Blog

বিশ্ব বাবা দিবসে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানকে শুভেচ্ছা জানালেন সৃজিত মুখার্জি।

বিশ্ব বাবা দিবসে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানকে শুভেচ্ছা জানালেন সৃজিত মুখার্জি।

শনিবার রাতে রাফিয়াথ রশীদ মিথিলা তার টুইটার অ্যাকাউন্টে মেয়ে আইরার সঙ্গে সৃজিতের বেশ কিছু ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে মিথিলার লিখেছিলেন ‘হ্যাপি ফাদা’রস ডে আইরার আব্বু।’ আজ সকালে মিথিলার টুইটটি শেয়ার করে ক্যাপশনে সৃজিত লিখেন ‘ধন্যবাদ আইরার আম্মু। তাহসানকেও বাবা দিবসের শুভেচ্ছা। আমাদের এমন একটি অ্যাঞ্জেল (আইরা) উপহার দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।’ প্রসঙ্গত, মিথিলা-তাহসান দম্পতির কন্যা আইরা। তাহসানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্মাতা সৃজিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। গত বছরের ৬ ডিসেম্বর বিয়ে করেন তারা।
Read More
পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কারণ বললেন অ্যাঞ্জেলিনা

পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কারণ বললেন অ্যাঞ্জেলিনা

ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, সন্তানদের মঙ্গলের জন্য বিবাহ বিচ্ছেদের পথ ধরতে হয়েছে। আমরা সন্তান এবং পরিবারের মঙ্গলের জন্যই আমি আলাদা হয়েছি। আর এটি একদম সঠিক সিদ্ধান্ত ছিলো।’ জোলি আরও বলেন, ‘বিচ্ছেদের পর থেকে অনেকেই আমার নীরবতার সুযোগ নিয়েছে। যা আমার সন্তানদের উপরও প্রভাব ফেলছে। মিডিয়াতে তাদের নিয়ে নানা ধরণের মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। কিন্তু যারা এসব করছেন আমি তাদের মনে করিয়ে দিতে চাই, আমার সন্তানরা তাদের সত্যগুলো জানেন। তারা প্রত্যেকেই সাহসী এবং শক্তিশালী।’ হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে এই দম্পতির ছয় সন্তানই আছে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। জোলি তার প্রথম সন্তান ম্যাডক্সকে দত্তক…
Read More
মালালাকে অভিনন্দন জানালেন  প্রিয়াঙ্কা চোপড়া।

মালালাকে অভিনন্দন জানালেন প্রিয়াঙ্কা চোপড়া।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই।গত ১৯ জুন নিজের অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হওয়ার খবর টুইটারে দুটি ছবিসহ পোস্ট করেছেন ২২ বছর বয়সী মালালা। তার এই অর্জনে তাকে অভিনন্দন জানালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মালালার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‌‌‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর তোমার স্নাতক ডিগ্রি সম্পন্ন সত্যি দারুণ একটি অর্জন। তোমাকে নিয়ে গর্বিত।'
Read More
আমেরিকায় স্থাপিত হল ২৫ ফুট উঁচু ভগবান হনুমানের মূর্তি

আমেরিকায় স্থাপিত হল ২৫ ফুট উঁচু ভগবান হনুমানের মূর্তি

সংকটমোচী মহাবলি হনুমান সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তগণ। এমনকি আমেরিকায়ও যে বিরাট ভক্তকূল বসবাস করেন ভগবান হনুমানের, তাঁর প্রমাণও পাওয়া গেল। সম্প্রতি ২৫ ফুট উঁচু এক বিশাল হনুমানের মূর্তি বসানো হল ডেলাভিয়ারে। যার প্রশংসা চলছে সমগ্র বিশ্ব জুড়েই। নব স্থাপিত এই মূর্তি নিয়ে চর্চাও করছে মার্কিন সংবাদ সংস্থাগুলো। এক মার্কিন সংবাদ সূত্রে জানা যায়, কালো গ্রানাইট দিয়ে তৈরি এই মূর্তি তৈরি করতে প্রায় ১ বছর সময় লেগেছে। হ্যাকিসনের হিন্দু মন্দির অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ পাটিবন শর্মা জানিয়েছেন, কার্যকরীভাবে মূর্তি নির্মাণের কাজ শেষ হওয়ার পর মন্দিরে স্থাপন করা হয়েছে। এরপর পণ্ডিতদের সাহায্যে ৫-১০ দিনের অনুষ্ঠানে অগ্নিপ্রসাদ অনুষ্ঠানসহ আরও বিভিন্ন নিয়মকানুন পালন…
Read More
মাত্র ৫০০ মিটার ব্যবধানে ভারত-চীন সেনা

মাত্র ৫০০ মিটার ব্যবধানে ভারত-চীন সেনা

 নয়াদিল্লি: লাদাখের সীমান্ত পেরিয়ে হানায় তৈরি ভারতীয় যুদ্ধবিমান। ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অদূরে গলওয়ান উপত্যকায় উত্তেজনার পারদ এখনও চরমে। তার মধ্যেই ভারতের দুই পৃথক স্কোয়াড্রনের যুদ্ধবিমান মিরাজ ২০০০ এবং সুখোই থার্টি ফাইটার জেটকে নিয়ে আসা হয়েছে লাদাখের ফরওয়ার্ড বেসে। শুক্রবার সকাল থেকে লাদাখের আকাশে উড়ছে মিরাজ এবং সুখোই। একইসঙ্গে দৌলত বেগ আবদি এয়ারস্ট্রিপে মোতায়েন করা হয়েছে অ্যাপাচে এবং চিনুক মিলিটারি চপার। লে এয়ারফোর্স বেস স্টেশনে হাজির হয়েছেন স্বয়ং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ সিং ভাদোরিয়া। তিনি আপাতত এখানেই কয়েকদিন থাকবেন। পিছিয়ে নেই সেনাও। গলওয়ান উপত্যকায় আগের পজিশন ছেড়ে ক্রমেই ভারতীয় সেনা এগিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে। কারণ, প্রকৃত নিয়ন্ত্রণ…
Read More
মিড-ডে মিলে এ বার ডাল, স্যানিটাইজারও

মিড-ডে মিলে এ বার ডাল, স্যানিটাইজারও

 অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগেই দেওয়া হয়েছিল। এ বার স্কুলের বাচ্চাদেরও চাল-আলুর সঙ্গে স্যানিটাইজার ও মুসুরির ডাল দেওয়ারও সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। মিড-ডে মিলে অধিকরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই মাসে মিড-ডে মিলের যে খাদ্য সামগ্রী দেওয়া হবে, তাতে পড়ুয়া পিছু ২৫০ গ্রাম করে ডাল বরাদ্দ করা হয়েছে। শিক্ষামন্ত্রীর ঘোষণামতো স্যানিটাইজার (৫০ এমএল) ও মাস্কও থাকছে। তবে পড়ুয়াদের পুষ্টির কথা ভেবেই বিকাশ ভবনের কর্তারা মিলে সোয়াবিন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু আইসিডিএস সেন্টারের কথা ভেবেই পরিবর্তে ডাল দেওয়া হচ্ছে বলে খবর।
Read More
করোনা আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি

করোনা আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি

বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি মোর্তাজার শরীরে মিলল করোনাভাইরাসের উপস্থিতি। কয়েক দিন আগেই মাশরাফির শাশুড়িরও করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছিল। গত বৃহস্পতিবার থেকে জ্বর আসে মাশরাফির। তার সঙ্গেই পাল্লা দিয়ে জুড়েছিল গা-হাত-পায়ে ব্যথা। শুক্রবারই করোনা টেস্ট করান বাংলাদেশের এই ফাস্ট বোলার। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। এ দিন মাশরাফিরই একটি ঘনিষ্ঠসূত্রের তরফে তাঁর করোনা রিপোর্টের কথা নিশ্চিত করে জানানো হয়েছে। যদিও জ্বর এবং শরীরে ব্যথা ছাড়া আর কোনও গুরুতর উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। ঢাকাতেই টেস্ট করানো হয়েছিল তাঁর। আপাতত সেখানেই আইসোলেশনে রয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তাজা। তিনি যে শুধু ক্রিকেটারই নন! বাংলাদেশের নড়াইল অঞ্চলের জনপ্রতিনিধি মাশরাফি খুব সামনে থেকেই পদ্মাপাড়ের করোনা…
Read More
সৌরভ গাঙ্গুলীর বাড়ি পর্যন্ত পৌঁছাল করোনা

সৌরভ গাঙ্গুলীর বাড়ি পর্যন্ত পৌঁছাল করোনা

 গোটা বিশ্বে হাহাকার ফেলে দিয়েছে করোনা ভাইরাস। আর এবার এই মহামারী সৌরভের দাদা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী স্নেহাশীষ গাঙ্গুলী (Snehasish Ganguly) করোনায় আক্রান্ত হয়েছেন এর সাথে সাথে ওনার স্ত্রীর করোনার রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত পরিবারের কেউই এই ঘটনার কথা স্বীকার করেন নি। রিপোর্ট অনুযায়ী, স্নেহাশীষ গাঙ্গুলীর শ্বশুর শাশুড়ি গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে। বিজনেস ইনসাইড এর এক সিনিয়র আধিকারিক অনুযায়ী, চারজনেরই দেহে করোনার লক্ষণ পাওয়া গেছে। তাদের রিপোর্ট পজেটিভ আসার পর একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাদের ডিসচার্জ করা হবে কি না সেটা রিপোর্টের উপর…
Read More
কলকাতা সহ ভারতের ৩৫ টি শহরে প্রতি ঘন্টায় ১২০-১৪০ টাকা আয়ের সুযোগ আনছে আমাজন

কলকাতা সহ ভারতের ৩৫ টি শহরে প্রতি ঘন্টায় ১২০-১৪০ টাকা আয়ের সুযোগ আনছে আমাজন

এই মুহুর্তে দেশের অর্থনীতি চরম বিপর্যস্ত। প্রতিদিনই কাজ হারাচ্ছেন বহু মানুষ। কর্মহীনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে পার্ট-টাইমে অভিনব কাজের সুযোগ নিয়ে এল ই-কমার্স সংস্থা আমাজন। সম্প্রতি আমাজন জানিয়েছে, কলকাতা সহ দেশের ৩৫ টি শহরে আমাজন আনতে চলেছে তাদের আমাজন ফ্লেক্স পরিষেবা। এতদিন এই পরিষেবা দেশের মাত্র ৩ শহরে (বেঙ্গালুরু, দিল্লী ও মুম্বাই) উপলব্ধ ছিল। এই ফ্লেক্স ডেলিভারি প্রোগ্রামের অংশ হয়ে, কাস্টমারের কাছে জিনিস পৌঁছে দিয়ে যে কেউ ১২০ থেকে ১৪০ টাকা প্রতি ঘন্টায় আয় করতে পারবেন। পাশাপাশি কাজটি পার্টটাইম হওয়ায় পড়ুয়া থেকে চাকুরি জীবি। অবসর সময়ে এই কাজ করতে পারবেন যে কেউ। আমাজন জানিয়েছে, ইতিমধ্যেই ডিজিটালাইজড প্রশিক্ষণ চালু করেছে…
Read More
লাদাখে হামলার জন্য চীনকে দোষী সাব্যস্ত করল আমেরিকা

লাদাখে হামলার জন্য চীনকে দোষী সাব্যস্ত করল আমেরিকা

লাদাখে গালওয়ান উপত্যকায় চীনের সাথে সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহীদ হয়েছে। আর এরপর ভারত আর চীনের মধ্যে LAC নিয়ে চলা সমস্যা আবারও কথাবার্তার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। যদিও এরপরেও ভারতীয় সেনাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। আর এই উত্তেজনার মধ্যে আমেরিকা জানিয়েছে যে, গালওয়ান উপত্যকায় যা হয়েছে তাঁর জন্য সম্পূর্ণ ভাবে চীন দায়ি। আমেরিকা এর সাথে সাথে এও বলেছে যে, চীন করোনা থেকে নজর ঘোরাতেই এইরকম কাজ শুরু করেছে। আপনাদের জানিয়ে দিই, আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও শুক্রবার চীনে চীনের বরিষ্ঠ আধিকারিকের সাথে মিটিং করেন। আর এই বৈঠকের পর আমেরিকার আধিকারিক ডেভিড স্টিলবেল একটি বয়ান জারি করে বলেন,…
Read More
দিল্লীতে প্রাইভেট হাসপাতালে সস্তা হল করোনা চিকিৎসা

দিল্লীতে প্রাইভেট হাসপাতালে সস্তা হল করোনা চিকিৎসা

সরেজমিন দিল্লির করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সূত্রের অবশ্য দাবি, করোনা মোকাবিলায় অরবিন্দ কেজরিওয়াল সরকারের ব্যর্থতার কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশে এই দায়িত্ব কাঁধে নিতে হয়েছে শাহকে। দিল্লীর বেসরকারী হাসপাতালগুলিতে করোনা চিকিত্সার জন্য মোটা অঙ্কের চার্জ নেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক নিষিদ্ধ করেছে। কোভিড সংক্রমণের ব্যাপকতার কথা মাথায় রেখে রাজধানীতে একাধিক হাসপাতাল নির্মাণ ও বর্তমান হাসপাতালগুলিতে কয়েক হাজার শয্যা বাড়ানোর উপরে জোর দিয়েছে কংগ্রেস। বৈঠকে রাজনীতি ভুলে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে শাহ বলেন, দিল্লীতে করোনা পরীক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কালই। সেই মতো পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি অনুষ্ঠিত…
Read More
জাভেদ আখতার হুমকি দেন, রোশনদের কাছে ক্ষমা চাও, নয়তো আত্মহত্যা করতে বাধ্য হবে, অভিযোগ কঙ্গনার

জাভেদ আখতার হুমকি দেন, রোশনদের কাছে ক্ষমা চাও, নয়তো আত্মহত্যা করতে বাধ্য হবে, অভিযোগ কঙ্গনার

 সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডে ফের পুরোদমে চলছে স্বজনপোষণ বিতর্কে। কঙ্গনা রানাওয়াত প্রথম এই বিষয় থেকে পর্দা সরিয়েছিলেন। সুশান্তের আত্মহত্যার পর কঙ্গনা বলেছেন, তাঁকেও আত্মহত্যায় প্ররোচিত করার চেষ্টা করেন বলিউডের প্রভাবশালীরা। মহেশ ভট্টর কাছে কিছুদিন আগে কাজ চাইতে যান সুশান্ত। মহেশ কাজ তো দেনইনি, উল্টে তাঁকে পরভিন ববির সঙ্গে তুলনা করেন। এ নিয়ে মহেশকে তুলোধোনা করেছেন কঙ্গনা। এবার তিনি অভিযোগ করেছেন জাভেদ আখতারের প্রতি। কঙ্গনা বলেছেন, হৃতিক রোশনের সঙ্গে তাঁর ঝামেলা যখন তুঙ্গে, তখন তাঁকে বাড়িতে ডাকেন জাভেদ। বলেন, রাকেশ রোশন আর তাঁর পরিবার অত্যন্ত প্রভাবশালী। যদি ওদের কাছে ক্ষমা না চাও, তোমার কোথাও যাওয়ার থাকবে না। তোমাকে ওরা…
Read More
চিনা দ্রব্য বেচলে ডিসক্লেমার দিন’ অ্যামাজন, ফ্লিপকার্টের কাছে দাবি

চিনা দ্রব্য বেচলে ডিসক্লেমার দিন’ অ্যামাজন, ফ্লিপকার্টের কাছে দাবি

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা হামলায় জের। চিনকে আর্থিকভাবে কোণঠাসা করতে রেল থেকে টেলিকম সহ একাধিক পরিষেবায় চিনা যন্ত্র বয়কটের সিদ্ধান্ত ভারতের। এদিকে দেশ জুড়ে চিনা দ্রব্য বয়কটের কথা বলছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। এবার অ্যামাজন, ফ্লিপকার্ট সহ অনলাইন বিপণনী সাইটগুলিকে চিনা দ্রব্য বিক্রির আগে ডিসক্লেইমার দেওয়ার বার্তা দিলেন অভিনেতা পরেশ রাওয়াল। লাদাখে ভারত-চিন সংঘর্ষে উত্তপ্ত গোটা দেশের রাজনীতি। গোটা দেশ জুড়ে বলা হচ্ছে সমস্ত চিনা পণ্য বয়কট করার কথা। এই আবহেই চিনা দ্রব্য বিক্রি নিয়ে ট্যুইট করলেন বলি অভিনেতা পরেশ রাওয়াল। ট্যুইটারে পরেশ লেখেন, 'হ্যালো অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল সহ সমস্ত অন্যান্য অনলাইন বিপণনী সাইট, যদি আপনারা চিনা পণ্যদ্রব্য বিক্রি করেন, তাহলে দয়া করে তাদের…
Read More
৪ ফুটের রডের মাথায় কাঁটা বসানো অস্ত্র ছিল চীনা ফৌজের হাতে

৪ ফুটের রডের মাথায় কাঁটা বসানো অস্ত্র ছিল চীনা ফৌজের হাতে

১৯৭৫ সালের পর থেকে ভারত-চীন  সীমান্ত পৃথিবীর সবচেয়ে শান্ত সীমান্তগুলোর অন্যতম বলে একটা তত্ত্ব প্রচলিত ছিল সামরিক বিশেষজ্ঞদের মধ্যে। কিন্তু, সেই ধারণা বদলে গিয়েছে সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায়। অতীতে দুই বাহিনীর মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি, পাথর ছোঁড়াছুঁড়ির ঘটনা সামনে এসেছে বারবার। তবে এবার চীনা জওয়ানরা যা নিয়ে হামলা করল, তা গোলা-গুলির থেকেও ভয়ঙ্কর ‘অস্ত্র’ বলে বিশেষজ্ঞদের মত।প্রায় চার ফুট লম্বা লোহার রড। তার মাথার দিকে এক থেকে দেড় ফুট অংশে সারি সারি পেরেকের মতো ধারাল কাঁটা লাগানো। এ রকমই বেশ কিছু কাঁটা লাগানো লোহার রড উদ্ধার হয়েছে  সংঘর্ষস্থল থেকে। সেই প্রসঙ্গ টেনে ভারতীয় সেনার নর্দার্ন কমান্ডের এক…
Read More