্য করার অভিযোগে জাতীয় মানবধিকার কমিশনে ১৮ মে অভিযোগ দায়ের করেছে অরুণাচল গোর্খা যুব সংগঠন। এর আগে চলতি সপ্তাহে ভারতীয় গোর্খা পরিসংঘের যুব সকংগঠনের শাখা সংগঠন ভারতীয় গোর্খা যুব পরিসংঘের তরফে একটি নির্দিষ্ট অংশ নিঃশব্দ করে দেওয়ার দাবিতে অনলাইন প্রচার শুরু করে, এবং বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে সাব-টাইটেল যোগ করার দাবি তোলে।
Read More
‘‘আরবিআই পরিষ্কার করে সরকারকে বলুক, তোমাদের দায়িত্ব পা‌লন করো’’: পি চিদাম্বরম

‘‘আরবিআই পরিষ্কার করে সরকারকে বলুক, তোমাদের দায়িত্ব পা‌লন করো’’: পি চিদাম্বরম

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম শনিবার সকালে টুইট করে দাবি জানালেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' স্পষ্ট করে সরকারকে জানিয়ে দিক তারা নিজেদের দায়িত্ব পালন করুক ও প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা গ্রহণ করুক করোনা-বিধ্বস্ত জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উদ্দেশেও তিনি আর্জি জানিয়েছেন, তাঁরা যেন ২০ লক্ষ কোটির প্যাকেজ সম্পর্কে পুনর্বিবেচনা করেন। তাঁর দাবি, এই প্যাকেজ জিডিপির ১ শতাংশেরও কম পরিমাণকে উজ্জীবিত করবে। যদিও সরকারের দাবি, এতে জিডিপির ১০ শতাংশ উজ্জীবিত হবে। এভাবেই কেন্দ্রকে আক্রমণ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
Read More
বিরোধী দলগুলিকে টুইটারে পরামর্শ দিলেন যশোবন্ত সিনহা।

বিরোধী দলগুলিকে টুইটারে পরামর্শ দিলেন যশোবন্ত সিনহা।

পরিযায়ী শ্রমিক এবং গরীব মানুষের পরিস্থিতি তুলে ধরতে রাস্তায় নামা উচিত বিরোধী দলগুলির, কারণ, তাঁদের ভোগান্তি নিয়ে “অন্ধ ও বধির” হয়ে গিয়েছে সরকার, শনিবার সকালে টুইটারে এমনটাই লিখলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা। প্রাক্তন এই বিজেপি নেতা বলেন, “সমালোচনা করা এবং বিবৃতি দেওয়া” দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের উন্নতিতে সাহায্য করবে না। একদিন আগেই সনিয়া ২২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সনিয়া গান্ধি, সেখানে করোনা ভাইরাসের মোকাবিলায় সরকারের পদক্ষেপ, পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি একগুচ্ছ দাবি তোলা হয়।
Read More
লকডাউনে এক হল চার হাত।

লকডাউনে এক হল চার হাত।

উত্তরপ্রদেশের ২০ বছরের এক তরুণী লকডাউনের মধ্যে ৮০ কিমি হেঁটে কানপুর থেকে কনৌজ গেলেন বিয়ে করতে! ৪ মে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। তবে বিয়ে আটকে গেলেও পাত্র ২৩ বছরের বীরেন্দ্র কুমারের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল ২০ বছরের গোল্ডির। এবং সেটা মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকেই। তাঁদের বিয়ে দু'-দু'বার ভেস্তে যায় লকডাউনের কারণে। সেজন্য দু'জনেই বেশ বিষণ্ণ হয়ে পড়েন। অবশেষে বুধবার বিকেলে কানপুরের লক্ষণপুর তিলক গ্রামের গোল্ডি সিদ্ধান্ত নেন তিনি কনৌজের বৈশ্যপুরে বীরেন্দ্রদের বাড়ি হেঁটেই যাবেন। গোল্ডির আসার খবর পেয়েই বীরেন্দ্রর বাড়িতে সাজো সাজো রব পড়ে যায়। তবে যেহেতু লকডাউন, তাই…
Read More
জল, বিদ্যুতের মতো পরিষেবা ফেরাতে রাজ্য সরকারের আহ্বানে সেনা পাঠাল কেন্দ্র।

জল, বিদ্যুতের মতো পরিষেবা ফেরাতে রাজ্য সরকারের আহ্বানে সেনা পাঠাল কেন্দ্র।

ঘূর্ণিঝড় আমফান বিধ্বস্ত হয়ে পড়েছে প্রয়োজনীয় পরিকাঠামো ও পরিষেবা। তাত্ক্ষণিকভাবে এই সমস্ত সুবিধা পুনরুদ্ধারের জন্য সেনাবাহিনীর সহায়তার জন্য অনুরোধ করে পশ্চিমবঙ্গ সরকার। সেই দাকে সাড়া দিয়ে ভারতীয় সেনাবাহিনী কলকাতা জেলা কর্তৃপক্ষকে ঘূর্ণিঝড় আমফান পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করার জন্য তিনটি বাহিনী পাঠিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। আরও দু'টি দলকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাঠানো হয়েছে। বিদ্যুৎ ও জলের সমস্যা নিয়ে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভের পরেই রাজ্য সরকার সাহায্যের আবেদন জানায়। রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন নাগরিকদের প্রতি।
Read More
দেশজুড়ে সোমবার পালিত হবে ইদ, জানালেন জামা মসজিদের শাহি ইমাম।

দেশজুড়ে সোমবার পালিত হবে ইদ, জানালেন জামা মসজিদের শাহি ইমাম।

শনিবার দেখা যায়নি ইদের চাঁদ। তাই আগামী সোমবার, ২৫ মে দেশজুড়ে উদযাপিত হবে ইদ-উল-ফিতর, সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম আহমেদ শাহ বুখারি। কোভিড-১৯ প্রাদুর্ভাব এবং দেশব্যাপী লকডাউনের কারণে শাহি ইমাম সকলকে বাড়িতেই নমাজ পড়ার আবেদনও করেন। এই প্রথম সম্ভবত দেশ জুড়ে মসজিদ এবং ইদগাহে গণ-নমাজ অনুষ্ঠিত হবে না কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে কেন্দ্র সরকার সব ধরণের ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করেছে।
Read More
মালদার পাকুয়াহাটের ঘটনা, সকাল সকাল কাজে যোগ দিতে এসে শ্রমিকদের চক্ষু চড়কগাছ ।

মালদার পাকুয়াহাটের ঘটনা, সকাল সকাল কাজে যোগ দিতে এসে শ্রমিকদের চক্ষু চড়কগাছ ।

    সকাল সকাল কাজে যোগ দিতে এসে শ্রমিকদের চক্ষু চড়কগাছ । ইট ভাটায় কয়েকটি ইটের ওপর টান টান করে দিবা নিদ্রায় শুয়ে আছে বিষধর চন্দ্রবোড়া সাপ। আর এতেই এলাকা জুড়ে নিমিষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনাটি ঘটেছে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের খিরিপাড়া ইট ভাটায়। খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে যায় সাহায্যের জন্য। খবর পেয়ে ছুটে আসে রামকৃষ্ণ মুখার্জী নামে একজন সর্প-প্রেমী । তিনি সাপটিকে সাপটিকে উদ্ধার করে কেন্দপুকুরের কাছে কালনা ফরেস্টে ছেড়ে আসেন। সর্প-প্রেমী রামকৃষ্ণ মুখার্জীর কথায়, ঝড় বৃষ্টির জন্য নিরপদ আশ্রয়ের খোজে হয়ত সাপটি চলে আসে।
Read More
সচিন, রাহুল ও ধোনির এক সঙ্গে পুরনো ছবি পোস্ট করল আইসিসি।

সচিন, রাহুল ও ধোনির এক সঙ্গে পুরনো ছবি পোস্ট করল আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের তিন তারকার পুরনো একটই ছবি পোস্ট করল। যেখানে এক সঙ্গে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং রাহুল দ্রাবিড়কে। আইসিসি এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ফ্যানরা নস্টালজিক হয়ে পড়েন এক ফ্রেমে সবার ক্রিকেট হিরোকে দেখার পর। ছবির ক্যাপশনে আইসিসি লেখে, "#ThrowbackThursday।" ২০০৭-এর নেট সেশনের সময়ের একটি মুহূর্তের একটি ছবি। সেই সময় ভারত ইংল্যান্ড সফরে গিয়েছিল তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং সাত ম্যাচের একদিনের সিরিজ খেলতে। রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানের মতো শীর্ষস্থানীয় ক্রিকেটাররা কোভিড-১৯ রেড জোনে থাকায় মুম্বইয়ে ব্যক্তিগত প্রশিক্ষণ পুনরায় শুরু করতে পারছেন না। তাঁদের আরও অপেক্ষা করতে হবে। মহারাষ্ট্র সরকার আপাতত…
Read More
বিরাট কোহলি সাইক্লোনে আমফানের ক্ষতিগ্রস্থদের উদ্দেশ টুইট করলেন।

বিরাট কোহলি সাইক্লোনে আমফানের ক্ষতিগ্রস্থদের উদ্দেশ টুইট করলেন।

বিরাট কোহলি সাইক্লোনে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ টুইট করলেন। বুধবার প্রবল ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বিধ্বস্ত অবস্থা বাংলা ও ওড়িশার বিস্তির্ণ এলাকা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়র বিরাট কোহলি টুইটে লেখেন, ‘‘যারা পশ্চিমবঙ্গ ও ওড়িশায় #CycloneAmphan -এ ক্ষতিগ্রস্থ তাঁদের জন্য প্রার্থণা করব।'' তিনি আরও লেখেন, ‘‘ভগবান সবাইকে রক্ষা করুণ যাঁরা সেখানে রয়েছেন এবং আশা করব পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।'' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘এই ঝড়ে পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু হয়েছে।'' মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমফানের প্রভাব করোনভাইরাস মহামারীর চেয়েও খারাপ ছিল। তিনি দাবি করেন যে ঘূর্ণিঝড়ের কারণে এক লাখ কোটি টাকার ক্ষতি হতে পারে। "একটার পর একটা এলাকা ধ্বংস হয়ে গেছে। যোগাযোগ ব্যাহত,"…
Read More