30
Mar
বিশ্বের বৃহত্তম রেলইঞ্জিন উৎপাদনকারী কারখানা, চিরেকা চলতি আর্থিক বর্ষ ২০১৯-২০ তে ৪৩১টি বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করে বিগত আর্থিক বর্ষে উৎপাদিত রেলইঞ্জিন উৎপাদনের বিশ্ব রেকর্ডের পরিসংখ্যানকে পিছনে ফেলে এক নতুন কীর্তিমান রচনা করল। (এক্ষেত্রে বলা বাহুল্য সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে চিরেকায় ইঞ্জিন উৎপাদনের কাজ ২১/০৩/২০২০ তারিখ থেকে বন্ধ রয়েছে)। বিগত আর্থিক বর্ষ ২০১৮-১৯ এ ৪০২টি রেকর্ডসংখ্যক ইঞ্জিন উৎপাদনের চিরেকার কৃতিত্বকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দিয়েছে লিমকা বুক অফ রেকর্ডস। আর্থিক বর্ষ ২০১৪-১৫ এ রেল ইঞ্জিন উৎপাদনের পরিসংখ্যান ২৫০ থেকে চলতি আর্থিক বর্ষ ২০১৯-২০ তে ৪৩১টি ইঞ্জিন উৎপাদন করে গত ৬ বছরের উৎপাদন মাত্রার ৭৫% অধিক উৎপাদন করে এই সংস্থা '১০০%…
