Blog

রোহিত শর্মার সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন যুজবেন্দ্র চাহাল।

রোহিত শর্মার সঙ্গে পুরনো ছবি পোস্ট করলেন যুজবেন্দ্র চাহাল।

ভারতের শীর্ষ স্থানীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সচল। বিশেষ করে জাতীয় লকডাউনের বাজারে। যুজবেন্দ্র চাহাল তাঁর ফ্যানদের সারাক্ষণই কিছু না কিছু করে আনন্দ দিয়ে চলেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। সম্প্রতি তিনি সতীর্থ সাম্প্রতি রোহিত শর্মার একটি পুরনো ছবি পোস্ট করেছেন টুইটারে। যেখানে দু'জনকে দেখা যাচ্ছে হাসিতে ফেটে পড়তে। যেখানে আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে এই দুই ক্রিকেটারের মাঠের মধ্যে এবং মাঠের বাইরের অন্তরঙ্গ সম্পর্ক এবং বোঝাপড়ার কথা। চাহাল সেই টুইটের ক্যাপশনে লেখেন, কারণ ভাইরা একে অপরকে একা অন্ধকারে ছেড়ে দেয় না।'' গত মাসে যুজবেন্দ্র চাহাল ও রোহিত শর্মা ইনস্টাগ্রাম লাইভেও মুখোমুখি হয়েছিলেন। চাহাল শেষ দেশের হয়ে খেলেছেন…
Read More
অগস্টের শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারে ভারতীয় ক্রিকেট দল।

অগস্টের শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারে ভারতীয় ক্রিকেট দল।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ঘোষণা করেছে, ভারত ও দক্ষিণ আফ্রিকা অগস্টের শেষে তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে, আশা করা হ্চছে করোনাভাইরাসের কারণে তৈরি হওয়া পরিস্থিতির উন্নতি হবে। বর্তমানে অগস্টের শেষের দিকে সূচি নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন, সিএসএর ভারপ্রাপ্ত প্রধান কার্যনির্বাহী জ্যাক ফাউল। ফাউল ভারতের বিপক্ষে খেলা প্রসঙ্গে জানিয়েছেনলকডাউনের কারণে অনেক বেশি পরিকল্পনা করতে হবে। এবং দেখতে হবে দক্ষিণ আফ্রিকা সরকার কতটা কী অনুমতি দিচ্ছে সেই অনুযায়ী আমরা অগস্টের শেষে ট্যুরটি আয়োজন করার কথা ভেবেছি। তবে লকডাউনের কী পরিস্থিতি থাকবে সেই সময় তার উপর অনেক কিছু নির্ভর করবে।। তিনি আরও জানিয়েছেন, ‘‘ওদের (বিসিসিআই) সঙ্গে আমাদের খুব‌ ভালো…
Read More
করোনাভাইরাসের চেয়েও ভয়ানক প্রভাব ঘূর্ণিঝড় আমফানের; বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনাভাইরাসের চেয়েও ভয়ানক প্রভাব ঘূর্ণিঝড় আমফানের; বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনাভাইরাসের চেয়েও ভয়ানক প্রভাব ঘূর্ণিঝড় আমফানের; বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১ লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমফানের প্রভাব করোনভাইরাস মহামারীর চেয়েও মারাত্মক! বুধবার সন্ধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় আমফানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, তিন ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে এখনও পর্যন্ত, বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং হাজারে হাজারে গাছ উপড়ে গিয়েছে। তিনি আরও জানান, আমফানের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে এক লক্ষ কোটি টাকা! নবান্নে মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনজনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যাটি সাত বা আটেও বেড়ে দাঁড়াতে। তিনি জানান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ…
Read More
বিমান পরিষেবার ক্ষেত্রে বিশেষ নিয়মাবলী।

বিমান পরিষেবার ক্ষেত্রে বিশেষ নিয়মাবলী।

করোনা ভাইরাস সঙ্কটের মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের মধ্যেই আগামী সোমবার অর্থাৎ ২৫ মে থেকে শুরু হতে চলেছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। "দেশিয় বেসামরিক বিমান চলাচল কার্যক্রম ২৫ মে ২০২০ সোমবার থেকে পুনরায় শুরু হবে। সমস্ত বিমানবন্দর ও বিমানসংস্থাকে ২৫ মে থেকে পরিষেবা শুরুর জন্য প্রস্তুত থাকতে অবহিত করা হচ্ছে," নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী টুইট করেছেন। সরকার ও বিমান সংস্থাগুলি পুনরায় বিমান পরিষেবা শুরু করার সময় ‘নিউ নরমাল' সম্পর্কে আলোচনা করেছে। একটি বিমানে কম সংখ্যক যাত্রী উঠবেন এবং মাঝের আসনটি শারীরিক দূরত্বের জন্য খালি রাখা হবে, এমনটাও জানানো হয়েছে।   বিমানের জন্য নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগে যাত্রীকে পৌঁছাতে হবে বিমানবন্দরে।…
Read More
খুব শীঘ্রই সারা দেশ জুড়ে চালানো হবে আরও ট্রেন।

খুব শীঘ্রই সারা দেশ জুড়ে চালানো হবে আরও ট্রেন।

খুব শীঘ্রই সারা দেশ জুড়ে চালানো হবে আরও ট্রেন, আজ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। করোনা ভাইরাসের জেরে রীতিমতো লকডাউন চলছে ভারত বর্ষ জুড়ে। ভারতকে স্বাভাবিক ছন্দে ফেরানো চেষ্টা চলছে। ''ভারতকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্য শীঘ্রই আরও অনেক ট্রেন চালু করার কথা ঘোষণা করা হবে।'' এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি আরও জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ১.৭ লক্ষ সেন্টার থেকে আগামী শুক্রবার থেকেই কাটা যাবে টিকিট। আরও বিস্তারিত ভাবে রেলমন্ত্রী বলেছেন, ''আগামী দুই-তিন দিন পর থেকেই দেশের বিভিন্ন কাউন্টার থেকে টিকিট দেওয়ার কাজ শুরু হবে। প্রোটোকল যাতে আরও উন্নতমানের করা যায় তার জন্য বিস্তারিত ভাবে খতিয়ে দেখা হচ্ছে।''…
Read More
স্ত্রী ক্যান্ডিসের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করলেন ডেভিড ওয়ার্নার।

স্ত্রী ক্যান্ডিসের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করলেন ডেভিড ওয়ার্নার।

লকডাউনের সময় ডেভিড ওয়ার্নার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন। ওয়ার্নার তার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মজাদার ভিডিও শেয়ার করে নিয়মিত তার অনুরাগীদের বিনোদন করে চলেছেন। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা সর্বশেষ টিকটক ভিডিওতে ডেভিড ওয়ার্নার এবং তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার অভিনেতা জুনিয়র এনটিআরের একটি তেলুগু গানে নেচে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। "পাক্কা লোকাল" গানে দু'জনকে নাচতে দেখা গিয়েছে। ওয়ার্নার তার ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন, "জন্মদিনের শুভেচ্ছা @Jrntr একটি দুর্দান্ত দিন কাটাও। আমরা চেষ্টা করলাম কিন্চু নাচটা খুব ফাস্ট।'' চার বছর এসআরএইচ-এর হয়ে খেলে ফেলেছেন ওয়ার্নার। সেখানে তাঁর রান ৫৬২, ৮৪৮, ৬৪২ ও ৬৯২। কমলা টুপি পেয়েছেন ২০১৫, ২০১৭ ও…
Read More
টি২০ বিশ্বকাপে নিজের দল গড়ে সোশ্যাল মিডিয়ায় নির্যাতিত হন আকাশ চোপড়া।

টি২০ বিশ্বকাপে নিজের দল গড়ে সোশ্যাল মিডিয়ায় নির্যাতিত হন আকাশ চোপড়া।

বিশ্লেষক হিসাবে নিজের নাম তৈরি করেছেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার আকাশ চোপড়া। তবে আসন্ন আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য তাঁর ১৪ সদস্যের দল ঘোষণা করার সময় ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকে তিনি দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। যার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের রোষের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। ভারতের প্রাক্তন ফাস্ট-বোলার অজিত আগরকারের সঙ্গে এক আড্ডায় চোপড়া সেই স্মৃতির কথা শুনিয়েছেন। যে ভক্তরা তাঁকে এবং তাঁর সন্তানদেরও নির্যাতন করতে ছাড়েননি। যার ফলে সেই সময় বেশ কিছুদিন তাঁকে সোশ্যাল মিডিয়া থেকেই সরে থাকতে হয়েছিল। "আপনার খুব দৃঢ় মতামত ছিল এবং আমি এমএস ধোনির বাছাই সম্পর্কিত আপনার মতামতের সঙ্গে একমত ছিলাম। আমাকে কয়েক দিন…
Read More
সুইগি তাদের সংস্থার ১,১০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

সুইগি তাদের সংস্থার ১,১০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

করোনা ভাইরাসকে রুখতে চতুর্থ পর্যায়েও জারি লকডাউন, তবে টানা লকডাউনের জেরে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। কোভিড- ১৯ পরিস্থিতিতে ব্যবসায় বিরাট ক্ষতির মুখ দেখেছে খাবার সরবরাহকারী সংস্থা সুইগিও। ফলে এবার ব্যয় সঙ্কোচনের পথে হাঁটছে ওই সংস্থা। সোমবার সুইগির তরফে জানানো হয় যে, আগামী কয়েক দিনের মধ্যেই ১,১০০ জন কর্মচারীকে ছাঁটাই করতে চলেছে তারা। সুইগির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী আধিকারিক শ্রীহর্ষা মাজেতি আজ (১৮ মে) কোম্পানির কর্মীদের উদ্দেশ্যে একটি ইমেল করেন। সেখানে তিনি সাফ জানান, "সুইগির জন্যে আজকের দিনটি সবচেয়ে দুঃখজনক একটি দিন। দুর্ভাগ্যক্রমে আমাদের কয়েক হাজার কর্মচারীকে আগামী কয়েক দিনের মধ্যেই শহর ও প্রধান কার্যালয় থেকে ছাঁটাই করতে…
Read More
আমফানের কবলে পড়ে হতে পারে ভয়াবহ বন্যা।

আমফানের কবলে পড়ে হতে পারে ভয়াবহ বন্যা।

রাজ্য কাঁপছে আমফান আতঙ্কে। বুধবারই উপকূল অঞ্চলে আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় আমফান। আমফানের প্রকোপে অভূতপূর্ব বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা ‘স্কাইমেট'। গত ২০ বছরে এটাই প্রথম সুপার সাইক্লোন। স্কাইমেটের তরফে জিপি শর্মা জানাচ্ছেন, ১৯৯৯ সালে ওড়িশার সুপার সাইক্লোনের পরে আর কোনও সুপার সাইক্লোনের দেখা মেলেনি। ওড়িশার পারাদ্বীপ থেকে ১০০ কিমি দূরে আমফানের অবস্থানের দিকে তাকিয়ে জিপি শর্মা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে প্রবেশ করার সময় এর গতিবেগ থাকবে ১৫০ কিমি/ঘণ্টা। তিনি জানাচ্ছেন, এর প্রকোপে অভূতপূর্ব বন্যা হবে। জিপি শর্মা বলেন, ‘‘ওটা ওড়িশা পেরোলেই পারাদ্বীপ, চাঁদবালি, বালাসোর ও ভদ্রকে ২০০ মিল‌িমিটারেরও বেশি বৃষ্টি হবে। হাওয়ার গতি থাকবে ১০০ কিমি/ঘণ্টারও বেশি।''
Read More
অ্যাসিড অ্যাটাককে প্রাধান্য দেওয়ার জন্য সাসপেন্ড করা হয়েছে টিকটকে এক ইউজারের অ্যাকাউন্ট।

অ্যাসিড অ্যাটাককে প্রাধান্য দেওয়ার জন্য সাসপেন্ড করা হয়েছে টিকটকে এক ইউজারের অ্যাকাউন্ট।

এক টিকটক ব্যবহারকারীর কন্টেন্ট নারী নির্যাতনে উস্কানিমূলক। সেই অভিযোগে কাঠগড়ায় টিকটক ইন্ডিয়া। চাপে পড়ে ব্যবহারকারীদের প্রতি গাইডলাইন জারি করে সোশাল মাধ্যমে পোস্ট দিল টিকটক ইন্ডিয়া।সেই পোস্টে উল্লেখ, "নিরাপদ ও ইতিবাচক পরিবেশের প্রচার করা আমাদের বেশি প্রাধান্য। আমাদের পরিষেবা ব্যবহারের বিধি ও নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ, কী করণীয়, আর কী করণীয় নয়। আমরা আসা রাখব টিকটক ব্যবহারীকারীরা সেই গাইডলাইন মেনে চলবেন।।" গত কয়েকদিন ধরে একাধিক বিধি লঙ্ঘনকারী কন্টেন্টের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। বিতর্কিত কন্টেন্ট সরিয়ে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট কন্টেন্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাসপেন্ডও করেছি।
Read More
সোমবার থেকে শুরু হতে চলেছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা।

সোমবার থেকে শুরু হতে চলেছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা।

সোমবার থেকে শুরু হতে চলেছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। তবে "ক্যালিব্রেটেড পদ্ধতিতে" এই পরিষেবা শুরু হবে বলেই সরকার আজ জানিয়েছে। মার্চ মাসের শেষের দিকে সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলে বিমান পরিষেবাও বন্ধ করা হয়। "দেশিয় বেসামরিক বিমান চলাচল কার্যক্রম ২৫ মে ২০২০ সোমবার থেকে পুনরায় শুরু হবে। সমস্ত বিমানবন্দর ও বিমানসংস্থাকে ২৫ মে থেকে পরিষেবা শুরুর জন্য প্রস্তুত থাকতে অবহিত করা হচ্ছে," নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী টুইট করেছেন। সরকার ও বিমান সংস্থাগুলি পুনরায় বিমান পরিষেবা শুরু করার সময় ‘নিউ নরমাল' সম্পর্কে আলোচনা করেছে। একটি বিমানে কম সংখ্যক যাত্রী উঠবেন এবং মাঝের আসনটি…
Read More
দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে ছাড় দেওয়া হয়েছে লকডাউনের নিষেধাজ্ঞা থেকে। এই পরীক্ষাগুলি নেওয়া যাবে।

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে ছাড় দেওয়া হয়েছে লকডাউনের নিষেধাজ্ঞা থেকে। এই পরীক্ষাগুলি নেওয়া যাবে।

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাকে ছাড় দেওয়া হয়েছে লকডাউনের নিষেধাজ্ঞা থেকে। এই পরীক্ষাগুলি নেওয়া যাবে। বুধবার এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, পরীক্ষার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। তিনি টুইট করে জানান, ‘‘বিরাট সংখ্যক পড়ুয়াদের পঠনপাঠনের পরিস্থিতির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাকে লকডাউনের নিষেধাজ্ঞার বাইরে রাখার।'' তবে পরীক্ষার্থী ও বাকিদের বেশ কিছু শর্ত মেনে চলার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে। এটা বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো ও ফেরার বাসের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে।
Read More
‘এক মুলাকাত’-এ কৈলাশ সত্যার্থী ও যতীন্দ্র মিশ্র

‘এক মুলাকাত’-এ কৈলাশ সত্যার্থী ও যতীন্দ্র মিশ্র

প্রভা খৈতান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘এক মুলাকাত’ শীর্ষক ভার্চুয়াল সেশনে মুখোমুখি হয়েছিলেন নোবেল পুরস্কার জয়ী কৈলাশ সত্যার্থী এবং প্রখ্যাত কবি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতা যতীন্দ্র মিশ্র। এই সেশনে সমাজ ও মানবিক ক্ষেত্রে কৈলাশ সত্যার্থীর অবদান বিষয়ে আলোচনা হয়। প্রভা খৈতান ফাউন্ডেশন নিয়োজিত রয়েছে পার্ফর্মিং আর্টস, কালচার ও লিটারেচারের উন্নতিসাধনের কাজে এবং সেইসঙ্গে তারা সমমানসিকতাসম্পন্ন ব্যক্তি ও সংস্থাগুলিকে সহায়তা প্রদান করে কালচারাল, এডুকেশনাল, লিটারারি ও সোস্যাল ওয়েলফেয়ার প্রোজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে ‘এক মুলাকাত’ এমন একটি প্লাটফর্ম হিসেবে উপস্থিত হয়েছে, যেখানে তাঁরা তাঁদের কাহিনী শেয়ার করতে পারেন। এই ভার্চুয়াল সেশন প্রসঙ্গে প্রভা খৈতান ফাউন্ডেশনের কমিউনিকেশনস অ্যান্ড…
Read More
বিশাল মেগা মার্টের সঙ্গে ফ্লিপকার্টের পার্টনারশিপ

বিশাল মেগা মার্টের সঙ্গে ফ্লিপকার্টের পার্টনারশিপ

অত্যাবশ্যকীয় সামগ্রী গ্রাহকদের বাড়ির দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেওয়ার জন্য ফ্লিপকার্ট চুক্তিবদ্ধ হল বিশাল মেগা মার্টের সঙ্গে। এরফলে ৩৬৫টিরও বেশি বিশাল মেগা মার্টের গ্রাহক তাঁদের প্রয়োজনের সামগ্রী অর্ডার দিতে ও ডেলিভারি পেতে সমর্থ হবেন ফ্লিপকার্টের মাধ্যমে। ফ্লিপকার্ট অ্যাপের মাধ্যমে অর্ডার দেওয়া সামগ্রী উইশমাস্টারগণ নিকটবর্তী বিশাল স্টোর থেকে সংগ্রহ করে গ্রাহকদের বাড়িতে নিরাপদে পৌঁছে দেবেন। এরফলে কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াই চলাকালীন গ্রাহকরা বাড়িতে থাকতে ও সামাজিক ব্যবধান বজায় রাখতে সক্ষম হবেন। পার্টনারশিপ অনুসারে ফ্লিপকার্টে তৈরি করা হয়েছে বিশাল মেগা মার্ট এসেনশিয়ালস স্টোর। গ্রাহকরা এই স্টোরে দেশের অগ্রণী ব্র্যান্ডগুলি ও বিশালের ব্র্যান্ডগুলি থেকে তাঁদের প্রয়োজনের অত্যাবশ্যক সামগ্রী অর্ডার দিতে পারবেন। দেশের ২৬টি শহরে এই…
Read More