আসছে নয়া প্রযুক্তি

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার ট্রাফিক সিগন্যালে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত সময় অপেক্ষা করার সমস্যার শীঘ্রই অবসান ঘটতে পারে। কারণ, ট্রাফিক সিগন্যালগুলি এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI দ্বারা সজ্জিত হবে।

ইতিমধ্যে গুজরাটের আহমেদাবাদে এই সংক্রান্ত একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় শহরের ১০ টি প্রধান মোড়ে অ্যাডাপ্টিভ ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম তথা ATCS স্থাপন করা হচ্ছে। যেগুলির সম্পূর্ণরূপে AI দ্বারা নিয়ন্ত্রিত হবে। এর ফলে সিগন্যালে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হবে না।

জানিয়ে রাখি যে, আহমেদাবাদ প্রশাসনের এই প্রকল্পটিকে স্মার্ট আরবান মোবিলিটির একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই পদক্ষেপ সফল হলে, গুজরাট এবং সারাদেশের অন্যান্য শহরেও AI ট্রাফিক সিগন্যাল দেখা যেতে পারে। ভবিষ্যতে ফলাফল ভালো মিলে, এই AI বেসড ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আহমেদাবাদের অন্যান্য মোড়েও বাস্তবায়ন করা যেতে পারে।