Blog

কয়েক কোটি টাকা বরাদ্দ পেল রাজ্য সরকার

কয়েক কোটি টাকা বরাদ্দ পেল রাজ্য সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। তবে এবার আর টানাপড়েন নয়! পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ ব্যয়ের নিরিখে ভারতের মধ্যে ভালো স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আগে যে টাকা মিলেছিল, তার খরচের হিসেব নিয়েও কোনও প্রশ্ন তুলতে পারেনি মোদী সরকার। সেই সাফল্যে ভর করেই নয়া অর্থবর্ষের টাকা চাইতে প্রস্তুত রাজ্য। গত মার্চ মাসে তথা অর্থবর্ষের একেবারে শেষ লগ্নে আগের আর্থিক বছরের দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। যার জেরে রাজ্যের নানান জেলাকে ২৫৪২.১৯ কোটি টাকার কাজের বরাত দেওয়া হয়। এর মধ্যে ৭৯৭.৫৬ কোটি টাকা খরচ করে…
Read More
উত্তর-পূর্ব ভারতে ইভি চার্জিং নেটওয়ার্ক জোরদার করতে এ প্লাস চার্জ এবং অ্যাথার এনার্জি একসাথে কাজ করছে

উত্তর-পূর্ব ভারতে ইভি চার্জিং নেটওয়ার্ক জোরদার করতে এ প্লাস চার্জ এবং অ্যাথার এনার্জি একসাথে কাজ করছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি পরিষ্কার এবং স্মার্ট গতিশীলতা বাস্তুতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে, এ প্লাস চার্জ দেশের একটি শীর্ষস্থানীয় বৈদ্যুতিক দ্বি-চাকার গাড়ি প্রস্তুতকারক অ্যাথার এনার্জির সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হল উত্তর-পূর্ব ভারতে বৈদ্যুতিক যানবাহন (ইভি) চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণ করা, যা এই অঞ্চলে ইভির ব্যাপক গ্রহণকে উৎসাহিত করবে। এই অংশীদারিত্বের অধীনে, অ্যাথার এনার্জি উত্তর-পূর্ব অঞ্চল জুড়ে একাধিক কৌশলগত স্থানে ইভি চার্জার স্থাপন করবে, প্রতিটি সাইটে উন্নত দ্রুত চার্জার থাকবে, যা অ্যাথারের অত্যাধুনিক চার্জিং ক্ষমতাকে এ প্লাসের উচ্চ-ক্ষমতাসম্পন্ন অবকাঠামোর সাথে একীভূত করবে। চার্জিং পয়েন্টগুলি এ প্লাস চার্জ দ্বারা চালিত হবে, যা নির্বিঘ্ন আপটাইম এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই…
Read More
যুবদের কর্মসংস্থানে সরকারের দক্ষতা মিশনে যোগ ভিএলসিসি-র

যুবদের কর্মসংস্থানে সরকারের দক্ষতা মিশনে যোগ ভিএলসিসি-র

ভারতে দক্ষতা এবং কর্মসংস্থানের ব্যবধান পূরণের লক্ষ্যে একটি সাহসী পদক্ষেপ হিসেবে, দেশের অন্যতম শীর্ষস্থানীয় সুস্থতা এবং সৌন্দর্য ব্র্যান্ড, VLCC ইন্ডিয়া, ভারত সরকারের দক্ষতা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ মিশনে তাদের একীভূতকরণ ঘোষণা করেছে।  দক্ষতা বৃদ্ধির প্রতি তাদের প্রতিশ্রুতিকে জোরদার করে প্রতিষ্ঠিত করার জন্য, VLCC একটি ইন্ডাষ্ট্রী-ফার্স্ট উদ্যোগ চালু করেছে: প্রতিষ্ঠানটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করা সমস্ত যোগ্য শিক্ষার্থীদের জন্য ১০০%  চাকরির নিশ্চয়তা সহ মেধাবী ও সুবিধাবঞ্চিত প্রার্থীদের জন্য ১০০%  পর্যন্ত বৃত্তি প্রদান করে।এই ঘোষণাটি প্রধান শহরগুলিতে ১৪টি নতুন VLCC স্কুল অফ বিউটি ইনস্টিটিউটের উদ্বোধনের সাথে মিলে যায়। এই কৌশলগত সম্প্রসারণের ফলে সারা দেশে ব্র্যান্ডের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা ১০৬-এরও বেশি হবে, যা স্কিল…
Read More
পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে অ্যাক্সিস ব্যাঙ্কের সহায়তা

পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে অ্যাক্সিস ব্যাঙ্কের সহায়তা

ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি (NEWS) -এর সঙ্গে হাত মিলিয়ে ২০২২ সাল থেকে সুন্দরবনের বাস্তুতন্ত্রে ১৬ হেক্টর ম্যানগ্রোভ পুনরুদ্ধার করেছে। এই কর্মসূচির লক্ষ্য হল, ২০২৮ সালের মধ্যে দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা উভয় জেলায় ৭ লক্ষ চারা রোপণের মাধ্যমে মোট ১৩৫ হেক্টর ম্যানগ্রোভ পুনরুদ্ধার করা। অভিযানের উদ্দেশ্য, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরি করা এবং পরিবেশগত সংরক্ষণের প্রচারে মনোযোগ দেওয়া। এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল মাটিতে থাকা কার্বনের পরিমাপ করা- যা জলবায়ু পরিবর্তনের উপরে এই প্রকল্পের ইতিবাচক প্রভাব সম্পর্কে পরিমাপযোগ্য তথ্য সরবরাহ করে এবং সুন্দরবনে বসবাসকারী সম্প্রদায়ের জন্য…
Read More
হাতির উপদ্রব কোন ভাবেই কমছে না মালবাজার মহকুমায়

হাতির উপদ্রব কোন ভাবেই কমছে না মালবাজার মহকুমায়

কখনো হাতির দল ভাঙছে ঘরবাড়ি, স্কুল, আবার কখনো খাবারে খোজে ক্ষতি করছে ধানখেত, সব্জিবাগান। এরকমই ছবি দেখা গেলো মালবাজার ব্লকের ওদলাবাড়ি শান্তি কলনীর ডাঙ্গা পাড়া এলাকায়। শনিবার ভোর রাতে হাতির দলের তান্ডবে ক্ষতিগ্রস্ত ধানখেত, সুপারিবাগান, এবং সব্জিখেত। আর এতেই মাথায় হাত কৃষকদের। স্থানিয় কৃষকরা বলেন, রাত আড়াইটা -তিনটা নাগাদ প্রায় ২০-২৫ টির একটি হাতির দল গ্রামের ধান খেত, সব্জি খেত এবং সুপারি বাগানে ঢুকে তান্ডব চালায়। সব মিলিয়ে প্রায় ৮০-৯০ টি সুপারি গাছ ভেঙ্গে খেয়ে নেয় এবং নষ্ট করে। বহু কলা গাছ এবং সব্জি খেত নষ্ট করে।  গ্রামের মানুষেরাই রাতে পটকা ফাটিয়ে হাতির দলকে জঙ্গলে ফেরায় বলে জানান তারা৷ হাতি…
Read More
ভারত নেপাল সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে আটক করল এসএসবি

ভারত নেপাল সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে আটক করল এসএসবি

দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকিতে ওই বাংলাদেশি যুবককে আটক করে এসএসবি। এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান আজ দুপুর দুটো নাগাদ খাইমন জোত এলাকায় ভারতীয় সীমান্তের ৯১ নম্বর পিলারের কাছে ওই যুবককে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।ওই যুবককে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তার কাছে থাকা সমস্ত নথি এবং ব্যাগ তল্লাশি করা হয়। এরপর ওই যুবক জিজ্ঞাসাবাদে শিকার করে সে বাংলাদেশের বাসিন্দা। ধৃতের নাম অতীত রায়। পিতার নাম গজেন্দ্রনাথ রায়। বয়স ২৮। বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের, খানগাওয়ে। থানা পীরগঞ্জ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণের নথি। বাংলাদেশের একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড মেমোরি কার্ড। বাংলাদেশের একটি ইনস্টিটিউটের টেকনিক্যাল…
Read More
কলকাতায় জাদু ছড়াচ্ছে এবিডি-এর স্টার্লিং রিজার্ভ বি-সেভেন

কলকাতায় জাদু ছড়াচ্ছে এবিডি-এর স্টার্লিং রিজার্ভ বি-সেভেন

অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স (এবিডি), ভারতের বৃহত্তম স্পিরিট কোম্পানি, নতুন স্টার্লিং রিজার্ভ B7 (SRB7) চালু করেছে, যা আধুনিক ভারতীয় গ্রাহকদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণের জন্য তৈরি একটি সতেজ সেমি প্রিমিয়াম হুইস্কি মিশ্রণ। এর পরিশীলিত স্বাদ এবং নতুন মিশ্রণ ফিনিশের সাথে, SRB7 এখন এমন মসৃণতা প্রদান করে যা সম্পূর্ণরূপে জাদুর মতো! আজকের সুস্বাদু স্বাদের জন্য ডিজাইন করা একটি সাহসী, পরিপূর্ণ অভিজ্ঞতার সাথে মিশ্রণ। পুনর্কল্পিত স্টার্লিং রিজার্ভ B7- একটি মসৃণ, আরো পরিশীলিত স্বাদ প্রোফাইল নিয়ে এসেছে যা ভারতের হুইস্কির দর্শকের বাড়তি পরিশীলিততার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। B7-কে যে বোল্ড চরিত্র দিয়েছিল সেটিকে রক্ষা করে, নতুন মিশ্রণটি আজকের গ্রাহকদের পছন্দের সহজ পানীয় মসৃণতা প্রদান করে…
Read More
এটিএম লুট কাণ্ডে গ্রেফতার এক দুষ্কৃতী

এটিএম লুট কাণ্ডে গ্রেফতার এক দুষ্কৃতী

আশিঘড় আউটপোস্ট এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম উজের খান, সে হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাকে বিহারের সুপল জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে পাঁচ দুষ্কৃতীর একটি দল প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে। গ্যাস কাটার ব্যবহার করায় এটিএমে আগুন ধরে যায়। ঘটনায় ব্যবহৃত একটি মোটরবাইক ও টাটা সুমো চুরি করেছিল দুষ্কৃতীরা। লুটের পর ধৃত বিহারে গা ঢাকা দেয় এবং পরে হরিয়ানায় পালাতে গিয়ে একটি কন্টেনার গাড়িতে ধরা পড়ে। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। বাকি…
Read More
কলকাতা লিগে মহামেডান স্পোর্টিংয়ের বেহাল দশা, রেনবোর কাছে ১-২ গোলে পরাজয়

কলকাতা লিগে মহামেডান স্পোর্টিংয়ের বেহাল দশা, রেনবোর কাছে ১-২ গোলে পরাজয়

নৈহাটি, ২৫ জুলাই: কলকাতা লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবের দুরবস্থা অব্যাহত। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ASOS রেনবো অ্যাথলেটিক ক্লাবের কাছে ১-২ গোলে পরাজিত হল সাদা-কালো ব্রিগেড। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা, আগের ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে ০-১ গোলে পরাজিত হয়েছিল। ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই মহামেডানকে এগিয়ে দেন শিবা মাণ্ডি, অধিনায়ক সজল বাগের ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিং করেন তিনি। কিন্তু ৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও শেষ ১৫ মিনিটে ছন্দপতন ঘটে। ৭৭ মিনিটে রেনবোর সৌভিক ঘোষাল সমতা ফেরান, এরপর ৮২ মিনিটে অমরনাথ বাস্কে গোল করে রেনবোর জয় নিশ্চিত করেন। মহামেডানের রক্ষণভাগে অসংগঠিততা ও শেষ…
Read More
হাওড়া আদালতের নতুন সাততলা ভবনের উদ্বোধন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

হাওড়া আদালতের নতুন সাততলা ভবনের উদ্বোধন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

হাওড়া আদালতে নতুন সাততলা ভবনের উদ্বোধন হল। এখন থেকে সাততলা এই ভবনটিতেও আদাল‌তের কাজকর্ম চলবে। আজ, শুক্রবার এই নতুন ভবনটির উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অপর দুই বিচারপতি রবিকৃষ্ণ কাপুর, শম্পা দত্ত ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপ প্রিয়া ও পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠিও। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘‘রাজ্য সরকারের সাহায্যে এই ভবনটি তৈরি কর হল। খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ে এরকমই আরও একটি ভবন তৈরির কাজ শুরু হবে। এরপর দুটি ভবন একসঙ্গে জুড়ে সম্পূর্ণ বিচারালয় তৈরি হবে। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী সকলেরই সুবিধা হবে।’’ নতুন ভবন তৈরির…
Read More
বিগত কয়েকদিন ধরে শিলিগুড়ির একাধিক খাবারের দোকানে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর

বিগত কয়েকদিন ধরে শিলিগুড়ির একাধিক খাবারের দোকানে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর

শহরের বিভিন্ন প্রান্তে বিগত কয়েকদিন ধরেই একের পর এক হোটেল ও খাবারের দোকানে অভিযান চালাচ্ছে দপ্তরটি। বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—কখনও পাউরুটিতে ফাঙ্গাস, তো কখনও শৌচালয়ের পাশে রান্না করা খাবার মজুত। এইসব অভিযোগের প্রেক্ষিতেই শুক্রবার অভিযানের রাস্তায় নামেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি পৌরনিগম, স্বাস্থ্য দপ্তর ও ফায়ার ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও। অভিযান চলাকালীন মলে থাকা বেশ কয়েকটি খাবারের দোকানে নজরে আসে একাধিক অনিয়ম। কোথাও প্যাকেটজাত খাবারে ম্যানুফ্যাকচারিং ডেট উল্লেখ নেই, তো কোথাও অর্ধেক সিদ্ধ ডিম দীর্ঘ সময় ধরে ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পড়ে আছে। এমনকি বহুদিন আগে সিদ্ধ করা ডিমও ফ্রিজে রাখা হয়েছে—এমন দৃশ্যও ধরা পড়ে আধিকারিকদের…
Read More
জলপাইগুড়িতে জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ রুখতে তৎপর জেলা স্বাস্থ্য দপ্তর

জলপাইগুড়িতে জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ রুখতে তৎপর জেলা স্বাস্থ্য দপ্তর

জলপাইগুড়ি জেলায় জাপানি এনসেফেলাইটিসে আক্রান্তের‌ সংখ্যা ক্রমশই বাড়ছে। এখন পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। জ্বরের উপসর্গ সহ রোগীদের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে। জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ রুখতে ইতিমধ্যেই তৎপর হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। সতর্ক করা হচ্ছে সমস্ত স্তরের স্বাস্থ্য কর্মীদের। তাদের নিয়ে একের পর এক শিবির করে সচেতন করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের আশা কর্মী‌ সহ অন্যান্য বিভাগের কর্মী‌ এবং অঙ্গন‌ওয়াড়ি কর্মীদের নিয়ে জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব‌ রায়কত‌ কলাকেন্দ্রে একটি শিবির করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।…
Read More
নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলে স্বাস্থ্য পরীক্ষা ও বিশুদ্ধ পানীয় জলের যন্ত্র উদ্বোধন

নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলে স্বাস্থ্য পরীক্ষা ও বিশুদ্ধ পানীয় জলের যন্ত্র উদ্বোধন

পুনরায় সংবাদের শিরোনামে নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল। সমাজের পিছিয়ে পড়া পরিবারের ছাত্রদের শিক্ষার পাশাপাশি এবার তাদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে প্রশংসনীয় উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন দাস-এর নেতৃত্বে আয়োজিত হল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্কুলের অধিকাংশ ছাত্রই দিনমজুর ও শ্রমজীবী পরিবারের সন্তান। অভিভাবকেরা কর্মব্যস্ততার কারণে অনেকসময় সন্তানের স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখতে পারেন না। সেই কারণেই ছাত্রদের সুস্থতা নিশ্চিত করতে এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক। শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, ছাত্রদের বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন মেটাতে স্কুলে বসানো হল ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিন। এই যন্ত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব। এই দুই…
Read More
জলঢাকা ও ঘাটিয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিডিও

জলঢাকা ও ঘাটিয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিডিও

নাগরাকাটার বামনডাঙ্গা চাবাগানে ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিডিও পঙ্কজ কোনার। সাথে ছিলেন ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার রনিত বিশ্বাস, চাবাগানের ম্যানেজার মৃত্যুঞ্জয় কুমার চৌধুরী, স্থানীয় শ্রমিক নেতা সঞ্জিল লোহার, হরিলাল সাউ সহ অনান্যরা। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে জলঢাকা ও ঘাঠিয়া নদী ফুলে ফেপে উঠে। বৃষ্টি কমতেই ভাঙ্গন শুরু হয়।  টন্ডু টিবাধ ভেঙে যায়।  চাবাগানের ২৬ নং সেকশনেও ভাঙ্গন শুরু হয়েছে। এই দুটি এলাকায় পরিদর্শন করলেন বিডিও পঙ্কজ কোনার। তিনি জানিয়েছেন দুটি এলাকার ভাঙ্গন ক্ষতিয়ে দেখলাম। দ্রুত যাতে কাজটি হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। ম্যানেজার মৃত্যুঞ্জয় কুমার চৌধুরী বলেন, প্রশাসনের পক্ষ এই দুটি এলাকায় বাধ দিয়ে দেয় তাহলে বামনডাঙ্গা…
Read More