14
May
সোমবার টেনিসের সানিয়া মির্জা প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জিতলেন মা হওয়ার পর কোর্টে ফিরেই। এ বছরের তিনটি এশিয়াওসেনিয়া মনোনীত প্রার্থীদের জন্য মোট ১৬,৯৮৫ টি ভোটের মধ্যে ১০ হাজারের উপর ভোট পেয়ে সানিয়া এশিয়া / ওসেনিয়া অঞ্চলের হয়ে পুরষ্কার জিতে নিলেন তিনি। ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের জন্য নাম বেছে নেওয়া হয় ফ্যানদের দ্বারা অনলাইন ভোটদানের মাধ্যমে। ১মে থেকে শুরু হয়ে এক সপ্তাহ ধরে চলেছিল সেই ভোট পর্ব। সানিয়ার মোট ভোটের ৬০ শতাংশের বেশি ভোট ফেড কাপ প্রতিযোগিতায় ভারতীয় তারকার বিশ্বব্যাপী জনপ্রিয়তার সাক্ষ্য। "প্রথম ভারতীয় হিসাবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জেতার জন্য আমি গর্বিতI আমি এই পুরস্কারটি পুরো দেশ…
