Blog

বড় শিল্পায়নের ঘোষনা মুখ্যমন্ত্রী তরফে

বড় শিল্পায়নের ঘোষনা মুখ্যমন্ত্রী তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক শিল্পায়নের ঘোষণা করেছে মমতা সরকার। শিল্পায়নই লক্ষ্য, স্পষ্ট জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জমানাতেই রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন শুরু হয়েছে। ফলে একদিকে যেমন বিনিয়োগ আসছে, তেমনই বৃদ্ধি পাচ্ছে রাজ্যের আয়। হাওড়া, দুর্গাপুর, পুরুলিয়া, পানাগড় সহ রাজ্যের নানান জায়গায় একাধিক জমি চিহ্নিত করার পর শিল্পায়ন নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমাদের লক্ষ্য দ্রুত শিল্পায়ন। পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি চিহ্নিত হয়েছে। দুর্গাপুর, পানাগড়, পুরুলিয়ায় একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্র তৈরি করাই সরকারের লক্ষ্য। কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করা হবে। ইন্ডাস্ট্রিয়াল…
Read More
অসমে ভিত শক্ত করছে জোড়াফুল শিবির

অসমে ভিত শক্ত করছে জোড়াফুল শিবির

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বাংলার পর এবার নজরে অসম। গত লোকসভা নির্বাচনে সেই রাজ্যের ৪টি আসনে লড়েছিল জোড়াফুল শিবির। তবে জয়ের মুখ দেখতে পারেনি। পঞ্চায়েত ভোটে এর পুনরাবৃত্তি হল না। অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে অসমে তৃণমূলের ভরাডুবির পর রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রিপুন বোরা। এরপর সেই রাজ্যের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে। তারপরেই বড়সড়…
Read More
তাপদাহ থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে সামগ্রী বিতরণ

তাপদাহ থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে সামগ্রী বিতরণ

গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শনিবার শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর। এই উদ্যোগের মাধ্যমে তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রয়োজনীয় জলের বোতল, ছাতা ও সানগ্লাস ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়।কর্মকর্তাদের মতে, এই সামগ্রীগুলো তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে অনেকটাই স্বস্তি দেবে এবং তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে সহায়ক হবে।
Read More
শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ, হোটেল-রেস্তোরাঁয় চলবে নজরদারি অভিযান

শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ, হোটেল-রেস্তোরাঁয় চলবে নজরদারি অভিযান

শহরের হোটেল ও রেস্তোরাঁয় লাগাতার অনিয়মের অভিযোগে উত্তপ্ত শিলিগুড়ি। কোথাও খাবার রাখা হয়েছে বাথরুমে, আবার কোথাও বিরিয়ানির থালায় মিলছে পোকা। ক্রমবর্ধমান এই অভিযোগের জেরে ক্ষোভে ফুঁসছে শহরের খাদ্যপ্রেমীরা। বিশেষ করে বিরিয়ানি প্রেমীদের মধ্যে ব্যাপক অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি পৌরনিগম। সম্প্রতি পৌরনিগমের সভাকক্ষে মেয়র গৌতম দেবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসডিও, সিওমেচ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডেপুটি মেয়র ও এমএমআইসিরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি বিশেষ পর্যবেক্ষক দল গঠন করা হবে, যারা প্রতি শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তের হোটেল ও রেস্তোরাঁয় ‘সারপ্রাইজ ভিজিট’ করবে। দলটি সেখানকার…
Read More
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুস্কৃতিকে গ্রেফতার করলো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুস্কৃতিকে গ্রেফতার করলো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

একাধিক অপরাধ মুলক কাজের সঙ্গে যুক্ত, এর আগেও পুলিশের হাতে পাকরাও হতে হয়েছে অপরাধ মুলক কাজের অপরাধে। সেই অপরাধীকে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ ফের গ্রেফতার করল এনজেপি থানার সাদা পুলিশ। ধৃতএর নামে বিভাস দত্ত। পুলিশ সুত্রে জানাগেছে শিলিগুড়ির কামরাঙ্গাগুড়ি এলাকায় একটি দেশী ওয়ান সাটার ও একটি কার্তুজ নিয়ে কোন অপরাধ মুলক কাজ সংগঠিত করার উদ্যশ্য ঘোরাঘুরি করছিল।সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
থমাস কুক ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ বিজনেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত কার্তিক আরিয়ান

থমাস কুক ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ বিজনেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত কার্তিক আরিয়ান

থমাস কুক (ইন্ডিয়া) লিমিটেড, ভারতের শীর্ষস্থানীয় সর্বজনীন বৈদেশিক বিনিময় পরিষেবা প্রদানকারী কোম্পানি, বলিউড তারকা কার্তিক আরিয়ানকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে৷ এই কৌশলগত উদ্যোগের লক্ষ্য হল তরুণ ভারত, বিশেষ করে মিলেনিয়াল এবং জেনজেড প্রজন্ম। কার্তিক আরিয়ান, তার ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব এবং ভারতীয় যুবদের সঙ্গে দৃঢ় সংযোগের জন্য পরিচিত, যা ভারতের নতুন যুগের ভ্রমণার্থীদের চেতনাকে মূর্ত করে।  তার উল্লেখযোগ্য ফ্যান বেস, উচ্চাকাঙ্খী ইমেজ এবং আপেক্ষিকতা তাকে থমাস কুকের উদ্ভাবনী এবং চটপটে বৈদেশিক বিনিময় পরিষেবার প্রতিনিধিত্ব করার জন্য একটি আদর্শ পছন্দ করে তোলে। এই অংশীদারিত্বের সূচনা হয় থমাস কুকের সম্প্রতি চালু করা বর্ডারলেস ট্র্যাভেল কার্ডের প্রচারণার মাধ্যমে। এটি একটি গেম চেঞ্জিং, বহু-মুদ্রা…
Read More
চতুর্থ প্রান্তিক এবং ২০২৫ অর্থবছরের সেরা ফলাফল; জানালো টিসিআই

চতুর্থ প্রান্তিক এবং ২০২৫ অর্থবছরের সেরা ফলাফল; জানালো টিসিআই

ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (টিসিআই), ভারতের একটি অনন্য ইন্টিগ্রেটেড মাল্টিমডাল লজিস্টিকস এবং সাপ্লাই চেইন সলিউশন প্রোভাইডার, ইতিমধ্যেই তার শেষ হওয়া ত্রৈমাসিক এবং আর্থিক বছরের আর্থিক ফলাফলের ঘোষণা করেছে। এই ২০২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে টিসিআই ৯.৩% বৃদ্ধি পেয়ে সমন্বিত রাজস্বে মোট ১১,৯৭২ মিলিয়ন টাকায় পৌঁছেছে, যা গত বছর ১০,৯৫৪ মিলিয়ন ছিল। একইরকমভাবে ইবিআইটিডিএ ১১.৩% এর বৃদ্ধির সাথে ১,৪০১ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরে ছিল ১,২৫৯ মিলিয়ন টাকা। অন্যদিকে, পিএটি ১১.৪% পর্যন্ত বেড়ে ১,১৫১ মিলিয়ন টাকা হয়েছে, যা আগের বছরের ১,০৩৩ মিলিয়ন টাকা ছিল। এই ফলাফলের বিষয়ে, টিসিআই-এর এমডি বিনীত আগরওয়াল বলেন, "ক্রমাগত অনিশ্চয়তা এবং সরবরাহ শৃঙ্খলে গতিশীলতা সত্ত্বেও, এই…
Read More
চলতি সপ্তাহের মধ্যেই আন্দোলনের ডাক ঐক্য মঞ্চের পক্ষ থেকে

চলতি সপ্তাহের মধ্যেই আন্দোলনের ডাক ঐক্য মঞ্চের পক্ষ থেকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে ফের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গত ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়ার পর, প্রশাসনের সঙ্গে আলোচনা করে পূর্বের অবস্থান স্থগিত করা হয়েছিল। তবে এবারও সরকারের আশ্বাসে আশাহত হয়েছেন তাঁরা। বঞ্চিত চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বের সকল প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মঞ্চের সদস্যরা জানান, যদি এ সপ্তাহের মধ্যে সরকার…
Read More
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিচারপতি। গত ৮ মে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ল্যান্ড ডিড হস্তান্তর হয়েছে। রাজ্যের তরফে তা তুলে দেওয়া হয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে। এখন সার্কিট বেঞ্চের সামান্য কিছু কাজ বাকি। দ্রুত তা শেষ করে স্থায়ী ভবনে সার্কিট বেঞ্চ পুরোদমে চালু করতে জোর তৎপরতা চলছে। হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন সেসবই খতিয়ে দেখেন।
Read More
নকশালবাড়িতে ব্রাউন সুগার ও বিপুল পরিমাণ নগদ সহ গ্রেফতার ৩

নকশালবাড়িতে ব্রাউন সুগার ও বিপুল পরিমাণ নগদ সহ গ্রেফতার ৩

বৃহস্পতিবার গভীর রাতে নকশালবাড়ির টুকরিয়া মোড় এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হল ৭০ গ্রাম ব্রাউন সুগার ও ২ লক্ষ ৬৫ হাজার টাকা নগদ। মাদক কারবারের গোপন তথ্যের ভিত্তিতে নকশালবাড়ি থানার পুলিশ ওই এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিন যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম – বিশ্বনাথ বর্মন (টুকরিয়া মোড়), নন্দন বাসফোর (তোতারাম জোত) এবং বিশাল গুরুং (শান্তিনগর)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কেনাবেচার লেনদেন চলছিল ওই বাড়িতে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে আরও…
Read More
বেপরোয়া গাড়ির দাপটে শিলিগুড়িতে আহত অন্তত পাঁচ, উত্তেজনা চরমে

বেপরোয়া গাড়ির দাপটে শিলিগুড়িতে আহত অন্তত পাঁচ, উত্তেজনা চরমে

শুক্রবার সকালে শিলিগুড়ির ব্যস্ততম এস এফ রোডে দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হলেন অন্তত পাঁচজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একাধিক গাড়িকে। পরে বাইক আরোহীদেরও চাপা দেয় সেই গাড়ি। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সূত্রপাত এক দাগি মাফিয়ার গাড়ি থেকে। সকালবেলায় ওই ব্যক্তি গাড়ি থামিয়ে একটি দোকানে নামার সময় অসাবধানতাবশত এক্সেলেটরে চাপ পড়ে যায়। চালক গাড়ি বন্ধ না করায় দ্রুতগতিতে ছুটতে শুরু করে সেটি। গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ৮০-৯০ কিমি। এরপর একে একে চার থেকে পাঁচটি গাড়িকে ধাক্কা মারে এবং বেশ কয়েকজন বাইক আরোহীকে আঘাত করে। এই ঘটনায় আহত হন কমপক্ষে পাঁচজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক…
Read More
ওজন কমাতে স্বাস্থ্যকর খাবারের সুপারিশ বিশেষজ্ঞের

ওজন কমাতে স্বাস্থ্যকর খাবারের সুপারিশ বিশেষজ্ঞের

পুষ্টিবিদ ডা. রোহিণী পাটিল সারাদিনের শক্তি বজায় রাখার পাশাপাশি ওজন কমানোর লক্ষ্যকে সামনে রেখে কৌশলগত স্ন্যাকিং-এর পরামর্শ দিয়েছেন। ডা. পাটিলের মতে, পুষ্টি-ঘন খাবার সচেতনভাবে খাওয়া হলে তা খাদ্যের প্রতি আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং অস্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া থেকে বিরত রাখতে পারে, যা প্রায়শই ওজন নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে ব্যাহত করে। তাঁর মুখ্য সুপারিশগুলি হল: (১) আমন্ড: প্রোটিন, গুড় ফ্যাট ও ফাইবারে সমৃদ্ধ যা তৃপ্তি প্রদান করে, (২) মুঙ ডাল চিল্লা: তেলমুক্ত প্যানকেক যা উদ্ভিজ্জ প্রোটিন ও প্রয়োজনীয় খনিজ প্রদান করে, (৩) স্প্রাউটস ভেল: লো-গ্লাইসেমিক মিশ্রণ যা ফাইবার ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে, (৪) শসা-সহ পনির: প্রোটিন-সমৃদ্ধ খাবার যা পেশী…
Read More
ট্রাফিকের চিরচিরে গরম থেকে বাঁচাতে ডার্মিকুল নিয়ে এসেছে নতুন প্রিক্লি হিট ট্যালক

ট্রাফিকের চিরচিরে গরম থেকে বাঁচাতে ডার্মিকুল নিয়ে এসেছে নতুন প্রিক্লি হিট ট্যালক

যদি আপনাকেও প্রতিদিন রাস্তায় বেরোতে হয় বিশেষ করে দিনের বেলায় এবং এই ভ্যাপসা গরমে ট্রাফিকের জ্যামে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, তবে নিশ্চয় আপনিও নাজেহাল হয়ে পড়েন। কারণ, এই সময়ে সূর্যের প্রখর তাপের সাথে ক্লান্তি, ঘাম, শরীরের দুর্গন্ধ ও ঘামাচির কারণে চুলকানির মতো অন্যান্য সমস্যারও সম্মুখীন হতে হয়। তাই, ডার্মিকুল, ইমামি লিমিটেড, ভারতের অন্যতম প্রিক্লি হিট পাউডার লঞ্চ করে ঘামাচির জন্য সেরা সমাধান হাজির করেছে। ডার্মোটোলজিস্টের অনুমোদন প্রাপ্ত এই পাউডারটি “নিম” ও “তুলসীর”ডবল পাওয়ারের সাথে তৈরী হয়েছে, যা যাত্রীদের এই "চুবতি জলতি গরমি" থেকে স্বস্তি দেবে। ফলে, কোম্পানি দুর্গাপুরে এই গ্রীষ্মকালীন মরসুমে একটি সুচিন্তিত উদ্যোগ শুরু করেছে। যার অধীনে শহরের প্রধান…
Read More
নয়া আপডেট ডিএ মামলার শুনানি নিয়ে

নয়া আপডেট ডিএ মামলার শুনানি নিয়ে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা। এখনও শুনানি হয়। এর আগে মোট ১৬ বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি তবে এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলা নিয়ে সুপ্রিম কোর্ট তরফে দুটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এবার কোনোভাবেই শুনানির তালিকা থেকে মামলাটি বাদ না পড়ে সেই লক্ষ্যে গত ১লা মে, কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী শীর্ষ আদালতে এই…
Read More